(অ)প্রাপ্তির হিসাব
০২ রা এপ্রিল, ২০০৮ রাত ৩:৫০
একটি করে মোমবাতি যায় নিভে
আমার সময় ছুঁটে যায় শেষের দিকে,
হয়তোবা আর কয়েকটি বছর
তারপরেই শুরু হবে অজানার পথে সফর।
অপ্রাপ্তিই শুধু প্রাপ্তি
বাকি সব খাতাই যে
রসগোল্লার মত দেখতে
ডিম দিয়ে ভর্তি।
আজও দেখা হয়নি ক্লান্ত পথিকের শক্তি
ফসল হারানো অভাগা কৃষকের হাসি,
পরীক্ষায় ফেল করে কান্নারত শিক্ষার্থীর চোখের পানি
আর মজুরের বিনা বেতনে খাঁটা ঘর্মাক্ত শরীর।
ঘরের মধ্যে বসে থেকে পাখির আওয়াজ শুনলেই
ইচ্ছে করে পাখিটিকে ধরে দেখতে,
আর টিনের চালে বৃষ্টি পড়লেই
প্রান উড়ে বের হয়ে যায় মনের আনন্দে ভিজতে।
প্রিয় মানুষের হাতে হাত রেখে
নদীর তীর ধরে
অজানা গন্তব্যের উদ্দেশ্যে
হাঁটা আজ শুধু স্বপ্নই যে।
সময় কেবল বুলেটের গতিতে ছুটে যায়
আর অপ্রাপ্তির খাতায় নতুন শব্দ যোগ হয়,
নীল সমূদ্রে সাতার কাটা বুঝি স্বপ্নই থেকে যাবে
ঢাকা শহরও ঘোরা হবে না আমাবস্যার রাতে।
কিছুই যে করতে পারি নাই
শিকলহীন খাঁচায় যে বন্দি,
কি করে যে ছাড়া পাই
দিন রাত তারই অংক কষি।
প্রকাশ করা হয়েছে: আমার লেখা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাইনুল বলেছেন:
যা চেয়েছি তা পাইনা যা পেয়েছি তা চাইনি। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ
পলাশ রহমান বলেছেন:
ভাল কবিতা।
লেখক বলেছেন: শুনে ভালো লাগলো
রণদীপম বসু বলেছেন:
এ-ও! ডিম আর রসগোল্লা কি এক কতা অইলোনি?
লেখক বলেছেন: আমার কাছে তো একই রকম লাগে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














