একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

নেট লাভ

২০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫২

শেয়ারঃ
0 0 0


নেট লাভ:
নেটে যখন বিপরীত লিঙ্গের দুজনের একে অপরের সাথে পরিচয় হয়, সেই পরিচয় যখন এক সময় একে অপরের কাজের সময়, পড়ালেখার সময়ের ব্যপ্তি অন্তত দ্রুত হারে কমিয়ে দিতে থাকে অর্থাৎ তারা নিজেদের সাথে কথা বলতে বলতে একে অপরকে প্রচন্ডভাবে আকর্ষণ করা শুরু করে তখন তাকে নেট লাভ বলে।

প্রয়োজনীয় যন্ত্রপাতি:
দুটি কম্পিউটার(কমপক্ষে)
অবশ্যই নেট কানেকশন দুপক্ষেই
কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলার ক্ষমতা
পড়ালেখা বা কাজের নাম করে সময় বের করার ক্ষমতা
দুটি হৃদয় তবে বাধ্যতামুলক নয়
নিরাপত্তা এটাও জরুরী নয়

লক্ষন:
শারীরিক অসুস্হতা
মানসিক অসুস্হতা
কাজে ফাঁকিবাজি
কোনো কোনো ক্ষেত্রে মানুষের কাছ থেকে লুকিয়ে থাকা (ম্যাসেন্জারে অফলাইন থাকা)
পরীক্ষায় খারাপ রেজাল্ট

সুবিধা:
দূর দূরান্তের মানুষের সাথে ঘনিষ্ঠ হওয়া
নেট লাইনের টাকা সম্পূর্ন উসুল করা
নেট লাইনের লোকের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক
মোবাইল এর বিল কমে যাওয়া
ট্রিট দিয়ে বন্ধুদের খুশি রাখা( বন্ধুদের সুবিধা)
কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলার উপর দক্ষতা অর্জন করা
কিছু কিছু ক্ষেত্রে নিজের উপর আস্হাশীল হওয়ার সুযোগ যে আমিও পারি
কেউ যদি তাড়াতাড়ি বিয়ে করতে চায় তাহলে এর চেয়ে ভালো উপায় নেই। কারন বাবা মা জানার আগেই বিয়ে করে ফেলা সম্ভব

অসুবিধা:
এটাতে বিশ্বাস করা আর চোরকে বিশ্বাস করা একই কথা
চাকরীহীন হওয়া
বাসায় বকা খাওয়া
বন্ধুত্ব নষ্ট হওয়া
বেস্ট এপ্রিল ফুল অব দি ইয়ার হওয়ার সম্ভাবনাও বাদ দেয়া যায় না

কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্হা:
শুধু চ্যাট করে কখনোই প্রেমে পড়া উচিত নয়, কারন এখানে বানানোর জন্য অনেক সময় পাওয়া যায়।
পিসি টু পিসি কল করেও প্রেমে পড়া উচিত নয়, কারন এখানেও বানানোর জন্য অল্প হলেও কিছু সময় পাওয়া যায়।
খোঁজ খবর নেয়ার জন্য একমাত্র এফবিআইকেই ডাকা উচিত, কারন অন্য সব ক্ষেত্রেই ম্যানুপুলেট করা সম্ভব।
ছবি দেখেই প্রেমে পড়া আর শতকরা ১০০% খাঁটি গুজবে কান দেয়া একই কথা।
ভিডিও কন্ফারেন্সও সম্পূর্ন বিশ্বাসযোগ্য নয়, কে জানে সেটা আসলেই সে নাকি অন্যয় কেউ।

এককথায়, নেট প্রেমে বিশ্বাস করা বোকামী। তবে বন্ধুদের এক্ষেত্রে কিন্চিত উৎসাহ দেয়া যায়,বিশেষ করে সামর্থ্যশীলদের।

সময়ের অভাবে এখানেই সমাপ্তি। এগুলো একান্ত আমার ধারণা।

 

প্রকাশ করা হয়েছে: আমার লেখা  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৫
মজামান বলেছেন: ভাই কি নিজের জীবন দিয়ে বুঝেছেন নাকি???
২০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: আংশিক তবে চারপাশ থেকে শিক্ষাও নিয়েছি

২. ২০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৮
সততার আলো বলেছেন: সুন্দর ও প্রয়োজনীয় পোষ্ট। সাবধান করার জন্য অসংখ্য ধন্যবাদ
২০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: সাবধান হওয়ার জন্য ধন্যবাদ

২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: কি হারাম বুঝতে পারলাম না!!!!!!!!

৬. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩১
হ্যারি সেলডন বলেছেন: আমি একাউন্টিংয়ের নেট লাভ মনে করে ঢুকলাম। এটা কোন ধরণের লাভ!!
২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৭

লেখক বলেছেন: হা হা হা। এটা ইন্টারনেট লাভ

৭. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৩
চিকনমিয়া বলেছেন: কতাডা খারাপ কয় নাই
৮. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৩
রাশেদ বলেছেন: আতেলডা আইছে কই থাইক্কা! :-*
৯. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৪
রাশেদ বলেছেন: @ হ্যারি...মুন্নার কোউতুকের পোস্টে মুন্নারে আমি কইছিলাম ণূড়া রে, তুমি মনে করছো অন্য কাউরে কইছি! হা হা!
১০. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৭
মানুষ বলেছেন: কয়বার ধরা খাইয়া এই পোষ্ট লিখছেন ?
২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৭

লেখক বলেছেন: বলা যে মুশকিল !!!

১২. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৪২
হ্যারি সেলডন বলেছেন: রাশুদা, আঁতেল কেডাই? মুন্নার পোস্টে যাই।
১৩. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৪
রাশেদ বলেছেন: হা হা! গুটাডা ঠের ফাইছে! :D :D
১৪. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৫
তারার হাসি বলেছেন: কেউ হয়ত নিজেকে বোকা বলতে চাইবে না কিন্তু এমন অনেক হয় ।
২১ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৯

লেখক বলেছেন: সহমত

 

মোট সময় লেগেছে ০.৯৩৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এন.এস.ইউ তে বিবিএ তে পড়ি। বেশির ভাগ সময় অনলাইনে সময় অতিবাহিত করি। ক্রিকেট খেলতে পছন্দ করি। আর কামনা করি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ