গত ২ নভেম্বর জামাতে ইসলামী প্রস্তাবিত জাতীয় শিক্ষা নীতি নিয়ে এক সংবাদ সম্মেলন করে।এতে জামাতে আমীর মতিউর রহমান নিজামীসহ জামাতের কেন্দ্রীয় প্রায় সব নেতাই উপস্থিত ছিল,যা পরদিন (৩ নভেম্বর) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
ভন্ডামী-এক
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিজামী।সংবাদ সম্মেলনটিতে জাতীয় শিক্ষা নীতির উপর আলোচনায় নিজামী তার লিখিত বক্তিতায় বলে প্রস্তাবিত শিক্ষা নীতি নাকি গণবিমূখ শিক্ষা নীতি এবং গণমূখী শিক্ষা মানেই নাকি ইসলামী আদর্শ ভিত্তিক শিক্ষা।আর সেকুলার শিক্ষা মানেই নাকি ইসলাম বিরোধী তথা গনবিরোধী শিক্ষা।জনগনের উপর ধর্মহীন শিক্ষা চাপিয়ে দেয়ার অধিকার নাকি বর্তমান কমিশন তথা সরকারের নেই(সূত্রঃদৈনিক ভোরের কাগজ,দৈনিক যায়যায়দিন)
প্রশ্নঃ নিজামীর ভিতরে কতটুকু ইসলামী শিক্ষার নমুনা পাওয়া যায়।নিজামীর ছেলেরা কোন শিক্ষায় শিক্ষিত ইসলামী শিক্ষায় নাকি সেকুলার আমেরিকান শিক্ষায়। সম্মেলনে উপস্থিত মুজাহিদের ছেলেরা কতটুকু ইসলামী শিক্ষায় শিক্ষিত ???আর কারুজ্জামানের ছেলেরা কোথায় কোন শিক্ষা গ্রহণের জন্য কানাডায় পড়ে থাকে ??নিজামীর ছেলে নকিবুর রহমান কেন সেকুলার আমেরিকায় পড়াশুনা করেছিল ??
এই কোন ভন্ডামী !!!জামাত নেতাদের ছেলেদের কেন সেকুলার শিক্ষা গ্রহণ করতে হয় ??
ভন্ডামীর শেষ কোথায় ????
ভন্ডামী-দুই
নিজামী তার লিখিত বক্তব্যে আরও বলে,মুসলিম স্বাতন্র্যের ভিত্তিতেই নাকি বাংলাদেশের সীমানা নির্ধারিত হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে।(সূত্রঃদৈনিক ভোরের কাগজ)
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ কি ধর্মীয় কারণে হয়েছে ??পাকিস্তানও তো মুসলিম দেশই ছিল তবে তো পাকিস্তান থেকে আলাদা হওয়া প্রয়োজন ছিল না,ছিল না মুক্তিযুদ্ধের ।"মুসলিম স্বাতন্র্যের ভিত্তিতেই" যদি কোন দেশ হত তাহলে মধ্যপ্রচ্যে এতগুলো রাষ্ট্র থাকত না। প্রকৃত পক্ষে মুসলিম স্বাতন্র্যের ভিত্তিতে পৃথিবীতে কোন রাষ্ট্রই সৃষ্টি হয়নি।তাহলে কেন নিজামীর এই ভন্ডামী!!
যদি নিজামীর কথা মতই "মুসলিম স্বাতন্র্যের ভিত্তিতেই"বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়ে থাকে তবে কেন জামাতী ইসলামী ১৯৭১সালে এদেশের মুক্তিযুদ্ধের বিরুধিতা করেছিল ??কেনই বা মুসলিম লীগ,নেজাম-ই-ইসলাম সহ মুসলিম দলগুলো ৭১'এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল ????
ভন্ডামী-তিন
নিজামী আরো বলে,রাষ্ট্রীয় আদর্শিক দৃষ্টিকোণ তথা ইসলামী দৃষ্টিকোণ থেকে নাকি প্রস্থাবিত শিক্ষানীতি অগ্রহণযোগ্য এবং আইনী দিক দিয়েও নাকি সংবিধান বিরোধী।(সূত্রঃদৈনিক ভোরের কাগজ,দৈনিক যায়যায়দিন)
প্রশ্নঃ জামাতকি রাষ্ট্রীয় আদর্শ অনুসরণ করে রাজনীতি করে ???তাদের সভা,সমাবেশে বা সম্মেলনের আগে কি জাতীয় সংগীত গাওয়া হয় ??তবে শিক্ষানীতি অবশ্যই রাষ্ট্রী আদর্শ অনুসারে হতে হবে যা জামাতীয় আদর্শের সাথে যায় না।
এই জাতি বীরে জাতি। এ ২১শে ফেব্রুয়ারীতে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় জামাত কি তা জানায় ??তারা কি রাষ্ট্রীয় আদর্শ অনুসরণ করে ??তবে কেন তারা রাষ্ট্রীয় আদর্শিক দৃষ্টিকোণের কথা বলে ভন্ডামী করে ??
ভন্ডামী-চার
এক প্রশ্নের জবাবে নিজামী দাবী করে প্রস্তাবিত শিক্ষা কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী নাকি শিক্ষাবিদ নন,সাংস্কৃতিক কর্মী।সংবাদ সম্মেলনে উপস্থিত মুজাহিদ বলে,এখন উনি নাকি রাজনীতি করে (সূত্রঃ দৈনিক প্রথম আলো,দৈনিক ভোরের কাগজ)
তার এই উক্তি প্রসঙ্গে এক সাংবাদিক বলেন-কবীর চৌধুরী একজন জাতীয় অধ্যাপক এবং ৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন-এই তথ্য জানেন কি না জানতে চাইলে নিজামী বলে, ‘৪০ বছর শিক্ষকতা করলেই কেউ শিক্ষাবিদ হয়ে যায় না।’ আর তখন উপস্থিত সাংবাদিকরা জানতে জানতে চান-তাহলে শিক্ষাবিদের সংজ্ঞা কি ?(সূত্রঃ দৈনিক প্রথম আলো,দৈনিক ভোরের কাগজ)
প্রশ্নঃ ৪০ বছর শিক্ষকতা করলেও নাকি কেউ শিক্ষাবিদ হতে পারে না !! এই কি তাহলে জামাতি পান্ডিত্য ?? ভন্ডামী আর কাকে বলে ?
ভন্ডামী-পাচঁ
নিজামীর লিখিত ব্যক্তব্যের এক প্রসঙ্গ তোলে সাংবাদিকরা জানতে চান ২০০১-২০০৬ সাল পর্যন্ত জামাত চারদলের শরিক হিসেবে রাষ্ট্র ক্ষমতায় ছিল।বর্তমান শিক্ষানীতিতে ঈমান-আকিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর যে দাবী করছে,২০০৩ সালে অধ্যাপক মনিরুজ্জামান মিঞা যে খসরা নীতি করেছিলেন,তখন এসব দাবী উত্থাপন করা হয়েছিল কিনা ?তখন মুজাহিদ বলে শিক্ষনীতি তখন সংসদে উথ্থাপিত হয়নি।নিজামী বলে বসে-তখন নাকি সময় পাওয়া যায়নি !!(সূত্রঃ দৈনিক প্রথম আলো,দৈনিক ভোরের কাগজ)
প্রশ্নঃ ক্ষমতায় থাকতে একরকম দাবী ক্ষমতায় না থাকলে আর একরকম !!তাই না ?এই হলো জামাতি ভন্ডামী !!ক্ষমতায় না থাকলে সব ইসলামী ভিত্তিক হতে হবে,ক্ষমতায় থাকলে মদের লাইসেন্স দিতে হবে,এই কি তবে জামাতির আসল ইসলামী আদর্শের নমুনা !!??
জামতির এইসব ভন্ডামীর শেষ কোথায় ????
সূত্রঃ দৈনিক প্রথম আলো(৩ নভেম্বর সংখ্যা),দৈনিক যায়যায়দিন(৩ নভেম্বর সংখ্যা),দৈনিক ভোরের কাগজ(৩ নভেম্বর সংখ্যা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


