somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখেন খালেদা জিয়ার আইনজীবিদের কান্ড ; ইজ ইট আ জোক!

২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“সেদিন আমি আপনাদের চিৎকার করে করে জানতে চেয়েছিলাম..আপনারা কি স্টে অর্ডার চান? কিন্তু আপনারা কেনো কথা বললেন না.. কেন স্থাগিতাদেশ চাইলেন না”... একথাগুলো বলছিলেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

রোববার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে লিভ টু আপিলের শুনানির জন্য আপিল বিভাগ বসার পর আদালতে খালেদার পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন, ‘আপনারা কি সেদিন একবারের জন্যও স্টে অর্ডার চেয়েছিলেন?’

কিন্তু প্রধান বিচারপতির এসব প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছিলেন না টিএইচ খান। প্রায় আধাঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকে তিনি অসহায়ের মতো একবার মওদুদ আহমেদ ও একবার রফিকুল ইসলাম মিয়ার দিকে তাকাচ্ছিলেন।

এ পর্যায়ে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মোজাম্মেল হোসেন স্থগিতাদেশ না চাওয়ার প্রসঙ্গ টেনে বলেন- ‘ইজ ইট আ জোক!’

বিএনপি’র আইনজীবীদের সিদ্ধান্তহীনতার কারণে শেষ পর্যন্ত শুনানি নেওয়া সম্ভব হয়নি খালেদা জিয়ার করা চারটি আবেদনের একটির ওপরেও।

তার আইনজীবীদের চাওয়া ছিলো, শুনানি হোক আদালত অবমাননা মামলার। অন্যদিকে আপিল বিভাগ প্রথম করতে চান লিভ টু আপিলের শুনানি ।

বিএনপি’র আইনজীবীরা এ সিদ্ধান্তও নিতে পারছিলেন না ঠিক কে শুনানি করবেন।

এ অবস্থায় আদালতে সরকার ও বিরোধী দলের আইনজীবীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠে আপিল বিভাগের বিচারকের এজলাস।

দুই পক্ষের আইনজীবীরা একে অন্যের প্রতি মারমুখি হয়ে ওঠেন। এরপর দুপক্ষ থেকেই ধর..ধর ধর চিৎকারে উত্তেজনা ছড়াতে থাকেন। পুরো আদালত কক্ষজুড়ে শুরু হয় নরক গুলজার। অগত্যা সকাল ১১টায় আদালত উঠিয়ে নেন প্রধান বিচারপতি। এর আগেই তিনি ঘোষণা দেন ‘লিভ টু আপিল খারিজ, হাইকোর্টের দেওয়া রায় বহাল।’

আদালতের ভেতরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন নিজ নিজ পক্ষের আইনজীবীদের শান্ত করেন ।

আদালত শেষ হলে আইনজীবীরা বাইরে বেরিয়ে যে কাণ্ডটি করেন তা রীতিমতো অভাবনীয় ও ন্যক্কারজনক। দিগি¦দিক জ্ঞানশূন্য হয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় পাঁচ মিনিট ধরে কিলচড় থাপ্পর আর হাতাহাতিতে বিচারালয়ের পবিত্র প্রাঙ্গন কুরুক্ষেত্রের রূপ নেয়।

এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন বিরোধী দলীয় আইনজীবীরা।

সূত্র:বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×