somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দস্যিপনা-৩: Operation FAKE Hunt B-)

১২ ই জুন, ২০১১ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবে মাত্র ভার্সিটি জীবনে পা রেখেছি তখন। যা দেখি সবই ভালো লাগে। B-) 8-| ফ্রেন্ডদের দেখাদেখি ফেবুতে নতুন করে একাউন্ট খুললাম এক ফ্রেন্ডের কাছ থেকে শিখে নিয়ে (হাহা...এখন আমারও ফেবুতে একাউন্ট আছে এমন একখান ভাব B-) ;) )।

সারা দিন-রাত ফেবু নিয়ে সে কি গবেষনা!!! ফোন করে মুমুকে (আমার ফ্রেন্ড) বললাম, “দোস্ত, আমিতো ফেবুতে একাউন্ট খুলছি ( এমন একখান ভাব যেন জুকারবার্গের মতো আমিই ফেবু বানাইছি)”। শুনে ও বলে, “দোস্ত, আমারেও একখান একাউন্ট খুলে দিতে হবে। তুই সময় করে বাসায় আসিস।(আহ!!!শুনে ভাবখানা যেন আরো একটু বেড়ে গেল। :-B )“

এর কিছুদিন পর মুমুদের বাসায় গেলাম। ওকে একাউন্ট খুলে দিয়ে সবকিছু শিখিয়ে পড়িয়ে বাসায় ফিরলাম।

মাসখানেক পরে ও একদিন আমাদের বাসায় আসলো। এসে আমার পিসিতে বসে ওর প্রোফাইল চেক করছিল। একটা মেয়ের ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট করে দুজনে মিলে ঐ মেয়ের ওয়ালে গেলাম। গিয়ে দেখি ঐ মেয়ের সাথে মুমু অলরেডী ফ্রেন্ড। আমি বলি, “কি রে তুই না মাত্র ফ্রেন্ড হইলি, তাহলে এটা কে?”:-* :-* ও তো অবাক। তারপর মুমু নামের ঐ আইডি তে গিয়ে দেখি...কেউ একজন একই নাম, একই প্রোফাইল পিক, এমন কি একই ইনফো দিয়ে মুমুর নামে একটা ফেক আইডি খুলছে। এই ঘটনা দেখে মুমু তো কাঁদবার অবস্থা। :(( কে এই কাজ করতে পারে সেটা ভেবে ভেবে ওর মাথা খারাপ হওয়ার জোগাড়। অতঃপর অনেক কষ্টে ওকে বুঝিয়ে-শুনিয়ে শান্ত করলাম আর বললাম, ”তুই ভাবিস না। আমি তো আছি। আমি ঠিক খুঁজে বের করবো(লেডি শার্লোক হোমস থাকতে কিসের চিন্তা B-) :P )।“

ওকে শান্ত করে বাসায় পাঠিয়ে দিলাম। অতঃপর শুরু হল মিশন – Operation FAKE Hunt B-))

ওই ফেক আইডিতে আমি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালাম। আর বাছাধন ফাঁদে পা দিয়ে রিকুয়েস্ট একসেপ্ট করলো। তারপর বন্ধুর কাছে পাঠালাম একখানা বিশাল আবেগঘন মেসেজ।:P মেসেজটা হুবহু তুলে দিলাম -

কিরে কি খবর তোর? কেমন আছিস? অনেক দিন দেখা হয় না।
don't u miss me..............:(
এতো বদ হয়ে গেছিস কেন তুই?
কোন যোগাযোগ রাখিস না...



অতঃপর রিপ্লাই এর অপেক্ষা...:P

রিপ্লাই আসলো পরদিনই...


i m sorry to
inform u that im not the real MUMU .
I JUST made fake ID to test my BUET FRIENDS.
but truely speaking i like ur id,walls.....
and can confirm u i'll never forget u as real mumu!
promise.
NOW ITS UP TO U whether u become my friend or not!


(মেসেজের নিচে নামটা ছিল, সে সত্যিই এখন আমার ফ্রেন্ড কিনা তাই দিলাম না, তাতে অনেকেই চিনে ফেলতে পারে।)
মেসেজ পেয়ে মনে মনে বললাম আহা কি পেয়ারের কথা!!!এবার বুঝবা ঠেলা... :P :P

সেদিনই কিছুক্ষণ পর সে তার রিয়েল আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালো। এক্সেপ্ট করার পর যখন চ্যাটিং করলাম তখন তাকে বলে দিলাম যে আসলে পুরোটাই একটা চালাকি ছিল। সেই কথা শোনার পর তার তো সেই রকম কাহিল অবস্থা। অনেক রিকুয়েস্ট করলো আমাকে যাতে আমি মুমুকে কিছু না বলি। সে ঐ আইডি অফ করে দিবে...ব্লাহ ব্লাহ...। আমি বললাম আমি তো মুমুকে বলে দিছি। সে এই কথা শুনে ভীষন ঘাবড়ে গেল।

অতঃপর মুমুকে বললাম, তুই এই নামে কাউকে চিনিস। তখন নতুন ভর্তি হওয়াতে ও অনেককেই চিনতো না। জিজ্ঞেস করলো, “কেন?”। আমি কথা ঘুড়িয়ে বললাম এমনি। কিন্তু ব্যাপারটা মুমু ঠিকই ধরতে পারলো। ওর জোড়াজুড়িতে তাই শেষ পর্যন্ত বলে দিলাম। ও ওর ফ্রেন্ডদের সবকিছু বলার পর সবাই মিলে সেই ফেক মুমুকে ধোলাই দিতে চাইলো। কিন্তু আমি আবার খুব দয়ালু কিনা, :P কথা দিয়েছিলাম যে ওকে কেউ ধোলাই-টোলাই দিবে না(বেচারা ধরা পড়ে খুব কান্নাকাটি করেছিল কিনা :|| )। যাইহোক আমার কথাটা মুমু শেষ পর্যন্ত রাখলো। :)

আর শেষ করলাম...
Operation FAKE Hunt :D :D B-)


সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১২ সকাল ৯:২৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×