ছোটবেলা থেকেই আমার টিভি দেখার দারুন নেশা ছিল। সারাদিন বসে বসে টিভি দেখতাম। যাই দেখতাম তাই ভালো লাগতো,

বিশেষ করে মুভি, বাংলা, হিন্দী, ইংলিশ কোন কিছুই বাদ যেতো না (একদিনে সাতটা মুভি দেখার রেকর্ডও আছে

)।

কিন্তু ক্লাস নাইনে ওঠার পর থেকেই আমার টিভি দেখার উপর নিষেধাজ্ঞা জারি হল, কারন সামনে এস.এস.সি পরীক্ষা।

কিন্তু সারাদিন পড়তে কি কারো ভালো লাগে, বিশেষ করে আমার মতো মুভি এডিক্টেড মেয়ের?

টিভি ছিল আব্বু-আম্মুর রুমে তাই লুকিয়ে লুকিয়ে দেখাও সম্ভব ছিল না। কিছুদিন পর আমরা বাসা চেঞ্জ করলাম। তো নতুন বাসায় ওঠার পর টিভি রাখা হল ড্রয়িং রুমে। আমার রুম থেকে ড্রয়িং রুম একেবারে বরাবর। ফলে রুমে বসেই টিভি দেখার ব্যবস্থা হয়ে গেল।

কিন্তু কেউ জানতেও পারলো না। কিন্তু এতো সুখ কপালে বেশিদিন সইলোনা।

একদিন চেয়ারে বসে ঘাড় ঘুরিয়ে টিভি দেখার সময় আম্মু দেখে ফেললো। :#> সেই থেকে ঘাড় ঘুরিয়ে টিভি দেখাও রিস্কি হয়ে পড়লো। কারন যখন-তখন তারা আমার রুমে উঁকি দেয়। তাই বের করলাম নতুন পদ্ধতি।

আমার রুমের জানালার গ্লাসে টিভির রিফ্লেকশন দেখা যেতো। তাই আমি খাটে বসে জানালার দিকে মুখ করে দিব্যি পড়ালেখা করতাম (টিভি দেখতাম)। খাটে না বসলে কারো পক্ষেই সেটা বোঝা সম্ভব ছিলনা। তাই উঁকি দিলেও ধরা পড়তাম না।
পরীক্ষার আগে আমার সব ফ্রেন্ডের টিভি দেখা বন্ধ হয়ে গেল। কারো টিভি স্থান পেল স্টোর রুমে, আবার কারো টিভি খাটের নিচে। কিন্তু আমি খুব লক্ষী মেয়ে,

টিভি দেখি না তাই আমাদের টিভি ড্রয়িং রুমেই বহাল তবিয়তে থাকলো।
কিন্তু এই সুখও বেশিদিন সইলো না।

এইচ.এস.সি পরীক্ষার আগে টিভি চলে গেল আব্বু-আম্মুর রুমে। আমার হৃদয়টা আবার ভেঙ্গে খানখান হয়ে গেল।

ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে টিভি দেখায় আর কোন নিষেধাজ্ঞা রইলো না। যত খুশি টিভি দেখা যায়। কিন্তু এখন তো আমার টিভি দেখতে ভালো লাগে না। মুভিও দেখতে তেমন ভালো লাগেনা। সারাদিন পিসির সামনে বসে থাকি, ফেবুতে যাই, ব্লগে যাই, চ্যাটিং করি।
কিছুদিন আগে টিভি আবার ড্রয়িং রুমে স্থানান্তরিত হয়েছে। কিন্তু আব্বু-আম্মু এসে এখন আর দরজায় পর্দা টেনে দেয় না। কারন তারা খুব ভালো করেই জানে এখন আমার চোখের সামনে টিভি থাকলেও আমি টিভি দেখিনা, আর লুকিয়ে দেখার তো প্রশ্নই আসে না। কিন্তু তাই বলে ভাবছেন খুব সুখে আছি???
জ্বী না। এখন তারা উঁকি দেয় আমি কম্পিউটারের সামনে বসে কি করি, কার সাথে চ্যাটিং করি তা দেখতে।

ফাঁকিবাজির দিন শেষ........

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১২ সকাল ৯:২৮