আমার প্রিয় পোস্ট

হারিয়ে যাই অতল জলে..

যারা স্মাইল (বিডিকম) ব্রডব্যান্ড লাইন ব্যবহার করেন তাদের জন্য ► ফাটাফাটি ডাউনলোড B-) B-)

১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৭

শেয়ারঃ
0 0 0

প্রাক্তন স্মাইল বা বর্তমানে বিডিকম ব্রডব্যান্ড কানেকশন যারা ব্যবহার করছেন তাদের জন্য সুখবর! অবশ্য অনেকেই হয়তো এটা জানেন।

বিডিকমের নিজস্ব দু'টি টরেন্ট ট্র্যাকার সাইট থেকে টরেন্টফাইল নামিয়ে ফাটাফাটি গতিতে মুভি, ডকুমেন্টারি, নাটক ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। মূলত: ফাইলগুলো তাদের নেটওয়ার্কের কোনো না কোনো পিসি থেকে আসে বলে এত স্পিড পাওয়া যায়! :D :D

আগে দেখে নিন আমার টরেন্ট ডাউনলোড স্পিড।

উল্লেখ্য, এটি আপনার সাধারন ইন্টারনেট গতির ওপর কোনো প্রভাব ফেলেনা। ফলে দ্রুগতিতে এই ডাউনলোড করার পাশাপাশি আপনার স্বাভাবিক ব্যবহার, ডাউনলোড চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই!

একটি হলো: শাউট অ্যান্ড শেয়ার : http://www.shoutnshare.info

আর অন্যটি: দারুচিনি বিডি : http://www.daruchinibd.com/torrent

শাউট অ্যান্ড শেয়ার: এখানে কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই। হোমপেজে বিভিন্ন টরেন্টের লিস্ট দেয়া আছে, সার্চ দিয়ে বা পেজ স্কিপ করে পছন্দের কোনো মুভি বেছে নিতে পারবেন। এই সাইট খুব নিয়মিত আপডেট হয় না!
এখান থেকে ডাউনলোড স্পিড পাওয়া যায় ৮০০ কি.বাইট/সে. - এর কাছাকাছি!


দারুচিনি বিডি: এই সাইটে রেজিস্ট্রেশনের দরকার হবে। রেজিস্ট্রেশন করা সহজ ও আর একবার করে ফেল্লেই ঝামেলা শেষ। সাইটে ঢুকে একটু গুতোগুতি করেই বুঝে যাবেন কি করতে হবে। এটি অনেকটা টরেন্ট শেয়ারিং কমিউনিটির মতো হয়ে গেছে। একে অপরের সাথে চাওয়া-পাওয়া শেয়ার করা যায়।
সাইটটি আপডেট হয় নিয়মিত। ডাউনলোড স্পিড নির্ভর করে সিডের ওপর, তবুও বেশির ভাগ সময়ে তা ৩০০ কি.বাইট/সে এর ওপরে থাকে!

এবার তাহলে মুভি শেয়ারিংয়ের নতুন দিগন্ত উম্মোচন করুন! :) :)

 

সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২১
মুভি পাগল বলেছেন:
হুম, এটা আমার এক ফ্রেণ্ড বলেছে আমাকে। বিষয়টা তখনই বুঝেছিলাম। নিজেদের মধ্যে শেয়ারিং এর একটা ব্যাপার না হলে এত স্পিড হতেই পারে না। তবে সব রকম মুভি তো এখানে পাওয়া যাবে না। এটাই কেবল প্রব্লেম
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৫

লেখক বলেছেন: সব মুভি পাওয়া যায় না ঠিক! তবে অনেক কিছুই আছে যা বিনা খরচে কম সময়ে পাওয়া যায় এই-ই বা কম কী?

ধন্যবাদ!

২. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৮
লাভলুদা বলেছেন: ভালা ভালা, কিন্তু আপনার নেটওয়ার্ক আইক দুইটা কেন ?
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪০

লেখক বলেছেন: একটা ল্যান আর অন্যটি ডায়ালারের জন্য!

৩. ১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৬
রাতমজুর বলেছেন: দুইটা সাইটই খুলে না :(
১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: হতে পারে লিঙ্ক নেভিগেশনের সমস্যা ।
যাহোক অ্যাড্রেস গুলো লিখে দিচ্ছি:

শাউট অ্যান্ড শেয়ার: http://www.shoutnshare.info
দারুচিনি বিডি: http://www.daruchinibd.com/torrent

ধন্যবাদ।

৪. ১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৪
অগোছালো_জীবন বলেছেন: ধন্যবাদ দেয়ার ভাষা নাই। এত দিন ১৬-২০ ঘন্টা লাগত একটা মুভি ডাউনলোড করতে।
১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

আপনি কি ডাউনলোড করছেন?

৫. ১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫২
ভাদাইম্যা পোলা বলেছেন: দারুচিনি শুধু স্মাইল/বিডিকম না, আইএসপ্রোস, লিঙ্ক থ্রি-ও কাজ করে একইভাবে।
১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: এ তথ্য জানতাম না। স্মাইল লাইন ব্যবহার করি তাই তাদের সুযোগ সুবিধাগুলো সম্পর্কে জানার চেষ্টা করি।

ধন্যবাদ।

৭. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১৫
ত্রিশোনকু বলেছেন: ধ্যবাদ। চেস্তা করছি এখনই।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৬
বাবুনি সুপ্তি বলেছেন: ১টা লিঙ্ক ও তো কাজ করে না!
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৫

লেখক বলেছেন: এখান থেকে ট্রাই করুন:

শাউট অ্যান্ড শেয়ার: http://www.shoutnshare.info
দারুচিনি বিডি: http://www.daruchinibd.com/torrent

ধন্যবাদ।

৯. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৮
তাহসিন আহমেদ বলেছেন: যা বিনা খরচে কম সময়ে পাওয়া যায় এই-ই বা কম কী?
অনেক ধন্যবাদ।
এত দিন ১৬-২০ ঘন্টা লাগত একটা মুভি ডাউনলোড করতে। তাই খুব আলোচিত মুভি ও দেখা হতো না।
অনেক ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫০

লেখক বলেছেন: :)

১০. ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৫
স্বর্গ বলেছেন: চেষ্টা করে দেখি কেমন, তারপর জানাবো।

ভালো থাকবেন।
১১. ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৪
স্বর্গ বলেছেন: কোন লিংক কাজ করছেনা।

ভালো আছেন?
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৭

লেখক বলেছেন: লিঙ্ক কাজ না করলে ব্রাউজারে সরাসরি ইউআরএল টাইপ করুন।

ধন্যবাদ।

১২. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৪
ডঃ জেকিল বলেছেন: অনেক ধন্যবাদ অক্টোপাস।
১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৩. ২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৪
রুচি বলেছেন: মা সবসময় বলতো
► জীবন একটা গিফট বক্সের মতো। কখনোই জানবে না যে তুমি কী পেতে যাচ্ছো এতে ◄
→ফরেস্ট গাম্প


♪...কথা গুলো অসম্ভব ভালো লাগলো
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: হুম... ফরেস্ট গাম্প মুভিটাও চমৎকার!

১৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৬
কাঙাল মামা বলেছেন: আপনি কি আজকাল স্মাইলে ব্রাউজিং স্পিড কম পাচ্ছেন?
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০১

লেখক বলেছেন: লাইন মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ওদের সার্ভারে কি যেন সমস্যা। বেশ ক'বার ফোন করে জানতে পেরেছি কাল দিনের মধ্যে সমস্যার সমাধান হতে পারে!

১৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৬
পরান বলেছেন: স্মাইল (বিডিকম) ব্রডব্যান্ড লাইন ব্যবহার ছাড়া কি এই সুবিধা পাওয়া যাবে না ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৮

লেখক বলেছেন: ব্রডব্যান্ড ছাড়া এ সুবিধা পাওয়ার কথা নয়....

১৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৬
পরান বলেছেন: স্মাইল (বিডিকম) ব্রডব্যান্ড লাইন ব্যবহার ছাড়া কি এই সুবিধা পাওয়া যাবে না ?

 

মোট সময় লেগেছে ১.১০০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
□ মা বলতো
► জীবন একটা গিফট বক্সের মতো। খোলার আগে কখনোই জানবে না কী আছে এতে.. ◄
→ফরেস্ট গাম্প



octopusThought@gmail ▲
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ