আমার প্রিয় পোস্ট

হারিয়ে যাই অতল জলে..

পিসি শাটডাউন করার টাইমার বানান » অতি সহজেই

২১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫২

শেয়ারঃ
4 0

যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার প্রয়োজনীয়তা অনেক সময়ই দেখা দেয়। পিসি'র ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়। এজন্য হয়তো অনেক সফটওয়্যারই পাওয়া যায় কিন্তু উইন্ডোজের একটি বিল্টইন অপশন ব্যবহার করে খুব সহজে এ কাজটি করা যেতে পারে।

এতটুকু পড়ার পর অনেকেই হয়তো ভাবতে শুরু করেছেন নতুন বোতলে পুরনো মদ ঢালতে যাচ্ছি। কারণ, এ বিষয়ে ব্লগে আগেও কিছু পোস্ট এসেছে। এই লেখাটা একটু আলাদা!
যাহোক, মুল কথায় আসা যাক।

ধাপ সমূহ:
১. উইন্ডোজের start মেনু থেকে Run-এ ক্লিক করুন।
৩. রান -এর খালি বক্সে লিখুন:
shutdown -s -f -t TimeInSeconds

এরপর ওকে বা এন্টার দিন।
TimeInSeconds -এর জায়গায় মোট সময়ের পরিমান সেকেন্ডে হিসেব করে সংখ্যায় লিখে দিন। যদি কেউ পিসি ১০ মিনিট পর বন্ধ করতে চান তাহলে ওখানে লিখে দিন ৬০০। তেমনি দুই ঘণ্টার জন্য ৭২০০। [১০ × ৬০ = ৬০০ এবং ২×৬০×৬০ = ৭২০০]

তাহলে ১০ মিনিটের জন্য লিখতে হবে: shutdown -s -f -t 600

নিচের ছবি দেখুন:


▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

এবার আসি মূল কথায়: ওই লাইনের মাঝের -f লেখাটি গুরুত্বপূর্ণ। কারণ ওই লাইন থেকে -f বাদ দিয়ে লিখলে পিসি শাটডাউন হবার সময় যদি কোনো প্রোগ্রাম চলতে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই সে প্রোগ্রামগুলো বন্ধ করার জন্য অনুমতি চাইতে সিস্টেম একটি পপআপ উইন্ডো ডিসপ্লে করে। যাতে সম্মতি না দেয়া পর্যন্ত পিসি বন্ধ হবে না।

কিন্তু, অটো শাটডাউনের মূল বিষয়ই হলো ইউজারের অনুপস্থিতিতে পিসি বন্ধ করা! যা -f লিখে দিলে উইন্ডোজ নিজে থেকেই করে নেবে। আর শাটডাউন হবার আগে চলতে থাকা সব প্রোগ্রামকে বন্ধ করতে বাধ্য করবে ইউজারের অনুমতির অপেক্ষা না করেই।

টিপস: শাটডাউন কমান্ড দেয়ার পর যদি মনে হয় সময় পরিবর্তন করা দরকার তাহলে কাউন্টডাউন ক্যানসেল করার জন্য একইভাবে Run-এ গিয়ে
shutdown -a
লিখে এন্টার দিন বা ওকে করুন।

আর এগুলোই সম্ভবত এ লেখার ব্যতিক্রম বিষয় যা আগেরগুলোতে উল্লেখ করা হয়নি।
ধন্যবাদ
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অটো শাটডাউন ;
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০২
সাইফ হাসনাত বলেছেন: দারুণ প্রয়োজনী বিষয়...

অনেক ধন্যবাদ...
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও!

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১৪

লেখক বলেছেন: :|

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৯

লেখক বলেছেন: Run -এ কী লিখেছিলেন বলবেন কি?


shutdown -s -f -t 10

এই লাইনটি কপি করে Run -এর বক্সে পেস্ট করুন, ১০ সেকেন্ড পর পিসি বন্ধ হবে।

৪. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৩
ঘাসফুল বলেছেন: আপনের কথা শুইন্যা আবার ষ্টার্ট দিতে হৈল... it worked... ধুর... প্লাস :)
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৪

লেখক বলেছেন: :D :D :D

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: :) :)

২৪ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১০
ঢাকাইয়া টোকাই বলেছেন: + , প্রিয়তে,

মাঝে মাঝে ঘুমানোর আগে গান ছেরে রাখি । তখন কাজ লাগবে।
২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯. ২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৭
মাটি ও মানুষ বলেছেন: দারুন ।

ভাই জুমলাতে আপনার সাহায্য ভাল কাজ দিসে । এখন আর একটা জিনিস জানতে চাই । এ্যালবামের নিচে "Powered by Phoca Gallery" এইটা লিখা থাকে । এটা কেমনে সরান যায় বলবেন ? :)
২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪২

লেখক বলেছেন: আপনার ওই পোস্টের কমেন্টে সমাধান করার চেষ্টা করা হয়েছে।

এরপরও কোনো সমস্যা হলে জানাতে পারেন। সাধ্যমতো চেষ্টা করতে পারি!

ধন্যবাদ। :D :D :)

১০. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১০
কাজী দিদার বলেছেন: উপকারে আসবে +++++++
১২. ২৫ শে মার্চ, ২০১০ দুপুর ১২:০৪
মোতাব্বির কাগু বলেছেন: অনলাইনে একটা ফর্ম ফিলাপ করছিলাম...কার্ড চইলা আসছে ৩৭ দিনের মাথায়। আমার বন্ধুরাও একইভাবে কার্ড পাইয়া ব্যবহার করতেছে!! :D :D :D

আমারে বলেন ভাইজান।

১৩. ২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫২
মেহেদি২৪ বলেছেন: দারুণ প্রয়োজনী বিষয়...
অনেক ধন্যবাদ...
১৫. ১১ ই অক্টোবর, ২০১১ রাত ২:০৯
যুবাইর বলেছেন: মেরে দিলাম, দোয়া রাইখেন!! =p~ =p~
১১ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৩৫

লেখক বলেছেন: মারেন.. যত ইচ্ছা মারেন !! ;)

 

মোট সময় লেগেছে ২.৮৯৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
□ মা বলতো
► জীবন একটা গিফট বক্সের মতো। খোলার আগে কখনোই জানবে না কী আছে এতে.. ◄
→ফরেস্ট গাম্প



octopusThought@gmail ▲
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ