অগ্নিদেবতার অপার্থিব উষ্নতায় জ্বলে জ্বলে,
খাঁটি সোনার মতো জৌলুসময় আমি ।
জ্বলন্ত বজ্রাঘাতে ভীত করার নেই আকাঙ্ক্ষা,
বরং ইস্পাত দৃঢ় ভালবাসায় সিক্ত করার বাসনায় ..
আমি অগ্নিপুরূষ, তোমদের ভীত
দিধান্বিত একসারি নয়ন সম্মুখে এসে দাড়াই ।
স্বপ্নভংগের এক আকাশ দুঃখে ভাড়াক্রান্ত তোমরা,
নরপশুদের বর্বরতা আর রাহাজানির পনের কোটি সাক্ষী যে তোমরা ।
ওদের তীব্র লালসার কাছে হয়েছ পরাজিত তোমরা,
রাস্তার ওই পাগলীটাও যে রেহাই পায়নি, হয়েছে গর্ভবতী ।
কোন স্বর্গ সুখের হাতছানি নেই আমার,
শুধু সবকটা নরহায়েনাকে পুড়ে ছাই করার প্রতিশ্রুতি এই অগ্নিপুরুষের ।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



