অসহিষ্ণু ভঙ্গিতে সে আবার বাইরের দিকে তাকালো। আধা খাওয়া একটা চাঁদ। বেশ বড়। ধরে কোলে নিয়ে আদর করতে মন চায়। পেছন থেকে কেউ ডাকল কি? নাহ! ডাকার কেউ কোনদিনও ছিল না। আস্তে করে দরজাটা ঠেলে ঘরটাতে ঢুকল। ঝিরঝিরে বৃষ্টির পর এমন নরম বাতাসের শান্তি পাওয়া যায়। মেঝেতে পা দিয়ে শান বাঁধানো পুকুরের ঘাটলার কথা মনে করিয়ে দেয়।
কিছু শব্দ ক্রমাগত উচুলয় থেকে নিচের দিকে আসছে! শব্দ! আহ শব্দ! আমি সমর্পিত। আমাকে গ্রহন কর! আমাকে তুমি মাটির মত সহিষ্ণু কর, বজ্রের মত তীক্ষ্ণ কর, পর্বতের মত অবিচল কর, সমুদ্রের মত গভীর কর, অভ্রের মত সিক্ত কর, মাতৃত্বের মত কোমল কর!
অশ্রু ভিজিয়ে দেয় চোখকে। কপোল বেয়ে অধর পর্যন্ত আসে না, পাপড়ির মাঝে বড় একটা ফোটা আটকে থাকে। উচু নিচু লয়ে অচেনা ভাষায় তোমায় ডাকছি প্রভু! জানি না আমার শব্দ তোমার পর্যন্ত পৌছায় কি না। আমার এ যাত্রা তুমি পর্যন্ত পৌছে কি না। তবু প্রার্থনা, আমার এ অঞ্জলি তুমি গ্রহন কর।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


