ভালবাসা হলো নদী
ভালবাসা মানে নীল আকাশ দেখা
মন ভাল থাকে যদি।
ভালবাসা মানে চোখে চোখ রেখে
সুদূর হারিয়ে যাওয়া
ভালবাসা হলো স্মৃতির কপাটে
মিষ্টি হিমেল হাওয়া।
ভালবাসা হলো এক ছাদে হাঁটা
আকাশের পানে চেয়ে
ভালবাসা হলো শিহরিত হওয়া
একটু স্পর্শ পেয়ে।
ভালবাসা মানে টুকরো কিছু শব্দে
মুখেতে মিষ্টি হাসি
ভালবাসা মানে, অগোছালো বলা
খুব, খুব ভালবাসি।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৭ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



