আমার প্রিয় পোস্ট

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

অজানা নেশায় বুদ হয়ে থাকি

১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫৭

শেয়ার করুন:                   Facebook

ভালবাসতে শিখ, ভালবাসা দিতে শিখ, তাহলে তোমার ভালবাসার অভাব হবে না।
-টমাস ফুলার

সকাল বেলায় উঠে মাঝে মাঝে আমি বাণী চিরন্তন বইটি পড়ি। টমাস ফুলারের এই পুরনো বক্তব্যটি মনে ধরলো। কিছুক্ষন নিজের অজান্তেই ভাবলাম, আসলে ভালবাসার জন্ম কোথায়? পৃথিবীতেই কি এর সূচনা হয়েছে নাকি তা অপার বাস্তবে? আমি ভাবি, কতই তো ভাবনা থাকে এই মনে.............
কিভাবে ভালবাসি! কিভাবে ভালবাসলে, ভালবাসার অভাব হয় না, কাউকে কষ্ট দিতে হয় না?

কার ছোঁয়াতে, একটু মধুর ধ্বনিতে মন মাতাল হয় তাকে খুঁজি।

মনে মনে গেয়ে উঠি, রচি মম ফাল্গুনী।।

একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি_
তাই দিয়ে মনেমনে রচি মম ফাল্গুনী।।
কিছু পলাশের নেশা. কিছু বা চাঁপায় মেশা,
তাই দিয়ে সুরে সুরে রঙে বসে জাল বুনি।।
যেটুকু কাছেতে আসে ক্ষনিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে।
যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে,
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি।।


আমার মন আর আমি, দূরে থাকতে ভাল লাগে না........

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়রি  বিভাগে ।

 

  • ৬ টি মন্তব্য
  • ১১৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২২
comment by: বিজন ব্যাথা বলেছেন: "ভালবাসতে শিখ, ভালবাসা দিতে শিখ, তাহলে তোমার ভালবাসার অভাব হবে না।"

কথাটা সত্য নয়......দিলেই পাওয়া যায় না...
২. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৩
comment by: অহেতুক অকারণ বলেছেন: হয়তো তাই-ই....

এই কারনেই এত ভাবনা আসে।
৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৮
comment by: নাজিম উদদীন বলেছেন: বাণী চিরন্তনী আমার জঘন্য লাগে।
১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: বাণী চিরন্তনী আমারও ভাল লাগে না, নাজিম।

তবে মাঝে মাঝে পড়ি, নিজেকে যাচতে ভাল লাগে, তাই।

৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৮
comment by: ফজল বলেছেন: সত্যিই, এ এক সংজ্ঞাতীত আবেগ, অনুভূতি ও আচরণের সম্মিলন।
২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ ফজল,
গানের কথাগুলো মনের গহীন ছুঁয়ে যায়, আবেগ, অনুভূতি ও আচরণের সম্মিলন, বেশ বলেছেন।।

 



 


জন্ম আমার শনিবার।
শনির দশা বলে যদি কিছু থাকে,
তবে তা আমার জন্য একশত ভাগ সত্য হবে।
__________________
এই পৃথিবীর মধ্যে ছিল
অনন্ত এক শীতলপাটি।
অনেক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫৬২৮১