আমার প্রিয় পোস্ট
- আমার শব্দরা আমায় ডাকে - সুলতানা শিরীন সাজি
- বাংলা গান ডাউনলোডের জন্য সবচে ভাল সাইট কোনটি? - কেএসআমীন
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- কামসূত্র কামশাস্ত্রমাত্র নয়, বরং কর্মশাস্ত্র - মুজিব মেহদী
- আকাশ, মেঘ ও বৃষ্টি - কালপুরুষ
- একজন অধিকার হারানো প্রেমিকের কথা - দেবদারু
- হৃদয়ের উপাখ্যান - দেবদারু
- অজান্তেই.. - দেবদারু
- শিকড়হীন ভালোবাসা - এহেছান লেনিন
- বিজয়ের কথা বলবি তো, এক দলা থুথু তোদের মুখে! - দেবদারু
- এখনো হাসি পায় - অহেতুক অকারণ
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- তুমি কি মেয়েটিকে সত্যিই ভালবাস? - অহেতুক অকারণ
- একজন বাবা ; তাঁর ষ্টুপিড ছেলের কাছে - আহমেদ শারফুদ্দীন
- রম্য ছড়াঃ নারী নিকের ব্লগার যারা - কালপুরুষ
- সন্ধ্যায় গানের কথা-সুরে তোমাকে.. - মৃন্ময় আহমেদ
- ভ্রস্ট প্রেমিক - অহেতুক অকারণ
- বন্ধু এসো মন ভাসাবো...... - সাতিয়া মুনতাহা নিশা
- নারী - অহেতুক অকারণ
- শেষ অশ্রু - বিহংগ
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- ভালবাসা - অহেতুক অকারণ
- একটি কবিতার জন্যে - মৃন্ময় আহমেদ
- চাইনা নিসঙ্গতা - অহেতুক অকারণ
তুমি কি মেয়েটিকে সত্যিই ভালবাস?
২০ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২৮
সত্যিকারে একটি মেয়েকে ভালবাসতে,
তাকে বুঝতে হলে- গভীরভাবে তাকে অনুভব করতে হবে
সকল ধারণা শুনতে- সপ্ন দেখতে জানতে হবে
তাকে তার সপ্নডানায় ওড়াতে হবে, যখন সে চাইবে
যখন তোমার অসহায়ত্ব তোমাকে তার কাছে টানবে- বুঝবে,
তুমি সেই মেয়েটিকে সত্যিই ভালবেসেছো।।
যখন তুমি মেয়েটিকে ভালবাসবে, তুমি বলবে
-'তুমি আমার কাছে কতটা কাংখিত'
যখন তুমি মেয়েটিকে ভালবাসবে, তুমি বলবে
-'আমার এই জীবনে তুমিই সেই একজন'
তার প্রয়োজন এমন একজনকে যে বলবে,
এই ভালবাসার কোন সমাধি থাকবে না।
কী! বল আমাকে-
তুমি কোন মেয়েকে সত্যিই ভালবেসেছো?
একটি মেয়েকে সত্যিই ভালবাসতে
তকে বুঝতে দাও-
বুঝে নাও- তাকে ছুঁয়ে দেয়ার পরিসীমা,
তার নিশ্বাসে-শরীরের সুগন্ধে মিশে যাও,
যতক্ষন না তুমি তাকে তোমার রক্তে অনুভব করো।
তোমার অজন্ম শিশুটিকে তুমি তার চোখে দেখলে
বুঝবে তুমি তাকে সত্যিই ভালবাস।।
লেখার সময়: রাত ১:৫০
২০.১২.২০০৭
প্রকাশ করা হয়েছে: স্বরবর্ণ বিভাগে ।
অমি রহমান পিয়াল বলেছেন:
ব্রায়ান এডামসের গন্ধ পাই ক্যা?
লেখক বলেছেন: পিয়াল ভাই,
হি! হি! গতকাল রাতে এই ব্রায়ান এডামসের এই গানটা শুনতে ছিলাম। খুব ভাল লাগতেছিল, এই কারনে ভাব অনুবাদ করার চেষ্টা করলাম।
ভাল লাগায় ধন্যবাদ।
দেবদারু বলেছেন:
ভালো লাগল.............
লেখক বলেছেন: ধন্যবাদ দেবদারু,
খুব উচু মানের কাব্য পাঠকের ভাল লাগায় আমি গর্বিত।
মুনিয়া বলেছেন:
ভালো লাগল....
লেখক বলেছেন: ধন্যবাদ মুনিয়া,
আপনার চাঁদবদন ঢাকলেন কেন?
আবার একই প্রশ্ন করলাম...
আইরিন সুলতানা বলেছেন:
এভাবে ভালবাসলে ভালই হয়;
লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।।
নীল গোলাপ বলেছেন:
অনেক ভালো লাগল।
লেখক বলেছেন: নীল গোলাপ, ধন্যবাদ।।
নীল গোলাপ কোথায় পাওয়া যায় বলতে পারেন?
আহসান উদ্দিন বলেছেন:
আমি কি মেয়েটিকে সত্যিই ভালবাসি?.....চিন্তায় ফেলে দিলেন...
লেখক বলেছেন: আহসান, চিন্তা করুন উত্তর আপনার কাছেই আছে।
নীল গোলাপ বলেছেন:
নীল গোলাপ কোথায় পাওয়া যায়?জানতে হলে আমার ব্লগটা দেখতে পারেন।
আর সঠিকটা জানা থাকলে আমাকে জানানোর অনুরোধ রইল
লেখক বলেছেন: আপনার কবিতাটি সুন্দর, ভালবাসার রং কিন্তু নীল।
আমার জানা দরকার নীল গোলাপের চারা কোথায় পাওয়া যায়?
বিজন ব্যাথা বলেছেন:
ভাল! বুঝলাম ..এমনেই না হয় ভালবাসলাম..সেও কইল - তুমি আমার জানের জান .. পরানের পরান ..তার পর ..তার পর কি?..
তার পর সে কি করবে?
সুযোগ মত বাপের পছন্দ করা রাজপুত্রকে বিয়ে করে..মালয়েশিয়ায় হানিমুন...!!!???
মুখে যে যাই বলুক.. কোন মেয়েকে এমন করে ভালবাসা বোকামী...
লেখক বলেছেন: আপনি আপনার মতো ভালবাসবেন, বিজন ব্যাথা।
ভালবেসে দেবদাস না হলেই হইল।।
শতরূপা বলেছেন:
বুঝে নাও- তাকে ছুঁয়ে দেয়ার পরিসীমা,তার নিশ্বাসে-শরীরের সুগন্ধে মিশে যাও,
যতক্ষন না তুমি তাকে তোমার রক্তে অনুভব করো।
তোমার অজন্ম শিশুটিকে তুমি তার চোখে দেখলে
বুঝবে তুমি তাকে সত্যিই ভালবাস।।
শতরূপা বলেছেন:
বুঝে নাও- তাকে ছুঁয়ে দেয়ার পরিসীমা,তার নিশ্বাসে-শরীরের সুগন্ধে মিশে যাও,
যতক্ষন না তুমি তাকে তোমার রক্তে অনুভব করো।
তোমার অজন্ম শিশুটিকে তুমি তার চোখে দেখলে
বুঝবে তুমি তাকে সত্যিই ভালবাস।
অহেতুক অকারণ বলেছেন:
শতরুপা আপনি কি এই চারটি লাইন জপতে শুরু করলেন নাকি?
প্রচেত্য বলেছেন:
"তুমি কি মেয়েটিকে সত্যিই ভালবাস?" - একটি প্রশ্ন শত, সহস্র প্রশ্নের সৃষ্টি করলেও সব উত্তর এ লেখাই আছে, যেভাবে চেয়েছিলাম সেভাবেই পেয়েছি
ভাল লাগার অভিব্যক্তি থেকে ঈদের পরম আনন্দের শুভেচ্ছা গ্রহণ করুন।
লেখক বলেছেন: ধন্যবাদ প্রচেত্য, ধন্যবাদ ভাল লাগায়, ধন্যবাদ প্রশ্নের গুরুত্ব বোঝায়।
মৃন্ময় আহমেদ বলেছেন:
নাইস্ ট্রাই... তবে ভাবানুবাদ হলে আরো ভালো হতো। ইউ হ্যাভ টু ফিল ইট।।
লেখক বলেছেন: আমি ভাবানুবাদ করার চেষ্টাই করেছি, মৃন্ময় আহমেদ।
বঙ্গানুবাদ করলে আরও Rude হয়ে যেত।
আপনার কমেন্ট পেয়ে ভাল লাগলো।
ভাল বা খারাপ লেগেছে কিনা!
হ্যাঁ বা না এর মধ্যে থাকলে আরও ভাল লাগতো।।
শতরূপা বলেছেন:
লেখক বলেছেন: কি?
শতরূপা বলেছেন:
দারুন সুন্দর। অই কটা লাইন আমি বার বার পড়ছি।
কালপুরুষ বলেছেন:
"অহেতুক" দেরী না করে, "অকারণ"-এ সময় নষ্ট না করে বলেই দিন "আমি মেয়েটিকে সত্যি ভালবাসি। তাহলেই সব ঝামেলা শেষ।
লেখক বলেছেন: কালপুরুষ দাদা,
ধন্যবাদ মন্তব্যের জন্য।
শতরূপা বলেছেন:
দারুন সুন্দর। অই কটা লাইন আমি বার বার পড়ছি।
লেখক বলেছেন: মাই গড, শতরুপা ঐ কটা লাইন আপনি এখনও পড়ছেন। প্লিজ পড়া থামান, আমি খুব লজ্জা পাচ্ছি। হি! হি!
মাহবুবা আখতার বলেছেন:
আ..হা....... ব্রায়ান অ্যাডামসের Have You Ever Really Loved A Woman? গানের ভাবটুকু নিয়েছেন বলে মনে হচ্ছে!তবু ভালো লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাল লাগায়।
মাহবুব সুমন বলেছেন:
তারপরো ভালো লেগেছে
লেখক বলেছেন: ধন্যবাদ।।
বিবর্তনবাদী বলেছেন:
যখন তোমার অসহায়ত্ব তোমাকে তার কাছে টানবে- বুঝবে,তুমি সেই মেয়েটিকে সত্যিই ভালবেসেছো।
এটা যদি না ঘটে, তবে কি বুঝব...... আর ভালবাসি না??????? (দ্রুত উত্তর দিন)
অহেতুক অকারণ বলেছেন:
বিবর্তনবাদী,হ্যাঁ, ব্যাপারটা ঠিক তাই।
আপনি যখন অসহায় হয়ে পড়বেন, তখন আপনার সবচেয়ে প্রিয় মানুষটির কথা মনে পড়বে। এটাই স্বাভাবিক।
একটা উদাহারন দিতে পারি, কিছুক্ষন আগে আমি 300 Movie টা দেখে শেষ করলাম। সেই ছবিটিতে King Leonidas পারসিয়ানদের সাথে শেষ যুদ্ধে যখন মৃত্যুর মুখোমুখি হয়, তখন তার স্ত্রী Gorga-কে তার মনে পড়ে।
(এর রকম আরও অনেক উদাহারন দেয়া যায়)
বিবর্তনবাদী বলেছেন:
হুম.......... বুঝঝছি.।.।.।.।.।.।.।.।।
নরাধম বলেছেন:
আমি তো যারে দেখি তারেই ভালবেসে ফেলি। এই পর্যন্ত দেখা সুন্দরী, সেক্সী মেয়েদের মধ্যে আমি অন্তত ৮০% কে ভালবেসেছি। আমি ভালবাসতে কৃপণতা করিনা। আমারটা কিরকম ভালবাসা ভাই?
লেখক বলেছেন: এটা সহজাত ভালবাসা, যার মধ্যে কোন বিশেষত্ব নাই।।
পুরুষ বলেই নারী দেখতে ভাল লাগবে এটাই স্বাভাকিক কিন্তু ভাল লাগে বলেই ভালবেসে ফেলবেন, তাহলে তো আর ভালবাসার মূল্য-ই থাকলো না। কি বলেন?
এই ভালবাসার একটা নাম আছে নরাধাম-
লিচুমুদ্দীন
হাপিবয় বলেছেন:
অনেক ভালো লাগল।
অহেতুক অকারণ বলেছেন:
এই কী সেই মেয়ে?
প্রোফাইলের ছবির চোখ দুটি এতদিন পর দারুন লাগিয়াছে।
ধন্যবাদ আপনিও পাইবেক।।


















