ক্যামেরা-তো শুধুই একটি যন্ত্র; তাই এটিকে সঠিকভাবে ব্যবহারের জন্য আলোকচিত্র গ্রাহককে কিছু কৌশল মাথায় রাখতে হয়। প্রতিটি শট নেওয়ার পূর্বে একজন ক্যামেরাম্যানকে মাথায় রাখতে হয় যে কোন বস্তুটি বা বিষয়টিকে তিনি আলোকচিত্রে প্রকাশ করবেন।
একটি সুন্দর ছবিতে মোটামুটি আপনি কী দেখতে চান-
ক. ভ্রমনের সময় কিছু অতি সুন্দর মুহুর্তকে.............
খ. আপন বন্ধু, পরিবার এবং নিজের পছন্দের পোষা প্রাণীটির More Artistic ছবি।
গ. হতাশাজনক একটি ছবির চাইতে একটি সার্থক এবং সুন্দর ছবি অথবা
ঘ. এমন কোন ছবি যা আরও ছবি তুলতে আগ্রহী করে।
যারা শৌখিন আলোকচিত্র গ্রাহক, তাদের জন্য নিচের টিপস গুলো কাজে আসবে বলে আশা করছি।
১. ছবি তোলার বিষয়টিকে নির্দিষ্ট করুন এবং নিকট পর্যবেক্ষন করুন: প্রথমেই আপনি কোন বিষয়টিকে তুলতে চান সেটি নির্দিষ্ট করুন এবং Object-টির কাছে আসতে আসতে আপনি বিষয়টিকে আরও নির্দিষ্ট করতে পারবেন।
২. বিষয়টিকে দ্রুত ফ্রেমে নিয়ে আসুন: Object-টি যদি মুভিং হয় তবে এই ব্যাপারটি মাথায় রাখা খুবই জরুরী। যত দ্রুত সম্ভব আপনার ছবিটিকে ক্যামেরা ফ্রেমে নিয়ে আসুন। ছবি তুলতে কালক্ষেপন করলে আপনি আপনার ছবি তোলার Object-টি হয়তো হারিয়ে ফেলবেন।
৩. ফ্রেমের সকল উপাদানগুলোকে বুদ্ধিমত্তার সাথে বিন্যাস্ত করুন: এটি খুব Important একটা ব্যাপার যেটি ছবি তোলার সময় খুব সর্তকতার সাথে লক্ষ্য রাখতে হয়-
ক. ছবিটিকে সমান্তরাল রাখুন।
খ. Background-টিকে Object- অনুযায়ী কেটে ঠিক করুন।
গ. বস্তুটিকে যেখানে সবচেয়ে সঠিক মনে হচ্ছে সেইখানে Place করুন।
ঘ. ছবি তোলার উদ্দেশ্যটি-কে মাথায় রাখুন, Viewers-দের কে যে বিষয়টি দেখাতে চাচ্ছেন সেইটিতেই Concern দিন।
ঙ. Rules of Third- ফলো করুন।
চলবে...............
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৮ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



