আজ মহান শোক দিবস।
শোককে শক্তিতে পরিনত করতে হয়, সব সময় সেরকমই শুনেছি, সে রকম করতে চাইও আমরা। কিন্তু বাঁধ সাধে কিছু রাজনৈতিক বিতর্ক;
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড প্রশ্নে আদালতে দন্ডপ্রাপ্ত পলাতক হত্যাকারীদের অন্যতম কর্ণেল খন্দকার আব্দুর রশীদ দাবী করেছেন যে জেনারেল জিয়াউর রহমান এবং কর্ণেল তাহের ঐ হত্যাকান্ডের পরিকল্পনাকারীদের অন্যতম।
কর্ণেল রশীদ বলেন যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার জন্যে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের গণবাহিনীকে কাজে লাগানোর পরিকল্পনা হয়েছিলো।
কর্ণেল রশীদ আরও বলেন যে জেনারেল জিয়ার ডাকা এক বৈঠকে তাঁর প্রথম কর্ণেল তাহেরের সাথে দেখা হয়। কর্ণেল রশীদ বলেন জিয়াউর রহমানকে প্রধান করে একটি বিপ্লবী কাউন্সিল গঠনের কথা হয়েছিলো।আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক হারে হত্যার লক্ষ্যে গণবাহিনীকে বিভিন্নস্থানে মোতায়েনের জন্য সাতদিন আগে চূড়ান্ত পরিকল্পনা তাঁকে জানানোর জন্য কর্ণেল তাহের তাঁদের অনুরোধ জানিয়েছিলেন বলে দাবী করেন কর্ণেল রশীদ।
চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে এই বক্তব্য দিয়ে ছিলেন বঙ্গবন্ধুর হত্যাকারী দন্ডপ্রাপ্ত কর্ণেল রশীদ। এই বক্তব্য আমাকে ভাবায়, জাতির জনক বঙ্গবন্ধু, তিনি জাতির পিতা কোন সন্দেহ নেই, তার ৭ই মার্চের ভাষণ যখনই শুনি তখনই উদ্বুদ্ধ হই দেশ প্রেমে। মহান নেতার মহান ভাষণ।
অনেকেই বলেন, তিনি জাতির মহান নেতা হিসেবে যত খানি যোগ্য ছিলেন ততখানি ব্যার্থ ছিলেন রাষ্ট্র প্রধান হিসেবে।
কিন্তু কর্ণেল রশীদের উক্ত বক্তব্য কি সত্য! নাকি শাক দিয়ে মাছ ঢাকার মতো কোন বক্তব্য। কর্ণেল রশীদের সাক্ষাৎকারের ২য় খন্ড চ্যানেল আই-তে আর প্রচার করা হয়নি। হয়তো এতে আরও কিছু জটিল বিষ বাষ্প যুক্ত বক্তব্য শুনতে পেত দেশের মানুষ। হয়তো এর পরে আওয়ামী লীগের কিছু নেতার নামও চলে আসতো।
বঙ্গবন্ধুর উত্তরসূরির লাঠি আর বৈঠার ব্যবহার মনে আছে সবার, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণে কিন্তু সেই লাঠি আর বৈঠা ছিল, কিন্তু এর ব্যবহার ছিল সম্পূর্ন আলাদা। যোগ্য নেতার ব্যার্থ কন্যা।
কর্ণেল রশীদের এর বক্তব্যের লিংক
(কিছুটা Emotional কথা থাকায় ক্ষমা চেয়ে নিচ্ছি)
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।