মধ্যরাতে যওসব আজব আজব চিন্তা মেমরীতে ঘুরতেছে।
স্ট্যাটাস ১ : আমার কয়েকটা পছন্দের ডিজাইনের টি-শার্ট থাকা দরকার। এই যেমন -
(ক) একটা টিশার্টের পুরোটা হবে নীল, আর সামনের দিকে বুকে বামদিকে ছোট করে লেখা থাকবে Microsoft. আর পেছনে windows 98, XP আর সেভেনের লোগো থাকবে।
(খ) আরেকটা থাকবে টিয়া কালারের টিশার্ট। শার্টের সামনের দিকে খুব বড় করে লেখা থাকবে Linux Mint, আর এই লেখাটা থাকবে একটু নিচে From freedom came elegance। পেছনে কি থাকা উচিত এটা এখনও ভেবে দেখি নি।
(গ) এই টিশার্টটা লাইট সবুজ হোক। আর সামনের দিকে থাকবে অভ্র এর লোগো বড় করে, বাচ্চার ছবিটাও থাকবে। আর পেছনের দিকে থাকবে "ভাষা হোক উন্মুক্ত"।
(ঘ) আমার জীবনটা ইদানিং বাইনারী সংখ্যা ০ আর ১ এর মধ্য সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ভেবে দেখলাম ০ আর ১ দিয়ে তো সবই বানানো সম্ভব। তাই এবারের টি-শার্টটা হোক ০ আর ১ দিয়ে। শার্টের কালার হবে কালো। আর এর মধ্যে পুরো শার্টেই ০ আর ১ থাকবে।
স্ট্যাটাস ২:
(ক) যদি কোন দিন অনেক টাকা থাকে তাহলে একটা গাড়ি কিনব। গ্যারেজে নিয়ে পুরো গাড়িটাতে ফায়ারফক্স, অপেরামিনি, গুগলক্রোমসহ সকল নামকরা সফটওয়্যারের লোগো পেইন্ট করার। আর গাড়ির হর্ণটা চেঞ্জ করে windows 7 এর start up টোনটা দিয়ে দিব। (তাছাড়া আমার মোবাইলের রিংটোনও Ubuntu এর startup টোন, আপনিও দিতে পারে, CSE এর স্টুডেন্ট বলে কথা ! )
(খ) আর যদি বাড়ি বানাই , তাহলে পুরো বাড়িটার আকার হবে ল্যাপটপের মত। বাড়ির ডিজাইনে প্রথম থেকে শুরু করলে ১ তলা বাড়ি থাকবে তিনগন্ডা জায়গায় তারপর এর সাথেই এটাচটেড হয়ে ৫ তলা বাড়ি উঠবে। ল্যাপটপের ডিজাইন দেয়ার জন্য ১ তলা বাড়ির উপরে কীবোর্ড আকারের পেইন্ট করা থাকবে। ৫ তলা বাড়ি সামনের দিক পুরোটা কাচ ঘেরা মনিটরের আকৃতি দেয়া হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


