somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোভিয়তস্কি কৌতুকভ (১)

০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাশিয়ার কমিউনিস্টদের নিয়ে অনেক কৌতুক প্রচলিত আছে। এরকম মজার মজার কিছু কৌতুক, সময় কাটানোর জন্য।

(১)
সোভিয়েত ইউনিয়নের একদল শ্রমিক প্রতিনিধি গেছে আমেরিকায়।
উদ্দেশ্য, মোটরগাড়ি কারখানা পরিদর্শন করা, সেখানকার ওয়ার্ক কালচারের হাল হকিকত সম্পর্কে ওয়াকিবহাল হওয়া। মার্কিন গাইডকে প্রশ্ন করলেন এক শ্রমিকঃ
-- এই কারখানার মালিক কে?
-- ফোর্ড।
-- আর এই কারখানার সামনে পার্ক করা অতগুলো দামী গাড়ি কার?
-- কারখানার শ্রমিকদের।

এবার আমেরিকার শ্রমিক প্রতিনিধিদল ফিরতি সফরে গিয়েছে সোভিয়েত দেশের গাড়ি তৈরির কারখানা দেখতে। রুশ গাইডকে এক কারখানার শ্রমিকের প্রশ্নঃ
-- এই কারখানার মালিক কে ?
-- কারখানার শ্রমিকরা।
-- আর কারখানার সামনে দাঁড় করানো ওই দামী গাড়িটা কার?
-- কারখানার ডিরেক্টরের।

(২)
বাবা, মোরগ কেন ডাকে? - শিশু পুত্রের সরল জিজ্ঞাসা।
“কেউ মিথ্যা কথা বললেই মোরগ ডেকে ওঠে”, রাশিয়ান পিতা উত্তরের ছলে ছেলেকে নীতিশিক্ষা দেবার চেষ্টা করেন।
“তাহলে খুব ভোরে সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন এক সঙ্গে এত মোরগ ডাকে কেন?”
“কারন তখন প্রাভদা, ইজভেস্তিয়া এরকম অনেক পত্রিকা ছাপা হয়, এজন্য!”

(৩)
স্থানঃ পেত্রোগ্রাদ। কালঃ ১৯১৭ সাল। পাত্র-পাত্রীঃ এক দঙ্গল বিপ্লবী ও সাধারন নাগরিক।
রাস্তাঘাটে বিপুল হইচই শুনে এক বৃদ্ধ তাঁর দাসীকে পাঠালেন ব্যাপার কি জেনে আসতে। - সে ফিরে এসে খবর দিল বিপ্লব শুরু হয়ে গেছে!
-- বিপ্লব, আহা কি দারুন ব্যাপার! আমার বাবাও বিপ্লবী ছিলেন। কী ভালোই না লাগছে শুনতে। তা, এই বিপ্লবীরা কি চাইছে?
-- চাইছে দেশে যেন কোন ধনী না থাকে।
-- আর আমার বাবা চাইতেন, দেশে যেন কোন গরীব না থাকে।

(৪)
স্তালিনের চুরুট গেছে হারিয়ে। ঘটনা ঘটেছে সকালবেলায় । সন্ধ্যের মধ্যেই মিলিশিয়া গ্রেপ্তার করছে শ-খানেক লোককে। ইতোমধ্যেই ক্রেমলিনের ঝাড়ুদার চুরুট খুঁজে পেয়েছে ডিভানের তলায় এবং স্তালিনের হাতে সেটা তুলেও দিয়েছে। স্তালিন তখন ফোন করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেঃ
-- আর কষ্ট করতে হবে না । চুরুট খুঁজে পাওয়া গেছে ।
-- কিন্তু স্যার আমরা কি করি এখন? যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই স্বীকার করেছে যে তারাই চুরুট চুরি করেছে ।
-- কী? এখনও একজন স্বীকার করে নি? তবে চালিয়ে যান তদন্ত!

(৫)
নিক্সন জানতে চাইলেন ঈশ্বরের কাছেঃ
-- আমেরিকানরা কবে পুরোপুরি সুখী হবে?
ঈশ্বর জানালেন আরও ৫০ বছর বাদে।
-- ততদিন কি আর বেঁচে থাকব, আক্ষেপ করে বললেন নিক্সন।

পম্পিদু জিজ্ঞেস করলেন ঈশ্বরকেঃ
-- কবে পুরোপুরি সুখী হবে ফরাসীরা?
ঈশ্বর জবাব দিলেন আরও ৮০ বছর লাগবে।
ততদিন কি আর বেঁচে থাকব? পম্পিদুর গলাতেও আক্ষেপের সুর।

ব্রেঝনেভ প্রশ্ন করলেন ঈশ্বরকেঃ
-- সোভিয়েত দেশের মানুষ কবে সুখে শান্তিতে থাকবে ?
-- ততদিন কি আর বেঁচে থাকব? আক্ষেপের সুরে বললেন স্বয়ং ঈশ্বর!


চলবে...
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×