চোখের আলো থমকে আছে
আকাশ পানে চাহি
ভাবি বরষা এলো বুঝি,
কোন এক বিকেলে বলেছিলে
"বরষার জলে ভিজে
আসব আমি তোমার কাছে
তোমার চোখের পানে চোখ রেখে বলব
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি"
আজ সে বরষা খুজে বেড়াই
চোখে আলো নেই আর
কেন সেই বরষা আসে না?
ভোরের আলোর মিষ্টি
পরশে ঘুম ভেঙ্গে জাগি
ভাবতাম কোন এক ভোরে
স্নিদ্ধ পায়ে তোমার হাতটি ধরে বলব
"পাগল আমি যে তোরে ভীষন ভালোবাসি"
কতদিন কত ভোরে
আমার চোখে চেয়েছিলাম সেই আকাশে
কেন সেই সকাল আসে না?
তুমি বলতে সবুজ শাড়িতে তুমি অপরুপা
সবুজে সবুজে বিলীন হব আমরা
চির তারুণ্য নিয়ে কোন এক সন্ধে বেলা
চেয়ে দেখব একে অপরকে
কথা বলব না কোন।
কত সন্ধে আমার দলছুট
দাঙ্গচিলের পানে চেয়ে গেল বেদনার রং নিয়ে
কেন সেই সন্ধে আসে না?
সেদিন বিকেলে বৃষ্টি ছিল
আমি সবুজ শাড়ি আর খোপায় কদম ফুল পরে
বলেছিলাস তোমার প্রতীক্ষায়
কত কথা কত আশা
আজি প্রথম দেখব তোমায়
তোমার সেই হাসি তোমার সেই মুখখানা
'সেই চিরচেনা সুমধুর কন্ঠস্বর।
কেন যেন বৃষ্টি থেমে গেল
খোপার কদম ফুল শুকিয়ে গেল
আর আমার চোখের জল
তোমার পথপানে চেয়ে হারিয়ে গেল
তুমি এলে না
কেন সেই দিনটি এল আমার জীবনে?
তবুও ভালোবাসি
তবুও ভালোবাসব
সেই সবুজ শাড়ি সেই কদম ফুল
আজ ও রেখেছি যতনে
তুমি আসবে বলে।
যে প্রতীক্ষাতে আছে স্বপ্নহীন আশা]
যাকে লালনে আছে শুধুই অনুতাপ
তাকেই সঙ্গী করে আছি আমি
তুমি আসবে বলে...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


