ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ভারে দিশেহারা সাধারন মানুষ
বাজারের শূন্য থলে নিয়ে ফিরে দেখে অভুক্ত শিশুটি ক্ষুধায় বেহুঁশ
সিডরের আঘাতে লন্ডভন্ড মানুষেরা অনাহারে অর্ধাহারে, কাঁপছে শীতে
অর্থনীতির মরা লাশের উপর দাড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্দ্ব করছি রিক্ত হাতে
এরই মাঝে, কড়া নাড়ে দ্বারে
ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ-
এসে যেন বলছে সে,
কানে কানে নয়, জোর গলায়-
“এবার সময় হলো জেগে উঠার
এবার সময় হলো ভাঙ্গার
হে মুসলমান, তোমাদের-
কুম্ভকর্ণের নিদ“
...........................
সবার ঈদ হোক
নিদ জাগানিয়া,
ত্যাগের মহিমায় মহিমান্বিত।
প্রার্থনায় স্মরণ করুন
তাদেরকে, যাদের ঈদ অন্য প্রতিটি দিন থেকে অভিন্ন
এবং
এই ক্ষুদ্র অজানা অচেনা ব্লগারকে।
অন্তরের অন্তস্থল থেকে ঈদ শুভেচ্ছা সবাইকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


