আজ রাতে অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছি না। তোমার কথা মনে পড়ছে। না তা না; তোমার স্মৃতিটা আমার কাছে কেন জানি ফ্যাকাসে হয়ে যাচ্ছে? কেন জানি তুমি অতীত হয়ে যাচ্ছ? বর্তমানে তোমার স্থান কেন মলিন হয়ে যাচ্ছে? যে কল্পনায় তুমি আমার সাথে থাকতে, সেই কল্পনাও কেমন জানি বুড়ো হয়ে যাচ্ছে?
তোমাকে না পাওয়ার পর সব কিছু সাদা-কালো হয়ে গিয়েছিলো। আজ কেন জানি মনে হচ্ছে, সব কিছু আবার রঙ্গিন হতে লাগল? সব সময় একটা ভয়ে থাকতাম, তোমাকে ভুলে যাব; আজ অথবা কাল। আজ মনে হচ্ছে, তোমার স্মৃতি আমার হৃদয় থেকে বিলুপ্ত হবার পথে?
রাতে বৃষ্টি হচ্ছে। আজ কেন তুমি বাদে, অন্য যে কোন একটা মেয়ের সাথে কথা বলতে এত ইচ্ছা করছে? যতই চেষ্টা করি সব কিছু আড়াল রাখতে, কিন্তু পাড়িছি না কেন? আসলে কি আমি পুরুষ মানুষ, তাই। একাকিত্ব মুখে মেনে নেওয়া যায়; বাস্তবে তা কেন তীব্র যন্ত্রনাদায়ক? হয়ত এখন আর বুক ফুলিয়ে বলতে পারব না আমি তোমাকে ভালবাসি। কারন আমি বিশ্বাসঘাতক, আমি হার মেনেছি সময়ের কাছে। হার মেনেছি বর্তমানের কাছে, অতীতের কাছে নয়।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১১ রাত ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



