somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... কিছু সফটওয়্যার কোম্পানীর বেতন আর অন্যান্য সুবিধার একটা তুলনামূলক চিত্র
]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29434319 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29434319 2011-08-18 12:34:21
কনজিউমার ভয়েস / ভোক্তাদের কণ্ঠস্বর
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29425360 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29425360 2011-08-04 13:15:45
একই লেখা দুই ভ্রাতৃপ্রতিম পত্রিকায় দুই শিরোনামে
http://www.amardeshonline.com/​ pages/details/2011/07/12/92458

http://www.dailysangram.com/ne​ ws_details.php?news_id=57532]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29412743 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29412743 2011-07-14 12:15:54
আরেকটু সাহায্য দরকার (ইউ.এস. স্টুডেন্ট ভিসা) http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29192374 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29192374 2010-07-04 18:25:27 একটু সাহায্য দরকার http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29192363 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29192363 2010-07-04 18:09:07 রিপোস্ট: সরকারের মধ্যে মেধাবী ভুত অনুসন্ধানের একটি চেষ্টা
• বি.টি.আর.সি. কোন একজন সুযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল যেসব লিংকের নামে অভিযোগ আছে সেগুলো আটকানোর জন্য। তিনি অত্যন্ত সফলতার সাথে ব্যর্থ হয়েছেন। তারপর হাতড়াতে হাতড়াতে পুরো সাইটটিই বন্ধ করে দিয়েছেন।
• আমি নিশ্চিত এই ব্যর্থ ভদ্রলোক নিতান্তই ছাপোষা ব্যক্তি। ঠিকঠাক মত কাজটি না করে ভজঘট করার কারণে এখনও যে তার চাকরী যায়নি এটাতেই তার মাজারে শিন্নি দেয়া উচিত। সম্ভবত তার বসরা এখন বুঝতে পারেনি যে তাদের আদেশ ঠিকমত পালন করা হয়নি।
• মুল কৃতিত্ব অবশ্যই বি.টি.আর.সি. র নয়। তাদের কে কেউ না কেউ নির্দেশনা দিয়েছে। হয় সেটি দিয়েছে তাদের অভিভাবক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অথবা স্বরাষ্ট্র মণ্ত্রনালয় অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেধাবী, আধুনিক, মুক্তিবুদ্ধি সম্পন্ন, যোগ্য ও দায়িত্বশীল কর্মকর্তাগণ।

কমনসেন্স বলে দিচ্ছে এই সিদ্ধান্ত ১০ দিনও টিকবে না। এবং এটাও নিশ্চিত যাদের উর্বর মস্তিষ্ক থেকে এই বুদ্থিটা বেরিয়েছে সরকারকে সবার কাছে হাস্যাস্পদ করার জন্য তাদের কোন শাস্তিও হবে না।

বি.টি.আর.সি. র ব্যাপারে আমাদের আগে থেকেই কোন উচু ধারণা ছিল না। ডাক ও টেলিযোগাযোগ মণ্ত্রণালয় এর অবস্থাও তথৈবচ। সম্প্রতি জব্বার সাহেবের বক্তব্য একতরফাভাবে প্রচার করার কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ.টু.আই. প্রোগ্রামের মান সম্পর্কেও আমাদের কিছুটা ধারণা হয়েছে।

বি.টি.আর.সি. র প্রশাসকদের বলছি যদি এটি আপনাদের বুদ্ধি হয়ে থাকে তাহলে বলব আমরা খুব অবাক হইনি। এর চেয়ে ভাল কিছু আমরা আশাও করিনা। ১০দিনের মধ্যে এই একই আপনারা যখন ফেসবুককে আনব্লক করে দিবেন তখনও মনে হয় আপনাদের লজ্জা লাগবে না।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আমলাদের বলব যদি এটি আপনাদের বুদ্ধি হয়ে থাকে আপনারা আবারও প্রমাণ করেছেন ব্যুরোক্রেসি কতটা সেকেলে আর টেকনোক্রেসি কতটা দরকার।

আর এ.টু.আই. প্রোগ্রামের কনসালটেন্টবৃন্দের প্রতি আমার বক্তব্য, যদি এটি আপনাদের বুদ্ধি হয়ে থাকে, ভাই কোট টাই পরে শেরাটনে দৌড়াদৌড়িই যদি করাই যদি সবকিছু হয় তাহলে সবচেয়ে ভাল হয় কোন ফাইভ স্টার হোটেলে ফ্রন্ট ডেস্কে বসলে। পি.এম.ও. কে রেহাই দেন। আপনারা এখন একসেস টু ল্যাপটপ প্রোগ্রামে পরিণত হয়েছেন।]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29166634 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29166634 2010-05-31 12:49:30
সরকারের মধ্যে মেধাবী ভুত অনুসন্ধানের একটি চেষ্টা
• বি.টি.আর.সি. কোন একজন সুযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল যেসব লিংকের নামে অভিযোগ আছে সেগুলো আটকানোর জন্য। তিনি অত্যন্ত সফলতার সাথে ব্যর্থ হয়েছেন। তারপর হাতড়াতে হাতড়াতে পুরো সাইটটিই বন্ধ করে দিয়েছেন।
• আমি নিশ্চিত এই ব্যর্থ ভদ্রলোক নিতান্তই ছাপোষা ব্যক্তি। ঠিকঠাক মত কাজটি না করে ভজঘট করার কারণে এখনও যে তার চাকরী যায়নি এটাতেই তার মাজারে শিন্নি দেয়া উচিত। সম্ভবত তার বসরা এখন বুঝতে পারেনি যে তাদের আদেশ ঠিকমত পালন করা হয়নি।
• মুল কৃতিত্ব অবশ্যই বি.টি.আর.সি. র নয়। তাদের কে কেউ না কেউ নির্দেশনা দিয়েছে। হয় সেটি দিয়েছে তাদের অভিভাবক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অথবা স্বরাষ্ট্র মণ্ত্রনালয় অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেধাবী, আধুনিক, মুক্তিবুদ্ধি সম্পন্ন, যোগ্য ও দায়িত্বশীল কর্মকর্তাগণ।

কমনসেন্স বলে দিচ্ছে এই সিদ্ধান্ত ১০ দিনও টিকবে না। এবং এটাও নিশ্চিত যাদের উর্বর মস্তিষ্ক থেকে এই বুদ্থিটা বেরিয়েছে সরকারকে সবার কাছে হাস্যাস্পদ করার জন্য তাদের কোন শাস্তিও হবে না।

বি.টি.আর.সি. র ব্যাপারে আমাদের আগে থেকেই কোন উচু ধারণা ছিল না। ডাক ও টেলিযোগাযোগ মণ্ত্রণালয় এর অবস্থাও তথৈবচ। সম্প্রতি জব্বার সাহেবের বক্তব্য একতরফাভাবে প্রচার করার কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ.টু.আই. প্রোগ্রামের মান সম্পর্কেও আমাদের কিছুটা ধারণা হয়েছে।

বি.টি.আর.সি. র প্রশাসকদের বলছি যদি এটি আপনাদের বুদ্ধি হয়ে থাকে তাহলে বলব আমরা খুব অবাক হইনি। এর চেয়ে ভাল কিছু আমরা আশাও করিনা। ১০দিনের মধ্যে এই একই আপনারা যখন ফেসবুককে আনব্লক করে দিবেন তখনও মনে হয় আপনাদের লজ্জা লাগবে না।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আমলাদের বলব যদি এটি আপনাদের বুদ্ধি হয়ে থাকে আপনারা আবারও প্রমাণ করেছেন ব্যুরোক্রেসি কতটা সেকেলে আর টেকনোক্রেসি কতটা দরকার।

আর এ.টু.আই. প্রোগ্রামের কনসালটেন্টবৃন্দের প্রতি আমার বক্তব্য, যদি এটি আপনাদের বুদ্ধি হয়ে থাকে, ভাই কোট টাই পরে শেরাটনে দৌড়াদৌড়িই যদি করাই যদি সবকিছু হয় তাহলে সবচেয়ে ভাল হয় কোন ফাইভ স্টার হোটেলে ফ্রন্ট ডেস্কে বসলে। পি.এম.ও. কে রেহাই দেন। আপনারা এখন একসেস টু ল্যাপটপ প্রোগ্রামে পরিণত হয়েছেন।
]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29166376 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29166376 2010-05-30 23:31:52
আমি জব্বার সাহেব, বৈশাখী টিভি, এ.টু.আই. প্রোগ্রাম ও কম্পিউটারজগৎ কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ
আমি জব্বার সাহেব, বৈশাখী টিভি, এ.টু.আই. প্রোগ্রাম ও কম্পিউটারজগৎ কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ। ]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29157505 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29157505 2010-05-18 15:20:43
১০ টাকা গচ্চা দিয়ে অর্থমন্ত্রীর কাছে আগামী বাজেটে স্থানীয় সফটওয়্যার শিল্পের অনুকূলে প্রণোদনা দানের অনুরোধ
আপনি যদি বাংলাদেশের সফটওয়্যার শিল্প নিয়ে আগ্রহী হোন তাহলে নিশ্চয়ই জানেন আমাদের স্থানীয় সফটওয়্যার শিল্প এখনও তার শৈশবকাল অতিক্রম করছে। আমি নিজে ইন্ডাস্ট্রীতে চার বছর ধরে আছি এবং বেশ ভাল একটা অফশোরিং কোম্পানীতে খুব ভাল একটা চাকরী করছি। আমাদের কাজের মানও ভাল। কিন্তু নিজের কোম্পানীর বাইরে যখন গোটা ইন্ডাস্ট্রী নিয়ে ভাবি তখন খুব একটা খুশি হতে পারিনা। আমার কাছে মনে হয় গোটা ইন্ডাস্ট্রীটাই কোন ভিশন ছাড়া আগাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এ অবস্থার উন্নতির জন্য সবচেয়ে বড় দায়িত্ব সরকারের। সরকারের যদি আমাদের স্থানীয়ভাবে উৎপাদিত সরকারের চাহিদা তৈরি না করতে পারে আমাদের এই শিল্প কোনোদিন দাড়াতে পারবে না। আর তার জন্য আমাদের উচিৎ সংরক্ষণনীতি অবলম্বন করা। শুল্ক নীতিমালা, সরকারী প্রতিষ্ঠানের ক্রয়নীতিমালা ও আমদানী নীতি এমনভাবে তৈরি করতে হবে যেন মানুষ বা প্রতিষ্ঠানগুলো স্থানীয়ভাবে তৈরি করা সফটওয়্যার কিনতে বাধ্য হয়। অন্যান্য পক্ষেরও দায়িত্ব আছে। কিন্তু যার দায়িত্ব সবচেয়ে বেশি সে যদি কিছু না করে অন্যান্য অনেকে অনেক কিছু করলেও ভাল ফল পাওয়া যায় না।

সামনে বাজেট আসছে। খুব ভাল হয় যদি আমরা সরকারকে বোঝাতে পারি তারা যদি বাজেটে দেশীয় সফটওয়্যার শিল্পের জন্য উল্লেখযোগ্য প্রণোদনা রাখে তবে দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। এখন আমরা যারা আম জনতা তারা চাইলেই সরকারের নীতিনির্ধারণী মহলের সাথে যোগাযোগ করতে পারিনা। একটা চিঠি পাঠালে হয়তো সেটা ময়লার ঝুড়িতে চলে যাবে সরাসরি। আমি চিন্তা করছি আমরা যদি এপ্রসংগে একই রকম বা কাছাকাছি কিছু প্রস্তাব বা সুপারিশ গণফ্যাক্স আকারে পাঠাই তাহলে হয়তো তাদের কানে যাবে। কানে না গেলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি শয়ে শয়ে ফ্যাক্স গিয়ে তাদের ফ্যাক্স মেশিনের কালি আর কাগজও শেষ করতে পারি তাহলে অন্তত তাদের টনক নড়বে।

আমি অর্থমন্ত্রীর জন্য এরকম একটি চিঠি তৈরি করেছি আর ফ্যাক্স ও করেছি। আমার ১০ টাকা লেগেছে। আপনি যদি আগ্রহী হোন তাহলে নিচের লিংকের চিঠিটি কপি করে আপনার নিজের নামে ফ্যাক্স করে পাঠাতে পারেন।

একটু খারাপ লাগছে অনেক কাগজ আর কালি নষ্ট হবে বলে। কিন্তু আর কোন উপায় মাথায় আসছে না।

আর এত যন্ত্রণার পরেও এমন হতে পারে আপনার পুরো চেষ্টাটাই জলে গেল। তারপরেও যদি আগ্রহী থাকেন একটা ফ্যাক্স করে দিতে পারেন।

আমি যতটুক বের করছি পেরেছি তাতে মনে হচ্ছে ৭১৬৫৫৮১ এ নাম্বারে পাঠালে অর্থ মন্ত্রনালয়ের অর্থবিভাগের সচিবের কাছে যাবে। এর চেয়ে উপরের কারও নাম্বার পাইনি। তাই আমারটা এই নাম্বারে দিয়েছি।

ধন্যবাদ।

শেহাব

-------------------------------------------------------------------------

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29147573 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29147573 2010-05-03 14:29:58
জব্বার সাহেব, অভ্র মুক্ত সোর্স নয়, বি.ডি.ও.এস.এন. কখনও পাইরেসির পক্ষে ছিলনা
১. অভ্র কখনই বি.ডি.ও.এস.এন. এর এফিলিয়েটেড কিছু ছিল না। অভ্র মুক্ত তবে মুক্ত সোর্স নয়। তবে যেটাতে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তা হল বাংলা উইকিপিডিয়ার বেশিরভাগ তথ্য অভ্রতে টাইপ করা।

২. একটা পোস্টে দেখলাম উনি বলছেন বিডিওএসএন যদি বলে অভ্র পেটেন্ট ইনফ্রিন্জমেন্ট করেনি তাহলে উনি বক্তব্য প্রত্যাহার করে নেবেন। সেক্ষেত্রে আমাদের বক্তব্য হল আপনার জনকন্ঠে লেখাটা দেবার আগে আমাদের সাথে আলাপ করে নেয়া উচিৎ ছিল।

৩. আমরা সবসময়ই মুক্ত সোর্স ও মুক্ত সফটওয়্যারের পক্ষে। এখন আপনি যদি বলেন পেটেন্ট ইনফ্রিন্জমেন্ট হচ্ছে তাহলে আমরা বলব সবার আগে আপনার পেটেন্ট স্টেটমেন্টটি প্রকাশ করেন। তারপর আমরা বিচার করে দেখব।

৪. আর যদি বলেন ইউনিবিজয় নামটিতে বিজয় শব্দাংশ ব্যবহার করার কারণে কপিরাইট ভায়োলেশন হচ্ছে তাহলে কপিরাইট অফিসে গিয়ে একটি চিঠি নিয়ে আসুন। পত্রিকার পাতাতে বিষয়টি মীমাংসা হবে না।

৫. একটা সফটওয়্যারের কারণে যদি আপনি গোটা ওপেনসোর্স কমিউনিটিকে গালি দেয়া শুরু করেন তবে সেটি ঠিক নয়। আর সবচেয়ে বড় কথা অভ্র তো ওপেনসোর্সই নয়।

৬. যদি অভ্রর পেটেন্ট ইনফ্রিন্জমেন্ট প্রমাণ করতে না পারেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অভ্র ব্যবহারকে আপনি অবৈধ বলতে পারবেন না। কারণ ৫০০০ ল্যাপটপের কোন ল্যাপটপে কখন ইউনিবিজয় কিবোর্ডটি ব্যবহার হয়েছিল সেটি আপনি বলতে পারেন না। এবং সেক্ষেত্রে সরকারের যে কয়েক কোটি টাকা বাচলো, এ টাকা বাচানোর উদ্দেশ্য নিয়েই কিন্তু বি.ডি.ও.এস.এনের জন্ম।
]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29139979 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29139979 2010-04-22 18:17:36
"ভাষা হবে উন্মুক্ত"
http://www.sachalayatan.com/omicronlab/31599

আমি একটা কমেন্ট করেছি। এখানেও শেয়ার করলাম।

---------------------------------------------------------------------------

আমার মনে মেহেদীর উল্লেখ করা অমিলের বাইরেও আরও অমিল আছে। একার, ওকার এধরনের ব্যাপারগুলো অমিল, শিফট কী এর সাথে অন্য কি কম্বিনেশনের ও অমিল আছে। আর যুক্তাক্ষরের ব্যাপারটা জব্বার সাহেবের কিছু করার নাই। সেটি ইউনিকোড স্ট্যান্ডার্ড। কড়াকড়ি ভাবে হিসেব করলে শুধু লেআউটেই অমিল অনেক বেশি হবে।

এখন প্রশ্ন হচ্ছে অমিল গুলো অবভিয়াস নাকি ননঅবভিয়াস। আমাদের বহুল ব্যবহৃত qwerty কি বোর্ডটি পেটেন্ট করা। এতদিনে হয়তো পাবলিক ডোমেইনে চলে এসেছে। এখন কেউ যদি শুধু ৫টি কি পজিশন রেন্ডমলি পরিবর্তন করে নতুন কিবোর্ড আবিষ্কার করে বসে সেটিকে ঠিক পেটেন্ট উপযোগী আবিষ্কার হয়তো ধরা হবে না। কিন্তু একবারে ভিন্ন ধর্মী কোন ফ্রিকোয়েন্সী অপটিমাইজেশন এলগরিদম ব্যবহার করে যদি সে মোটামুটি কিছুটা অমিল রেখে কাছাকাছি কীবোর্ড পায় তবে সেটি প্যাটেন্ট যোগ্য হতেও পারে।

আমার হিসেবে অভ্র আর বিজয়ের (লেআউটের) যে পার্থক্য সেটা ননঅবভিয়াস। কেউ সরাসরি নকল দাবী করতে পারবে না।

জব্বার সাহেব বি.ডি.ও.এস.এন. এর মুনির হাসানকে কয়েকদিন আগে ফোন করে বললেন আপনাদের ওপেন সোর্সের ছেলেরা নাকি পাইরেসি আর হ্যাকিংয়ের জন্য দায়ী। আমরা তো অবাক। অভ্র তো মুক্ত সফটওয়্যার, মুক্ত সোর্স নয়। মুক্ত সোর্স হবে কিনা সেটা ওমিক্রন ল্যাবের একান্ত নিজস্ব ব্যাপার। কেউ জোর খাটাতে পারবে না। দ্বিতীয়তো এখানে হ্যাকিংয়ের কোন ঘটনাই ঘটেনি। এর আগে এবারের আগেরবার ডিজিটাল এক্সপোতে উনি পাবলিক ফোরামে বললেন বি.ডি.ও.এস.এন. নাকি পাইরেসি উতসাহিত করছে। সেখানে ছিল প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) আর সরকারের অন্যান্য কুতুবরা। মুনির ভাইকে ওপেনসোর্সের পক্ষে মগজধোলাই প্রেজেন্টেশন দিয়ে সেটা কাভার করতে হয়েছিল।

সম্ভবত উনি (জব্বার) অন্য কাউকে দিয়ে ওনার বক্তব্যগুলো লেখাচ্ছেন অথবা ওনার ধারণায় কিছু ভুল আছে। এখন সেটা ওনার নিজেকেই শুধরে নিতে হবে।

সমস্যা হল জব্বার সাহেবের নীতিনির্ধারণী পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে। এখন উনি যদি ওখানে ভুল ধারণা ঢুকিয়ে দেয় তাহলে তো দেশের জন্য বিপদ। আমাদের যেখানে খাওয়ার টাকা নাই সেখানে দেখা যাবে মুক্ত বা মুক্ত সোর্স সফটওয়্যার এর পরিবর্তে প্রোপাইটারী সফটওয়্যার কিনতে গিয়ে অনেক টাকা চলে গেছে।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির মুনির হাসানকে দায়িত্ব দিয়েছিলেন বাংলা কম্পিউটিংয়ের প্রবলেম সলভ করার ব্যাপারে। মুনির হাসান তখন একটা বিশাল লিস্ট করেছিলেন সবাই যেন সুযোগ পায় কাজ করার। এতে নির্বাচন কমিশনও সবচেয়ে ভাল ডিলটি পায়। সেখানে অভ্র, অংকুর, একুশে সবার নাম উনি দিয়েছিলেন। ঘটনাচক্রে আমার নাম ও ছিল। আমার কাছে তখন এবং এখনও মনে হয় অভ্রই ছিল সেরা সমাধান।

এখন দেখেন ওই জায়গায় যদি মুনির হাসান টাইপের লোকজন না থেকে না থেকে বেসিস বা বিসিএস এর কোন ব্যবসায়ী থাকত তাহলে এতজন কে ডাকা হত না (৪০ জনের বেশি)। ২/১ জন আসত। এসে বলত এটা তো অনেক বড় কাজ। আমরা সফটওয়্যার তৈরি করে দেব। ল্যাপটপ প্রতি ৫০০০০ টাকা পরবে। দেশেপ্রমের কারণে আমরা এটা ৫০০০ টাকা করে নিব। এধরণের ঘটনা এর আগে হয়েছে।

যাই হোক, এবার নামের ব্যাপারে আসি। আমি যে কোম্পানীতে কাজ করি সেখানে আমাদের প্রোডাক্টের নাম ছিল ফাইলমার্শাল। এখন মার্শাল ডট কম নামে একটা কোম্পানী আমাদের জানাল ওদের সব প্রোডাক্টের নামের সাথে ওরা মার্শাল লাগায়। যেমন অলরেডী ওদের ওয়েবমার্শাল আর মেইলমার্শাল নামে প্রোডাক্ট আছে। এখন যদি কোনোদিন ওরা ফাইল ট্রান্সফার সল্যুশন বানায় তাহলে ফাইলমার্শাল নামটি দরকার হতে পারে। ওরা কোর্ট পর্যন্ত যায়নি। যেহেতু ইউ.এস. কপিরাইট অফিসে আমাদেরটা আগে কপিরাইট করে দিয়েছিল কাজেই আমাদের কাছ থেকে নামটি কিনে নিতে হয়েছে ওদের।

অভ্রতে কিবোর্ডটির নাম ইউনিবিজয় যাতে জব্বার সাহেবের কপিরাইটকৃত বিজয় শব্দটি শব্দাংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এটি তার ব্যবসায় কতটুকু ক্ষতি করবে সেটাও একটা প্রশ্ন কারণ অভ্র কমার্শিয়াল প্রোডাক্ট নয়। এটি মুক্ত পণ্য।

তাহলে সারাংশ হল, অভ্র কোনোভাবেই আমার দৃষ্টিতে পেটেন্ট ইনফ্রিন্জমেন্ট করছে না। শুধু বিজয় নামটির ক্ষেত্রে উনি দুর্বলভাবে কপিরাইট ভায়োলেশনের কথা তুলতে পারেন। সেক্ষেত্রে ওমিক্রণল্যাব যদি আগামীকাল থেকে ইউনিবিজয় নামটির বদলে আলুবোখারা রাখে তাহলেই ওনার আর কিছু বলার থাকবে না।

আমি এ মন্তব্যটি টাইপ করতে করতেই একজন বড়ভাই + কপিরাইট বিশেষজ্ঞের সাথে কথা বলছিলাম (একনামে চিনবেন তাই আর নাম বললাম না)। উনি কয়েকটা মজার কথা বললেন।

১. ওমিক্রণল্যাব যেন আগামী ভার্সন থেকে কিবোর্ডটির নাম 'যাচ্ছেতাই কিবোর্ড' রাখে। যারা ওটা ব্যবহার করে তাদের 'যাচ্ছেতাই কিবোর্ড' এ ক্লিক করতে হবে।

২. যদি ওমিক্রণল্যাব সিদ্ধান্ত নেয় নাম পরিবর্তন করবে অথবা কিবোর্ডটি ফেলে দিবে তাহলে মোস্তফা জব্বার সাহেবকে দৈনিক জনকন্ঠে একই জায়গায় একই গুরুত্বের সাথে মিথ্যা অপবাদের (হ্যাকার ও পাইরেট বলার জন্য) জন্য ক্ষমা প্রার্থনা ও ভুল তথ্য পরিবেশন করে সবাইকে বিভ্রান্ত করার জন্য (কপিরাইট ভায়োলেশনের দুর্বল সম্ভাবনাকে পেটেন্ট ইনফ্রিন্জমেন্ট বলা) দু:খ প্রকাশ করতে হবে। তবে নাম পরিবর্তন করবে কিনা এটি ওমিক্রণল্যাবের নিজস্ব সিদ্ধান্ত, এক্ষেত্রে কেউ চাপ দিতে পারবে না।

* লেখক বি.ডি.ও.এস.এন. এর সদস্য।]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29139679 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29139679 2010-04-22 09:48:52
http://www.nuadmission.com/application.php
নাই মামার চেয়ে কল্পনায় মামা থাকা ভাল।]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29131273 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29131273 2010-04-08 17:42:48
মোবাইল সেটের শুল্ক ১০০ টাকা করতে বলেছে সংসদীয় কমিটি। গাধাগুলো যে টেশিসকে দেশী সেট বানাতে বলল ওইগুলো কিভাবে বিক্রি করবে? http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29131204 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29131204 2010-04-08 15:35:29 'ITT ON' -> 5676
কেমন লাগছে জানাবেন।

এস. এম. এস. চার্জের বাইরে আলাদা কোন চার্জ বা সাবস্ক্রিপশন চার্জ নেই!]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29129385 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29129385 2010-04-05 12:47:09
উপসম্পাদকীয়, আজকের দৈনিক সংগ্রাম http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29126631 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29126631 2010-03-31 13:46:50 সরকারী ক্রয় নীতিতে সফটওয়্যার কেনার ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29121239 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29121239 2010-03-22 09:48:18 এ পজেটিভ রক্ত দরকার
সময়: জানুয়ারী ২৬, ২০১০

দুই ব্যাগ রক্ত লাগবে।

যোগাযোগ: 01736735424]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29085459 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29085459 2010-01-25 15:11:05
বরাহপোনাদের আরেক মজার কাণ্ড
Click This Link

এটি গত ১৪ ডিসেম্বরের সংগ্রাম। হেডলাইন হল শহীদ বুদ্ধিজীবি দিবস যেখানে রিপোটার বলেছে পাক বাহিনী এর জন্য দায়ী ছিল।

একই দিন ভিতরের পাতায় সম্পাদকীয় দেখুন:

Click This Link

এখানে বলা হচ্ছে এর জন্য দায়ী ভারতীয় সেনাবাহিনী।

আমি স্ক্রিনশট দিয়ে দেই:

প্রথমে খবর:




তারপর সম্পাদকীয়:


]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29076766 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29076766 2010-01-12 01:43:52
যন্ত্রণা! http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29049430 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29049430 2009-11-25 14:44:02 অনলাইনে লেনদেনের অনুমতি
Dial 2324 from your mobile for latest news
ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে স্থানীয় মুদ্রায় ক্রেডিট কার্ডে লেনদেন ও বিল পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারটি এ দিনই দেশের কার্যরত সকল তফশীলি ব্যাংকের প্রধান নির্বাহীদের (ব্যবস্থাপনা পরিচালক) কাছে পাঠিয়ে দেওয়া হয়।

দেশে এই প্রথম এ ব্যবস্থা চালু করা হল। এর ফলে এখন থেকে ঘরে বসেই কোনো গ্রাহক অনলাইনে দেশীয় মুদ্রায় পণ্য কেনার সুযোগ পাবেন। এ ছাড়া একজনের হিসাব থেকে আরেকজনের হিসাবেও অর্থ লেনদেন করা যাবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর ফলে অনলাইনে যেকোনো গ্রাহক তার যেকোনো বিল (সেবাসংক্রান্ত) প্রাপককে ( সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান) পরিশোধ করতে পারবেন।

"এতোদিন ক্রেডিট কার্ড দিয়ে কিছু কিনতে হলে সংশ্লিষ্ট দোকানে যেতে হতো। এখন থেকে সেটির দরকার হবে না।"

এ ব্যবস্থার ফলে বাংলাদেশে ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তির এক নতুন সংযোজন হবে বলে জানান গভর্নর।

সার্কুলারে বলা হয়, অনলাইন পরিশোধগুলো নগদ লেনেদেনের সমতুল্য গণ্য হবে এবং এগুলোর জন্য অর্থপাচার প্রতিরোধ আইন ও সে সূত্রে জারি করা বিভিন্ন সার্কুলার/সার্কুলার পত্র/নির্দেশনাবলী অনুসরণ করা হবে।

অনলাইনে লেনদেনের এ সুযোগে যাতে অর্থপাচার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্যও ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে সার্কুলারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/জিএনএ/১৭২০ ঘ. ]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29036649 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29036649 2009-11-02 22:51:56
চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও আমাদের শুভেচ্ছা জানবেন।
আপনাদের সহযোগিতা, আন্তরিকতা ও ভালবাসায় ধন্য হয়ে বিডিওএসএন তার চতুর্থ বছর শেষ করতে চলেছে। আগামী ২৪ অক্টোবর আমাদের চতুর্থ বছর পূর্ণ হবে।

একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে আমাদের এই পতচলার আমরা আপনাদের যে আনুকুল্য পেয়েছি তার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা।

চতুর্থ বছরটি আমাদের জন্য ঘটনাবহুল, আনন্দের ও বেড়ে ওঠার। আমাদের নিয়মিত কার্যক্রম যেমন কর্মশালা, প্রশিক্ষণ, আড্ডা এসবতো হয়েছে এর সঙ্গে এবছর থেকে যুক্ত হয়েছে আমাদের ঢাকার বাইরে বড়ো আকারের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ। সিলেটে কার্নিভাল, দিনাজপুরে আইটি উৎসব আর বাগেরহাটের জ্ঞান উৎসাব আমাদের সমৃদ্ধ করেছে, কাঁধে অনেক নতুন দায়িত্বও দিয়েছে।
পাশাপাশি এডভোকেসির কাজও অনেকখানি গতি পেয়েছে, আমাদের সাধ্যের মধ্যে।
এবছরে আমরা প্রথমবারের মতো সংস্কৃতি মন্ত্রণালয়ে ওপেনসোর্স সফটওয়্যার চালুর ব্যাপারে সহায়তা করতে পেরেছি একটি পাইলট উদ্যোগে। আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইসিটি প্রশিক্ষণ কক্ষটিকেও একটি উবুন্টু ক্লাশরুমে পরিণত করতে সাহায্য করতে পেরেছি। (সেখানে এখনকার বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম উবুন্টুতে সম্পন্ন হয়!)। সংস্থাপন মন্ত্রণালয়ের একটি প্রশিক্ষণ কোর্সের একটি দলকে আমাদের সাধ্যমতো সহায়তা করেছে আমাদের স্বেচ্ছাসেবীরা।

দুইটি আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে আমাদের হৃদ্যতা বেড়েছে। এর একটি কাজ করে কপিরাইট ইস্যু নিয়ে (http://www.copysouth.org) অপরটি ওডিএফ অলিম্পিয়াডের আয়োজক (http://www.ictforsociety.org/)। বিডিএএসএন বাংলাদেশে এই অলিম্পয়াডের আয়োজক হয়েছে।

সীমিত সামর্থে আমরা যুক্ত হতে শুরু করেছি অন্যদের উদ্যোগের সঙ্গেও। আমরা শরিক হয়েছি বাংলাদেশ কম্পিউটার সমিতির বিসিএস ডিজিটাল শিক্ষা কার্যক্রমের সঙ্গে, আমাদের উইকি সিডি সরবরাহের মাধ্যমে (২৪ তারিখে এর একটি অনুষ্ঠান আছে বিসিএস কম্পিউটার সিটিতে)।

বাংলা উইকিপিডিয়াকে নিয়ে আমাদের আগ্রহ বেড়েছে। বাগেরহাটের অনুষ্ঠানে আমরা আলাদা করে উইকিপিডিয়াতে জোর দিয়েছি। সেখানে তিনমাসের একটি প্রকল্প প্রহণ করা হয়েছে যার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াতে বাগেরহাট বিষয়ক তথ্য হালনাগাদ করা হবে। এখন তার তথ্য সংগ্রহ চলছে। এই কার্যক্রমটি আমরা সব জেলাতেই করতে চাই। এ বছরে আমরা পাকাপাকিভাবে কাটাবনের বড় পরিসরে সরে এসেছি। জামিল সারওয়ার ট্রাস্টের কার্যালয়ে।

বরাবরের মতো আমাদের আর্থিক ব্যবস্থাপনা সদস্যদের চাঁদা নির্ভর, বিশেষ করে আমাদের পৃষ্ঠপোষক সদস্যদের কাছে আমরা ঋণী, তাদের অকুন্ঠ সমর্থনের জন্য।
এবছরে দেশে ওপেন সোর্স নিয়ে বইমেলায় বই প্রকাশিত হয়েছে, জাফর স্যার সেই বইএর মোড়ক উন্মোচন করেছেন এবং সেটি বিক্রিও হয়েছে!!!

এসবই সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায়। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামি দিনগুলোতে আপনাদের এই সহযোগিতা ও ভালবাসা আমাদের এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।

অন্যান্য বছরের মতো এবারও আমরা ২৪ তারিখ আমাদের অফিসে জড়ো হবো। বিকাল ৫টা থেকে ৬.৩০ পর্যন্ত আমরা অফিসে জড়ো হবো, কুশল বিনিময় করবো। সবার আমন্ত্রণ।

আমরা জানি, ইতিহাসে স্বাধীনতার জন্য সব প্রজন্মকে রুখে দাড়াতে হয়েছে। এখন আমাদের পালা।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।


বিডিওএসএনের সকল স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে

মুনির হাসান
সাধারণ সম্পাদক
বিডিওএসএন
জামিল সারওয়ার ট্রাস্ট
ঢাকা। ]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29030352 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29030352 2009-10-23 01:11:50
টেস্ট
টেস্ট]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29028940 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29028940 2009-10-20 12:57:32
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29028939 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29028939 2009-10-20 12:56:48 ধিক!! ]]> http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29025564 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29025564 2009-10-14 11:19:50 শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই ভর্তির আবেদন
বাংলাদেশে এই প্রথম বারের মতো মোবাইল ফোনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাচ্ছে। এই পদ্ধতিটি নতুন হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীদের সার্বক্ষণীক সাহায্যের জন্য ইমেইল ও ওয়েবসাইটের পাশাপাশি পাঁচটি হটলাইনের ব্যবস্থা রেখেছে। আবেদন সংক্রান্ত যেকোন সমস্যা নিয়ে যেকোন সময় এই হটলাইনে সরাসরি আলাপ করা যাবে। উল্লেখ্য, গত ১৩ই সেপ্টেম্বর ২০০৯ ইং তারিখে মাননীয় প্রধানমণ্ত্রী সরাসরি এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আবেদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই পদ্ধতিতে আগামী ২০শে অক্টোবর ২০০৯ ইং তারিখ পর্যন্ত ২০০৯-১০ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করা যাবে।


ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে ৭৮৭ নম্বরে এসএমএস করতে হবে। তবে ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য যেকোন মোবাইল ফোনের মাধ্যমে ২৭৭৭ নম্বরে এসএমএস করে জানা যাবে।
মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া নিচে দেয়া হলো :


১) একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেইস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেইস দিয়ে এইচএসসি পাশের সাল, স্পেইস দিয়ে কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ডটি লিখে ৭৮৭ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ : SYL1234562009A। উদাহরণটি সিলেট বোর্ডের। এখানে 123456 এর জায়গায় আবেদনকারীর নিজের এইচএসসি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। কেউ ২০০৮ সালে এইচএসসি পাশ করে থাকলে 2009 এর জায়গায় 2008 লিখতে হবে। একইভাবে B ইউনিটে আবেদনের জন্য A এর জায়গায় B লিখতে হবে। অন্যান্য বোর্ডের জন্য সিলেট (SYL) এর জায়গায় যথাক্রমে বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), কুমিল্লা(COM), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশোর (JES), মাদরাসা (MAD), রাজশাহী (RAJ) লিখতে হবে।




২) উপরের এসএমএস টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কাঙ্খিত ইউনিট, ভর্তির ফী ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ৭৮৭ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে YES, স্পেইস দিয়ে PIN, স্পেইস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্যে যে কোনো একটি মোবাইল নম্বর লিখে ৭৮৭ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ : YES65432101XXXXXXXXX। এখানে 654321 এর জায়গায় আবেদনকারীর নিজ নিজ PIN টি বসাতে হবে। উল্লেখ্য যে, সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফী কেটে নেয়া হবে, অন্যথায় কোন ফী কাটা হবে না।





আবেদনকারীর মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফী কেটে নিয়ে একটি এসএমএস এর মাধ্যমে সাথেসাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে। ভর্তি পরীক্ষার সময় দুই কপি সত্যায়িত পার্সপোর্ট সাইজের ছবির পিছনে ঐ রোল নম্বরটি লিখে নিয়ে আসতে হবে।


৪) কারিগরি বোর্ডের ক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় ডিপ্লোমা-ইন-কমার্স এর জন্য DIC, বিজনেস ম্যানেজম্যান্ট এর জন্য HBM এবং অন্যান্যদের জন্য VOC লিখে উপরের নিয়ম অনুযায়ী ৭৮৭ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ : HBM1234562009A। উদাহরণটি বিজনেস ম্যানেজম্যান্ট এর জন্য। কেউ ২০০৮ সালে পাশ করে থাকলে 2009 এর জায়গায় 2008 লিখতে হবে। একইভাবে B ইউনিটে আবেদনের জন্য A এর জায়গায় B লিখতে হবে।


৫) ও/এ লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (http://www.sust.edu/admission) রেজিস্ট্রেশন করে একটি কোড নম্বর নিতে হবে। তারপর উপরের নিয়ম অনুযায়ী ৭৮৭ নম্বরে এসএমএস করতে হবে। এক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় GCE লিখতে হবে। উদাহরণ : GCE1234562009A। এখানে 123456 এর জায়গায় আবেদনকারীর নিজ নিজ কোড নম্বরটি বসাতে হবে এবং কেউ ২০০৮ সালে এ-লেভেল পাশ করে থাকলে 2009 এর জায়গায় 2008 লিখতে হবে। একইভাবে B ইউনিটে আবেদনের জন্য A এর জায়গায় B লিখতে হবে।


৬) আবেদনের দ্বিতীয় ধাপে এসএমএস পাঠিয়ে সম্মতি জানানোর পর মোবাইল ফোন থেকে টাকা কেটে নিয়ে যদি কোন এসএমএস না আসে তাহলে আবেদনের প্রথম ধাপের (উদাহরণ : SYL1234562009A) মত টেলিটক মোবাইল ফোন থেকে ৭৮৭ নম্বরে একটি এসএমএস করলেই আবেদনকারীর ভর্তি পরীক্ষার রোল নম্বরটি জানা যাবে। অথবা যেকোন মোবাইল ফোন থেকে SUST লিখে আবেদনের প্রথম ধাপের (উদাহরণ : SUSTSYL1234562009A) মত ২৭৭৭ নম্বরে একটি এসএমএস করলেই আবেদনকারীর ভর্তি পরীক্ষার রোল নম্বরটি জানা যাবে।


অন্যান্য তথ্য:

বিভিন্ন তথ্যের জন্যে যে কোনো মোবাইল ফোন থেকে SUST এর পর একটি স্পেইস দিয়ে যেকোন একটি কীওয়ার্ড (Info, Date, Reqd GPA, Dept Unit A, Dept Unit B, Fees, Apply Unit A, Apply Unit B, Exam Subj A, Exam Subj B, Seat, Forgot Roll, Result, Help) লিখে ২৭৭৭ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণঃ SUSTHelp।



লক্ষ্যণীয় বিষয়ঃ

১) একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক আবেদন করা যাবে তবে আবেদনের দ্বিতীয় ধাপে সম্মতি জানানোর সময় যোগাযোগের জন্যে আবেদনকারীর যে কোনো একটি মোবাইল ফোন নম্বর দেয়া ভালো।

২) দিনের বা রাতের যেকোন সময় এমনকি বন্ধের দিনও আবেদন করা যাবে।

৩) উভয় (A এবং B) ইউনিটের জন্য আলাদা আলাদা ভাবে এসএমএস করে আবেদন করতে হবে।


৪) উপরে উল্লেখিত পরীক্ষার ফিস ভ্যাটসহ দেয়া হয়েছে এবং কোন ইউনিটে ভুলবশতঃ এসএমএস করে আবেদন করে ফেললে তা প্রত্যাহার করা যাবে না।

৫) B ইউনিটের যেকোন একটি কীওয়ার্ড (B/B1/B2/B3/B4) ব্যবহার করে একবার আবেদন করার পর ঐ ইউনিটে অন্য কীওয়ার্ড দিয়ে আর আবেদন করা যাবে না।

৬) বিজ্ঞান শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দুই ইউনিটেই (A এবং B) আবেদন করতে পারবে। অন্যরা শুধু A ইউনিটে আবেদন করতে পারবে।


৭) A এবং B ইউনিটের জন্য ভিন্ন ভিন্ন মেধা তালিকা তৈরী করা হবে। B ইউনিটের সায়েন্স-এপ্লায়েড সায়েন্স, লাইফ সায়েন্স এবং আর্কিটেকচারের জন্য ৩টি পৃথক মেধা তালিকা তৈরী করা হবে।কোটাভিত্তিক কোন আসন নেই, সবগুলো আসনই মেধাভিত্তিক।

৮) ভর্তি পরীক্ষার দিন দুই কপি সত্যায়িত ছবি ছাড়া কাউকে ভর্তি পরীক্ষা দিতে দেয়া হবে না।

৯) ভর্তি সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন থাকলে http://www.sust.edu/admission ওয়েবসাইটে, 01555555001-5 হটলাইনে কিংবা ইমেইলে যোগাযোগ করা যাবে।



]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29022278 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29022278 2009-10-08 10:13:41
ল্যাপটপ কারা ভাড়া দেয় কেউ বলতে পারেন? http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29021396 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29021396 2009-10-06 13:33:07 বাগেরহাট হবে ডিজিটাল : উইকিপিডিয়ার তথ্য সমৃদ্ধি ও ছবি সংগ্রহ
"জ্ঞান বিজ্ঞানে বাগেরহাট
এক্কেবারে ফিটফাট
উন্নয়নের ধরবে হাল
হবেই হবে ডিজিটাল।"

তৃণমূল পর্যায়ে ডিজিটাল প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ তৈরির জন্য নানামূখী উদ্যোগের অংশ হিসেবে 'জ্ঞান উৎসব২০০৯: বাগেরহাট হবে ডিজিটাল' উৎসবের ওয়েবসাইটে স্বাগত। এই আয়োজনের উদ্যোগ নিয়েছে আমাদের গ্রাম - উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি প্রকল্প। বাগেরহাট জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দুইদিনব্যাপী আয়োজনের সহ-আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি এখানে ইন্টারনেটের মুক্ত জ্ঞানভান্ডার উইকিপিডিয়াতে বাগেরহাট সংক্রান্ত তথ্সমূহ হালনাগাদ করার কর্মশালা হবে, হবে মুক্ত ফটো প্রতিযোগিতা।

আপনাদের সবাইকে স্বাগতম।

http://www.digitalbagerhat.org/]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29018654 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29018654 2009-10-01 16:45:12
বাগেরহাট থেকে সুন্দরবন যাবার কোন ব্যবস্থা আছে? http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29016442 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29016442 2009-09-27 13:57:15 আসছে সফটওয়্যার ফ্রিডম ডে
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29009014 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29009014 2009-09-12 11:13:02
গ্রামীণফোন মডেম লিনাক্সে সাপোর্টেট নয়
<img src=(" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29008036 http://www.somewhereinblog.net/blog/omarshehabblog/29008036 2009-09-10 14:16:45