সিয়াম রুপালি ফন্টের বেটা টেস্টের আহবান
০২ রা মার্চ, ২০০৮ রাত ৯:১৯
বাংলায় সবচেয়ে ভালো হিন্টেড ফন্ট সিয়াম রুপালি, ফলে ছোট সাইজেও এইটা দেখতে মোটেও খারাপ লাগে না। এই ফন্টের একটা বড় ত্রুটি ছিল এটা অফিস ২০০৭-এ ভেঙে যেত। সম্প্রতি এর নতুন ভার্শনের কাজ শেষ হয়েছে।
নতুন যা যা আছেঃ
১) আগের চেয়েও ভালো হিন্টিং করা হয়েছে এটাতে। এখন এমনকি ৮ পয়েন্টে লিখলেও চমৎকার দেখা যায়।
২) অফিস ২০০৭/ভিস্তা কম্পাটিবল করা হয়েছে।
৩) বেশ কিছু গ্লীফের পজিশন ঠিক করা হয়েছে।
নতুন ভার্শনটি টেস্ট করে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ডাউনলোড করুন এখান থেকেঃ
SiyamRupali-1.002-beta.zip
কোন সমস্যা চোখে পড়লে দয়া করে ওমিক্রনল্যাব ফোরামের এই থ্রেডে জানানঃ
siyamRupali-1002-Beta-t1276.html
(ওমিক্রনল্যাব ফোরামে নিবন্ধন করা না থাকলে এখানেও লিখতে পারেন। তবে এক জায়গায় সব রিভিউ থাকলে ডেভেলপারদের সুবিধা হত)
(হিন্টিং করেছেন মোঃ তানবিন ইসলাম সিয়াম এবং ফন্ট প্রোগ্রামিং করেছেন এম. এম. রিফাত-উন-নবী)
মুকুল বলেছেন:
নতুন ফন্টে সামহয়্যারইনে সবকিছু ঠিক মত দেখা যাবে তো?
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মুকুল ভাই। সবকিছু ঠিকঠাক দেখা যাওয়ারই কথা। আমি নিজেও পরীক্ষা করে দেখছি। তারপরেও কোন সমস্যা দেখলে জানাবেন দয়া করে। এই কারণেই না পাবলিক বেটা টেস্টের আয়োজন ![]()
লেখক বলেছেন: সহযোগিতার জন্য আপনাকেও ধন্যবাদ ছায়ার আলো
লেখক বলেছেন: কি ঝামেলা বস? আমিও ফায়ারফক্স ইউজ করি। একটু বিস্তারিত বলেন।
শাহেদুর রহমান বলেছেন:
টেষ্ট করে দেখি...
রাশেদ বলেছেন:
টেস্ট করে দেখি।


















