আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

পরিস্থিতি - চার

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ২:২৯

শেয়ারঃ
0 0 0

(মুক্তা, মুই তোরে খুব খুব কুচপাং)

ক.
তোর তো তবু বন্ধু আছে- গান শোনাবার,
কবিতা বা গল্প বলার;
আমি ছাড়াই দিনগুলো তোর ভালোই কাটে, কাটার কথা।
আমিই কেবল একলা থাকি
জগৎ জীবন সবই ভুলে
আমার যাপন মগ্ন কেবল স্বপ্ন বোনায়,
মগ্ন আমি একটু ছায়ায়, একটি কায়ায়
সঙ্গী যে তোর প্রতিকৃতি।


খ.
জানিসই তো মল্লে আমি কেমন কাঁচা!
তবু কেন উস্কে বেড়াস পাঞ্জা নিতে,
ওদের সাথে? চোখে মুখে ভীষণ খিদে
এক লহমায় এক পলকেই সব দেখে নেয়
পাহাড়-নালা, ভাঁজ-খাঁজ আর চোখের আড়াল মানচিত্র।
আমার প্রণয় খুব প্লেটনিক, তোর স'বে না তোর স'বে না
গদ্য-পদ্য ছত্র টুকে রোমান বাঙাল ওই এসএমএস
মোর আসে না। পারি না তাই জ্যোতিষ সেজে
হাত বুলোতে। এই বে-গুণে পোষাবে না, পোষাবে না
যদি বলিস! দু' পায়েতেই সরতে রাজি- বিঘ্ন চিতে।

গ.
কেঁদেকেটে কেন মিছেই বুক ভাসালি?
ভালোই জানিস- নাকের ডগা লাল করে তোর
ফোঁপানো জল, এই বুকেতেও অাঁচড় কাটে তীব্রতর।
হৃদয় মাঝে তাল মিলিয়ে ক্ষরণ চলে, নিক্তিতে তোল
সমান সমান- একচুলও নয় এদিক-ওদিক। হয়তো
তবু অনিচেছ বা ইচেছ করেই, আত্মঘাতী হামলা চালাই
রক্তিম হই তোর নোনাজল-উৎস ধরে। তুমুল দামাল
ভালোবাসার ঘাত-প্রতিঘাত একেই বলে- নে জেনে নে।






 

প্রকাশ করা হয়েছে: কবিতাযাদের রক্তে মুক্ত এদেশ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৭:০৩
লাল মিয়া বলেছেন: হুমমম টৈটুম্বুর প্রেমের পদ্য
২. ১০ ই মে, ২০০৬ দুপুর ২:০৫
অতিথি বলেছেন: এমন জিনিস চোখে পড়ে নাই আগে! দারুন রোমান্টিক ব্রাদার।
৩. ১০ ই মে, ২০০৬ দুপুর ২:০৫
অমি রহমান পিয়াল বলেছেন: এই হয়গো দাদা, শুরুর দিকে লিখছিলাম তো, পাত্তা পাই নাই। কমেন্টস দুরের কথা। এখন লেখলে হয়তো, দুয়েকটা জুটত। যাক বেটার লেট দেন নেভার
৪. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:২৪
নীলাঞ্জনা বলেছেন: অমি রহমান পিয়ালঃ চমৎকার লেখা...!!!


এই লেখায় একটিও রেটিং না দেখে খারাপ লাগছে...

৫++

আপনি এটা পুনঃপোস্ট করুন,তাহলে অনেকেই অসাধারন এই কবিতাটি পড়তে পারবে।

আমি আপাততঃ একজনকে এটার লিংক দিচ্ছি।
৫. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:২৫
নীলাঞ্জনা বলেছেন: প্রিয় পোস্ট করার লোভ সামলেতে পারলামনা...


আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
৬. ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ নীলাঞ্জনা। লোভ সামলালাম
২৫ শে জুন, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: এটা আমার দ্বিতীয় পোস্ট, প্রথমটি মুছে ফেলছি রাগ করে

২৫ শে জুন, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: এটা আমার দ্বিতীয় পোস্ট, প্রথমটি মুছে ফেলছি রাগ করে

১১. ২৫ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বলতে ভুলে গেছিলাম... ব্লগে আপনারে স্বাগতম ;)
২৫ শে জুন, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ পান্না

১৩. ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০১
রাজসোহান বলেছেন: লেন আপনার এই পোস্টে দশক পূর্ণ করি দিলাম

দশম পিলাচ

 

মোট সময় লেগেছে ১.১২৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ