somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম আযম : একজন খুনীর প্রতিকৃতি-৩

০৫ ই জুন, ২০০৭ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১০ ডিসেম্বর থেকে বড় মাপে অপারেশন শুরু করে আল বদররা। কারফিউ আর ব্ল্যাক আউটের মধ্যে কাঁদামাখা বাস নিয়ে বেরুতো তারা, তারপর তালিকা মিলিয়ে বাড়ি থেকে তুলে নিত বুদ্ধিজীবিদের। এরপর মোহাম্মদপুর ফিজিকাল ট্রেনিং কলেজে তাদের জেরা ও নির্যাতন করা হতো। গভীর রাতে রায়েরবাজার বধ্যভূমির ইটখানায় তাদের নিয়ে গিয়ে হত্যা করত এসব ঘাতকেরা। মিরপুর ও ছিল আরেক বধ্যভূমি।

ঘাতক শিরোমণি গোলাম আযম (জন্ম ১৯২২) বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদ হিসেবে গুছিয়ে বসেছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনীর দোসর হিসেবে কুখ্যাত এই লোক শীর্ষ যুদ্ধপরাধী হিসেবে স্বীকৃত। রাজাকার ও আল-বদরের মতো দুটো ঘৃণ্য ঘাতক দলের স্রষ্টা হিসেবে বাঙালী আজীবন তাকে ঘৃণা করবে। পাক সরকার সাম্প্রতিক সময়ে কিছু দলিল প্রকাশিত করেছে যাতে যুদ্ধাপরাধী হিসেবে তার পক্ষে জোরালো প্রমাণ রয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের পর এই স্বাধীনতাকে মেনে নেয়নি সে। ১৯৭৮ সাল পর্যন্ত সে পাকিস্তানে বসবাস করে এবং ১৯৯৪ সাল পর্যন্ত তার পাকিস্তানের নাগরিকত্ব বহাল ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উঠতি ছাত্র নেতা হিসেবে গোলাম আযম ১৯৫৭ সালে উগ্রবাদী জামাতে ইসলামীর সেক্রেটারি নির্বাচিত হয়। ১৯৬৯ সালে সে পূর্ব পাকিস্তান জামাতের আম্বর (প্রেসিডেন্ট) হয়। স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনীর সঙ্গে প্রত্যক্ষ সহযোগিতার কারণে তার বিরুদ্ধে দালালী ও যুদ্ধপরাধের অভিযোগ ওঠে।

নয়মাস ধরে চলা স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ে গুরু মৌদুদির টেলিগ্রাম পেয়ে ২২ নভেম্বর লাহোর যায় গোলাম। এরপর শেখ মুজিব সরকার তার নাগরিকত্ব বাতিল করলে তার আর দেশে ফেরা সম্ভব হয়নি। বাংলাদেশে ফিরতে ব্যর্থ এই ঘাতক শিরোমনি হজ্বের নাম করে এর পর মক্কায় যায়। সৌদি আরব থেকে গোলাম দুবাই, আবু ধাবি, কুয়েত, বৈরুত ও লিবিয়া যায় শেখ মুজিব সরকারের বিরুদ্ধে প্রচারণা ও পাল্টা অভুথ্যান ঘটানোর জন্য তহবিল সংগ্রহ করতে।

স্বাধীন বাংলাদেশ বিরোধী এই কার্যক্রমের এক পর্যায়ে গোলাম লন্ডন আসে। সেখান থেকে জামাতের মুখপত্র হিসেবে সংগ্রাম পত্রিকাটি সে সাপ্তাহিক হিসেবে প্রকাশ করা শুরু করে। ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রা গোলামের কার্যক্রম নিয়ে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন ছাপায়। এতে বলা হয়, ১৯৭৪ সালের শুরুর দিকে ইস্ট লন্ডনের একটি বাড়িতে এক কমিটি মিটিংয়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি নীলনক্সা প্রণয়ন করে সে। একই বৈঠকে অংশ নেয়া কয়েকজন পাকিস্তানী সূত্র তা নিশ্চিত করে। বৈঠকে ছিল : এটি সাদী, তোয়াহা বিন হাবিব, আলি হোসাইন, ব্যারিস্টার আখতারউদ্দিন, মেহের আলী ও ড. তালুকদার। পাকিস্তানী নাগরিকদের মধ্যে ছিল সদ্য প্রয়াত মাহমুদ আলী। বৈঠকের সভাপতি গোলাম বলে, ‍লন্ডন থেকে আমাদের কার্যক্রম চালানোটা কঠিন হবে। তাই আমাদের কাউকে দেশে ফিরে যেতে হবে। আমাদের ঝুঁকি নিতেই হবে, নয়তো ফায়দা হবে না। তবে দেশে ফিরলে যোগাযোগের মধ্যে থাকতে পারবে, কারণ আমার লোকদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সব কিছু ঠিকঠাক। উপস্থিতদের মাঝে একটি লিফলেট ধরিয়ে দিয়ে গোলাম বলে, এই লিফলেটটি বাংলাদেশের প্রতিটি গ্রামে বিলি করতে হবে। জনগন আমাদের সাথে আছে। (চলবে)
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৮ ভোর ৬:৪১
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×