আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

কার্টুন রাজনীতির নেপথ্যে

১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৩

শেয়ারঃ
0 0 0

কি কাকতাল! এবারো জনাব ইবনে সালাম! আমার অমনিবাস নিকে যখন ভুল করে হযরত মোহাম্মদ (সাঃ) এর ডেনিশ কার্টুনের একটি কপি কিছুক্ষণের জন্য প্রোফাইল হিসেবে করেছিলাম, ভদ্রলোক তার স্ক্রিনপ্রিন্ট দিয়ে ব্লগ গরম করে ফেলেছিলেন। আমাকে হুমকি দেয়া হয়েছিল বিডিনিউজে গোয়েন্দা যাবে, আমার কোমরে দড়ি পড়বে। আমি ভাগ্যবান, আরিফুর রহমানের সেই দুর্ভাগ্য আমাকে সইতে হয়নি। আমি ভাগ্যবান তৌফিক ইমরোজ খালিদি মতিউর রহমান নন। ব্লগের কাহিনী শুনে মুচকি হেসে বলেছিলেন, ডোন্ট ওরি ম্যান, উই'ল ফাইট টিল দ্য এন্ড।

জনাব ইবনে সালামের সৌজন্যে আমরা নয়াদিগন্তের কাটপেস্ট সূত্র জানলাম প্রথম আলোর পাপের কথা। পাপ কার্টুন ছাপায় নয়, বরং আরিফকে নিজেদের কেউ নয় ঘোষণা ও সুমন্ত আসলামকে স্যাক করে তারপর প্রথম পাতায় বক্স করে সাফাই গাওয়ায়- আমরা দোষীদের শাস্তি দিয়েছি। বেনিয়াবাদের উৎকৃষ্ট নমুনায় এই নতজানুতা, এই আত্মসমর্পন। যেখানে লাখো শিক্ষিতের ঘরে পৌছে যাওয়া পত্রিকাটি অনায়াসে কার্টুনটির ব্যবচ্ছেদ করে বুঝিয়ে দিতে পারত এই নির্দোষ কৌতুকে দোষ খোজাটা উদ্দেশ্যমূলক ছাড়া আর কিছু নয়।

আমাকে ব্লগে ব্যান করানোর পেছনে একটি বিশেষ মহল সেই কার্টুন স্ক্যান্ডাল ব্যবহার করেছিল। কারণটা আর কিছু নয়, অমি রহমান পিয়াল ইজ আ পেইন ইন দ্য অ্যাস টু দোজ হু যাস্ট ডেয়ার টু ডিজঅনার দ্য ইনটেগ্রিটি অফ আওয়ার ফ্রিডম। তাদের শত গোয়েবলসীয় প্রচারণায় ডকুমেন্টেড উত্তর আসে ওই তরফে। তাই ক্রীড়া সাংবাদিক হবার পরও ডেনিশ কার্টুন সম্পর্কে আমার অজ্ঞতায় তারা ক্ষুব্ধ হয়। আমি কেমন সাংবাদিক নবিজীকে নিয়ে ধৃষ্টতামূলক কার্টুন আমার পিসিতে সংরক্ষণ করে রাখিনি। কেমন সাংবাদিক যে কিনা ছবি দেখলেই বলতে পারে এটা সেই কার্টুন যাতে অবমাননা করা হয়েছে আমাদের প্রিয় রাসুল (দঃ)কে। মোটের উপর আমার কোন যুক্তি ধোপে টেকেনি।

যাহোক। এবার ইবনে সালাম সাহেব আমাদের জানিয়েছেন প্রথম আলোর পাপের কথা। এরপর দেখছি সেইপক্ষে ব্লগের মুমিন মুসলমানরা ঝাপিয়ে পড়ছেন। নিজেরা পোস্ট দিচ্ছেন। এবং চ্যালেঞ্জ জানাচ্ছেন তাদের যারা চুপচাপ এই বালখিল্যতাকে অবজ্ঞা করছে। সেটাকে মিলাচ্ছেন চরম সাম্প্রদায়িক একজন ব্লগারের ব্যান হওয়ার সঙ্গে। হ্যা সুধীজন, নেপথ্য কাহিনী এটাই। এবার কার্টুন ইস্যু ব্লগে ব্যবহার হচ্ছে অন্য একটা বার্তা পৌছাতে। কর্তৃপক্ষ দেখুন আমাদের তৌহিদী ব্লগারদের ক্ষমতা, সো ভালোয় ভালোয় আমাদের সঙ্গীর ব্যানমুক্তি করুন।

অথচ এই বিশেষ মহলটির রাজনৈতিক তৎপরতা ও আদর্শের যে কেন্দ্র বিন্দু, সেই ইরানে এখনো কোরআনে মহানবী ও আলি (রাঃ) ছবি ব্যবহার হয়। আমার কাছে আছে সে ছবি। নবিজী সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এই ছবি কোন কার্টুনিস্টের আকা নয়। একজন ধর্মপ্রাণ ইরানি শিল্পীই হয়তো নবীপ্রেমের উদগ্র উৎকর্ষে একেছে সেই ছবি। সেই কোরআনে, যেই কোরআন তার তেলাওয়াত করে একজন মুসলমান হিসেবেই। কিন্তু সেই শিয়াইজম নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। কাদিয়ানী নিয়ে যতটা। বরং সুন্নীবাদের সঙ্গে শিয়াদের মাজহাব ভিন্নতা ছাড়া আর কিছু আপাতত মানেন না তারা। ছবিটি আমি এই পোষ্টে দিতে পারতাম। তাতে আমার হয়তো আরিফের দশা হতো। সামহোয়ারকে বিপন্ন করে, জিম্মি করে অপরাধী মুক্তির জন্য মুক্তিপনের ঘুটি হতাম আমি ও আমার পোস্ট।

চোখে দেখেনি, পড়েনি। স্রেফ শুনেই অপরকে কতল করার যে মানসিকতা এইসব ব্লগার ধারণ করেন সেটা জেনেটিকাল ফ্যানাটিসিজম। এই ফ্যানাটিসিজমের কারণেই একাত্তরের মুক্তিযুদ্ধে এদেশের মুসলমানদের বলি চড়াতে তাদের বুক কাঁপেনি। কারণ এসব মুসলমান তাদের স্বদেশী হলেও আদর্শের বিরোধী। তাই একজন আরিফুর রহমান কিংবা একজন অমি রহমান মুসলমান হলেও তাদের কিছু আসে যায় না। রাজনৈতিক সুবিধা আদায় করতে এবং পথের কাটা দূর করতে সম্ভাব্য সব ধরণের অপকর্মই তাদের পক্ষে সম্ভব। যেমন সম্ভব হয়েছিল তাদের পূর্বসূরীদের পক্ষে এদেশের লাখো রমনীকে তুলে নিয়ে পাকিস্তানী প্রভুদের মনোরঞ্জনে ভেট দেওয়ার সময়। যেমন সম্ভব হয়েছিল এদেশের শিক্ষিত বুদ্ধিজীবিদের চোখ তুলে, কলিজা ছিড়ে তারপর বুলেট মেরে রায়েরবাজারে ফেলে দেয়া।

সামহোয়ার ইন ব্লগ এই মহল ব্যবহার করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য থেকে। পূর্বপুরুষরা কোনো পাপ করেনি এবং মুজিব থেকে মুক্তিযোদ্ধারা সবাই আসলে এ দেশটাকে শেষ করে দিয়েছে এই বাণীটিকে প্রতিষ্ঠাই তাদের ধ্যান জ্ঞান। একটু গবেষনা করুন। প্রত্যেকের পোস্টে পাবেন মোটামুটি একই ধাচের কথাবার্তা। ভারত আমাদের কতবড় সর্বনাশা প্রতিবেশী এটি প্রমাণ করতে পারলে প্রতিষ্ঠা হয় একাত্তরে আমাদের স্বাধীনতায় তাদের সহযোগিতা ছিল আসলে আমাদের কলোনি বানানো এবঙ পাকিস্তানকে আলাদা করার নিমিত্তে মাত্র। ভারত এত খারাপ বলেই তারা এবঙ তাদের বাপচাচারা পাকিস্তানের পক্ষ নিয়েছে। এটা কি অন্যায়? মুজিব স্বাধীন করে ছেলেপুলেসহ দেশটাকে লুটেপুটে খেয়েছে, মুক্তিযোদ্ধারা করেছে চুরি ডাকাতি। তাহলে যারা এই স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল তারা কি অপরাধ করেছে? এইভাবে অনেক জল ঘোলা করে তারা এগোচ্ছে।

প্রথম আলোর কার্টুনের জন্য পত্রিকাটির কতৃপক্ষ যা করেছে, সরকার যা করেছে, তাতে বায়তুল মোকাররমের সাচ্চাদিল মুসলমানরা কতটা তুষ্ট হবে সেটা সময় বলে দেবে। কিন্তু ব্লগ রাজনীতিতে এটার ব্যবহার সম্পূর্ণ উদ্দেশ্যমূলক মানছি। স্বাধীনতার স্বপক্ষের ব্লগার যারা নিজেদের শিক্ষা, মেধা ও মননের কারণেই এই কার্টুন রাজনীতিতে অন্য গন্ধ পেয়ে দূরে আছেন, তাদেরকে কটাক্ষ করে চ্যালেঞ্জ করে ইসলামবিদ্বেষী বানানোর জোয়ার বইছে এখন ব্লগে। সেই সঙ্গে সাম্প্রদায়িক পোস্ট দিয়ে ব্লগের চরিত্রহননকারীদের মুক্তি দাবী।

আমরা এই ব্লগে গালাগালি করে নিজেদের নিচে নামিয়েছিলাম এসব হীনমন্যতার প্রতিবাদে, এসব নব্যগোয়েবলস ও নাজীদের প্রতিরোধ করতেই। ধন্যবাদ সামহোয়ার কর্তৃপক্ষকে যে তারা এখন নিক দেখেন না, নীতিমালার বরখেলাপ দেখেন। হ্যা এখন ব্লগ সুস্থ্য হচ্ছে। সুশৃঙ্খল হচ্ছে। সেটা আমরা গালি বন্ধ করেছি বলে না, আমাদের উস্কানিদাতারা প্রথম পাতায় জায়গা হারানোয়। আমাদের সেই চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা তারা রাখে না যে মৌলিক পোস্ট দেয়ার ক্ষমতা ওদের নেই। এখনো সেই কাটপেস্ট আর গাইড বুক থেকে ভাগাভাগি করে দশজনার এক পোস্ট। আর কু-রাজনীতি। ধিক্কার জানাই এদের এই হীন চক্রান্তের। সেই সঙ্গে সবাইকে সচেতন হতে বলি এদের ফাদে পা না দিতে। যেমন করছিলেন, অবজ্ঞা করুন। এদের পোস্টে কমেন্ট দেবেন না। রেটিং দেবেন না। পাতা উল্টে দেখুন এরা সবাই ব্লগ গরম করতে কিছু উস্কানিমূলক পোস্ট কিছুদিন পরপর পোস্ট করে। আমরা আগে সদলে ঝাপাতাম এদের গালি দিতে। এখন এরা আমাদের কাছে খিঞ্জির। থুথু ছুড়ে পাশ কাটাই। পাত্তা দিই না। পরিণাম দেখেন। নিজেদের পিঠ চাপড়াচাপড়ি ছাড়া আর কিইবা করার আছে।

 

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৮ সকাল ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫১
জল রঙ বলেছেন: ডাবল পোস্ট হয়ে গেছে । একটা মুছে ফেলুন । তারপর কমেন্ট করবো ।
২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৪
নিন্দুক বলেছেন: এটা আপনার কাছে "নির্দোষ কৌতুক" হতে পারে। আমার কাছে মনে হয়েছে উদ্দেশ্য প্রণোদিত অথবা স্বল্পবুদ্ধিযুক্ত মানুষের কর্ম। আমি আগে কোথাও শুনি নাই নামের আগে মোহাম্মদ লাগাই বলতে হবে। তারপর উনি সেটারে যুক্ত করলেন বিড়ালের সাথে। মজা করার আর বিষয় নাই? আগে স্বীকার যান হেয় ভুল করছে, তারপর ব্লগের বল্গানি নিয়া আলাপ কইরেন।
৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: অমি রহমান , একটা তথ্য একটু সংশোধন করে দিই , ইরানে নবীর ছবি ব্যবহার হয়না....
ভাল লেগেছে আপনার পোস্টটি , ধন্যবাদ
৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১২
মেহরাব শাহরিয়ার বলেছেন: অমি আমি ছিলাম ১১ বছর , ছবিটা আমাকে পাঠাবেন প্লিজ
৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১৩
আমি মাহমুদ বলেছেন: এ্যাই ছেলে, ৫ দিলাম !
৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১৫
ঠোটকাটা ব্লগার বলেছেন: চোখে দেখেনি, পড়েনি। স্রেফ শুনেই অপরকে কতল করার যে মানসিকতা এইসব ব্লগার ধারণ করেন সেটা জেনেটিকাল ফ্যানাটিসিজম। এই ফ্যানাটিসিজমের কারণেই একাত্তরের মুক্তিযুদ্ধে এদেশের মুসলমানদের বলি চড়াতে তাদের বুক কাঁপেনি। কারণ এসব মুসলমান তাদের স্বদেশী হলেও আদর্শের বিরোধী।
৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:২০
জল রঙ বলেছেন: "আমরা এই ব্লগে গালাগালি করে নিজেদের নিচে নামিয়েছিলাম এসব হীনমন্যতার প্রতিবাদে, এসব নব্যগোয়েবলস ও নাজীদের প্রতিরোধ করতেই। ধন্যবাদ সামহোয়ার কর্তৃপক্ষকে যে তারা এখন নিক দেখেন না, নীতিমালার বরখেলাপ দেখেন। হ্যা এখন ব্লগ সুস্থ্য হচ্ছে। সুশৃঙ্খল হচ্ছে। সেটা আমরা গালি বন্ধ করেছি বলে না, আমাদের উস্কানিদাতারা প্রথম পাতায় জায়গা হারানোয়। আমাদের সেই চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা তারা রাখে না যে মৌলিক পোস্ট দেয়ার ক্ষমতা ওদের নেই। এখনো সেই কাটপেস্ট আর গাইড বুক থেকে ভাগাভাগি করে দশজনার এক পোস্ট। আর কু-রাজনীতি। ধিক্কার জানাই এদের এই হীন চক্রান্তের। সেই সঙ্গে সবাইকে সচেতন হতে বলি এদের ফাদে পা না দিতে। যেমন করছিলেন, অবজ্ঞা করুন। এদের পোস্টে কমেন্ট দেবেন না। রেটিং দেবেন না। পাতা উল্টে দেখুন এরা সবাই ব্লগ গরম করতে কিছু উস্কানিমূলক পোস্ট কিছুদিন পরপর পোস্ট করে। আমরা আগে সদলে ঝাপাতাম এদের গালি দিতে। এখন এরা আমাদের কাছে খিঞ্জির। থুথু ছুড়ে পাশ কাটাই। পাত্তা দিই না। পরিণাম দেখেন। নিজেদের পিঠ চাপড়াচাপড়ি ছাড়া আর কিইবা করার আছে।" খিয়াল কইরা । যথারীতি পাঁচ দিলাম ।
৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:২২
আরশাদ রহমান বলেছেন: প্রথম আলো, সরকারের আচরনের নিন্দা জানাই। আশাকরি আরিফ খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন।
৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:২৩
দ্বিতীয়নাম বলেছেন: "সামহোয়ার ইন ব্লগ এই মহল ব্যবহার করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য থেকে। পূর্বপুরুষরা কোনো পাপ করেনি এবং মুজিব থেকে মুক্তিযোদ্ধারা সবাই আসলে এ দেশটাকে শেষ করে দিয়েছে এই বাণীটিকে প্রতিষ্ঠাই তাদের ধ্যান জ্ঞান। একটু গবেষনা করুন। প্রত্যেকের পোস্টে পাবেন মোটামুটি একই ধাচের কথাবার্তা। ভারত আমাদের কতবড় সর্বনাশা প্রতিবেশী এটি প্রমাণ করতে পারলে প্রতিষ্ঠা হয় একাত্তরে আমাদের স্বাধীনতায় তাদের সহযোগিতা ছিল আসলে আমাদের কলোনি বানানো এবঙ পাকিস্তানকে আলাদা করার নিমিত্তে মাত্র। ভারত এত খারাপ বলেই তারা এবঙ তাদের বাপচাচারা পাকিস্তানের পক্ষ নিয়েছে। এটা কি অন্যায়? মুজিব স্বাধীন করে ছেলেপুলেসহ দেশটাকে লুটেপুটে খেয়েছে, মুক্তিযোদ্ধারা করেছে চুরি ডাকাতি। তাহলে যারা এই স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল তারা কি অপরাধ করেছে? এইভাবে অনেক জল ঘোলা করে তারা এগোচ্ছে।"
শ্রেষ্ঠ পোস্ট....৫
১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:২৫
নিন্দুক বলেছেন: @আরশাদ রহমান, ক্যান হেয় কি গাধা, না বুইঝা আকাম করছে?
১১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৩২
ঘাস-ফড়িং বলেছেন: আপনাকে লাল সালাম ও ৫
১২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৩৭
এস্কিমো বলেছেন: ব্লগের রাজনীতি নিয়ে তেমন চিন্তিত না। কিন্তু প্রথম আলো আর সরকারের ভুমিকায় চরম হতাশ।

এর মধ্যে একজনও কি মেরুদন্ডযুক্ত মানুষ ছিল না - যে বলতে পারতো - এটা একটা বালসূলভ অংকন।

যারা ডেনিস কার্টুনের সাথে একটা সমান্তরাল করতে চান - তারা হয় ডেনিস কার্টুন সম্পর্কে জানেন না - বা ইচ্ছাকৃত ভাবে এর অপব্যাখ্যা করে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেস্টা করছেন।

টিভিতে ব্যা. মইনুলের সাথে বৈঠকরত যাদের দেখলাম - তাদেরতো আমরা সবাই চিনি।

১৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৫৪
হাসিব বলেছেন: কারা কারা ছিলো একটু বলেন @ এস্কিমো
১৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০০
মেহরাব শাহরিয়ার বলেছেন: কৌতুকটির ব্যাপারে বলি , এতই নির্দোষ যে ঝামেলাটা ওখানেই , এই মানের কৌতুক কেউ আলপিনের জন্য লিখবে না
১৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৭
নিন্দুক বলেছেন: যতদুর শুনলাম কার্টুনিস্ট নাকি পুরস্কারপ্রাপ্ত, হেয় এমন ছাগলের মতন কার্টুন দিল কেন? জামাতকে মাঠে আনার সুযোগ দিতে? হেয় যে ভুল করছে আপনারা বুদ্ধিজীবিরা মাইনা লইলেই ত ওরা অত বাড়তে পারে না।
১৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৮
অমি রহমান পিয়াল বলেছেন: নিন্দুক, আরিফুর রহমানরে ডিফেন্ড করতে এই পোস্ট না। সে ভুল করছে না ঠিক করছে, কি উদ্দেশ্যে করছে তার মাশুল কিভাবে দিবে সেটা সেই জানে, সেটা তার নিয়তি। কিন্তু সামহোয়ারে এইটাকে কেন্দ্র করে যে রাজনীতি চলতাছে, আমার পোস্ট সেই নোংরামিরে ইঙ্গিত কইরা। আশা করি বুঝতারছেন কেমনে কি
মেহরাব শাহরিয়ার, আমি ইরানে দুই বছর ছিলাম। সেই ধরনের কোরআন নিজের চোখে দেখছি। ফালতু বকতাছি না। পোস্টে বলছি যে আমার কাছে ছবি আছে
১৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৯
বিষাক্ত মানুষ বলেছেন: @অমি রহমান পিয়াল
আপনার লিখাটি ভালো লেগেছে

কি আর বলবো !!
সবার শুভবুদ্ধি উদয় হোক ।
১৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:১২
এস্কিমো বলেছেন: ১) বায়তুল মোকারম মসজিদ এর খতিব মাওলানা ওবায়দুল হক,
২) ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী,
৩) সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা মুহিউদ্দিন খান,
৪) মাওলানা কামাল উদ্দিন জাফরী,
৫) মাওলানা মো. মাহফুজুল হক,
৬) হাফেজ ক্কারী মাওলানা কাজী আমিনুল ইসলাম মোস্তফা,
৭) অধ্যক্ষ জয়নাল আবেদীন,
৮) হিজবুত তাহিরির যুগ্ম-সমন্বয়কারী কাজী মোর্শেদুল হক,
৯) খেলাফত আন্দোলনের মহাসচিব মো. জাফর ইকবাল খান



২০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:১৪
এস্কিমো বলেছেন: এরা একদিকে আলেম আর সাথে সাথে রাজনৈতিক নেতাও। @হাসিব
২১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৩
অশ্রু বলেছেন: এরা না কিছুদিন আগে আোমিলিগের সঙগে কি একটা চুক্তি করেছিল?
২২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৪২
নাম্বারহীন বলেছেন: মসজিদের সিড়িতে পত্রিকা পোড়ানো কি জায়েজ আর এটা কি ধর্মের অবমাননা না?
২৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৩
অমিত বলেছেন: স্টিকি করার মত পোস্ট...
২৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:৩৮
বাতায়ন বলেছেন: নিন্দুক, একটু বইপত্র পড়লে জানতেন যে এই কৌতূক অনেক দিন আগে থেকেই বিভিন্ন বইয়ে আছে। নিম্নমানের কৌতূক এটা, তবে তাই বলে অবমাননা করার মত না। এই একই কৌতূকের বিভিন্ন ভার্সনও আছে। এটাই ওপারে গিয়ে 'মোহাম্মদ'এর বদলে 'শ্রী' দিয়ে আছে। আজকে কেন আচমকা এগুলো তুলে আনা হচ্ছে? কী উদ্দেশ্য এটি নিয়ে বেমক্কা এমন সোরগোল তোলার?

আলেম-বিষয়ক ব্যাপারে আমার মত হল, কেউ নিজেকে 'আলেম' বলে দাবি করলে কোন প্রকার রাজনীতির সাথে নিজেকে জড়িত করতে পারবেন না। যে-কারণে বিচারক বা সুশীল সমাজেরা নিজের দূরে রাখেন। নচেৎ ক্রেডিবিলিটি থাকে না আর। আজকে যদি আরো বড় কোন অবমাননা হত, তবুও আমার মনে এই ব্যাপারটা খুতখুত করতো যে কিছু চিহ্নিত ধর্মব্যাবসায়ী এটাকে ব্যাবহার করছে ঢাক পিটিয়ে। এটা মনে হয় ইসলামের জন্য ভাল না, মানবেন সবাই।
২৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:৪০
মুকুল বলেছেন: কি আর বলবো! কোন ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু বলবো, যুগে যুগে অন্ধ মানুষরাই আমাদের প্রিয় নবীদের রক্তাত্ব করেছে, হত্যা করেছে...
*****
২৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০৮
মনিটর বলেছেন: এইসব ধর্মান্ধর জন্য করুণা।
২৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৬
স্বাপ্নিক বলেছেন: প্রথম আলোর ভূমিকায় হতাশ। আর সরকার!!! ধর্মীয় নেতা বলতে তারা বুঝল এইসব সুবিধাবাদী ধর্মব্যবসায়ী রাজনৈতিক নেতাদের! যারা কিনা সবসময় কথা ও কাজে বিশাল দুরত্ব বজায় রাখে। সবসময় নারী নেতৃত্বের গোষ্ঠী উদ্ধার করে আবার প্রয়োজনে ক্ষমতার লোভে ঠিকই নারীর আঁচলের তলায় আশ্রয় নেয়। আশা করি সরকারের বোধোদয় হবে এবং আরিফুর রহমানকে মুক্তি দেয়া হবে। আর প্রথম আলো কর্তৃপক্ষের কাছ থেকেও আরো দায়িত্বশীল আচরন আশা করি।
২৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১১
উদাসী স্বপ্ন বলেছেন: @অশ্রু, এইটা কি কইলা? তুমি তো দেখি হাড়ি ফাটাইলা!
ভালোই, এই কৌতুকখান কুটি কাল থিকাই শুনতাম। মাঝখানে ৭-৮ বছর শুনি নাই। এখন পেপারে দেখলাম আর দেখলাম একজন গ্রেফতার। আমি অবশ্য হুজুর খেজুরদের তেমন ভালো চোখে দেখি না! মাগার কুটিকালে বা তারও আগে যে এই কৌতুক খান আবিস্কার করছিলো তার কিছু হইলো না। যতদূর জানি গ্রামে বা মফস্বলে এটা মোটামুটি জনপ্রিয় কৌতুক। আসলেই হাস্যকর। তাহলে রাজাকার, আল বদর, আলশামস, এত সুন্দর ইসলামী নাম নিয়া তারা এত সুন্দর নূরানী কাজ করলো সেইটা নিয়া তো কোনো হুজুর তার লুঙ্গি ফারলো না! আসলেই হুজুরদের প্রতি আমার কোনোকালেই কোনো সম্মান ছিলো না, থাকবে না!
হায়রে আরিফুল, মনে হয় সেই দিন ইফতারী করতেও পারে নাই!
৩০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: "আমরা এই ব্লগে গালাগালি করে নিজেদের নিচে নামিয়েছিলাম এসব হীনমন্যতার প্রতিবাদে, এসব নব্যগোয়েবলস ও নাজীদের প্রতিরোধ করতেই। "

ধন্যবাদ পিয়াল ভাই... শুরু থেকেই গালাগালির বিপক্ষে ছিলাম.. এখনো আছি... গালাগালি সত্যি নিজেকে ছোট করে... যে পোস্ট টা আজ দিলেন...কই সেখানে তো একটাও গালি নেই... অথচ চমত্কার করে আপনার প্রতিবাদ ... আপনার বক্তব্য ঠিকই মানুষের কাছে পৌছালেন... এবং মানুষের মনেও দাগ কাটলেন... এর ধারাবাহিকতা প্রত্যাশায়...

চমত্কৃত হইলাম
৩১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৩
দ্বিধা বলেছেন: ঘৃণা এই সরকারকে ।
কুকুর নিজের পাড়ায় সব সময়ই চেঁচায় । তাদের কান দিতে হয়না ।
কত কিছু হচ্ছে দুনিয়ায়, আর একটা কার্টুনে নাকি ওদের ধর্ম চলে যায় ।
৩৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৮
তাকা বলেছেন: সহমত এবং ৫

কথা একটাই ফান্দে পা দেওন যাইব না!!
৩৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৫
সাইফ সামির বলেছেন: হায় রে ব্লগের রাজনীতি! আর ভাল্লাগেনা!
৩৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৯
ইকারুস বলেছেন: আমরা আগে সদলে ঝাপাতাম এদের গালি দিতে। এখন পাত্তা দিই না। পরিণাম দেখেন। নিজেদের পিঠ চাপড়াচাপড়ি ছাড়া আর কিইবা করার আছে।..............

শুভ বুদ্ধি উদয়ের জন্য ..........৫


এইটুকুন ব্যপার যারা এতদুর নিল , তাদের্ও ধন্যবাদ।

সেলুকাস এই দেশ। দেখি কি হয়..............
৩৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৭
প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: একটা কৌতুক বলি,েকটা ছেলে মাছ ধরছিলো ঐ সময় এক মৌলভি ছেলেটাকে জিগগাস করল তোর নাম কি?ছেলেটা বলল তার নাম মালেক তখন মৌলভি বলল জাননা নামের আগে মোহাম্মদ বলতে হয়,বল তুমার নাম কি ছেলেটা বলল মোহাম্মদ মালেক। এবার বল তোমি কি মাছ ধরছ?ছেলেটা বলল মোহাম্মদ টাকি,মোহাম্মদ কৈ...। আমার মনে হয় এই কৌতুকটা সবাই জানে কিনতু এটায় যদি অসুবিদা না হয় তবে কাটুন টায় কি problem হইছিল?

৩৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৫
তীরন্দাজ বলেছেন: সাবাশ অমি পিয়াল। এই লেখাটির দরকার ছিল খুব। সময়য়োপযোগী, সত মননের লেখার জন্যেই লেখক হিসেবে এতটা ভালবাসি আপনাকে...।

৩৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৩
মাহবুব সুমন বলেছেন: সাবাস পিয়াল ভাই।
৪০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৭
অশ্রু বলেছেন: উদাসী আমি কি এমন কিছু বলেছি যা মানুষ জানেনা?
৪২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬
অনিশ্চিত বলেছেন: খুব ভালো লিখেছেন।
৪৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৭
সুধারাম সাধু বলেছেন: পিয়াল ভাই, আমার ছবি আপনার প্রোফাইলে দিছেন ক্যান?
৪৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৪
তুষার ০০৭ বলেছেন: গ্রেট! আপনাকে স্বরূপে ফিরে পেলাম। একরাশ ভাললাগা@অমি রহমান পিয়াল
৪৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৩
সাধক শঙ্কু বলেছেন: মতি মিয়া তো জলপাই আইছে থিকা আহ্লাদে গদ গদ। সে চামে চিকনে কামাইয়া লইতাছে।
আর মইনুলরে লইয়া নতুন কিছু বলার নাই। অনেক আগের থিকাই সীলমারা রাজাকার গো লগে লাইনঘাট।
৪৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪
সাধক শঙ্কু বলেছেন: পোস্ট কেমন হইছে আর কইলাম না।
৪৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১০
মেঘ বলেছেন: @ সাধক শঙ্কু , আন্দাজে কথা বলবেন না ।
৪৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৪
হাসিব বলেছেন: ডিসক্লেইমার : এইটা আমাগো মেঘ না । নতুন নিক ।
৪৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৬
মৃন্ময় আহমেদ বলেছেন: অবশ্যই অবশ্যই।।
৫২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৫
বিপ্লব রহমান বলেছেন: স্টিকি করার মত পোস্ট...। সেল্যুট!
৫৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৭
ত্রিলোরা খান বলেছেন: এখানে এসে আর কত কিছু দেখবো এবং শিখবো । সব জায়গায় রাজনীতি ।
৫৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮
স্বাপ্নিক বলেছেন: যারা এখনও দেখেননি তাদের জন্য: Click This Link
৫৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০
স্বাপ্নিক বলেছেন: ইসলামের তথাকথিত রক্ষাকারী সূক্ষ্ম অনুভূতিশীলদের বক্তব্য জানতে ইচ্ছা করছে উপরের লিংটির বিষয়ে, এখন কি দাবী হবে আপনাদের?
৫৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০২
দ্বিতীয়নাম বলেছেন: আবার উঠুক উপরে।
৫৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
অসি বলেছেন: পিয়ালের সঙ্গে ১০০% সহমত
৬০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৫
মেঘ বলেছেন: ) বায়তুল মোকারম মসজিদ এর খতিব মাওলানা ওবায়দুল হক,
২) ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী,
৩) সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা মুহিউদ্দিন খান,
৪) মাওলানা কামাল উদ্দিন জাফরী,
৫) মাওলানা মো. মাহফুজুল হক,
৬) হাফেজ ক্কারী মাওলানা কাজী আমিনুল ইসলাম মোস্তফা,
৭) অধ্যক্ষ জয়নাল আবেদীন,
৮) হিজবুত তাহিরির যুগ্ম-সমন্বয়কারী কাজী মোর্শেদুল হক,
৯) খেলাফত আন্দোলনের মহাসচিব মো. জাফর ইকবাল খান
------- এরা আমাগো ইসলামী চিন্তাবিদ...হি হি...
আমার নিক নিয়ে কোন নালায়েক ব্লগে? একই নিকে কিভাবে দুজন রেজিস্ট্রেশন পায়? কর্তৃপক্ষ জবাব চাই।
৬১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৯
মুক্তি বলেছেন: এক্কেবারে সচলায়তন হইয়া গেল স্যামহোয়ার ইন তাই না অমি ভাই।
৬২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫২
সারওয়ারচৌধুরী বলেছেন: 'মোহাম্মদ' একটি নাম। আরব দেশের ঘরে ঘরে এই নাম রাখা হয় এবং প্রিয় কাউকেও এই নামে ডাকা হয়।
'মোহাম্মদ' এই বিশেষ্যের পরে (সঃ) শব্দ সংক্ষেপ ব্যবহার করলেই অথবা কোন প্রকারে যদি বুঝানো হয় ইসলামের নবীকে বুঝানো হচ্ছে, তবেই শুধু সেই 'মোহাম্মদ' নবী মোহাম্মদ সঃ হিসাবে ধরা যাবে।

'মোহাম্মদ বিড়াল' বলাটাকে যদি নবীর প্রতি বেআদবী ধরা হয়, 'মোহাম্মদ কদু' বলাটাও তো বেআদবী।
তবে যাচাই করার বিষয় হলো, মুসলিমদের উদ্দেশ্য করে পৃথিবীর বিভিন্ন দেশে যে-সব উস্কানীমুলক কর্মকান্ড হয়ে আসছে, তার অংশ কি না। যেমন সালমান রুশদীর 'স্যাটানিক ভার্সেস'। কিংবা কিছুদিন আগে তেলআবিবের এক ইহুদী প্রফেসর সরাসরি বললেন 'মুসলমানরা হলো বর্বর। তাদের ইতিহাস বর্বরতার।'
যেহেতু ধর্ম বিষয়টার সাথে সেন্টিমেন্টের সম্পর্ক আছে। সেই সেন্টিমেন্টকে আঘাত করার মানেই হলো একটা গ্যাঞ্জাম লাগানো।

৬৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৬
নাম্বারহীন বলেছেন: সারোয়ার মোহাম্মদ নামে তো খুনি, চোর, ডাকাত, ধর্ষক আচে! তুমি মোহাম্মদ কে নাম হিসাবে ব্যবহার করো কেননা এটা একটা নাম। পায়ে পা দিয়া ঝগড়া বানানোর কেইষ বুজো
৬৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২২
ফজলে এলাহী বলেছেন: পিয়াল,মতি ভাইরে তার গত সাত মাসের বিধাতারা এবার বাঁচায় কিনা দেখেন......
৬৫. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১৭
সোনার বাংলা বলেছেন: আইচ্ছা তুমি যে আমারে অমনিবাস নিক নিয়া গালি
দিতা হেইড়ার কতা কও তো দেহি।
আর তোমার বোন বা বউ আছে তো?
তুমি আসলেই ভন্ড যতই মুক্ত মনার গান গাও
আমার হি.... আসবে না!
০১
৬৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৫
রিজভী বলেছেন: গ্রেট শট্।৫
৬৭. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫১
যীশূ বলেছেন: রাজনীতি!
৬৮. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
মানচুমাহারা বলেছেন: দেশ নিয়ে যখন চিন্তা করি তখন একটার পর একটা হতাশা ঘিরে ধরে, এরপরও সামনের দিন গুলোর জন্য অপেক্ষা করি একটু খানি আলোর সন্ধানে। আশা করি সেই আলোর সন্ধান পাবো একদিন।
৬৯. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৮
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: বস, অনেক দেরিতে পড়লাম।
এর পর কিছু বলার নাই।
৭০. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৭
অভিযাত্রী বলেছেন: শুনেছিলাম ঘোল খাওয়া হয়েছিল তারপরও রাজনীতির চুন?
৭১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৯
অন্তরাল বলেছেন: পিয়াল ভালো লাগল।
৭২. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:০২
মুক্তি বলেছেন: ৪৫ টা বেনামী মন্তব্য!
৭৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৮
সময়ের কেচাল বলেছেন: এই কথাগুলো আমাদের ধর্মব্যবসায়ীরা শোনে না?
৭৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৮
সান্তর বলেছেন: পিয়াল ভাই,
কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ পূর্বক এই পোস্টটি একটু দেখবেন।

এনটিভিঃ মাওলানা আবুল কালাম আজাদ। (বাচ্চু রাজাকার!)
৭৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
অন্ধকার বলেছেন: জামাত শিবির নিপাত যাক।
৭৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২৭
তুষার ০০৭ বলেছেন: ভাইটু, খোশ আমদেদ@অমি রহমান পিয়াল
৭৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৩
তুষার ০০৭ বলেছেন: অমি রহমান পিয়ালরে অনলাইনে দেখলাম, গেল কৈ?
৮০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৬
অমি রহমান পিয়াল বলেছেন: সান্তর, স্পেসেফিক লোকেশন দেন, তাইলে চেষ্টা করা যায়। শুধু নাম দিয়া হয় না ভাই

 

মোট সময় লেগেছে ১.০৩৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ