আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

আসুন আমরা উনার মূল্যায়ন করি

২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৯

শেয়ার করুন:                   Facebook

উনার মনে হলো, অমনি বলে দিলেন আর কি! আরে উনি! আমাদের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ সাহেব। বাংলাদেশে কোনো যুদ্ধপরাধী নেই। স্বাধীনতা বিরোধী শক্তিও নেই। মাশাল্লাহ, কী ভয়ানক মিথ্যা কথা! তারে জিজ্ঞাস করা হয়েছে ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা কি ছিল। উনার জবাব- সেটা আপনারা খোজ করে দেখুন, মূল্যায়ন করুন।

ঠিক আছে জনাব। আপনার ভূমিকা কি ছিল সেটাই আমরা একটু খোঁজ করি, তারপর বাকিরা না হয় মূল্যায়ন করবেন।


১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ফকিরাপুল, নয়াপল্টন এলাকায় বিভিন্ন বাড়িতে থাকতেন। তার মধ্যে একটি হলো- শেখ ভিলা, ৩/৫ নয়াপল্টন। তবে তার প্রধান আড্ডা ছিল ফকিরাপুল গরম পানির গলিতে ফিরোজ মিয়ার ১৮১ নং (এখন ২৫৮ নং) বাড়িটি। ‘৭১ এ মতিঝিল, ফকিরাপুল এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার বর্তমানে জাতীয় পার্টির নেতা আবদুস সালাম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জিএম গাউস, মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মাহবুব কামালের সাক্ষ্য অনুযায়ী জানা গেছে, ফিরোজ মিয়া ছিলেন এলাকার রাজাকার কমান্ডার। তার বাড়িটি শুধু ফকিরাপুল নয়, গোটা ঢাকার রাজাকারদের অন্যতম ঘাটি ছিল। এখানেই অনুষ্ঠিত হতো রাজাকারদের বিভিন্ন সভা, সশস্ত্র ট্রেনিং ইত্যাদি। এখান থেকেই পরিচালিত হতো রাজাকারদের বিভিন্ন অপারেশন, রাজাকার রিক্রুটমেন্ট। এখানে এলাকার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির লোকদের ধরে এনে নির্যাতন চালানো হতো। ফিরোজ মিয়া গংয়ের নীতি নির্ধারক ছিলেন আলী আহসান মুজাহিদ। কেন্দ্রীয় নেতা হিসেবে তার নেতৃত্বেই পরিচালিত হতো যাবতীয় মুক্তিযুদ্ধবিরোধী তৎপরতা।

জিএম গাউস বলেছেন- ‘৭০ এর মাঝামাঝি সময় থেকে আমরা ফকিরাপুল এলাকার ভাড়াটিয়া আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে চিনতাম জামায়াত ও ইসলামী ছাত্র সংঘের লোক হিসেবে। এলাকায় তার সাংগঠনিক তৎপরতা চালাতেন তিনি। কেন্দ্রীয় সমাবেশে এলাকা থেকে লোক নিয়ে যেতেন, এলাকার ছেলেদের ছাত্র সংঘে যোগদানের ব্যাপারে প্ররোচিত করতেন। ‘৭১ এর মার্চের পর মুজাহিদের সার্বিক তত্বাবধানে ফকিরাপুলে রাজাকার বাহিনী গঠিত হয়। যার নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় ফিরোজ মিয়া ওরফে ফেরু মেম্বারকে। মুজাহিদের সরাসরি নির্দেশেই পরিচালিত হয়েছে ফকিরাপুল এলাকায় রাজাকার বাহিনীর তৎপরতা, অস্ত্র ট্রেনিং, রিক্রুটমেন্ট ইত্যাদি। তিনি এলাকায় যাবতীয় দুষ্কর্মে সহায়তা করেছেন। মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময় এ এলাকায় মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবিদের ধরে এনে অত্যাচার নির্যাতন এমনকি হত্যা করার উদ্দেশ্যে গঠিত আলবদর বাহিনীর নেতা ছিলেন আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

আবদুস সালাম বলেছেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধের সময় ফকিরাপুল গরম পানির গলির ফিরোজ মিয়ার বাড়িটি ছিল রাজাকারদের অন্যতম নির্যাতন কেন্দ্র। এই ফিরোজ মিযা গংয়ের নীতিনির্ধারক বা পরামর্শদাতা ছিলেন মুজাহিদ। অবশ্য কেন্দ্রীয় নেতা হিসেবে শুধু ফকিরাপুল নয়, মুজাহিদের অপতৎপরতা ছিল গোটা ঢাকা জুড়ে। বিজয়ের পর আমি আমার সহযোদ্ধাদের নিয়ে ফিরোজ মিয়ার বাড়ি থেকে প্রচুর মূল্যবান দলিল ও ছবি উদ্ধার করি। কাগজ পত্রগুলোতে ঢাকা শহরের রাজাকারদের তালিকা, বায়োডাটা, ছবি ও তাদের বিভিন্ন কর্মকান্ডের দলিল ছিল যা ছাপা হয়েছে একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায় বইটিতে।
কলামিস্ট মাহবুব কামাল বলেছেন, ফিরোজ মিয়ার বাড়িটি ছিল ষড়যন্ত্রের ঘাটি। এই বাড়িতে বসেই ফেরু মেম্বার ও আলী আহসান মুজাহিদ বিভিন্ন গুটি চালতেন। মুজাহিদের নির্দেশে ফিরোজ মিয়া ও তার সাগরেদরা মুক্তিযোদ্ধাদের বাড়িতে তল্লাসী চালাত। তখনকার ইউনিয়ন আওয়ামী লিগের সাধারণ সম্পাদক জোবেদ আলীর বাড়িতে বেশ কয়েকবার তল্লাশী চালানো হয়েছে। আমাদের বন্ধু মুক্তিযোদ্ধা নাজুর বাড়িতেও অনেকবার হানা দিয়েছে তারা। আগস্ট-সেপ্টেম্বরের দিকে নাজু নিখোজ হয়ে যায়। ধারনা করা হয় মুজাহিদের নির্দেশে ফিরোজ মিয়া গংই তাকে হত্যা করেছে। আমার এক চাচাত ভাই মহসিন চাকরি খুঁজতে রাজশাহী থেকে ঢাকা আসে। সে আমাদের বাসাতেই থাকত। নিয়মিত নামাজ পড়ত। যুদ্ধের মাঝামাঝি সময় তাকে খুব অস্থিরচিত্ত ও ভীত দেখাচ্ছিল। জিজ্ঞেস করে জানলাম আলী আহসান মুজাহিদ তার সঙ্গে যোগাযোগ করেছে, তাকে রাজাকার বাহিনীতে যোগ দিতে বলা হয়েছে এবঙ হুমকি দিয়েছে রাজাকার বাহিনীতে যোগ না দিলে তাকে মেরে ফেলা হবে। মুজাহিদের হাত থেকে বাচাতে তাকে আমরা রাজশাহী পাঠিয়ে দিই। এখন সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত।”

মুজাহিদের রিক্রুট ফিরোজ মিয়া ফকিরাপুলে ৩০০ সদস্যের একটি রাজাকার প্লাটুন গড়ে তুলে। এলাকার প্রবীন বাসিন্দাদের সাক্ষ্য থেকে জানা যায়, যুদ্ধের সময় সে ফকিরাপুর ও আরামবাগ এলাকার শত শত বাঙালীকে হত্যা করেছে। নির্যাতন করেছে এলাকার মেয়েদের উপর।

‘৭১ এর ছাত্র সংঘ নেতা ও বদর বাহিনীর প্রধান মুজাহিদের অপতৎপরতার ছবিও প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। ১১ ডিসেম্বর দৈনিক আজাদে প্রকাশিত একটি ছবির ক্যাপশন ছিল : “গতকাল গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুশিয়ারী প্রদান করিয়া আলবদর আয়োজিত পথসভায় বক্তৃতা করিতেছেন আলবদর প্রধান জনাব মুজাহিদ।”

আলী আহসান মুজাহিদের স্বাধীনতা বিরোধী তৎপরতা ও নৃশংসতা ‘৭১এই শেষ হয়ে যায়নি। এর ধারাবাহিকতা চলছে এখনো। আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বর্তমানে জামাতে ইসলামীর সেক্রেটারী জেনারেল। সাপ্তাহিক বিচিত্রায় ১১ নভেম্বর ১৯৮৮ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় - ১৯৭৮ সালে ঢাকা আলিয়া মাদ্রাসার ভিন্নমতাবলম্বী ছাত্রনেতা মওলানা আবদুস সোবহানকে শিবির কর্মীরা কোরআন পাঠরত অবস্থায় নির্মমভাবে হত্যা করে। বিশেষ সূত্রে জানা যায়, এই হত্যা অভিযানের নেতৃত্ব দেয় ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ঘাতক আলবদর বাহিনীর প্রধান আলী আহসান মুজাহিদ।’



তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ বিশ্বকোষ (প্রথম খন্ড) -সম্পাদনা মুনতাসীর মামুন

মাহবুবুর রহমান জালাল ও জন্মযুদ্ধ

`একাত্তরের ঘাতক-দালালেরা কে কোথায়' থেকে :

১৯৭১ সালে পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি ও আলবদর বাহিনীর ঢাকা মহানগরী প্রধান ছিলেন আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। মুক্তিযুদ্ধ চলাকালে দলীয় আদর্শ অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা, লুটপাট ও নারী নির্যাতনে সহযোগিতা করেছেন। তার নেতৃত্বাধীন আলবদর বাহিনী বিজয়ের আগমুহূর্তে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে এদেশের বরেণ্য বুদ্ধিজীবিদের।

আলী আহসান মুহাম্মদ মুজাহিদের স্বাধীনতাবিরোধী ততপরতার বিবরণ পাওয়া গেছে সে সময়কার বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত তার বক্তৃতা ও বিবৃতিতে। ‘৭১ সালের ১৫ সেপ্টেম্বর ফরিদপুরে ছাত্র সংঘের এক জমায়েতে `বিপুল করতালীর মধ্যে' আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ঘোষনা দেয় `ঘৃন্য শত্রু ভারতকে দখল করার প্রাথমিক পর্যায়ে আমাদের আসাম দখল করতে হবে। এজন্য আপনারা সশস্ত্র প্রস্তুতি গ্রহন করুন।'
১৫ অক্টোবর ১৯৭১ সালে প্রকাশিত এক সংবাদে বলা হয়- `রাজাকার ও আলবদরদের ভুমিকা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি জনাব আলী আহসান মুজাহিদ জনাব ভুট্টো, কাওসার নিয়াজী ও মুফতি মাহমুদের তীব্র সমালোচনা করেন।... এক বিবৃতিতে তিনি বলেন, `পুর্ব পাকিস্তানে দেশপ্রেমিক যুবকেরা ভারতীয় চরদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এগিয়ে এসেছে এবং রাজাকার, আলবদর ও অন্যান্য স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য হিসেবে জাতির সেবা করছে। অথচ সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কতিপয রাজনৈতিক নেতা যেমন জনাব জেড এ ভুট্টো, কাওসার নিয়াজী, মুফতি মাহমুদ ও আসগর খান রাজাকার, আলবদর ও অন্যান্য দেশহিতৈষী স্বেচ্ছাসেবক বাহিনীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে বিষোদগার করছেন। এসব নেতার এ ধরণের কার্যকলাপ বন্ধ করার জন্য এবং এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহন করার জন্য সরকারের প্রতি আবেদন জানান। পরিশেষে ছাত্র সংঘ নেতা ক্লাসে যোগদানের জন্য এবং সেইসঙ্গে আইনশৃংখলা পরিস্থিতি ফিরিয়ে আনার ক্ষেত্রে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য আলবদর ও দেশ হিতৈষী ছাত্রদের প্রতি আহবান জানান।'


ছবি : ১.ফকিরাপুলে ফিরোজ মিয়ার নেতৃত্বে রাজাকারদের ট্রেনিং
২. বদর দিবসে মুজাহিদের বিবৃতি
৩. বদর বাহিনীর হয়ে মুজাহিদের ভাষণ
৪. প্রথম আলোর স্পেশাল রিপোর্ট
কৃতজ্ঞতা : জন্মযুদ্ধ





 

 

  • ৪৪ টি মন্তব্য
  • ৬৬৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪২ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি
১. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০১
comment by: শিলা বলেছেন: ৫
২. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০৫
comment by: জেনারেল বলেছেন: ৫ দাগানো হল
৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০৫
comment by: মাহমুদ মামূন বলেছেন: শুনলে মোদের হাসি পায়
রাম ছাগলে এ কী কয়!!

সবে তো শুরু...... কিছুদিন পর বলবে ওরা মুক্তিযোদ্ধা আর যারা দেশ স্বাধীন করছে তারা যুদ্ধাপরাধী।

এই রাজাকারগুলির চামড়া ছিলা লবন লাগানো উচিত আর চামড়া দিয়া জুতা বানানো উচিত।

৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০৮
comment by: মুকুল বলেছেন: *****
৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০৮
comment by: ডক্তর অব ছাকন্দাইটিস বলেছেন: সত লোকের ৫ দিলাম
৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:১৬
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ৫

শকুনদের আসল রূপ উন্মোচিত হোক ।
৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:২৪
comment by: গুড ফর নাথিং বলেছেন: ৫ দিয়ে ধাক্কা দিলাম ।
৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:২৭
comment by: দৈনিক সংগ্রাম বলেছেন: রাজাকার-আলবদর ও তাদের ছানাপোনাদের ২৮ শে অক্টোবরের মতন পিটিয়ে মারার জন্য দরকার আরেকটি মুক্তিযুদ্ধ.....
৯. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:২৭
comment by: মাথামোটা বলেছেন: ৫
১০. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৬
comment by: রাশেদ বলেছেন: ৫
১১. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৮
comment by: ভিমরু' বলেছেন: ৫
১২. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪০
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ৫,!@@!2046228 !@@!2046229 !@@!2046230 !@@!2046231
বিডিনিউজ২৪ এ নিউজটা প্রথমে ছিল না। এখন দেখে ভাল লাগছে।
১৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৭
comment by: বুড়া শাহরীয়ার বলেছেন: আদালতের সরনাপন্ন হতে হবে। রাজাকারের বিয়ান(শেখ হাসিনা) যখন কিছু করেন নি তখন এই সরকারও কিছু করবে না। পিয়াল ভাই নথি পত্র নিয়া রেডী হন মামলা করেন
১৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৮
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: ৫
১৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৯
comment by: কারিগর বলেছেন: ৫(আফসোস এর বেশি দেয়া যায় না)
পিয়াল, আপনার বেহেস্তে যাওয়া কেও ঠেকাতে পারবে না। পরম করুনাময়/পরম প্রকৃতি তাঁর উদার্ত স্নেহে আপনার যত্ননিক, এই কামনায়...
১৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০২
comment by: কারিগর বলেছেন: খুব খুব খুব ভাল কাজ করেছেন।
১৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০৩
comment by: মাবরুকা তোয়াহা বলেছেন: এই রিপোর্টটা ইটিভির খবরে দেখাচ্ছে আজকে ।
১৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৩
comment by: মাবরুকা তোয়াহা বলেছেন: ৫
১৯. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৩
comment by: রাহা বলেছেন: ৫
রাজাকারদের প্রমাণ যারা ব্লগে চায় তাদের কোন মন্তব্য দেখছি না কেন ??
২০. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৫
comment by: দুর্বাশা তাপস বলেছেন: এইসব শুয়োরগুলিরে কাচা জিগার ডাল দিয়া নিজের হাতে পিটাইতে পারতাম, তয় শান্তি পাইতাম।
২১. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৮
comment by: দুর্বাশা তাপস বলেছেন: আফসোস এই, এরাই ক্ষমতায় যায়, আর আমরাই পিটানি খাই। যথারীতি ৫ দাগানো হইল।
২২. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৩
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: কারিগর আপনার দোয়া সফল হোক। মাসুম আসলে কি বুঝাইতে চাইলেন?
২৩. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০৯
comment by: রাসেল ( ........) বলেছেন: পিয়াল ভাই অদ্ভুত বিষয় হলো তেমন জোড়ালো প্রতিবাদ কিন্তু দেখছি না নিউজ পেপারে, ক্লীবত্ব এমনই জুড়ে বসেছে-
মুজাহিদ বলেছে সাক্ষ্য প্রমাণ এবং তাকে এবং তাদের আরো প্রায় ৩০ হাজার সহযোগীকে যে বিভিন্ন বড় এবং ছোটো অভিযোগে কারাগারে আটকে রাখা হয়েছিলো এবং বিচারের রায়ও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছিলো, এসব সত্যকে অস্বীকার করবার সাহস ওরা পাচ্ছে কারণ আমাদের প্রচলিত গণমানস নির্মাতাদের নিজস্ব স্বার্থান্ধতা এবং শুনতে খারাপ লাগলেও সংবাদ পত্রের সাংবাদিকদের নিজস্ব অযোগ্যতা।

যাই হোক আমি এরপরও আশা করি, কোনো এক দিন মুনতাসির মামুন কিংবা কতিপয় নিবেদিত মানুষ ছাড়াও আরও কিছু সাংবাদিক কিংবা অন্য কোনো দল সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তারাও সচিবালয় আর আইন মন্ত্রনালয়ের বিভিন্ন নথি খুঁজে বের করবে কেনো কোন অভিযোগে আটক হয়েছিলো কামরুজ্জান, কেনো আরক হয়েছিলো মুজাহিদ, কেনো আটক হয়েছিলো মান্নান।
ধন্যবাদ আপনাকে, তবে আপনি নিজস্ব দায়বদ্ধতা থেকে মুজাহিদের বক্তব্য খন্ডন করে বিডিনিউজে মুল্যায়নের বিষয়টা প্রকাশ করতে পারতেন।
আমার মনে হয় এতটুকু দায়িত্বশীলতায় বিশ্বাসী বিডিনিউজ২৪
২৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৬
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: দায়িত্বশীলতার কথা কন রাসেল, হাত পা বাধা অবস্থায় কোন দায়িত্বশীলতা দেখানো যায় না
২৫. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৮
comment by: মনিটর বলেছেন: ৫!
২৬. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৭
comment by: নুপুর বলেছেন: খুব বালো।লেকেছেন পিয়াল ভাই। ওইসব হারামিদের পিটিয়ে মারা উচিত।৫
২৭. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৭
comment by: নুপুর বলেছেন: সরি সরি সরি ভেরি সরি পিয়াল ভাই। ভুলে ১ পড়ে গেসে......ধুর!
২৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
comment by: এস্কিমো বলেছেন: হু, চোরকে যদি বলা হয় ভাই আপনি কি চোর? জবাবটা কি হবে সেটা সহজেই অনুমেয়।

রাজাকার নিপাত যাক।
২৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
comment by: পুতুল বলেছেন: সহমত এস্কিমো। ৫।
৩০. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪০
comment by: ডাক্তাড়' বলেছেন: চোরের মার বড় গলা
৩১. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:১০
comment by: ডাক্তাড়' বলেছেন: দলে দলে ৫ দিন
৩২. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:১০
comment by: হাসিব বলেছেন: মুজাহিদের এই ডায়লোগগুলাই বরাহ নন্দন ফজু আজকে পোস্ট কর‌ছে । থুথু তাদের জন্য ।
৩৩. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:১৩
comment by: ডাক্তাড়' বলেছেন: ফজলকে ব্যান করুন এবং তার পোষ্টে কমেন্ত করা থেকে বিরত থাকুন
৩৪. ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৪৮
comment by: ফজলে এলাহ বলেছেন: Profile এ ছবি upload পারতেছিনা কেন
৩৫. ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৪৮
comment by: রাশেদ বলেছেন: ক্ষ্যাপা বলেছেন :
২০০৭-১০-২৮ ০৬:১৩:২৭

ফজলে এলাহির সাম্প্রতিক পোষ্টের ব্যাপারে কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়ে মেইল করুন । সংবিধানে লিপিবদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস,মুক্তিযুদ্ধ,বুদ্ধিজীবি হত্যা এসব কে সে বিকৃত করেছে । বাংলাদেশের আইন অনুযায়ী যা একটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি অপরাধ ।
ফজলে এলাহির পোষ্টের লিংক সহ মেইল করুন ।
৩৬. ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৯
comment by: আরণ্যক যাযাবর বলেছেন: মাহমুদ রহমান, এতোদিনে বিষদাঁত বের করলেন তাহলে?

এতোদিন তো বেশ ধর্মভীরু সাধারণ মানুষের মতো আচরণ করছিলেন।
এখন বের হলো জারজ জামাত হিসেবে নিজের চেহারা।
-----
বীর বাঙালি, এখন সময় অস্ত্র ধরার।
এ প্রাণ বিলিয়ে দিতে হলেও জারজ জামাতদের বিরুদ্ধে আমাদের এ প্রতিরোধ চলবেই।
৩৭. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২৯
comment by: তারিফএজাজ বলেছেন: আবার জিগায় ৫।
ঝাঁপিয়ে পড়ুন বন্ধুগণ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে আমাদেরই।
৩৮. ২৯ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১০
comment by: আমি সাগর বলেছেন: ৫
৩৯. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:০৫
comment by: প্রশ্নোত্তর বলেছেন: মি. ফজল, কিছু বলুন!
৪০. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৫
comment by: বীর বলেছেন: ০৫
৪১. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২০
comment by: তীরন্দাজ বলেছেন: শাবাস অমি পিয়াল! আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই।
৪২. ৩০ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৮
comment by: চে বলেছেন: আমার বাবা মুক্তিযুদ্ধ করে পাকিমুক্ত বাংলাদেশ দিয়েছেন। আমি পারি নি দেশ রাজাকারমুক্ত করতে। পচা গলা রাজনীতির আবর্তে জামাতী শকুনের দল আজ ক্ষমতার উচ্ছিস্ট তে পুস্ট হয়ে পুরো দেশ খুবলে খাওয়ার দ্বারপ্রান্তে।
অক্ষম আমি তাই নিভৃতে বপন করে যাচ্ছি সীমাহীন ঘৃণার বীজ পরবর্তি প্রজন্মে-আমার দুই বছরের শিশু পুত্রের মাঝে।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়ানো এই ঘৃণার বীজ একদিন মহীরুহ হয়ে উপড়ে ফেলবে রাজাকরের ঝাড়বংশ।
আপাতত সান্তনা, মীরজাফরের পরে বাংলা ভাষায় ঘৃণার সমার্থক আরেকটি শব্দ তো যোগ হল-তুই রাজাকার!
পিয়াল, আরেকটু বড় হতে দেন, দেখবেন আপনার ব্যটন টা আমার সন্তানের হাতে।
৪৩. ৩০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৫
comment by: নাভদ বলেছেন: ৫
৪৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৪
comment by: দ্বিধা বলেছেন: কৃতজ্ঞতা

 



 


বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭০৪৬৫