আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

জামাতি দাওয়াতে মওলানার জবাব

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৬

শেয়ারঃ
0 0 0

এইখানে পাইবেন মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়া তার লেখার পিডিএফ

মওলানা আবদুল আওয়াল আলেম মানুষ। উনার একখানা দারুণ বই আছে ‘জামাতের আসল চেহারা’ নামে। তো একবার এলাকার জামাত কর্মীরা আসছেন মওলানারে দাওয়াত দিতে। তার নিজের মুখেই শোনা যাক :
১৯৮৬ সালের জানুয়ারি মাসের এক শুক্রবার বিকেলে তিন/চারজন যুবক আমার বাসায় আসে। দরজা খুলতেই তারা বলে, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। তাদের মধ্যে আমার সামনের বাসার একজন ছেলেও আছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেধাবী ছাত্র। ব্যবহারও অমায়িক। ঘরে বসার পর পরিচিত ছেলেটি সবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিল। সবাই বিশ্ববিদ্যালয়ে ভাল ভাল বিষয়ে পড়ে। এরপর একটি ছেলে বলল, আমরা আপনাকে দাওয়াত দিতে এসেছি। ভাবলাম কোনো অনুষ্ঠানে বোধহয় যাওয়ার জন্য দাওয়াত নিয়ে এসেছে। বললাম, কোথায়। একজন বলল, ইসলামের দাওয়াত দিতে এসেছি। ইতিমধ্যে আমি ব্যাপারটা আঁচ করে ফেলেছি। বললাম, তোমরা কি আমাকে মুসলমান মনে করো না? আমার এ কথায় তারা একটু বিব্রত হয়ে পড়ল। একজন বললো, জামাতে ইসলামীর দাওয়াত। বললাম, তাই বলো। এ কথাটা আগে বললে তো আর এত কথা বলতে হতো না। তোমরা বোধহয় আমাকে চিনো না, চিনলে আসতে না। একজন বললো, না আপনাকে আমরা চিনি। জেনেশুনেই এসেছি। ইসলামের দাওয়াত আমরা সবাইকেই দিচ্ছি। বললাম, আবারো গোলমাল করে ফেললে। ইসলাম আর জামাতে ইসলামীকে এক করে ফেললে। আমরা কিন্তু ইসলাম আর জামাতকে এক মনে করি না। ইসলাম আমাদের ধর্ম আর জামাতে ইসলামী একটি রাজনৈতিক সংগঠন। সে যাই হোক, তোমরা ছেলেমানুষ। কথা বাড়ানো ঠিক নয়। ইসলাম প্রচারের ব্যাপারে তোমাদের আন্তরিকতা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। তবে তোমাদের নেতাদের আন্তরিকতা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি মনে করি তোমাদের নেতারা পবিত্র ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

তারা কি যেন বলতে যাচ্ছিল। বলার সুযোগ না দিয়ে বললাম, তোমাদের নেতাদের সম্পর্কে সন্দেহমুক্ত হলে কালই আমি তোমাদের দলে যোগদান করব। তবে এজন্য তিনটি বিষয়ে তোমাদের নেতাদের স্পষ্ট বক্তব্য এনে দিতে হবে। তারা জিজ্ঞেস করলো, সেগুলো কি কি? বললাম, প্রথমে আমার দেশের কথাই বলছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা কি আল্লাহতায়ালার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, না তার ইচ্ছানুযায়ী হয়েছে? তারা বললো অবশ্যই আল্লাহর ইচ্ছায় হয়েছে। তাহলে তোমরা আমার সঙ্গে একমত হবে, মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীকে সহযোগিতা বা সমর্থনকারীরা আল্লাহর ইচ্ছের বিরোধী কাজ করেছে। এ কথাটি তোমাদের নেতাদের স্বীকার করতে হবে। বলতে হবে মুক্তিযুদ্ধের সময় আমরা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছি।
আচ্ছা ইসলামে কি শোষণমুলক অর্থনীতি অনুমোদন করে, নাকি শোষণমুক্ত অর্থনীতি? নিশ্চয়ই ইসলাম শোষণমূলক অর্থনীতি অনুমোদন করে না। আর ধনতন্ত্র হচ্ছে শোষণমূলক অর্থনীতির ফলশ্রুতি। সুতরাং ধনতন্ত্র বা পুজিবাদের বিরুদ্ধে তোমাদের নেতাদের স্পষ্ট বক্তব্য থাকতে হবে।
আমার তৃতীয় বিষয়টি হলো- গণতন্ত্র। তোমাদের কি মত- ইসলাম কি গণতন্ত্র সমর্থন করে, না রাজতন্ত্র? তারা বললো ইসলামে রাজতন্ত্রের কোনো অবকাশ নেই। বললাম বেশ ভালো কথা। তোমাদের নেতাদের বক্তব্যে এই কথাটা থাকবে যে ইসলাম রাজতন্ত্র সমর্থন করে না। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত প্রভৃতি দেশের রাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ইসলামবিরোধী রাষ্ট্রব্যবস্থা। এই তিনটি ব্যাপারে তোমাদের নেতাদের বক্তব্য যত তাড়াতাড়ি আনতে পার, তত তাড়াতাড়ি আমাকে তোমাদের দলের একজন কর্মী হিসেবে পাবে। শুধু তাই নয়, আমি তাদের বক্তব্য অর্থ ব্যয় করে হলেও সংবাদপত্রে ছাপার ব্যবস্থা করব। তারা বলল, এটা এমন কিছু নয়। আমরা আগামীকালই নিয়ে আসব। বললাম, যখনই আনো তখনই আমাকে তোমরা তোমাদের একজন হিসেবে পাবে। ছেলেগুলো চলে গেল, কিন্তু আজো তারা ফিরে আসেনি।

এ হচ্ছে জামাতিদের ইসলামের প্রতি আন্তরিকতার একটি দৃষ্টান্ত। আমি জানি জামাত নেতারা এই তিনটি বিষয়ে কোনোদিনই সত্যিকার ইসলামী দৃষ্টিকোণ থেকে অভিমত দিতে পারে না। কারণ, মুক্তিযুদ্ধে তাদের অপরাধ তারা কখনো স্বীকার করবে না। তাদের আয়ের উৎস আরবের পেট্রোডলারসমৃদ্ধ রাজতান্ত্রিক দেশগুলো সম্পর্কেও তারা টু শব্দ করবে না। কারণ তাতে হালুয়া-রুটি বন্ধ হয়ে যাবে। অনুরূপ অর্থনীতির ব্যাপারেও একই কথা। যারা কায়েমী স্বার্থে পবিত্র ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তারা আর যাই হোক, শোষণমুক্ত অর্থনীতি সমর্থন করতে পারে না।


 

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৫
বিহংগ বলেছেন:
"ইসলাম আর জামাতে ইসলামীকে এক করে ফেললে। আমরা কিন্তু ইসলাম আর জামাতকে এক মনে করি না। "
তীর এক্কেবারে বোলস আইয়ে বিদ্ধ হলো।
৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৭
এস্কিমো বলেছেন: "ইসলাম আর জামাতে ইসলামীকে এক করে ফেললে। আমরা কিন্তু ইসলাম আর জামাতকে এক মনে করি না। "

সঠিক কথা।
৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১১
হমপগ্র বলেছেন: +++++

বুঝলাম না, জামাতের সমস্যা কি। বুদ্ধি কি হাটুতে থাকে ওদের, নাকি? মাথায়? ওহো, সরি ওদের মাথা বলতে কিছুই নাই, ভুলে গ্যাছি।
৮. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২০
রাফি বলেছেন: জোস হইছে বস!!!!
৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৯
নতুন বলেছেন: বললাম, তোমরা কি আমাকে মুসলমান মনে করো না? আমার এ কথায় তারা একটু বিব্রত হয়ে পড়ল। একজন বললো, জামাতে ইসলামীর দাওয়াত। বললাম, তাই বলো।


জটিল উত্তর....

এইটা দেশের সবাইরে শিখাইয়া দেওয়া দরকার...
১০. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩০
মদনবাবু বলেছেন: এইই হইলো জামাতের আসল চেহারা । +
১১. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩১
সারওয়ারচৌধুরী বলেছেন:


+


'যারা কায়েমী স্বার্থে পবিত্র ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তারা আর যাই হোক, শোষণমুক্ত অর্থনীতি সমর্থন করতে পারে না।'


আমাকে নিয়ে যতই ঠাট্টা বিদ্রুপ করুন না কেন আমি যেখানে এক বিন্দু সততা দেখতে পাই, তা সমর্থন করি।
১২. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৮
মেঘ বলেছেন: ইস......বহুদিন পর একটা মনমতো পোস্ট পাইলাম, জটিল, ঝাক্বাস
১৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: মাওলানা আবদুল আওয়াল সাহেবরে স্যালুট জানাই !
বস লেখা লখছেন উনি !
১৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৪৯
ধুসর গোধূলি বলেছেন: বড়ভাই, অনেকদিন দেখা সাক্ষাত নাই। কথা কৈতে মন চায়। ইট্টু ধূলা দিবেন নি?
১৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২১
শওকত হোসেন মাসুম বলেছেন: প্রিয়তে রাখলাম। +++++++++++
১৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৩
মদনবাবু বলেছেন: মওলানা আবদুল আওয়াল কে স্যালুট । আল্লাহ উনার মংগল করুক ।
১৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫০
অমি রহমান পিয়াল বলেছেন: একটা লিংক সংযোজিত হইছে
২০. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৬
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: প্রিয় পোষ্টের তালিকায় যুক্ত করলাম।
২৪. ২০ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৭
মোহাম্মদ বলেছেন: দারুণ। প্রশ্নগুলো জেনে রাখলাম।
ধন্যবাদ।
২১ শে মার্চ, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: সময়ে কাজে দিবে

২৫. ০৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৩২
BangladeshCiroJibiHok বলেছেন: ছি ছি পিয়াল। তুমি এত খারাপ। সারাদিন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কর। অথচ এমন একজন লেখকের লেখা নিয়ে তুমি উল্লসিত যে স্বীকৃত রাজাকার। এবং এটা সবাই জানে। অবশ্য আওয়ামী লীগ করলে বা জামায়াতের বিরোধীতা করলে রাজাকারের কমান্ডাররেও তোমরা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলে প্রচার কর। তোমাদের এই মিথ্যাচার জ্বিনগত। মিথ্যার মধ্য জন্ম মিথ্যার মধ্যে বসবাস।
ইনকিলাবকে তোমরা আগাগোরা রাজাকারদের মুখোপাত্র বলে গালি দিয়ে এসেছ। কিন্ত তোমাদের নেত্রী হাসিনা শুধু নির্বাচনে জেতার জন্য ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিনের সাথে একান্ত বৈঠক করে। তাও ১৪ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসে। (নিশ্চিত হতে চাইলে ২০০৬ সালের ১৫ ডিসেম্বরের পত্রিকাগুলো দেখে নাও)।
এসব ঘটনায় অবশ্য দেশের সচেতন মানুষেরা বিভ্রান্ত হয় না। বিভ্রান্ত হয়না তোমাদের লেখা পড়েও।
কিনা করতে পার তোমরা। হে মিথ্যার সন্তানেরা
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: তোমাকে... :)

২৬. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩
শিট সুজি বলেছেন: মাওলান কঠিন জবাব দিছে ।
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:২২

লেখক বলেছেন: আবার কয়

২৭. ১৬ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: " আমরা কিন্তু ইসলাম আর জামাতকে এক মনে করি না। "
২৮. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮
নির্বাসন বলেছেন: জামাত মধ্যপ্রাচ্য হইতে আগত এক বিশেষ শ্রেনীর তেলাচোরা।
৩০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩২
দাউদ রনি বলেছেন:
প্রিয়। প্রিয়।। প্রিয়।।।
প্লাস। প্লাস।। প্লাস।।।
৩১. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১২:১৬
রাজিববাবা বলেছেন: এই পোষ্ট কে - দেয় কোন রাজাকার
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ২:০১

লেখক বলেছেন: অনেক আছে

৩৩. ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৪৫
মেলবোর্ন বলেছেন: ইসলাম আর জামাতে ইসলামীকে এক করে ফেললে। আমরা কিন্তু ইসলাম আর জামাতকে এক মনে করি না। "
৩৪. ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৪৯
মেলবোর্ন বলেছেন: ইসলাম আর জামাতে ইসলামীকে এক করে ফেললে। আমরা কিন্তু ইসলাম আর জামাতকে এক মনে করি না। "
৩৫. ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৫১
মেলবোর্ন বলেছেন: ইসলাম আর জামাতে ইসলামীকে এক করে ফেললে। আমরা কিন্তু ইসলাম আর জামাতকে এক মনে করি না।
৩৬. ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৫৬
সাকিন উল আলম ইভান বলেছেন: বস এই ধ্রনের পোষ্ট কেনো এখন দেখি না :(
৩৮. ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ৩:৪১
সেলিম তাহের বলেছেন:
দেরীতে হলেও চমৎকার এই পোস্টের জন্য পিয়ালকে উষ্ণ ধন্যবাদ।

অ.ট. ইনিই সেই পিয়াল নন কি যিনি এক সময়ের "যৌবণ যাত্রা" নামক একটি দেশী পর্ণো সাইটের মডারেটর ছিলেন? বিস্তারিত জানতে মনোবিজ্ঞানি অধ্যাপক জেমস ম্যাস, আমাদের প্রাপ্তবয়স্ক মিঃ পিপিং টম ও যৌন হয়রানি: অপ্রয়োজনীয় নীতিমালা -এই লিঙ্কটা পড়ে দেখতে পারেন।



৪০. ২৭ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৭
ক্রান্তিলগ্ন বলেছেন: দুর্দান্ত উত্তর!

 

মোট সময় লেগেছে ৩.০১৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ