আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

আমার ঘরে রাজকন্যা...

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১২

শেয়ার করুন:                   Facebook

গণহারে পাঠানোর পর আমার ইনবক্স জাম ফিরতি এসএমএস-এ। সবচেয়ে জটিল প্রতিক্রিয়া জানাইছেন হাসান বিপুল। কক্সবাজার থাইকা লিখ্যা পাঠাইছেন রাজা সুখে আছেন বোঝা যায়, কিন্তু রাণীর খবর কি? সকালে রক্ত নিয়া এক ভেজাল। ও পজিটিভ আমি নিজেও, কিন্তু স্বামীর রক্ত স্ত্রীর জন্য হারাম- এইটা মেডিকেলের কোন কিতাবে লেখা মনে পড়তেছিলো না। কৌশিক পটুয়াখালী, ডট রাসেল স্কুলে, শরৎও ব্লাড দিয়া ফেলছে। এদিকে ডোনার ছাড়া ওটিতে ঢুকানো হবে না এই ফাপড়। উদ্ধার করলেন ব্লগার এখনও গল্প লিখি এবং টঙ্কেশ্বরী। অনেকবার উত্যক্ত করার পরও শেষ পর্যন্ত তাদের সাহায্য লাগেনি। এর আগে কৌশিকের অনুরোধে শরীফ উত্তরা থেকে প্রায় রওয়ানা দিয়ে ফেলেছেন। থামিয়েছি তাকে। তারপরও তিনজনের সহমর্মিতা আমাকে ছুয়ে গেছে। প্রাণ থেকে কৃতজ্ঞতা।

রাসেল তার ডিপার্টমেন্টের এক ছোটভাই অর্ককে পাঠিয়ে দিয়েছে। সে চায়ের টেবিলে বসতে না বসতেই আমার মেয়ের শ্বাশুরীর ফোন, জলদি আসো সই লাগবে। সুশান্তর পোস্টে দেখলাম বিদেশে স্বামীদের ওটিতে থাকা এলাউড। কৌশিকও সুবিধাটা পেযেছেন। কিন্তু আদ-দ্বীনে ডাক্তার হওযার পরও বাইরের কাউকে থিয়েটারে ঢুকতে দেয়া হয় না। তাই সোমা আর রিমা আপা দাঁড়িয়েই রইলেন। আমি আসতে দেরি হচ্ছে (যদিও উধ্বশ্বাসে ছুটছিলাম) দেখে রিমা আপাই সই দিয়ে ছাড়ালেন মেয়েকে। হাতে পুটলি নিয়ে বাড়িয়ে দিলেন আমার দিকে। টাওযেল মোড়া অপূর্ব ওই মেয়েটাই আমার রাজকন্যা। আমার কেমন লাগছিল? আমার খুব ঘুম আসছিলো। মনে হচ্ছিল ঢলে পড়ে যাব। টানা তিন রাত জাগার ক্লান্তিটা ওই মুহূর্তেই যেন সর্বশক্তিতে টলিয়ে দিতে চাইছিলো আমাকে।

মনের ভিতর শিহরণ আনার সময়টুকুও নেই। মেয়ের ঠাণ্ডা লেগেছে। ছুটছি সিসিইউতে। সঙ্গে সোমা। ইনজেকশন আনলাম, এটা লাগবে ওটা লাগবে। তার মধ্যেও এসএমএস করছি, ফোন আসছে ফিরতি। অফিস থেকে খোকন বলল- পিয়াল ভাই আপাতত টপ ওয়ানে আছে নিউজটা, অনুমতি দিলে টপ মোস্ট করে দিই। তাছাড়া গ্রামীন ফোনে ব্রেকিং নিউজ হিসেবে দিতে চাই। তবে মিষ্টি ছাড়া কিছুই হবে না। আমি হে হে করতে করতে কখনো রাস্তার ওপারে, কখনও দোতলায়, কখনও কেবিনে, কখনও ওষূধের দোকানে।

সন্ধ্যায় মেয়েকে একান্তে পেলাম মা সহ। বউ সুস্থ আছে। আমার মন খারাপ মেয়েটা নানী দাদির গায়ের রঙ পেলেও নাকটা পেয়েছে মায়ের। বউ আরো দারুণ একটা খবর দিলো- রাজকণ্যা হওয়ার পরই যা কেদেছিল। এরপর আশে পাশে এত ট্যা ট্যা ট্যা, কিন্তু সে চুপচাপ। শুধু ছবি তোলার সময়ই যা একটু চোখ খোলে :) আর মুখ টিপে হাসে মাঝে মাঝে। দোয়া করবেন ওর জন্য। আনন্দে এর বেশী লিখতেই পারছি না। তার আগে ধন্যবাদ সবাইকে যারা ওর কথা ভেবেছেন, ওকে শুভেচ্ছা দিয়েছেন।

পাদটিকা : রাজকন্যা নামটা ইনস্ট্যান্ট ওখানেই দিয়েছি। বউ মানবে কিনা নিশ্চিত নই, হয়তো বলবে ফকিরের মেয়ের রাজকন্যা নাম একদমই যায় না। ওকে বোঝাবো আমার ভুবনে আমিই রাজা। আমার মেয়ে অবশ্যই রাজকন্যা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাবা হয়েছি ;

 

  • ৯৯ টি মন্তব্য
  • ৮৭১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৩
comment by: নাভদ বলেছেন: শুভেচ্ছা আপনাকে ও ভাবি কে, আর রাজকণ্যা কে তো অবশ্যই...
২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৪
comment by: পালর্ামেন্ট বলেছেন: সো কিউট!
৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৪
comment by: স্নোবল বলেছেন: নাম কি?
৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৪
comment by: রাশেদ বলেছেন: খুব কিউট রাজকন্যা। তার জন্য শুভ কামনা রইল।
৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৬
comment by: জামাল ভাস্কর বলেছেন: কনগ্র্যাচ্যুলেশন!
৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৯
comment by: মিরাজ বলেছেন: অভিনন্দন । রাজকন্যার গুণে এবার নিশ্চয়ই রাজা হবার স্বাদ পাবেন ।

রাজকন্যা সহ রাজপরিবারের সবাইকে শুভেচ্ছা ।

রাজকন্যাকে বলছি..

পৃথিবী আলো করে দিস মা, এখনো অনেক অন্ধকার ।
৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২০
comment by: কালপুরুষ বলেছেন: সদ্য ভূমিষ্ট হওয়া এক রাজকন্যার গর্বিত পিতাকে অভিনন্দন। নবজাতিকা দীর্ঘজীবি হউক।
৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২২
comment by: হাসিব বলেছেন:
সেইরকম !!!!!
৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২২
comment by: মানুষ বলেছেন: অভিনন্দন
১০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৩
comment by: সাইফুর বলেছেন: অভিনন্দন

দাওয়াত কবে পামু? পার্টি কবে??:)

বাবু কিউট হইছে:)
১১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৩
comment by: ওয়ামি বলেছেন: পিয়াল, আপনাকে এবং আপনার স্ত্রীকে অভিনন্দন। আর রাজকণ্যার জন্য শুভকামনা।
১২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৪
comment by: শফিউল আলম ইমন বলেছেন: অনেক অনেক অভিনন্দন/শুভেচ্ছা আপনাদের.....শুভ কামনা রইলো আপনার রাজকন্যার জন্য।
১৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৪
comment by: এখন ক্ষনিকের অতিথী বলেছেন:
অনেক আদর রইল।
তবে বেশী কান্নাকাটি করলে বকা রইল।
১৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৬
comment by: ভালো বলেছেন: অভিনন্দন ।
১৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৬
comment by: আজনবী বলেছেন:
শুভেচ্ছা, রাজকন্যা দীর্ঘায়ু হোক।
১৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৭
comment by: নাস্তিকের ধর্মকথা বলেছেন:
আরে!!!
এ যে দেখছি হুবহু একই রকম!!!!!!!!


আমার বাচ্চাটাও তো হওয়ার পরপরে এরকমই দেখতে ছিলো!!!!!!!!!
কি অবাক!!!!!!!!!!



আপনাকে আর ভাবিকে অভিনন্দন, রাজকন্যার জন্য অনেক আদর।



(আমারটা ছেলে!!)

১৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৫
comment by: রাগিব বলেছেন: ওলে ওলে মিষ্টি বাবুটা। খুব সুন্দর হয়েছে আপনার বাচ্চা।
১৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৭
comment by: সবুজমিয়া বলেছেন: কনগ্র্যাচুলেশন
১৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪০
comment by: ফকির ইলিয়াস বলেছেন: ভেরি কিউট বেবী .....
ফুলেল শুভেচ্ছা..।
২০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৩
comment by: বিবেক সত্যি বলেছেন:


রাজকন্যা-রাজার মেয়ে , অলীক ফুলের সুবাস নিয়ে ,
হাসির তোড়ে এই দুনিয়া রাঙিয়ে দেয়ার আভাস নিয়ে-
আজকে নাকি এসেছে...
ছোট্ট মিষ্টি কন্যাটাকে বিবেক ভালো-বেসেছে
...:)

অমি রহমান পিয়াল ভাইকে বিবেক সত্যির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ... :)


সেই সাথে রাজকণ্যার জন্য একরাশ শুভকামনা । সারাজীবন সে আনন্দে থাকুক ...:)
২১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৯
comment by: না বলা কথা বলেছেন:
ভাতিজারে পুতুপুতু।
২২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৩
comment by: সু-শান্ত বলেছেন: অমি ভাই, বাচ্ছাদের কিন্তু ঠান্ডা ও জনডিস -এই দুইটা খুব সহজেই কাবু করে ফেলে। তাই একটু সাবধান।

অনেক অনেক ভালোবাসা রাজকন্যার জন্য।
২৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৮
comment by: নরাধম বলেছেন: রাজকন্যার জন্য শুভেচ্ছা, শুভকামনা।
ভাবী এবং পিয়ালভাইকে অভিনন্দন।
২৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৫
comment by: অমিত বলেছেন: শুভেচ্ছা থাকল...
২৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৫
comment by: সুশীল সমাজ বলেছেন: অভিনন্দন ।
২৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৭
comment by: আতরাফ রহমান বলেছেন: রাজকন্যা, রাজা, রানী তিনজনকেই অভিনন্দন৷
২৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৯
comment by: সু-শান্ত বলেছেন: পিয়াল ভাই ।

আমার বাবা আমাদের মা'কে মিনিমাম ১০ বার রক্ত দিয়েছেন, আমার বোনকে আমার দুলাভাই ও আমাদের ভাগ্ণী হওয়ার সময় রক্ত দিছে।

আপনাকে কোন ডাক্তার রক্ত দিতে মানা করছে?
২৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১২
comment by: দ্বিতীয়নাম বলেছেন: অভিনন্দন!
২৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৫
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: আমাদের রাজকন্যা ।।। রাজকন্যার জন্য শুভেচ্ছা, শুভকামনা।
ভাবী এবং পিয়ালভাইকে অভিনন্দন।
৩০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৬
comment by: সাব্বির বলেছেন: ঝাক্কাস রাজকণ্যা
৩১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৮
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: রাজকন্যা ভরে তুলুক পিয়াল-দম্পতির উঠোন ।
৩২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৪
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: প্রথম বাবা-মার হবার অনুভূতি আসলেই অন্যরকম।অভিনন্দন রইলো আর শুভেচ্ছা।
সত্যি এক ফুটফুটে রাজকন্যা.....।অনেক দোয়া থাকলো।
৩৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৮
comment by: মানবী বলেছেন: অনেক অভিনন্দন পিয়াল দম্পতিকে।


সন্তান জন্মের সময় স্বামীদের স্ত্রী'র পাশে থাকতে দেয়া উচিৎ। না দেবার পক্ষে কোন কারন নেই! বাংলাদেশের হাসপাতাল/ক্লিনিকগুলোর দৃষ্টিভঙ্গীর পরিবর্তন প্রয়োজন।


কিউট রাজকন্যা এবং তার মা'র সুস্থতা কামনা করছি।
৩৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩২
comment by: পুতুল বলেছেন: পিয়াল পরিবারকে অভিনন্দন।
৩৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪০
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন: কনগ্রাচুলেশন অমি ভাই। আপনার পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। রাজকন্যা নামটা পছন্দ হইছে ...
৩৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৩
comment by: অরুনাভ বলেছেন: রাজকন্যা দেখতে রাজকন্যার মতনই.......
৩৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৩
comment by: এস্কিমো বলেছেন: রাজকন্যার জন্যে প্রানঢালা ভালবাসা আর আদর।



আপনাদের পুরো পরিবারের সুখ আর সুস্থ্যতা কামনা করছি।

বি:দ্র:

আমার ছেলেকে মনে হয় ভীলেনের পার্টটাই দিতে হবে...:)

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৩

লেখক বলেছেন: :)

৩৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৪
comment by: রহমান মাসুদ বলেছেন: পিয়াল ভাই ইর্ষা হচ্ছে এই ভেবে যে আপনি রাজপুত্রের শ্বশুর হচ্ছেন !

আপনাকে ও ভাবীকে শুভেচ্ছা।
৩৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৮
comment by: ফারহান দাউদ বলেছেন: আপনাকে এবং ভাবীকে শুভেচ্ছা,আর রাজকন্যার জন্য অনেক অনেক শুভকামনা।
৪০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৭
comment by: নিলা বলেছেন: ole, so sweet babuta. onek onek ador roilo....bok vora doa roilo rajkonnar jonno. r apnader onek suvechcha. valo thakben.
৪১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২১
comment by: ভক্কডা বলেছেন: শুভেচ্ছা
৪২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৩
comment by: তারার হাসি বলেছেন:
এসব কি হচ্ছে ? রাজকন্যার কপালের পাশে কাল টিপ নাই কেন?
আমি জানলে এসে লাগিয়ে দিয়ে যেতাম। এখনি কাল টিপ লাগিয়ে দিন।
রাজমাতা কে জানাই অনেক ভালবাসা।
৪৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৯
comment by: ""শ্রাবণী"" বলেছেন: রাজকন্যা যেন তার আলোয় রাজত্ব আলো করে রাখে। সেই কামনা রইল।
৪৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৩
comment by: তানজিলা হক বলেছেন: এক রাশ ভালোবাসা আর শুভেচ্ছা রইলো ছোট্ট রাজকন্যার জন্য।

৪৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৮
comment by: ৈকলাশ বলেছেন: রাজকন্যার জন্য শুভেচ্ছা, শুভকামনা।
ভাবী এবং পিয়ালভাইকে অভিনন্দন।
৪৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৫
comment by: লাল মিয়া বলেছেন: পুরা পুটুস
৪৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৯
comment by: নির্বাসিত বলেছেন: দেশে থাকলে মিস্টি নিয়েই হাজির হতাম। কন্যার পিতা হওয়াটা আসলেই সৌভাগ্যের ব্যাপার। পিতার পাকাচুল (যদি ততদিনে চুল অবশিষ্ট থাকে কিছু) বেছে দেওয়ার কাজটি কন্যারাই ভাল পারে। অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য।
এখন আমাদের সবাইকে এই পৃথিবীর যাবতীয় জন্জাল প্রাণপণে সরাতে হবে। এই শিশুটির জন্য।

৪৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৫
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: রাজ এ্যন্ড রাণীকে অভিনন্দন ।

পৃথিবীর নির্মল আলো বাতাসে বেড়ে উঠুক রাজকন্যা ।
৪৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২০
comment by: নিবেদীতা বলেছেন: শুভ কামনা রইলো আপনার রাজকন্যার জন্য।
৫০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২৯
comment by: !গন্ডার বলেছেন:
অভিনন্দন
৫১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৯
comment by: ওয়ালী বলেছেন: রাজকণ্যার জন্য শুভকামনা। আদর রইলো তার জন্য।
৫২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৮
comment by: শামীম রিয়াজ বলেছেন: অভিনন্দন পিয়াল ভাই ও পরিবার কে। রাজকন্যা'র জন্য শুভকামনা। ঃ)
৫৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৯
comment by: ধুসর গোধূলি বলেছেন:

শেষ পর্যন্ত ভাতিজী ও আমারে ছাড়াই পৃথিবীতে চলে আসলো? আসুক বড় হোক আরেকটু। বলবো নে, তোর বাপ আমারে ছাড়া বিয়ে করছে সেইটা না হয় মাইনা নিলাম, কিন্তু তুই ক্যামনে চাচারে ছাড়া আইলি ক দেহি!

৫৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: কনগ্র্যাচুলেশনস পিয়াল ভাই আর ভাবীকে ... আপনার রাজকন্যার জন্য অনেক অনেক দোয়া রইল ...
৫৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৬
comment by: মুকুল বলেছেন: রাজকন্যা নামটা পছন্দ হয়েছে। রাজকন্যার জন্য অনেক অনেক দোয়া...
৫৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩০
comment by: মদনবাবু বলেছেন:
রাজকন্যার জন্য শুভেচ্ছা, শুভকামনা।
ভাবী এবং পিয়ালভাইকে অভিনন্দন।
৫৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫০
comment by: মাহবুব সুমন বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রাজকন্যা, মা ও বাবার জন্য।
সুখ-শান্তির প্রত্যাশায়।
৫৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৩
comment by: েজবীন বলেছেন: রাজকন্যার জন্য অনেক অনেক আদর ....ও ভালো থাকুক..
৫৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৮
comment by: বুমবুম বলেছেন: পিয়াল ভাই এখন ঠান্ডার সময়।একটু খেয়াল রাখবেন।রাজকন্যা নামটাই থাক।
৬০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৪
comment by: একরামুল হক শামীম বলেছেন:
অভিনন্দন পিয়াল ভাই।

রাজকণ্যার প্রতি অনেক অনেক শুভকামনা।
৬১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৯
comment by: অচেনা বাঙালি বলেছেন:
অভিনন্দন!

কৃতজ্ঞতা।

বাবা হওয়ার জন্য অভিনন্দন।
আর বাচ্চার বাংলা নাম রাখার জন্য কৃতজ্ঞতা।:)


আগামী কয়েক বছর নির্ঘুম রাত কাটানোর প্রসতুতি নেন।
৬২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৫
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও আদর
রাজকন্যার শুভাগমন এর জন্য
ভালো থাকুক... ভালো কাটুক

দুলাভাই পিয়াল আর আপিকে... কমগ্রেটস (মনে হয় মামা হৈলাম )
৬৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২১
comment by: ফারজানা মাহবুবা বলেছেন: ওর নাম তাহলে সত্যি ‘রাজকন্যা’ই ??
দারুন!
কি কিউট!!
রাজকন্যার জন্যে অনেক অনেক অনেকককক ভালবাসা!


আপনার সাথে আমার অনেক মতের মিলেনা, তারপরো বলি, অন্তর থেকে বলি-
প্লীজ আপনার রাজকন্যাকে একটা নিরাপদ শৈশব দেবেন।
একটা হাশিখুশী কৈশোর দেবেন।
এবং একটা সুন্দর স্বপ্নময় জীবন দেবেন।
ওকে যেন কখনো কেউ ‘মেয়ে মানুষ’ না বলে।
মা’ অনেক সময় বুঝেনা মেয়ের কষ্ট।কারন মা ওসবে অভ্যস্থ। বাবা হিসেবে আপনিই পারবেন নিরপেক্ষভাবে ওর পাশে দাঁড়াতে। ওকে আগলে রাখতে।


ও মানুষ হয়ে উঠুক।
ওর হাসির সাথে হেসে উঠুক পৃথিবী।
৬৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৪
comment by: কন্ঠস্বর চট্টগ্রাম বলেছেন: এসেছে নতুন শিশু নতুন বার্তা নিয়ে।

আমরা অপেক্ষায় রইলাম।

অভিনন্দন পিয়াল দম্পতিকে আর আদর ছোট কুট্টুসকে।
৬৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৩
comment by: সামী মিয়াদাদ বলেছেন: পিয়াল ভাই.....অভিনন্দন আপনাকে এবং ভাবীকে। রাজকন্যা নামটাতো দারুন সুন্দর.....আপনার মেয়ে রাজকন্যার মতোই আদর ভালবাসায় বেচে থাকুক এই ধরনীর কোলে.....রাজকন্যার আগামীদিনগুলো সুন্দর হোক...প্রশান্তিময় হোক.....অনেক আদর পিচ্চির জন্য

ভাল থাকবেন সকলে মিলে......আর মিষ্টি না খেয়ে কিন্তু ছাড়ছিনা হে
৬৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৮
comment by: বাঙাল যুবক বলেছেন: পিয়াল ভাই। নামটা আপনার খুব ভাল লেগেছে নিশ্চয়ই। কিন্তু আমি অনুরোধ করব আরও সুন্দর নাম দেয়ার জন্য। মেয়েটি বড় হলে 'রাজকণ্যা' নামটি নিয়ে অনেক বিব্রতকর মন্তব্য শুনতে পারে। হাজার হোক বাংলাদেশের পরিবেশ তো। আপনি বরং ঐ নামটা নিজেই ডাকুন। অন্যদের ডাকার জন্য আরেকটি নাম দিন।

এখন থেকেঃ
* প্রতিদিন মনে হবে সে নতুন কিছু শিখছে।
* প্রতিদিন মনে হবে সে বড় হচ্ছে।
* প্রতিদিন তার মিষ্টি হাসি আপনাদের ভূবন ভরিয়ে দেবে।
* প্রতিদিন তার কান্না আপনাদের দায়িত্ব বাড়িয়ে দেবে।
* প্রতিদিন তার চাহনি আপনাদের কর্মপ্রচেষ্টাকে বাড়িয়ে দেবে।
* প্রতিদিন সে অসংখ্য শুভাকাঙ্খীর দোয়া গ্রহণ করবে।
* প্রতিদিন সে এই পৃথিবীতে তার স্থানকে পোক্ত করে নেবে।
* প্রতিদিন তার প্রতি সকলের স্নেহ-মমতা বৃদ্ধি পাবে। এবং এজন্য
* প্রতিদিন তার প্রতি সকলের দাবীর পরিমাণ (আরেকটু হাসো, আমার দিকে তাকাও, হাত নাড়াও এধরনের) বৃদ্ধি পাবে।

আপনাদের সকলকে শুভেচ্ছা। ছোট্ট সোনামনির জন্য দোয়া রইল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: সম্ভাব্য প্রশ্ন : এই তুমি কোন দেশের রাজকন্যা? / তোমার বাবা কোন দেশের রাজা?
আমার মেয়ে উত্তর দেবে : আমি মনরাজ্যের রাজকন্যা। বাবা সেই দেশের রাজা। সেটা কোথায় জানতে চাইলে আমার মেয়ে বলবে বাবার মনে। আরেকটু ব্যাখ্যা চাইলে মেযে বলবে আমাকে দেখলেই বাবার নিজেকে রাজা মনে হয়, সেই মনে আমিও রাজকন্যা

৬৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২
comment by: হমপগ্র বলেছেন: পিয়াল ভাইকে অনেক অনেক অভিনন্দন। ভাল থাকবেন ভাইয়া ভাবী, ভাল থাকুক রাজকন্যা।

রাজকন্যা যেন একদিন সারা পৃথিবীর রাণী হতে পারে এই কামনায়...
৬৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৩
comment by: সন্ধ্যাবাতি বলেছেন: অভিনন্দন অমি রহমান পিয়াল। রাজকন্যা শুধু অমি রাজ্যের রাজকন্যা না, সবার জন্য আশীর্বাদ হয়ে থাকুক।

কিন্তু, "আমার মন খারাপ মেয়েটা নানী দাদির গায়ের রঙ পেলেও নাকটা পেয়েছে মায়ের।" এই লাইনটা খুব