somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজকন্যার এক মাস

০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বউ নাকি কলেজে পড়ার সময়ও পুতুল খেলেছে। কিন্তু সত্যিকারের পুতুল নিয়ে দেখি তার মহা সমস্যা। মেয়েকে ঠিক কিভাবে ধরতে হবে, এনিয়ে রীতিমতো কোচিং নিতে দেখলাম মায়ের কাছে। তারপর শ্যাডো প্র্যাকটিস। বাঁহাতের তালুতে থাকবে মাথা, কোমরের নিচে ডান হাত। এখন বেশ অনায়াস। কোথা দিয়ে একমাস পেরুলো। আমার ফুটফুটে রাজকন্যাটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেলো।

শুনেছি নামের প্রভাব নাকি পড়ে বাচ্চাদের ওপর। খানিকটা প্রমাণ নিজের চোখেই দেখছি। আমার মেয়ের সবচেয়ে রাজকীয় ব্যাপার হচ্ছে তার ঘুম। মাথার পেছনে দুহাত নিয়ে পায়ের উপর পা তুলে শোয় সে। খাবার সময়ও তাই। মানুষ দেখতে তার বড়ই বিরক্তি, তার পছন্দ ফ্লোরোসেন্ট লাইট কিংবা মশারী। সেদিকেই তাকিয়ে থাকে। এখনই তার ফোন ধরার প্র্যাকটিস। হাত মুঠো করে কানের পাশে নিয়ে যায়। মাঝে মাঝে হাসি। সে হাসি শুধু দেবশিশুরাই হাসে।

মেয়ে যে পয়মন্ত তার প্রমাণ প্রথম সপ্তাহতেই পেয়েছি। সাতদিনের মাথায় পদোন্নতি হয়েছে আমার, বেতনও বেড়েছে। মাঝে বেশ ভয় পেয়েছিলাম ওকে নিয়ে। ঘুমালেই নাক ডাকার মতো শব্দ করতো। জুয়েল এখন শিশু বিশেষজ্ঞ। ওকে রাত দুটায় ঘুম থেকে জাগিয়েছি। কিছু হয়নি আশ্বাসেও মন ভরেনি। একজায়গায় তো ডাক্তারের সঙ্গে রীতিমতো ঝগড়া। প‌্যাথোলজি টেস্ট করাতে হবে নাকি আমার মেয়ের। বললাম বাবা ডাক্তার ছিলেন, পড়েছি আমি নিজেও। রোগ ধরার জন্য যদি আমাকে প‌্যাথলজি ল্যাবের ট্যাকনিশিয়ানের উপর নির্ভর করতে হয় তাইলে আর ডাক্তারি করে কি লাভ। শেষ পর্যন্ত উদ্ধার করলো সোমা। আমাদেরই এক সিনিয়র আপা এখন বারডেমের শিশু বিভাগের প্রধান। মেয়ের ফুল চেকাপ করিয়ে তবেই নিশ্চিন্ত।

রাজকন্যার আড়মোড়া দেখি মুগ্ধ হয়ে। কাঁদেই না বলতে গেলে, যখন কাঁদে মনে হয় দুনিয়ার সেরা গানটা শুনছি। দোষের মধ্যে খুবই খামচিবাজ হয়েছে। মুখের মাসি-পিসিগুলো যায়নি এখনো, সেগুলোয় মাঝে মাঝে আচড় কাটে। তাই সুতীর গ্লাভস পড়িয়ে রাখি। লক্ষী মেয়েটা সবচেয়ে বেশী পছন্দ করে তার দাদুকে। সাহিবাও হিংসে করে বলে, কই বুবু, তুমিতো কখনো আমাকে গান শুনিয়ে ঘুম পাড়াওনি। এরই মাঝে রাত জেগে পরিষ্কার কাথার জোগান দেওয়া, কাপড় বদলানো, ঘুম ভাঙলে কোলে নিয়ে ঘুম পাড়ানি গান- দিনকে দিন আরো বাবা হয়ে যাচ্ছি। অ্যান্ড আ'ম লাভিং ইট।
৫৭টি মন্তব্য ১০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×