উত্তেজিত হবেন না মাননীয় কর্তৃপক্ষ। এটা মাথা ঠাণ্ডা করে ভাবার সময় হুজুর। দুশ্চিন্তায়ও করবেন না দয়া করে। দুদিনের ছুটির ফুর্তির মৌজটা রোববার সকালে নষ্ট করে দেয় কিছু নেটিভ। এ তাদের পুরানো অভ্যাস। মনযোগ সরাতে বরং ফেসবুকে ঢুকুন, দেখুন নতুন কি এপ্লিকেশন এসেছে। ততক্ষণ আপনাদের হয়ে আমি একটু হুড়ো দিই এসব অসভ্যদের।
এই আপনাদের হয়েছেটা কি? এসেছেন লেখালেখি করতে, লিখুন না। এতো হুজ্জতি কিসের? কি হয়েছে? ব্যান হয়েছে? দোষ করবে ব্যান হবে না? কত আর কর্তৃপক্ষের সহনশীলতার সুযোগ নিবেন আপনারা বলুন তো। তাদের ধৈর্য্য তো প্রশংসনীয়। তারা না হয মুক্তিযোদ্ধাদের কুকুর বলার জন্য ওয়ামীকে ব্যান করেছে, কিন্তু তারপর তো তারা উত্তেজিত হয়নি। ত্রিভুজ যখন মুক্তিযোদ্ধাদের ধর্ষণের দাবি জানিয়ে পোস্ট দেয় কই তাকে তো কিছু করা হযনি। কারণ ত্রিভুজ যদি বলেন মুক্তিযোদ্ধারা ধর্ষক, তাহলে অবশ্যই তারা ধর্ষক। কর্তৃপক্ষ যেহেতু তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি, মনে করতে হবে যে তারা কুকুরের বাচ্চা না হলেও ধর্ষক।
যারা ব্যান খেয়েছে, তারা উচিত শাস্তি পেয়েছে। এতই যখন গায়ে লাগে তাহলে যান না আদালতে যান। যান গিয়ে সামহোয়ারের বিরুদ্ধে দেশদ্রোহীতামূলক কথাবার্তা প্রচারের দায়ে মানহানির মামলা করেন গিয়ে। তথ্য প্রমান নেই আপনাদের হাতে? বলুন গিয়ে মাননীয় আদালত, এই ব্লগ সাইট যেখানে প্রতিদিন হাজার হাজার বাঙালী ঢু মারে, সেখানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয় নিয়ত। তাদের নীতিমালা আছে, বাস্তবায়ন নেই। প্রতিবাদ করলে উল্টো ব্যান করে দেয়। যান বিচার দিন। যত্তোসব।
আপনাদের বলি, এইসব খেচাখেচি বাদ দেন। ফ্রি পাতা পাইছেন,লিখতে থাকেন আজকে কি বই পড়লেন, কি তরকারী দিয়া খাইলেন,পারলে রেসিপি তুলে দেন। কিন্তু দয়া করে কর্তৃপক্ষের হ্যাংওভারে ডিসটার্ব করবেন না। চলেন সব ভেদাভেদ ভুলে সামহোয়ার ইন ব্লগের পতাকাতলে দেশ গড়ায় নিজেকে নিয়োজিত করি। কর্তৃপক্ষ আপনাদের সহনশীলতা শিখাচ্ছেন। শিখাচ্ছেন কিভাবে অপরাধীদের মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে সহাবস্থান শেখা যায়। সেটা না শিখে আপনারা উল্টোপাল্টা করছেন। এসব বাদ দিন।
সামহোয়ার আপনাদের হ্যাপি ব্লগিং করাতে দিন রাত খেটে মরছে। আপনাদের উচিত খুশীতে আটখানা হয়ে সেই আনন্দিত ব্লগিং করে যাওয়া। আর তা যদি না পারেন, যাদের ব্যান নিয়ে আপনাদের এত দুঃশ্চিন্তা, তাদের সমর্থনে যারা তাদের ব্যান করেছে, তাদের ব্যান করে দিন। আসবেন না আর এখানে। আপনাদের ছাড়াই সামহোয়ার চলতে পারে। মনে রাখবেন সেটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



