এই ধৃষ্টতা কিভাবে করতে পারলেন জনাব তানভীর আলাদীন সরপ? কিভাবে? নবিজী বেচে থাকলে কি মুক্তিযুদ্ধের চেতনা তথা দেশপ্রেমকে নিরুতসাহিত করতেন? তাহলে কেনো্ আল্লাহ বলেছেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ !
কিন্তু কথা সেটা না জনাব সরপ। আপনি আপনার আসল মুখোশ দেখাতে স্বয়ং নবীজির হাদিস পাল্টে ফেলে নিজের মতো করে লিখলেন! লিখতে পারলেন? আপনাদের সংগঠনে কি এটাই প্র্যাকটিস। আজ হাদিস বদলাচ্ছেন, কালকে তো কোরআনের আয়াত বদলে দেবেন (নাউজুবিল্লাহ)
আপনি মুসলমান হলে, তওবা করুন। ক্ষমা চান। এটা নবিজীকে নিয়ে মশকরা। আর আপনি যেভাবে তা করেছেন, তার অর্থ দাড়ায় একটাই। আপনারা ইসলামকে যেমন ইচ্ছে স্বার্থমতো বিকৃত করতে সিদ্ধ হস্ত। লানত পড়ুত এমন ধর্ম ব্যবসায়ীদের ওপর। ছিঃ ছিঃ ছিঃ।
একই হাদিস তো আমিও ব্যবহার করেছি। কই, একটা লাইনওতো বিকৃত করিনি। অবিকল আছে তা।
অবশ্য আমরা তো জানি, শিবির মুহাম্মদ নিয়ে কার্টুন ছাপালে সেটায় ক্ষতি নেই, প্রথম আলো ছাপালে সেটা ব্লাসফেমি। আপনি তওবা করুন এবং ক্ষমা চান। আমাদের কাছে না, আল্লাহর কাছে। তিনি্ আপনাকে মাফ করুন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



