আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

একজন অদেখা আপন

২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৫

শেয়ারঃ
0 1 0

অদেখা আপন! তোকে নিয়ে ভাবতে গিয়ে এই কথাটাই মনে এলো। হ্যালো রাশেদ। শুভ জন্মদিন কমরেড। আত্মার আত্মীয়ের চেয়ে বড় মানি যাদের, তুই তাদের একজন।

সামনে দিয়ে মিছিল গেলে, সেই ছেলেটা উঁকি দিতো
পর্দা সরিয়ে, জানালার আগল খুলে উঁকি দিতো
শ্লোগান শুনলেই, পড়ার টেবিলে বইখাতা ফেলে
টেলিফোনে বান্ধবী কিংবা বন্ধুদের আড্ডায় তার উৎকর্ণ কান
কখন মিছিল যাবে। একেলা আয়নার সামনে মহড়া চলে
মুষ্ঠিবদ্ধ হাত, সেও বুঝি মিছিলে যাবে।
একদিন সত্যিই গুটিগুটি পায়ে সে এসে দাঁড়ায় দেয়ালের পাশে
মিছিল যায়, মুষ্ঠিবদ্ধ হাতটা আড়ালেই থাকে
তখনও খানিকটা সংশয়, অথবা লাজুকতা ভর করে
মিছিলের মুখেরা খুব ভদ্রস্থ নয়, সুশীলেরা খারাপ জানে।
এইভাবে বেশীদিন নয়। রক্তকণায় তোলপাড় নিয়ে
বিপ্লবীরা বেশীদিন ঘরকুনো থাকে না।
ছেলেটি মিছিলে যায়, সামনে থাকে
তার বজ্রমুঠিতে বজ্রকণ্ঠকে অনুসরণ করে মিছিল এগোয়
ছেলেটি মিছিলের মুখ, কিংবা গোটা মিছিল হয়ে যায়।।

কোথায় যেন একটা পোস্ট দেখলাম মনে হলো। বছরের আলোচিত চরিত্র। বাঙালী বিস্মৃতিপ্রবণ। এ আর নতুন কি! প্রতিদিন নতুন কতো ঘটনা, কতো আলোচনা। কে আর পুরানো কথা মনে রাখে! বিপ্লব শেষে সুবিধাভোগীরা যেমন ভুলে যায় বিপ্লবীদের কথা।

কারো কি মনে আছে এ বছর মার্চের ঘটনাপ্রবাহ? মুক্তিযুদ্ধের স্টিকি পোস্টের কনটেন্ট বদলে ব্যান খেয়েছিলেন স্বাধীনতার পক্ষের দু'জন ব্লগার। এস্কিমো এবং রাশেদ। এস্কিমোর মুখে শুনেছি তিনি রাশেদকে অনুসরণ করেছেন মাত্র। কেনো অমন করেছিলো রাশেদ? স্বাধীনতা বিরোধী ব্লগারদের ঘৃণ্য আস্ফালনের প্রতিবাদে। মুক্তিযুদ্ধের চেতনার অবমাননার প্রতিবাদে। শুধু বাংলা নয়, ব্লগিংয়ের ইতিহাসে স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে এমন ঘটনা সেই প্রথম।

এরপর পুরা ব্লগে বিপ্লব হয়ে গেলো। বীরের বেশে ফিরে এলো ওরা। সেইসঙ্গে আদায় করে নিলো একটি প্রাণের দাবি- স্বাধীনতা বিরোধী পোস্টের জন্য নীতিমালা। ছেলেটা নিজেও অবাক। এত মানুষ ওকে ভালোবাসে! আমি নিশ্চিত জানি দেশকে ভালোবেসে, স্বাধীনতার চেতনাকে ভালোবাসা এমন ঘটনা রাশেদ বারবার ঘটাবে।

তোর জন্মদিনে একটি গান :

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: কবিতা দারুন হইছে পিয়াল ভাই ।
প্রিয় গান ... ব্রাদার্স ইন আর্মস ... মার্ক নোফলার রকস সো এজ আওয়ার কমরেডস
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: থ্যাংকস বি.মা। অলটাইম ফেবারিট এইটা আমার

২. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৫
তামিম ইরফান বলেছেন: শুভ জন্মদিন রাশু ভাই
৪. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৫
আক্রমণ বলেছেন: একটি দাবি করে কোনো সাড়া পাইনি সামু কর্তৃপক্ষের কাছ থেকে। পরবর্তীতে একটি আন্দোলনে নেমেছি। সেটা হচ্ছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক দলিল হিসেবে যে পোষ্টগুলো আছে সেগুলো আমি কপি-পেস্ট করবো। করতে গিয়ে দেখি অধিকাংশ দলিল আপনার কাছেই আছে। তাই পোষ্ট করছি আপনার অনেকগুলো পোষ্ট। আপনার অনুমতি নেই নি। ক্ষমা করবেন সে জন্য।
যদি আপনার আপত্তি থাকে তাহলে বলবেন আমি আর সে কাজটি করবো না তবে আপত্তি না থাকলে উপকৃত হবো।
ধন্যবাদ।
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: আরে না রে ভাই, কিসের্র আপত্তি! যত ইচ্ছা ব্যবহার করেন। যত বেশী ছড়াইয়া দিতে পারেন। এইগুলা বাক্সবন্দী করার জন্য লিখি নাই। ধন্যবাদ আপনাকে

৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৭
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
রাশুরে জন্মদিনের অভিনন্দন।
৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৭
আলী আরাফাত শান্ত বলেছেন: শুভ জন্মদিন রাশু ভাই!
৭. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩০
অচেনা আগন্তক বলেছেন: শুভ জন্মদিন রাশু ভাই
৮. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩০
ইউনুস খান বলেছেন: এই পোস্ট টি পড়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। পারলে কেউ পোস্ট টি কপি করে পোস্ট করুন (শেষের প্যারাটা ছাড়া)। প্লিজ----

Click This Link
৯. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
বৃত্তবন্দী বলেছেন: আমি যখন ব্লগে রেজিঃ করি তখন দেখি সব ব্লগারের প্রোফাইল পিকে "আনব্যান রাশেদ & এস্কিমো" দেখতাম জানতাম না কেনো। আজকে জানলাম...

হেপ্পি বাড্ডে রাশেদ...
১০. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
সামী মিয়াদাদ বলেছেন: রাশুদারে জন্মদিনের শুভেচ্ছা.....ভাল থেকো আজীবন
১১. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৩
একরামুল হক শামীম বলেছেন: শুভ জন্মদিন রাশু ভাই :)
১২. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৫
নরাধম বলেছেন: রাশুদারে জন্মদিনের শুভেচ্ছা। পোলাটার বিয়ার কোন খবর আছে?






পিয়ালভাই, কোবতে জব্বর হইছে।
১৪. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৫
রাশেদ বলেছেন: ওয়াও! জট্টিল কোবতে। অমি ভাইরে একগাদা থ্যাঙ্কু। :D


সবাইকে ধন্যবাদ উইশ করার জন্য।
১৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৫
রাশেদ বলেছেন: গানটা শুনতেছি।
১৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৫
শামীম রিয়াজ বলেছেন: আবার শুভ জন্মদিন রাশেদ ভাই। এই পোষ্টেও মাইনাস দেয় কেম্নেঃ(

 

মোট সময় লেগেছে ০.৯৮৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ