একজনের পিঠে ছুরি মারার প্ল্যান করছি। এই ব্যাপারে ব্লগারদের কাছে একটু বুদ্ধিশুদ্ধি চাইতেছি। ঘিরিঙ্গি ভালো বুঝলেও এই ঘিরিঙ্গিটায় সব আউলাইয়া যাইতেছে।
আমার এক বান্ধবী আছে। সে ব্লগ করে। তার লগে আমার ম্যাসেঞ্জারে প্রায়ই চ্যাট হয়। আর্কাইভে সেইগুলার হিস্টরিও আছে। তারে ব্লগের ঠিকানা দেয়ার পর সে নিয়মিত লেখে। এখন এই বান্ধবীর একটু আলুর দোষ আছে বইলা মনে হইলো। সে হঠাত কইরা আরিলরে খুব পছন্দ কইরা ফেলছে। তার ছবি, তার চেহারা, তার কথাবার্তায় খুবই ইমপ্রেসড সে। এখন সে ম্যাসেঞ্জারে ঢুকলেই দেখি চ্যাটে আরিলরে কিভাবে সে প্রেম নিবেদন করতে পারে, কিভাবে করা উচিত এইসব শলাপরামর্শ চায়। আর নিজে কি কি পরিকল্পনা করছে সেগুলা বিষদভাবে বলে।
আরিল এই ব্লগের মালিক না খালি, আমাদের বন্ধুমানুষও। তার স্ত্রী জানাও আমাদের বন্ধু। অন্য এক বন্ধু আমাদের আরেক বন্ধুর সংসার ভাঙার ষড়যন্ত্র করতেছে ম্যাসেঞ্জারে এইটা আমার কাছে ভয়ানক আপত্তিকর ঠেকতেছে। এখন আমার কি উচিত না তার সেই চ্যাট স্ক্রিপ্টগুলা তুইলা দেয়া ব্লগে?
এরপর আমি কি কি করতে পারি? আমি সেই মহিলা ব্লগারের ব্লগ বাতিলের জন্য লুকজন ঠিক কইরা হাউকাউ শুরু করবো। তারা তাকে নিজের ব্লগ বাতিল কইরা হইলেও গালিগালাজ করে ব্যান করার দাবি তুলবে।
কিন্তু আমি যা জানতে চাই সাধারণ ব্লগারদের কাছে তা হইলো এইটা কি নীতিমালায় ব্লগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পর্যায়ে পড়বে? তারা কি তখন আমার বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে পারে? আসলে আমি তো আইনের ছাত্র না, আইন তেমন জানি না। তাই নীতিমালা পইড়াও অনেক কিছু বুঝতারি না। যারা জানেন কেউ হেল্প করতে পারেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


