আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

সহযোগিতা

১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৯

শেয়ারঃ
0 0 0

বউ আমারে ঠ্যালা দিয়া জাগায়া কয়- দেখো তো কে! আর দশটা বাধ্য স্বামীর মতো যাই, দরজা খুলি। লেজারবুক টাইপের খাতা হাতে এক মহিলা দাড়ানো। অপু মামার স্টাইলে জিগাই- বলেন, কি খেদমত করতে পারি। ইয়ে আমি সুরভী নার্সিং হোম থেকে এসেছি। একটা জরীপে। আপনার মিসেসকে একটু বলবেন প্লিজ।

ফিরা আইসা রিপোর্ট করি বসরে। উনি বলেন। সুরভী! এই মহিলা কয়দিন আগে ভুজুং দিয়া আম্মার কাছে ভিটামিন-এ বিক্রি কইরা গেছে কয়েকটা। ওরে বলো, কিছুর দরকার নাই আমাদের। বিবাহিত পুরুষ আর কুত্তার মধ্যে লেজটা ছাড়া বেসিকালি কুনু পার্থক্য নাই। আবার যাই, কই- মিসেস তো ব্যস্ত। বলুন আপনাকে কি হেলপ করতে পারি। উনি বলেন- আপনি তো পারবেন না! আমার ইগো হার্ট হয়। কেনো পারবো না?

ডাগ্গি খাতাটা খোলা হয়। আপনার নাম? কই। বউর নাম। সেটাও। বয়স। ৫ বছর কমাইয়া কই। বাচ্চা আছে? জ্বি। পরের প্রশ্ন। আপনারা কি খান, নাকি ব্যবহার করেন? একটু ভড়কাই। স্যরি!! মহিলা চোখমুখ বন্ধ কইরা অনেক কষ্টে রিপিট মারেন। ধরতারি এইবার উনার লজ্জার কারণ। আপনি কি কন্ট্রাসেপটিভের কথা বলছেন? কনডম-পিল এসব? জ্বি জ্বি। একটু ভাবি। বউ যা কইলো তা সত্যি হইলে এই মহিলা তো হয় এক কার্টুন কনডম বা কয়েক স্ট্রিপ পিল ধরায়া দিবো।

দ্রুত উত্তর দি-কোনটাই না। মানে? নিরাপদ জন্মনিয়ন্ত্রণ ফলো করেন? কই- না সেসব কিছুই করি না। একটা নার্সিং হোমের লগে কন্ট্রাক্ট আছে, বউ প্রেগনেন্ট হইলে ওইখান থিকা ডেলিভারি করাইয়া আনি। কন্ট্রাক্টের এক বছর পুরাইছে মাত্র। তবে আপনাগো নার্সিং হোম যদি ভালো হয়, আপনাদের ওইখানেও যাইতে পারি, সেইক্ষেত্রে কমিশন কিরকম দিবেন সেইটা বলতে পারেন। মহিলা আমার চোখে মুখে ফাইজলামির চিহ্ন খুজেন। আমি পুরান পাপী, ধরতারে না। খসখস কইরা খাতায় কি লিখে যেনো। তারপর বলে, আচ্ছা ভাই যাই। দরজা বন্ধ করি। পাশের ফ্লাটের কলিংবেল বাজতাছে তখন।

 

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ রাত ২:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪২
এস্কিমো বলেছেন: :)

বিবাহিত পুরুষ আর কুত্তার মধ্যে লেজটা ছাড়া বেসিকালি কুনু পার্থক্য নাই।


- ভাবতাছি।
১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ভাবেন। ব্যতিক্রম আছে হয়তো কয়েকটা। কেউ হয়তো বাঘ, কিংবা বিলাই

৩. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৩
সজ্জন সাফায়েত বলেছেন: বিবাহিত পুরুষ আর কুত্তার মধ্যে লেজটা ছাড়া বেসিকালি কুনু পার্থক্য নাই।

বুঝলাম না।
১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: বিয়া করলে বুঝবেন। আর কইরাও যদি না বুঝেন তাইলে বুঝতে হইবো আপনি এডভান্সড স্টেজ ছাড়াইয়া গেছেন গা

৪. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৩
দেশী পোলা বলেছেন: অর্ধাঙ্গিনীর আদেশ শুনিলে আখেরাতে ৭০ টা অর্ধাঙ্গিনী পাইবেক - আটরশির হুজুর
৫. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আহারে ! বিবাহিত পুরুষগুলানের জন্য বড় করুণা হয় ;)
১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: হেহেহে, একদিন আমরাও হাসুম। একচোখ বুইজা না, দুই চোখ খুইল্লা। একদম অট্ট

৬. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৯
অলস ছেলে বলেছেন: এক বছরের কন্ট্রাক্ট :)
১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: মুখে যা আসছে বলছি আরকি। অতো ভাইবা বলি নাই

৯. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:১৯
মিছে মন্ডল বলেছেন: বিবাহিত পুরুষ আর কুত্তার মধ্যে লেজটা ছাড়া বেসিকালি কুনু পার্থক্য নাই। ঠিক কইছেন। তয় একটা কথা, অবিবাহিত পুরুষ আর কুত্তার মাঝে কি কোন সম্পর্ক আছে?
১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: না তবে তারা কুত্তা হওয়ার জন্য মরিয়া চেষ্টা চালায়

১০. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:২১
আবুল বাহার বলেছেন: পাশের ফ্লাটের কলিংবেল বাজতাছে তখন।

সেখানেও যদি আপনার মত কাউরে পায় তাইলে এই মহিলার চাকুরি নট ....।
১১. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৪
অরণ্যচারী বলেছেন: বিবাহিত পুরুষ আর কুত্তার মধ্যে লেজটা ছাড়া বেসিকালি কুনু পার্থক্য নাই।
১২. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১:১১
অচেনা সৈকত বলেছেন: বিবাহিত পুরুষ আর কুত্তার মধ্যে লেজটা ছাড়া বেসিকালি কুনু পার্থক্য নাই। জি বস। হাছা কথা।
১১ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: হ

১৩. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৮
শুভ বলেছেন: পিয়াল,
কমিশন পাইলে কি নেভী ছাইড়া আবার বেনসন খাওয়া শুরু করবেন!
১১ ই মার্চ, ২০০৯ রাত ২:২০

লেখক বলেছেন: আবার জিগায়। তয় বাকি খাওয়া ধরছি, মালবরো লাইটস

১৪. ১১ ই মার্চ, ২০০৯ রাত ২:৪১
সাইফুল ফারদিন বলেছেন: হা হা হা.. সুন্দর হয়েছে ভাই
১১ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০২

লেখক বলেছেন: ঠিকাছে। থ্যাঙ্কু

১৬. ১১ ই মার্চ, ২০০৯ ভোর ৬:১৬
তামিম ইরফান বলেছেন: পোষ্টটা আরও ২ মাস আগে দেওয়ার কাম আছিলো!
১১ ই মার্চ, ২০০৯ ভোর ৬:৪২

লেখক বলেছেন: ব্যাপারস না। নিজেরে ক্যাজুয়ালটি লিস্টে রাখেন ঠিকাছে, কিন্তু কতজনে বাচলো

 

মোট সময় লেগেছে ০.৯৮১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ