আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

হাসিবরে নিয়া ও হাসিবের থিকা নিয়া কয়েকটা লাইন

১১ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৪

শেয়ারঃ
0 0 0

হাসিব আমার পুরানো কমরেড। এ-টিমের হয়া এক লগে লড়ছি। সেই হাসিব যখন ব্যান হইলো, তখন এইটা নিয়া আমি মাইরা লামু-কাইট্টা লামু হুঙ্কারে ফাইটা পড়ি নাই। ব্লগে আন্দোলনের ডাক দিই নাই। আনব্যান হাসিব নামে কোনো ইমেজ ফাইল প্রোফাইলে এড করি নাই। হইতারে তার ব্যানের সম্ভাব্য কারণটা জানা ছিলো বইলা এইসব করা হয় নাই। করলে তারে যে অপমান করা হয় এইটাও বোধে ছিলো।

গতকাল তার সঙ্গে ভোর পর্যন্ত আড্ডা দিছি। নানা বিষয় নিয়া। সেই আড্ডা তারে নিয়া এই লেখার প্রসবে প্রভাব ফেলে নাই- এমন দাবি পুরাপুরি সত্যনিষ্ঠ হবে না। অনুঘটক হিসেবে কাজ করছে অবশ্যই। কারণ আড্ডাবাজির পরেই পুরান কিছু পোস্ট গুতাইতে গিয়া আমার একটা ভ্রান্ত ধারণার অবসান হইলো। হাসিব শুধু কমেন্ট করে, পোস্ট লেখে না- এইটাই আমি জানতাম। ক্রস চেক করা হয় নাই। কিন্তু মানস চৌধুরীর একটা পোস্ট দেখতে গিয়া আমি পাইলাম অসাধারণ একটা লেখা। মুগ্ধ হইয়াই সেটা প্রিয়তে এড করছি। সেইখানে হাসিবের বিশ্লেষনী পরিপক্কতা, ইন ডেপথ এনালিসিস অসাধারণ।

সেইখানেই আসলে আমার এই লেখার মূল উপাদানটা পাইলাম। হাসিব লিখছেন : ব্লগিঙকে ঠিক মতো স্বাধীনভাবে বাড়তে দিলেই একমাত্র এর পরিপূর্ন বিকাশ সম্ভব । এটাকে কোনরকম উপদেশমূলক অবস্থানের চোখে দেখার কোন অবকাশ নেই । ব্লগারদেই লেখাই নির্দেশ করবে বাংলা ব্লগিঙের ডেফিনেশন ।

বর্তমান প্রেক্ষাপটে অতি সত্য উচ্চারণ। আসলেই হঠাত কইরা কিছু পন্ডিতের আগমন ঘটছে সামহোয়ারে। তারা ব্লগিংয়ের নানা নর্ম ও কন্ডিশন বাইধা দিতেছেন নানা সুপারিশমূলক পোস্টে। দেইখা যে কারো মনে হইতে পারে যে সামহোয়ার এদের বঞ্চনা করতেছে তাদের পোস্টগুলা স্টিকি না কইরা। নীতিমালায় পর্যন্ত নাই, এমন ব্যাপার স্যাপার এমন কিতাবী স্টাইলে তুইলা ধরতে কয়জন পারছে।

তাদের বলি। পিলিজ। এইসব পন্ডিতি ছাড়েন। আমি যদি স্বরে অ লিখি। সেইটাই আমার পোস্ট। ভাল্লাগলে পড়বেন, নাইলে পড়বেন না। সেই অধিকার আপনার আছে। আরো আছে পছন্দ হইছে (+) বা অপছন্দ হইছে (-) অপশনের ব্যবহার। কিন্তু সেইখানেই থামেন। অহেতুক দিক নির্দেশনা দিয়েন না। অনুরোধ করি। এইটার শুরু থিকা আমরা আছি। ভাইঙ্গা গইড়া একটা বিবর্তনের মধ্যে দিয়াই আমরা একটা গন্তব্যে কিংবা যাত্রা পথে আছি। কিতাবি কিছু চাপাইয়েন না। ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।

 

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৬
জানজাবিদ বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।
২. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০০
তামিম ইরফান বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।
৩. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০৪
অক্ষর বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।
৪. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:১৯
রাগিব বলেছেন:
আরেকটা ব্যাপার হলো, বিভিন্ন অনলাইন ব্লগ সাইটে আমরা মাগনা ব্লগিং করি বলে আমাদের অধিকার নাই, কথাটা ঠিক না।

কারণ ব্লগারেরা কেউ মাগনা সার্ভিস নিচ্ছেন না, সাইন আপের বিনিময়ে লেখা দিচ্ছেন, যেই লেখা পড়ার জন্যেই এই ব্লগ সাইটে মানুষ আসছে। লেখা না থাকলে কোনো সাইটে যাবার কোনো আগ্রহ কি কারো হবে?

লেখার অভাবে ব্লগের কী অবস্থা হয়, পেচালি সহ কিছু কম ইউজারের ব্লগের অবস্থা দেখেই বোঝা চলে। ব্লগকে হতে হবে "যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা", নইলে "ফরমায়েশি গল্প" ধরণের লেখা দিয়ে কোনো সাইটই আগাবে না ... সেটা হয়ে পড়বে ফোরামের নামান্তর।
১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২১

লেখক বলেছেন: ভালো বলছেন। ধন্যবাদ আপনারে

৫. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২৫
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: কর্তৃপক্ষেরও জবাবদিহিতা থাকা উচিত। অবশ্য যদি তারা এটিকে প্রতিষ্ঠান হিসেবে মনে করেন। আর যদি মনে করেন এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি তবে এ বিষয়ে আমার কিছু বলার নেই।
১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: ওয়েলকাম ব্যাক

৬. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২৭
প্রণব আচার্য্য বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।


ঠিক +


৭. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩৩
মুক্ত বয়ান বলেছেন: ব্লগে ফ্রি লেখা-লেখির ব্যাপারে রাকিব ভাই জায়গামত বলছেন। আমরা আসি লেখা পড়তে। নাইলে কারো ঠেকা নাই সামু'তে আসতে। এখন অবশ্য কথা উঠতে পারে, রোজ রোজ এত পোস্ট পরে, তাইলে সামু'র অসুবিধা কই। কথা ঠিক, মডুদের কোন অসুবিধা নাই। তাদের এখানে প্রতি ঘন্টায় ১০টা করে লেখা পরে। কাজেই তারা খুশি। তাদের সাইটের হিট বাড়ে!!
কিন্তু আমারা যারা শুধুই পড়ুয়া, তাদের খুব কষ্ট হয়, পরীক্ষার পড়া মিস করে এইখানে পরে থাকতাম ভাল লেখার জন্য, আর এখনও পরে থাকি.. যদি একটা ভাল লেখা আসে ব্লগের সুশীল সমাজগোষ্ঠী/ পয়গম্বরদের ভীড়ে!!!
৮. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩৪
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: হাসিবের আনব্যান দাবি করি। দাবিটা আগেই করতাম। কিন্তু প্রায় গত বিশদিন যাবত আমাকেও কমেন্টে ব্যান করে রাখা হয়ছে। কোন কমেন্ট করতে পারিনি। এখন ওয়াচ আছি।

প্রথম দিকে হাসিবের সাথে আমার নিজেরও কিছু সমস্যা ছিল। তবে পরবর্তীতে অসংখ্য আবাসিক, মেরদন্ডহীন ভাঁরের মাঝে হাসিবকে আমার সবচেয়ে সাহসী মনে হয়েছে। সত্য প্রকাশে ওনি কখনই পিছপা হননি। স্যালুট টু হিম।
৯. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৪১
হাসান মাহবুব বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।
১০. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৫৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ব্লগিং-এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি সামহোয়ারের এইসব কান্ড দেখে।।। :(
১১. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৫৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: তারা মনেহয় এখন নতুনদের দিয়ে ব্লগটা চালাতে চায়। তাই পুরোনো যারা আছে তাদের সবাইকে ব্যান করে দিচ্ছে। আমরা পুরোনো'রাতো আন্দোলন করে সব দাবি আদায় করে নেই। নতুনরাতো তা করবে না। মডারেশনের নামে যাচ্ছেতাই করে বেড়ানো যাবে। সেইজন্যে।।।
১২. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৫৭
আরিফ জেবতিক বলেছেন: মাইনাস দিলাম , ভালো লাগে নাই ।

ব্লগ বিবর্তনের মাঝ দিয়া এগুবে , সেটা ঠিক আছে । একসময় জামাত শিবিরের যে একছত্র দাপট ছিল বাংলা ব্লগে , সেগুলোকে শক্ত হাতে দমন করার জন্য হাসিবের মতো অনেককেই ত্যাগ করতে হবে ।

অগ্রগতি কখনোই শুধু সময়ের সাথে সাধিত হয় না , তাকে এগিয়ে নিতে হয় ।
আর এই এগিয়ে নেয়ার কাজটা করতে গেলেই সেখানে বাঁধা আসবে । গ্যালিলিও থেকে সক্রেটিস , সবাইকেই ভুগতে হয়েছে ।

বাংলা ব্লগের অগ্রযাত্রায় এসব মূর্খ ব্লগ পয়গম্বর ,মডার্ণ রামসীতা , রেসিডেন্ট উচ্ছিষ্টজীবি , এদের সবই ইতিহাসের অংশ । এ কারনেই এদের মূর্খতাও ইতিহাসের অংশ ।
আর ইতিহাসের এই অংশের কারনেই হাসিব বা আপনে বা আমি বা অন্য যে কেউ ব্যান খেতে পারি , ভিলেন হতে পারি , গালি খেতে পারি সেটাও বিবেচনায় রাখতে হবে ।

দ্বন্দ ছাড়া অগ্রগতি নাই কমরেড ।
১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: দ্বন্দ ছাড়া অগ্রগতি নাই কমরেড@সহমত, কিন্তু লড়াইয়ের শর্ত যেই সব রেফারিরা ঠিক করতে চায়, তাদের পুছি না

১৩. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৫৮
আমি ও আমরা বলেছেন:




এবং এটা একটা যুদ্ধ জাহাজ
--------------------------------------

আমি বেড়ালকে বেড়াল বলে ডাকবোনা মনস্থির করেছি
তাকে আমি চিল বলেই ডাকবো আর চিলকে ইঁদুর বানাবো
দেখিনা! মাটিতে কিভাবে উড়ে চিল আর মেঘের ঘরে- ঘরে
ইঁদুরেরা খুঁজে পাক মাছের কাঁটা ।

আমার চিল চারহাতপা নিয়ে মাটিতে উড়বে
এবং
ইঁদুরেরা মেঘের জামাকাপড় কুটকুট করে খাবে

তথ্য বা যুক্তির পথে হেঁটনা; প্রথা ভাঙ্গার স্বাধীনতা দাও
১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: ভাল্লাগলো

১৪. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৯:০৩
জ্বিনের বাদশা বলেছেন: রাগিবের সাথে একমত ... ব্লগ হতে হবে মুক্তভাবে, স্বাধীনভাবে লেখার প্লাটফর্ম ... কোন নিয়মেরই দরকার নাই
১৫. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৯:১২
রাগিব বলেছেন: @জ্বিনের বাদশা, একটু ভুল হচ্ছে, আমি কিন্তু "নিয়মের দরকার নাই" তা বলি নাই। নিয়ম অবশ্যই লাগবে।

ব্যাপারটা উদাহরণ দেই আরো, ছোটবেলার স্কুলে পরীক্ষা দেয়ার কথা মনে আছে? অনেক সময়ে এমন হতো না, গার্ড দেয়া শিক্ষক পাশে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন, ব্যস লেখা লেখি সব মাথায় উঠতো? অথবা ধরুন রেস্টুরেন্টে খেতে গেলেন, ওয়েটার এসে ঘাড়ের কাছে দাঁড়িয়ে থাকলো, ভালো লাগবে? নিয়ম অবশ্যই লাগবে, কিন্তু ঐরকম ঘাড়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে ওরকম বোধ হলে পরীক্ষার খাতার মতোই এখানেও লেখা দুষ্কর হয়ে দাঁড়াবে।
১৬. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২২
আরিফ জেবতিক বলেছেন: গ্রেট উদাহরন @ রাগিব ।

আমার কাছে তো বিষয়টা আরো অশ্লীল ঠেকছে আজকাল । যাই লিখি না কেন সরিয়ে দেয় । আমার মনে হয় পরীক্ষার হলের গার্ড নয় , বাথরুমের দরজার ফুটো দিয়ে কেউ তাকিয়ে থাকে ।
১৭. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২৩
জ্বিনের বাদশা বলেছেন: @রাগিব, ওহ, আমারই ভুল ...
একই লাইনে লিখে ফেলাতে মনে হতে পারে যে আপনার মতের এক্সটেনশন হিসেবে "নিয়মের দরকার নাই" বলছি ... আসলে তা না ...
আপনার বলা "ব্লগলেখকরা ব্লগে কন্ট্রিবিউশন করছেন, মাগনা ব্যবহার করছেননা" -- এই বক্তব্যের সাথে একমত পোষন করে পাশাপাশি আমার একান্ত ব্যক্তিগত মতামতটাও তুলে দিলাম

আমি সেই শুরু থেকে ব্লগিংয়ে কোনপ্রকার নিয়ম/ব্যান/চোখরাঙানি আনার বিপক্ষে ... আমি ব্যক্তিগতভাবে কাউকে ব্লক করা কমেন্ট মোছারও বিপক্ষে ...
এখানে কেউ ফাউল করলে "কিছু একটা লিখে"ই ফাউল করবে তাই তো? তারে সেটার জবাব দেয়ার জন্য "কিছু লেখাই" যথেষ্ট, তা সে যৌক্তিক বক্তব্য হোক, গালিগালাজই হোক ...
সব মিলিয়ে কম্যুনিটি ব্লগিংকে প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠতে দেয়া উচিত বলে মনে করি
১৮. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১০:০৭
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।
১৯. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১০:২৫
জুবেরী বলেছেন: অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি
সেচ্ছাচারিতায় নয় ।
২০. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩২
শূন্য আরণ্যক বলেছেন: সর্বান্তকরনে একমত ..

সাথে সাথে এটাও বলি যতটুকু স্বাধীনতা ততটুকু দায়িত্ববোধ যেন থাকে আমাদের ।

~~~~~~~~~~~~~~~~~
ঐ দিন এক জন কোথা থেকে যেন কপি পেষ্ট কইরা লেখা নিয়া আইসে .. ব্লগে নাকি ভাষা বিকৃতি হচ্ছে ..
পইরা মেজাজ গরম হইয়া গেলো ..
হিটলার মরছে ঠিকি কিন্তু হিটলারী মরে নাই ..

এদের ভাব দেইখা মনে হয় ব্লগের ভাষাটারে গংগা জলে শুদ্ধ না করলে চলতাছে না আর ..

মনের ভাব সবচে ভালো ভাবে প্রকাশ যেটাতে হয় সেটাই ব্যভার করা ভালো ....

আর আতলামী করার জন্য শুদ্ধ ব্লগের ভাষা জানা ও জরুরি ;

নদীর সৃষ্টির সময় যেমন কোন আপন গতিপথ সব ভেংগেচুরে ঠিক করে নিয়েছে .. আমাদের ব্লগিং ও তেমন করে তার পথ ঠিক করে নিবে

+
২১. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩৪
এস্কিমো বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।

২২. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩৫
আই লাভ ব্লগিং বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।
২৩. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৪৬
কাক ভুষুন্ডি বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো
২৪. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৬
সত্যের মত বদমাশ বলেছেন: ....বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ...:)





কৃতজ্ঞ: আপনার প্রোফাইল
২৫. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১৭
কালপুরুষ বলেছেন: @রাগিব, ভাল বলেছেন।
২৬. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩৯
কায়েস মাহমুদ বলেছেন:


ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।
২৭. ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৪৩
বুলবুল আহমেদ পান্না বলেছেন: হ...

ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।



Click This Link
২৮. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১১:১৩
হাসান বায়েজীদ বলেছেন: কি আর কমু..গিয়ানী লেকা, গিয়ানী গিয়ানী কমেন্টস...
১১ ই মার্চ, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: লানত... :)

২৯. ১২ ই মার্চ, ২০০৯ রাত ২:০৫
কঁাকন বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো
৩০. ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৫৪
স্ট্যানলি কুবরিক বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো
৩১. ১২ ই মার্চ, ২০০৯ সকাল ১০:২৮
প্রতিদিন বলেছেন: পিলিজ ব্রাদার। এইসব পন্ডিতি ছাড়েন।
৩৩. ১৫ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
আমিই স্রোত বলেছেন:
এই পুস্ট দিয়া কী কুনো লাভ অইচেলো??
৩৪. ১৫ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৫
শওকত হোসেন মাসুম বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।
৩৫. ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৬
স্বাক্ষর শতাব্দ বলেছেন: হ ব্লগে স্বাধীনভাবে লিখতে দেয়া উচিত
৩৬. ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৮
ভাইরাস! বলেছেন: ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো
৩৭. ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৭
খারেজি বলেছেন: কাল পুরুষের কথায় খুবই বিনোদন পাওয়া গেল।

মাত্র তিনদিন আগে একটা পোস্ট দিয়ে জেনারেল হয়েছি, সেখানে তার কমেন্টটা দেখুন; বাড়তি কিছু বলতে হবে না:


ব্যান করা প্রসঙ্গে কয়েকটি প্রস্তাব: ব্লগ- পরিসরের গণতন্ত্রায়ন চাই
২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০০
শেয়ার করুন:

হাসিবসহ বেশ কয়েকজন ব্লগার এই মূহুর্তে নিষিদ্ধ।

আমি পক্ষে-বিপক্ষে আপাতত বলতে চাই না। তবে কয়েকটি প্রসঙ্গের অবতারণা করতে চাই যা আমার কাছে ন্যায্য এবং সঙ্গত বলে মনে হয়েছে।

প্রথমতঃ যে কাউকে নিষিদ্ধ করা হলে তার কাছে পত্র দেয়া হয়। এটা অনেকটা ক্যামেরা ট্রায়ালের মত। আমরা চাই উন্মুক্ত বিচার। কি অপরাধে কাউকে নির্বাসিত করা হল, নোটিশ বোর্ডে তার প্রতিটি ঘটনা-নিদর্শন ও লঙ্ঘিত বিধিরবিস্তারিত উল্লেখ চাই।


দ্বিতীয়তঃ হাসিব এর পক্ষে কেউ কেউ বলছেন সর্বশেষ ব্যানারোপ করার সময় তাকে কোন নোটিশ দেয়া হয়

যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে, তবে, কার অধিকার আছে এমন বর্বরপ্রায় বিচার করার? আর যদি তা মিথ্যে হয়, তবে প্রথম ব্যবস্থাটি গ্রহণ করা হলে এমন অভিযোগ তোলার সুযোগ প্রায় থাকবে না।

তৃতীয়তঃ যদি দ্বিতীয় অভিযোগ সত্যি হয়, মডারেটরদের পক্ষ থেকে এই অন্যায় বিচার প্রক্রিয়ার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা দরকার।

কেননা অপরাধ যাই হোক
বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ হতেই হবে।

প্রসঙ্গত আরও বলতে চাই যে, ব্লগ-পরিসরের কতগুলো শর্ত থাকবে, তা সকলেই মেনে নেন। কিন্তু ব্লগারদেরও অধিকার আছে কি কি শর্তে তিনি ব্লগ করতে আসছেন তা জানার। যেমন সচলায়ন তার সদস্যদের জানিয়েই দেয় তারা সিলেক্টিভ।

আরও বলা দরকার যে, এই ব্ লগেই পূর্বে কপিরাইট বিষয়ক এক বিতর্কে কবি আলফ্রেড খোকন এর পোস্ট এর উত্তর তো দেয়া হয়নি, বরং তার পোস্ট প্রথম পৃষ্ঠা থেকে সরিয়ে দিয়েছিলেন মডারেটররা। এর প্রেক্ষিতে খোকন সামহয়ার বর্জনের ঘোষণা দেন। পরবর্তীতে অন্যান্য ব্লগারদের হস্তক্ষেপে ও অংশগ্রহণের ফলে সামহয়্যার কিন্তু কপিরাইট বিষয়ে তার অবস্থান পরিবর্তনই করেছিল। এখানে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি কপিরাইট নিয়ে নয় (অর্থাৎ নীতিমালা নিয়ে নয়), যে প্রক্রিয়ায় নীতিমালা ভঙ্গের বিচার হচ্ছে তা নিয়ে। ব্ল্লগ স্বয়ং নীতিই পরিবর্তন করে ফেললেও মডারেটররা তো তাদের অন্যায় আচরণের জন্য তো আলফ্রেড খোকনের কাছে ক্ষমা প্রার্থনা করেননি!


আমার সুষ্পষ্ট দাবি, হাসিব নিকের বিচার প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক, কিন্তু তাকে আদৌ নোটিশ দেয়া হয়নি এই বক্তব্য যদি সত্যি হয়ে থাকে মডারেটররা ক্ষমা প্রার্থনা করুক এবং তাদের বদলি/ চাকরিচ্যুত্যি/ অন্যকোন ধরনের প্রশাসনিক শাস্তি পাক।











এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন ৫ টি মন্তব্য ৭৮ বার পঠিত, আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি



--------------------------------------------------------------------------------

এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





--------------------------------------------------------------------------------





--------------------------------------------------------------------------------

এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :


আপনার ই-মেইল


আপনার বন্ধুদের ইমেইল


মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/kharejiblog/28928785 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান




--------------------------------------------------------------------------------



১. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১২:০২ রোবোট বলেছেন: খাইসে আমারে

তবে ১মত জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৪ কালপুরুষ বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ কী কারণে কাকে ব্যান করে সেটা কী সাধারণ ব্লগারদের ঢাক ঢোল পিটিয়ে বলতে বাধ্য নাকি?

সরকার কী রাষ্ট্রীয় সকল কার্যক্রম সাধারণ জনসাধারণের মতামত নিয়ে করবে? নাকি জনমত যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবে? গৃহকর্তা হিসেবে আপনার সংসারের সকল বাক-বিতন্ডা, ঝগড়া-ফ্যাসাদ কী পাড়ার জনগণকে ডেকে ফয়সালা করবেন নাকি নিজেরাই মিটমাট করবেন? কোর্টে কোন মামলা উঠলে বিচারক কী সেই মামালার রায় জনগণের কাছে শুনে দেবেন নাকি নিজ বিবেচনায়, সাক্ষী-প্রমান সাপেক্ষে দেবেন? নাকি রায় লিখে জনগনের কাছে পেশ করবেন- "এই যে আমি অপরাধীর জন্য এই শাস্তি বিধান করেছি, আপনারা কী বলেন"? নাকি অপরাধীর কাছে পাঠিয়ে দেবেন রায়ের কাগজ- আপনার কৃতকর্মের জন্য আপনার জন্য এই রায় বরাদ্দ করেছি। তবে হ্যাঁ শাস্তি হবার পর কিন্তু সবাই জেনে যায় তার শাস্তি হয়েছে এবং কী শাস্তি হয়েছে।

গণতন্ত্র মানে কী কেউ কোন অপরাধ করলে তার শাস্তি হবেনা বরং কর্তৃপক্ষ উল্টো ক্ষমা চাইবেন তার বিরুদ্ধে শাস্তি প্রদান করার অপরাধে। বাহ্ দারুন পরামর্শ। মানুষ চুটিয়ে অপরাধ করতে পারবে- আর যে সেই অপরাধের বিচার চাইবে তাকে উল্টো দন্ড দেয়া হবে। এমন রাম রাজত্ব কবে আসবে সেই দিন গুনছি। আপনার আশা পূর্ণ হোক। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৫ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৪
লেখক বলেছেন: বুঝলাম না আপনার কথা।

এর মানে কি দণ্ড দেবার কেনা স্বৈরতন্ত্রী ক্ষমতা ব্লগ কর্তৃপক্সের আছে!

মুছে ফেলুন


৩. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫২ কালপুরুষ বলেছেন: "স্বৈরতন্ত্রী" বলতে আপনি কী বুঝাতে চাইছেন? কেউ অপরাধ করে শাস্তি পেলে কী সেটা স্বৈরতন্ত্রের আওতায় পড়ে? তবে শস্তির পরিমাপে হয়তো কম বেশী থাকতে পারে তবে শাস্তি বিধানের ব্যাপারটা কখনোই স্বৈরতন্ত্রের মধ্যে পড়েনা। সবকিছুর মধ্যেই একটা নিয়ম থাকা বাঞ্ছনীয়। আর এই নিয়মের আওতায় সবাই। আমি নিজেও ব্যান খেয়েছি, হাসিব নিজেই প্রফুল্ল চিত্তে আমাকে "ব্যান মোবারক" জানিয়েছেন। আমার ব্যান অপসারণের জন্য কেউ কোন পোস্ট দেয়নি- কারণ আমার চামচামি করার মতো এই ব্লগে কেউ নেই, ছিলনা। সেদিন থেকে জানি আমি নিতান্তই "এতিম"। এটিমের কেউ হলে আমার জন্য পোস্টের পর পোস্ট পড়তো। যেমন হাসিব, বিমা এদেরকে নিয়ে গোস্ট দেয়। কী দুর্ভাগ্য আমার! কোন "খারেজী" তখন ছিলনা। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন




২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
লেখক বলেছেন: কেউ কি করেছিল তা বিষয় তো না, আমি সবার জন্যই একটি সাধারণ নিয়ম চেয়েছি।

আমি কিন্তু বলিনি যে হাসিবকে আনব্যান করতে হবে।

আমি বলেছি তাকে ব্যান করার কারণটি আমরা জানি না, তাই জানতে তাই। বিচার উন্মুক্ত হোক।

মুছে ফেলুন


আপনার মন্তব্য লিখুন
৩৮. ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৮
খারেজি বলেছেন:


কাল পুরুষ রীতিমত কোর্টমার্শালের পক্ষে কথা বলেছেন ওখানে, আর এখানে দেখি হার্বাট স্পেন্সার!

কই যাই মামু!!

 

মোট সময় লেগেছে ১.০৪২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ