আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

আউলানি...

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৮

শেয়ারঃ
0 0 0

বড়লুকেরা সবসময়ই প্রিভিলেজড। গোটা দুইন্নাতেই। যদিও ডাক্তাররা গরীবগো লাইগাই সবসময় আপেল-আঙুর-বেদানা-ঘি-মাখন-কাটলেট জাতীয় বড়লোকী খাবার প্রেসক্রাইব করেন, আর তাগোরে নিষেধ করেন এইডি খাইতে। এই গরমে, এই বিজলিহীনতায় তারপরও তারাই সুখে। আমরা অন্ধকারে থাকলে তারা ঘরঘর আওয়াজ কইরা জেনারেটর চালু করে। আমাগো ঘাম নিংরাইয়া তাগো সুটেডবুটেড চলাফেরার জন্য তাপানুকুল বিদ্যুত জোগান দেয়া হয়। এইডা অবশ্য তারা আর্ন করছে। চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য করার জোরটা বেশীতো।

ইদানিং বাত্তি গেলে আমার একমাত্র বিলাসিতা হইলো রাজকন্যার চার্জার ফ্যানটা চালানো। নানা বাড়ী বেড়াইতে যাওয়ার আগে বাপের জন্য রাইখা গেছে। এম্নি রাখেনাই অবশ্য। নষ্ট বইলা ফেলাইয়া গেছে। সেইটায় একটা রেডিও আছে। আমি তাই চালাই। তিথির মুখে শুইন্যা রেডিও আমারের ভক্ত হইছিলাম। কিন্তু এসএমএস গুলা ফাও যায়। হুদাই। অবশ্য এই এসএমএস জিত্যাই হানিমুন ট্রিপ আদায় করছিলাম টুডে থিকা।

একটু আগে সুমন পাটওয়ারীর অনুষ্ঠান শুনতেছিলাম ফুর্তিতে। পোলাডার শরীরই খালি মোটা না, মাথাটাও। আইছে ট্র্যাপ। ওগো ডেবু এলবামে চলে যদি যাবি দূরে স্বার্থপর, চাইলে তুমি জানতে পারো সহ ভালো কিছু গান ছিলো। কিন্তু আনপ্লাগডের নামে হেড়ে গলায় যা শুনলাম তাতে মিজাজ খিচলো। পুরাডাই। শক্তি চট্টোপাধ্যায়ের অবনীর একটা ক্যাকোফোনিক্স রূপ দিছে। শালা! অর্থহীনের সুমন ছাড়া শক্তিমান আর কেউ নাই বাংলা গানে! আমি পাইতেছি না।

নব ঘুরাই। বলছে মোখলেস.. হয়ো নাকো হোপলেস

 

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৬
অরণ্যচারী বলেছেন: বলছে মোখলেস.. হয়ো নাকো হোপলেস

সুডিন আবার ফিরে আসবে।
২. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৮
শিবলী রহমান বলেছেন: বস
পরথমে এক প্রসংগে থাইকা
পরে আবার অন্যখানে চইলা গ্যালেন যে!!!
যাই হোক ভালা লাগল +
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: গরু হারাইলে এমনডাই হয় মা

৩. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫১
মেঘ বলেছেন: তুমি তো প্ররা আউলাইয়া গেছো গরমে ভাইডি..........আহারে ভাই গরম আদতেই ব্যাপক পড়ছে.........
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: বাতাস দাও

৪. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৫
নেক্সাস বলেছেন: পিয়াল ভাই প্রথমে ভাবলাম বুঝি সিরিয়াস কিছু...

পরে দেখি পুরোটাই রম্য..

তবে ভাল লাগছে..+
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: ওহ তাই। হ সিরিয়াস রম্য

১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন:

১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৮

লেখক বলেছেন: খবর কি আপনার?

৭. ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১১
শুভ বলেছেন: অন্য প্রসঙ্গ:
প্রথম যুদ্ধ শিশু- লেখাটার লিংক রাখি নাই। এখন খুঁজে পাচ্ছি না। আপনি লিংকটা এখানে দেন তো।

আর এই লেখাটাই (জয়ের ছবিসহ) কি আপনার নাম উল্লেখ করে অন্যত্র দেয়া যাবে? দিতে পারলে আমার ভাল লাগত।
তাছাড়া আপনি গরম মাথার মানুষ। কখন ব্লাগধিপতিরা আপনার গোটা ব্লগ হাপিস করে দেয় তার তো ঠিক নাই।
অন্তত এই লেখাটা হারিয়ে গেলে আমার খারাপ লাগবে।@পিয়াল

 

মোট সময় লেগেছে ২.১১৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ