আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

জনাব রাজনীতির পোস্ট ও আমার কিছু কথা

০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

শেয়ারঃ
0 0 0

বিগত কয়েক বছর থেকে দেখছি, শত শত মুসুল্লি টাইপের মানুষকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর কি ঘটেছে সেটা কেউ জানে না। তাদের কি জামিন হয়েছে? তাদের বিরুদ্ধে কি কোনো মামলা-মোকদ্দমা হয়েছিল? তারা কি দন্ড পেয়েছে? দন্ড পাওয়ার পর কি তারা জেল খাটছে? সকলেরই কি শাস্তি হয়েছে? কেউ কি খালাস পায়নি? এসব কোনো তথ্যই পাওয়া যায়নি বা যায়ও না। তথ্য যা কিছুই পাওয়া যায় তা এক তরফা এবং একপেশে।

বিগত কয়বছরে বলতে আপনি যদি চার বছরের মতো বুঝান তাইলে এইখানে আমরা তিনটা সরকার পাই। বিএনপি-জামাত জোট সরকার, সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এই যে শত শত মুসল্লী টাইপের মানুষের কথা বললেন, তারা আসলেই মুসল্লী টাইপ। মুসল্লী না। '৮১ সালে গোলাম আযমরে জুতাপেটা করার মতো একটা মহত কাম করা ছাড়া বায়তুল মোকাররমের সত্যিকার মুসল্লীরা তেমন কোনো প্রচারণায় আসে নাই। যারা আসছেন, তারা মুসল্লী টাইপ। তারা জুতার বাক্স খুইলা, চেয়ার টেবিল ভাইঙ্গা দেশের সবচেয়ে বড় মসজিদটার প্রাঙ্গনটারে রণক্ষেত্র বানান। কখনও তাদের ব্যানার থাকে ইসলামী ঐক্য জোট, কখনও বা হিজবুত তাহরীর।

এই দেশে জঙ্গী নাই কথাটা কইলে জনাব কুত্তাও হাসবো। এইদেশে বাগমারা ও বাঙলা ভাই কোনো চলচ্চিত্র না সত্যিকারের ঘটনা। এইদেশে জামাতুল মুজাহেদিন, হরকাতুল জিহাদ এবং হিজবুত তাহরীরও বাস্তব। এরা শরীয়া আইনের নামে কি করতে চায় তার প্রমাণ ইদানিং পাকিস্তানের বুনারের নানা ঘটনার ছবির মাধ্যমে আমরা দেখছি। এর আগে দেখছি আফগানিস্তানে। বাংলা হবে তালেবান নামে মিছিলও বাইর করছিলো আপনার এই মুসল্লী টাইপের লোকজন।

এই দেশের স্বাধীনতার সময় এর বিরোধিতাও করছিলো এই মুসল্লী টাইপের লোকজন। এইজন্য যখনই স্বাধীনতাবিরোধী কারো চিত্রায়ন করা হয়, তারে স্যুট টাইপ পড়া ভিলেন বানানো যায় না বাস্তবতার স্বার্থেই। তারে গোলাম আযমের মতো জিন্নাহ টুপি আর নিজামীর মতো সালোয়ার কামিজ পিন্দানো হয় অথেনটিসিটির স্বার্থেই।

এই মুসল্লী টাইপের লোকজনরে গ্রেপ্তারের পর যেসব ভয়াবহ কথাবার্তা বের হইয়া আসে তা সাংবাদিক জীবনে শোনার ও দেখার অভিজ্ঞতা কিছুটা আমার আছে। মজার ব্যাপার হইলো সব সরকারের আমলেই এবং এমনকি নিজেদের পছন্দের সরকারের সময়ও জঙ্গীদের স্বীকারোক্তিতে জানা গেছে উনারা জামাতে ইসলামী ও ছাত্র শিবির দিয়া রাজনীতিতে হাতে খড়ি নিছেন। এই তালিকায় সিদ্দিকুর রহমান আকা বাংলা ভাই কিংবা জেলে আটক হরকাতুল জেহাদের মুফতী হান্নানও আছে ।

সবচেয়ে বড় আতঙ্কের কথা জামাত যেই বিষয়গুলা নিয়া সমালোচনা করে, জঙ্গীরা সেইগুলার বিরুদ্ধেই একশনে যায়। রমনায় বর্ষবরণ নিয়া সে সময়কার জামাতী ভাষ্যগুলা দেখেন, যার কিছুদিন পরই পয়লা বৈশাখে বোমা ফাটাইলো জঙ্গীরা। এখন জনাব রাজনীতি নয়াদিগন্ত কপি পেস্ট মাইরা যদি বলেন জঙ্গী ইস্যুটা ভুয়া, আপনাদের পেয়ারের পাকিস্তানের মতো বাংলাদেশও দখল করতে যাইতেছে যুক্তরাষ্ট্র- সেইটা হবে হাস্যকর।

সমস্যাটার মূল হইলো আগে সৌদিগো থিকা ভুঙ্গভাঙ্গ নিয়া পয়সা খাইতো জামাত। বাঙলাদেশে ইসলাম বিপন্ন বইলা। তারা শরাব আর হুর নিয়া ব্যস্ত থাকে, ক্রস চেকিংয়ের টাইম নাই। মজায় আছিলেন বড়। এইবার ট্যাকা নিতাছেন ইরান থিকাও। বিপ্লব ঘটানোর কথা কইয়া। লগে যোগ হইছে আফগানি তালিবানগো আফিম বেচা পয়সা। বিপ্লবের ব ও নাই, যেইডিরে ট্রেনিং দেন সেইডিই পড়ে ধরা। বিপদে আছেন বুঝতাছি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:২২
লুকার বলেছেন:

জামাত জঙ্গীদেরকে ব্যবহার করে নিজেরা সামনে না এসে উদ্দেশ্য হাসিলের জন্য

জঙ্গী এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলি বড় প্রভাবশালী দল ও অভিভাবক হিসেবে জামাতকে মান্য করে।

তারা সবাই মিলে তালেবান রাষ্ট্র কায়েম করবে।
৩. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
হাসান বায়েজীদ বলেছেন: সেদিন এক মসজিদের ইমামকে খুৎবার আগে ওয়াজে বলতে শুনলাম: "ধর্মীয় উগ্রবাদ কি তা আমার বুঝে আসেনা! বেশি বেশি ইবাদত করার নাম কি উগ্রবাদ?"
শুনে আমি হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছিনা...
৪. ০৩ রা মে, ২০০৯ রাত ৮:১৪
অচেনা সৈকত বলেছেন: এই জঙ্গীগুলা সম্ভবত জামাতের ফ্রন্ট লাইন সোলজার। এতে কাজও হাসিল হল, আবার গায়ে গণতান্ত্রিক ইসলামী দলের (!!!) লেবাসটাও অক্ষত থাকল। জামাতের মত ধর্মব্যবসায়ীদের জন্য এটা খুবই স্বাভাবিক।
৫. ০৩ রা মে, ২০০৯ রাত ৮:১৮
মাহবুব সুমন বলেছেন: এই সব বাল ছালের কথায় আপনি পোস্ট দিয়ে দেন বস !
০৩ রা মে, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: এই মুহূর্তে জামাত, জামাত সমর্থক এবং জামাতি পেইডরা যে কয়টা ইস্যু নিয়া খুব লেখালেখি করবে- পিলখানা, জঙ্গী (কওমী মাদ্রাসা দিয়া পেচাবে) হইলো তার মধ্যে সবচেয়ে প্রায়োরিটির। তারা বালছাল লিখলে সেইটা নিয়া কিছু কওয়া দরকার মনে হইছে

৬. ০৩ রা মে, ২০০৯ রাত ৮:২৭
দিগন্ত বলেছেন: এই মুসল্লী টাইপের লোকজনরে গ্রেপ্তারের পর যেসব ভয়াবহ কথাবার্তা বের হইয়া আসে তা সাংবাদিক জীবনে শোনার ও দেখার অভিজ্ঞতা কিছুটা আমার আছে।

- একটা অভিজ্ঞতা শেয়ার করেন ... শুনতে চাই। ভাল লেখা।
০৩ রা মে, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: নিশ্চয়ই করবো। একটু অপেক্ষা করতে হবে বস

৭. ০৩ রা মে, ২০০৯ রাত ৮:২৯
আসিফ রহমান বলেছেন: মুসল্লী টাইপ লুকগুলির গেলমান দিয়া সামু ভৈরা গেল।
৮. ০৩ রা মে, ২০০৯ রাত ৮:৫৭
আকাশ_পাগলা বলেছেন: গুরু,আপনার লেখা বলে না পড়েই + দিয়ে দিছি।
পুরোটা পড়া শেষে মনে হল, অন্ধকারে রয়ে গেলাম।
কী দিয়ে শুরু করলেন,কী দিয়ে শেষ !!!!

কথা ত ক্লিয়ার শটে ফেলেন নাই।
যেগুলিকে ধরল, ওদের কী হল?
পুলিশ যে দোষীদের ধরেনা সেটা সবাই জানে। তাই ওগুলার সবাই যে দোষী ছিল তা নিশ্চয়ই না।যাই হোক, সবাইকে ধরার পরের খবর কী ?

ভাই, এত ধরে কিভাবে ? মানে, জামাতীদের এত কর্মী এত দ্রুত আসে কীভাবে? এইটা নিয়ে একটা পোস্ট দেন।

আর, ভয়াবহ কথাবার্তা শোনার যে অভিজ্ঞতা বললেন, সেটা শেয়ার করেন ভাই।
আপনি কোন পত্রিকায় আছেন এখন? বলবেন?
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:০৯

লেখক বলেছেন: এইডা জবাবী পুস্ট, ওই হালার প্রথম প‌্যারার প্রতিক্রিয়ায় লেখা। ওই প‌্যারা আমার না, আমার লেখা দ্বিতীয় প‌্যারা থিকা শুরু। তারপরও অন্ধকারে থাকলে তার পোস্টটা পড়েন, সব ফকফকা হয়া যাবে

৯. ০৩ রা মে, ২০০৯ রাত ৯:৪৫
অনন্ত দিগন্ত বলেছেন: রমনার বোমা হামলার কথা মনে আছে পিয়ালভাই .... আমার মাত্র কিছু গজ দুরেই ফেটেছিলো বোমা .... আর হামলার পরে ওরা কইছিল হাসান ইমাম নাকি নিজেই নিজেদের অনুষ্ঠানে বোমা হামলা করাইছে ....
১০. ০৪ ঠা মে, ২০০৯ রাত ১২:০৩
রোহান বলেছেন: সমস্যাটার মূল হইলো আগে সৌদিগো থিকা ভুঙ্গভাঙ্গ নিয়া পয়সা খাইতো জামাত। বাঙলাদেশে ইসলাম বিপন্ন বইলা। তারা শরাব আর হুর নিয়া ব্যস্ত থাকে, ক্রস চেকিংয়ের টাইম নাই। মজায় আছিলেন বড়। এইবার ট্যাকা নিতাছেন ইরান থিকাও। বিপ্লব ঘটানোর কথা কইয়া। লগে যোগ হইছে আফগানি তালিবানগো আফিম বেচা পয়সা। বিপ্লবের ব ও নাই, যেইডিরে ট্রেনিং দেন সেইডিই পড়ে ধরা। বিপদে আছেন বুঝতাছি।

:) +++
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:২০

লেখক বলেছেন: :)

১১. ০৪ ঠা মে, ২০০৯ রাত ১২:৩৪
কিউরিয়াস বলেছেন: সংগ্রাম থেকে মারা মনে হইল:
Click This Link
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: ওগো আছেই তো নয়াদিগন্ত আর সংগ্রাম আর রেডিও তেহরান

১২. ০৪ ঠা মে, ২০০৯ সকাল ৮:৩৯
এস্কিমো বলেছেন: ইলেকশানের আগে খালেদা জিয়ার জনসভায় বোমা হামলার ষড়যন্ত্রের গল্পটার কি হলো!
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: এইটা বাঙালীর হাসির গল্প পার্ট থ্রিতে যোগ করা হইছে

১৩. ০৪ ঠা মে, ২০০৯ বিকাল ৪:২৫
অদ্রোহ বলেছেন: জামাত আর জংগীদের কার্যকলাপ লক্ষ্য করিলে দেখা যাইবে যে ইহাদের যোগসূত্র নিছক কাকতাল নহে।সবচে বড় কথা হইল নিজামী মুজাহিদ গংয়ের মিডল ইস্ট কানেকশনের কারণে দেশ ও জনগণের সহিত তাহারা এক কুৎসিত ব্ল্যাকমেইলিং খেলায় নামিয়াছে।তাই সাধু সাবধান!!!!!
১৪. ০৬ ই মে, ২০০৯ সকাল ১১:৩৮
আনন্দ-উল্লাস বলেছেন: লেখক বলেছেন: এই দেশে জঙ্গী নাই কথাটা কইলে জনাব কুত্তাও হাসবো। :)

সহমত

 

মোট সময় লেগেছে ০.৯৮৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ