আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

মরে যাওয়ায় ধন্যবাদ শহীদুল ইসলাম লালু বীরপ্রতীক

২৬ শে মে, ২০০৯ সকাল ৯:০৮

শেয়ারঃ
0 1 0

প্রিয় শহীদুল ইসলাম লালু (বীরপ্রতীক), প্রথমেই আপনাকে ধন্যবাদ মরহুম হয়ে যাওয়ার জন্য। যদিও অনেক কষ্ট পেয়ে মরেছেন। দুটো কিডনি নষ্ট হওয়ার কষ্ট। ঢাকা মেডিকেল কলেজের বারান্দায় গতকাল লাশ হওয়ার আগে অনেকক্ষণ বিশ্রামের সুযোগ পেয়েছেন যদিও। পাকা বারান্দা, খোলা হাওয়া। মীরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পুকুর পাড়ের জীর্ন বেড়ার ঘরে নির্জনে হাপিস হয়ে যাওয়ার চেয়ে বরং বেশ লোকজনের ভিড়ে ইমারতে গিয়ে মরেছেন। আপনাকে আরো ধন্যবাদ কনিষ্ঠতম বীর প্রতীক হিসেবে যে জায়গাটা দখল করে রেখেছিলেন, সেটা খালি করে দেওয়ার জন্য। সেখানে এবার বড়সড় একটা এপার্টমেন্ট তৈরি করে ভাড়া দেওয়া যাবে। কিংবা অন্য কিছু।

কি করবো বলেন লালু। আপনার মতো বকলম যদি একটা চিঠিও লিখতেন, বা কারো লেখা বা কোনো চিঠিকে মুক্তিযুদ্ধের বলে চালিয়ে দিতেন, তাহলেও হতো। গ্রামীন ফোন কিংবা প্রথম আলোর প্রকাশনায় বেশ জায়গা পেতেন। না হয় সে চিঠিতে Daccaর জায়গায় Dhakaই লেখা থাকতো। প্রথম আলো এখন নিজেকে বদলানোর শপথ নিয়েছে, তাই আপনি অনেক ভেতরের পাতায় সিঙ্গেল কলামে একটা কাটা ছবিসহ হলেও জায়গা পেয়েছেন। আর পত্রিকার কথা জানি না, তবে বিজয় দিবস বা মুক্তিযুদ্ধ নিয়ে বানিজ্যের কোনো সুযোগ থাকলে অবশ্যই প্রচ্ছদ প্রতিবেদন না হলেও প্রথম পাতায় জায়গা পেতেন।

লালু আপনি এমন কি বীর! আপনার চেয়ে ঢের বড়ো বড়ো বীরেরা না খেতে পেয়ে মারা গেছে, অনেকের হয়তো তকমা ছিলো না কোনো আপনার মতো। তা এই বীর প্রতীক ধূয়েই বা কি পানি খেয়েছেন! যাক, মরে গেছেন ভালোই করেছেন। কষ্ট পেয়ে মরেছেন, খোজ খবর রাখতে পারিনি বলে স্যরি। তবে কথা দিচ্ছি, আপনাকে নিয়ে আহাজারি করে আগামী ক'দিন বেশ বুক ফাটাবো। ধন্যবাদ আপনাকে আবারও।

 

সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:১৪
সুদীপ চৌধুরী বলেছেন:
খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি।
২. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:১৫
সত্যাশ্রয়ী বলেছেন: যে সব মুক্তিযোদ্ধা এখনও জটিল অসুখ নিয়ে বেঁচে আছেন তাদের চিকিৎসার জন্য দ্রূত ব্যবস্থা নেয়া দরকার। চলে গেলে কাদাঁর সংস্ক্বতি থেকে বেড়িয়ে এসে বেচেঁ থাকা অবস্থায় কাঁদার সংস্ক্বতিতে যেতে হবে আমাদের।
তারা যদি এতো অবহেলায় চলে যান ভবিষ্যতে কে আর দেশের কথা ভাববে?
২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: অদ্ভুত একটা অভিজ্ঞতা হইলো। মুক্তিযোদ্ধা খালেদের (ব্লগার জিফরান খালেদের বাবা) চিকিৎসার জন্য টাকা যোগাড়ে নামছে পোলাপাইন। পাশেই রিপোর্টাস ইউনিটি থিকা কথা ছড়ানো হইলো যে এইটায় নাকি কামরুর পোলা ওয়ালী্ আর মীর কাশেমের পোলা যুক্ত। সামুর লগে গুলাইয়া ফেলতেছে সব

৩. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:১৬
তন্ময় হাসান বলেছেন: খারাপ লাগছে। যদিও জানি আমাদের দৌড় ঐ খারাপ লাগা পর্যন্তই।
৫. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:১৭
বৃত্তবন্দী বলেছেন: কষ্ট পেয়ে মরেছেন, খোজ খবর রাখতে পারিনি বলে স্যরি। তবে কথা দিচ্ছি, আপনাকে নিয়ে আহাজারি করে আগামী ক'দিন বেশ বুক ফাটাবো। ধন্যবাদ আপনাকে...
৬. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:২১
হাসান মাহবুব বলেছেন: গ্রামীন ফোনের নতুন এ্যাড দেখতে চাই এই উপলক্ষ্যে।
৭. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:২১
তনুজা বলেছেন: কষ্ট পেয়ে মরেছেন, খোজ খবর রাখতে পারিনি বলে স্যরি। তবে কথা দিচ্ছি, আপনাকে নিয়ে আহাজারি করে আগামী ক'দিন বেশ বুক ফাটাবো। ধন্যবাদ আপনাকে


ধন্যবাদ আপনাকেও
৮. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:২৪
শেরিফ আল সায়ার বলেছেন: সংবাদটি সত্যিই খারাপ লাগার মতো।
আরেকজন মুক্তিযোদ্ধাকে হারালাম। আমি সেই দিনটির কথা ভাবতেই আঁতকে উঠি। যেদিন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধাও অবশিষ্ট থাকবে না।
১১. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৪০
অন্তিম বলেছেন: লিখাটা যদিও কষ্টের তবুও সত্য
১২. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৪২
কবিতার আড্ডা বলেছেন: যার বাবার কষ্টের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সেই মানুষটি আজ দেশের সব কিছু।
উনার মায়া নেই এই বৃদ্ধ মানুষদের প্রতি যাদেরকে নিয়ে কষ্ট করে দেশ স্বাধীন করেছেন উনারই বাবা।

আমি যদি কিছু করতে চাই উনিই আমাকে বলবেন যান আগে লাউসেনস করেন তারপর কিছু করতে পারবেন এর আগে তফাত যান।


ভাই আমি রাজনিতী করিনা দয়া করে বলবেন না যে আমি বিরোদি দলের মানুষ।
১৩. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৪৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সব কিছু দেখে শুনে কিছু করতে না পারার কষ্ট শুধুই অনুভব করা যায়। যন্ত্রনার এক অনুভতি। লালুদের আত্মার শান্তি কামনা করে নিজেকে স্বান্তনা দেওয়ার চেষ্টার চাইতে অনেক কষ্টের এই অনুভতি।
১৪. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৪৫
সোজা কথা বলেছেন: সেটাই যদি একজন নুমানী মারা যায় যার চামড়া দিয়ে পাপোষও বানানোর উপায় নেই তবে বেহেশতের বারান্দা থেকে আতরের গন্ধ পেয়ে হিটলারের চেলারা দৌড়ে আসে ব্লগ ভারী করতে। সালেহীদের খবরে ব্লগ আন্দোলিত হয়। জামাতের মাইকের বিলাপ শহীদ মিনারের মৌনতা ভঙ্গ করে।

আজকে সেই দেশের মাটিতে গলিত লাশ হয়ে মাছি খাবে ..ময়লা কমদামী কাফনের কাপড়ে মাটি চাপা পড়বে এক বীর প্রতীক ..খুব আশ্চর্যের কী? তিনকোনা ছাগলের বহুগামী নিকেরা একটু পরে প্রথম পাতা থেকে এই ব্লগ সরিয়ে নেয়ার জন্য, মহামতি টিক্কা খানের জীবনী পোষ্ট করুক।
১৫. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৪৬
আফরোজ_জাহান বলেছেন: ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন
১৬. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৫৯
অচেনা সৈকত বলেছেন: কষ্ট পেয়ে মরেছেন, খোজ খবর রাখতে পারিনি বলে স্যরি। তবে কথা দিচ্ছি, আপনাকে নিয়ে আহাজারি করে আগামী ক'দিন বেশ বুক ফাটাবো। ধন্যবাদ আপনাকে...
১৭. ২৬ শে মে, ২০০৯ সকাল ১০:১০
কঁাকন বলেছেন: যাক, মরে গেছেন ভালোই করেছেন। কষ্ট পেয়ে মরেছেন, খোজ খবর রাখতে পারিনি বলে স্যরি। তবে কথা দিচ্ছি, আপনাকে নিয়ে আহাজারি করে আগামী ক'দিন বেশ বুক ফাটাবো। ধন্যবাদ আপনাকে আবারও। (এই কটা লাইনেই সব বলে দিয়েছেন পিয়াল ভাই)
১৯. ২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৪৩
সুস্ময় সুমন বলেছেন: "যাক, মরে গেছেন ভালোই করেছেন। কষ্ট পেয়ে মরেছেন, খোজ খবর রাখতে পারিনি বলে স্যরি। তবে কথা দিচ্ছি, আপনাকে নিয়ে আহাজারি করে আগামী ক'দিন বেশ বুক ফাটাবো। ধন্যবাদ আপনাকে আবারও।"

২০. ২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৪৫
সৌম্য বলেছেন: বাঙ্গালী হিসাবে লজ্বার গল্প।
২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: অনেক কষ্ট নিয়া লিখছিরে ভাই, অনেক লজ্জা নিয়াও

২১. ২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৪৯
টোকাই খান বলেছেন: যে কোন মৃত্যুই কষ্টের। তিলে তিলে নিঃশ্বেষ হয়েছেন জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত। আপনাদের রক্তে কেনা মাটিতে শান্তি পাননি। দোয়া করি যেন আল্লার দরবারে চিরশান্তিতে থাকতে পারেন।
২২. ২৬ শে মে, ২০০৯ সকাল ১১:০৪
তায়েফ আহমাদ বলেছেন: "কষ্ট পেয়ে মরেছেন, খোঁজ খবর রাখতে পারিনি বলে স্যরি। তবে কথা দিচ্ছি, আপনাকে নিয়ে আহাজারি করে আগামী ক'দিন বেশ বুক ফাটাবো। "


দেখি হৃদয়বিদারক আরো দুই একটা পোষ্ট দেয়া যায় কীনা! অনেক হিট পাবো!

নপুংসক আমাদের আর কীবা করার আছে!?
২৩. ২৬ শে মে, ২০০৯ সকাল ১১:১৩
এস রহমান বলেছেন: কষ্ট পেয়ে মরেছেন, খোজ খবর রাখতে পারিনি বলে স্যরি। তবে কথা দিচ্ছি, আপনাকে নিয়ে আহাজারি করে আগামী ক'দিন বেশ বুক ফাটাবো


অনেক অনুষ্ঠান হবে তাকে নিয়ে. শুনতে হবে অনেকের মিথ্যে আহাজারি

জাতি হিসাবে আরেকটি লজ্বার গল্প লেখা হলো
২৪. ২৬ শে মে, ২০০৯ সকাল ১১:১৯
রোহান বলেছেন: এই সব বলে আর লাভ কি :(

এই এত বছর পরেও যে দেশের স্বাধীনতা বিরোধীরা পতাকা উড়িয়ে বুক ফুলিয়ে পথ চলে, মুজাহিদ আর সাঈদী বলে ৭১ এ আমরা কিছু করি নাই, এমনকি এই বাংলা ব্লগ কমিউনিটিতেও নুমানিরে শহীদ বলে বলে মুখে ফেনা তুলে ফেলা হয় আর প্রতিবাদে ব্যান হতে হয়... সেই দেশে বীর প্রতিক রা বেঁচে থেকেই বা কি করবে.... নিজেদের রক্তের বিনিময়ের অর্জনকে নিজামী থেকে শুরু করে সদ্য দাঁড়ি গোঁফ গজানো শিবির নেতার হাতে বারবার ধর্ষিত হতে দেখার চেয়ে উনাদের মরে যাওয়াই তো ভালো...

এই লজ্জা ঘৃণার বোঝা নিয়ে বাঁচার থেকে আমাদের সবারই মরে যাওয়া ভালো..... :(
২৫. ২৬ শে মে, ২০০৯ সকাল ১১:৩৯
মহিউদ্দিন আহামেদ সৈকত বলেছেন: অন্যের দোষ দিয়ে লাভ কি? আমরা বা আপনিই কি কোন দিন খোজ নিয়েছেন আপনার পাশে পড়ে থাকা কোন হতদরিদ্র মানুষের। তবে আপনার ক্ষোভ যোক্তিক..
২৬ শে মে, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: কারে দোষ দিলাম স্যার? আমি তো উনারে ধন্যবাদ দিলাম মরার জন্য

২৬. ২৬ শে মে, ২০০৯ সকাল ১১:৫৭
সপ্ন বলেছেন: হা হা হা হাসিই পাচ্ছে । এভাবেই মারা জাবি সব। আর আমরা শালা নতূন প্রজন্ম। তারা খালি বসে বসে উহু আহা ঝাড়বো। "কষ্ট পেয়ে মরেছেন, খোজ খবর রাখতে পারিনি বলে স্যরি। তবে কথা দিচ্ছি, আপনাকে নিয়ে আহাজারি করে আগামী ক'দিন বেশ বুক ফাটাবো" সত্যি আপনাকে ধন্যবাদ । অন্তত আর কোন জামাতির লাথি খেতে হবে না কোন মুক্তিযোদ্ধা কে। তোমায় লাল সালাম যোদ্ধা।
২৭. ২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
হাসান বায়েজীদ বলেছেন: প্রতিটা লাইনে, প্রতিটা শব্দে লজ্জা আর লজ্জা...:(

২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: :(

২৮. ২৬ শে মে, ২০০৯ রাত ৮:৪৬
সেলটিক সাগর বলেছেন: না হয় সে চিঠিতে Daccaর জায়গায় Dhakaই লেখা থাকতো।
-----------------------------------------------------------------

এইটা আমার চোখেও পড়ছে কিন্তু আড়স্ঠতা কাটিয়ে কাউরে বলতে পারি নাই।

আর পিয়াল ভাই, মীর কাশেম আলীর ছেলে কি ব্লগিং করে বা অনলাইনে পরিচিত কেউ? তার পরিচয় টা জানানো যায় কি?

এই পোস্টের বিষয়বস্তু নিয়া কথা বলা সৎসাহস নাই। :(
২৬ শে মে, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: ার পরিচয় আমি জানি না

২৯. ২৭ শে মে, ২০০৯ বিকাল ৪:৪৩
মাহবুব সুমন বলেছেন: :( নিজেকে অনেক ছোট লাগে এবং লাগছে
২৭ শে মে, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: হুমম, কমরেড। কিন্তু এই দেশে মুক্তিযোদ্ধাদের এটাই নিয়তি। মেনে নিতে হবে আমাদের

৩১. ৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
মোনালিসা আক্তার বলেছেন: চোখের পানি ধরে রাখতে পারিনি পিয়াল ভাই। ধ্বংসাত্বক লিখা লিখেছেন। সব ভেঙ্গেচুরে একাকার করে গেলো। অনেক অনেক প্লাস। প্রিয়তে রেখে দিলাম। মাঝে মাঝে পড়ে কান্না করা যাবে :(
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: থ্যাঙ্কস

 

মোট সময় লেগেছে ১.৩০২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ