আমি হয়তো জানিই না আমার ফাঁসির আদেশ হয়ে গেছে!
১২ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুপুর নাগাদ খোকনের ফোন এলো। বিডিনিউজে আমার প্রাক্তন সহকর্মী। আরিফের ফোন নম্বর খুজছে।
কার্টুনিস্ট আরিফ । কি ব্যাপার! জানালো, যশোরে না কোথায় নাকি কোনো এক আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিলো, সেটার রায় বেরিয়েছে। আদালতের রায়ে তাকে দুই মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আসামী পলাতক বলে তার অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়েছে।
অদ্ভুত একটা দেশ! ছয় মাসের ওপর একটা ছেলে ফালতু একটা অভিযোগে জেল খাটলো। উচ্চ আদালত তাকে রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মদ্রোহিতা থেকে বেকসুর খালাস দিলো। সেখানে নতুন করে নিম্ন আদালতে তাকে সাজা দেওয়া হয়েছে একই অভিযোগে। এমন এক মামলায়, যার কথা আরিফ জানেই না। মানে কি! আমার নামে পাবনায় কিংবা টেকনাফে একটা মামলা হলো খুনের, আমি জানিও না। বিচারে আমার ফাসি হয়ে গেলো। হঠাৎ একদিন পুলিশ আমাকে গ্রেফতার করবে। পেপারে আসবে খুনের মামলায় সাজাপ্রাপ্ত ফেরারী আসামী গ্রেফতার। আমার ফাসি হয়ে যাবে! এর প্রতিকার কি? উচ্চ আদালতের সঙ্গে প্রান্তিক নিম্ন আদালতগুলোর সমন্বয় হবে কিভাবে? কিভাবে হেনস্থা থেকে বাচবে সাধারণ মানুষ?
প্রসঙ্গত প্রায় একই ধরণের কার্টুন ছাপা হয়েছিলো জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা কিশোর কণ্ঠে যা এক্সপোজ করেছিলেন মেহরুল হাসান সুজন
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন