পড়ুন স্ট্যানলি কুবরিকের সেই ক্লাসিক পোস্ট
সামহোয়ারে নাস্তিক-আস্তিক লড়াই বেশ পুরানো। আমি নিজেও এতে অংশ নিছি অনেকবার। তবে ট্রাজেডি হইলো ব্লাসফেমীর অপরাধে এই ব্লগে ব্যান হওয়া এখন পর্যন্ত একমাত্র ব্লগার আমি (যদিও মাল্টিপল নিক এবিউজরে কারণ হিসেবে দেখানো হইছিলো)। অমনিবাস নিকের প্রোফাইলে ভুলে আমি ডেনিশ কার্টুনগুলার একটা ইউজ করছিলাম, ছাগুগো জঙ্গীবাদি উগ্রতার জবাব দিতে। একজন ধরাইয়া দেওয়ার পর সঙ্গে সঙ্গে উইথড্র করছি, পরে ভুল স্বীকার করছি। কিন্তু সামুতে আগুন লাগায়া দিলো ছাগুরা, আমারে সেই প্রথম তারা বাটে পাইছিলো, তাই সুযোগটা ছাড়ে নাই। পরে সেই ব্যান উঠছে যদিও, তবে এইটা প্রমাণ হয়া গেছিলো যে এইসব ধর্মানুভূতি এইসব জামাত শিবিরের পেইড ব্লগাররা সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। কারণ আমার অপরাধ দেখাইতে গিয়া তারা সেইম কার্টুন লাল রংয়ে রাঙাইয়া পোস্টে পোস্টে ব্যবহার করছে, তখন নবীজির অবমাননা হয় নাই।
এরপর সেইম গ্রুপটাই প্রথম আলোরে এক হাত নিতে কার্টুনিস্ট আরিফরে নিয়া সামুতে আগুন লাগাইয়া দিছিলো। এই ব্যাপারে কমরেড স্ট্যানলি কুবরিক একটা সামারি পোস্ট করছিলেন। সেইটার লিংক দিলাম। আর সামুর স্টিকি পোস্টে বুদ্ধিজীবি ও রাজনৈতিক বিশ্লেষক সাজা অনেক ছদ্মবেশী ছাগুর লেঞ্জা বাইরাইয়া পড়ছে। সাধারণ ব্লগারদের কাছে তাদের আসল রূপটা উন্মোচিত, যা আমরা অনেকে বইলাও প্রমাণ করতে পারতেছিলাম না। এই সুবিধাটুকু কইরা দেওয়ার জন্য কর্তৃপক্ষরে প্রাণঢালা অভিনন্দন।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


