আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

আন্তর্জালে জামাত-শিবির : স্বাধীনতাবিরোধী প্রচার ও প্রতিরোধের চার বছর

২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৩

শেয়ারঃ
12 0

ক.

খুব সহজ একটা পরীক্ষা দিয়ে ব্যাপারটা যাচাই করে নিতে পারেন। মুক্তিযুদ্ধের ওপর একটি পোস্ট লিখুন। কিংবা সেটাও ঝামেলার মনে হলে মুক্তিযুদ্ধের কোনো একটি পোস্টে ঢু মারুন। পোস্টের প্রতিক্রিয়ায় অবধারিত মন্তব্য দেখবেন শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ, শেখ হাসিনা কিংবা ছাত্রলীগের সমালোচনায়, নিদেনপক্ষে ভারতের। লেখককে নিশ্চিতভাবেই পোস্টের সঙ্গে নিতান্ত অপ্রাসঙ্গিক অনেক বাকোয়াজি সইতে হবে। সেখানে পাল্টা কিছু বলার পর আপনি আওয়ামী লীগ সদস্য হিসেবে চিহ্নিত হবেন। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা দলটির মতো আপনারও পৈত্রিক সম্পত্তি বলে মশকরা চলবে। খুব খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এসব মন্তব্যের গোপন বার্তাটা- মুক্তিযুদ্ধ ব্যাপারটা একটি রাজনৈতিক সংঘর্ষ মাত্র। এর সঙ্গে জড়িতরা কেউই সৎ নন। ভারতের সমর্থনে পাকিস্তান ভাঙ্গার সফল চক্রান্তটি সেরে, বাকশালের ব্যানার টানিয়ে দেশটা লুটেপুটে খেয়েছে তারা। বেশ বিশ্বাসযোগ্যভাবেই তারা এসব বলে যা অন্য পাঠকদের মননে সূক্ষভাবে বিভ্রান্তি ঢোকানোর অপপ্রয়াসমাত্র। এই স্লো পয়জনিংটা পরিকল্পিত এবং একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা করে আসছে। দলটির নাম জামাতে ইসলামী। এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাই মূলত বেশী একটিভ। তা স্বাধীনতার স্বপক্ষের শক্তির চরিত্রহানী করে তাদের কি লাভ? স্রেফ নিজেদের স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসেবে চিন্হিত হয়ে যাওয়ার প্রতিষেধ হিসেবে, কবচ হিসেবে ব্যবহার। ওই খারাপ লোকগুলো স্রেফ রাজনৈতিক বিরোধীতার জন্য তাদের নুরানী চেহারার মুমিন নেতাদের মিছেমিছি রাজাকার বলে গালি দেয়- এই তত্বটা জায়েজ করা।

খ.

বছর চারেক আগে পরিস্থিতি এর চেয়েও খারাপ ছিলো। ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলছি কারণ এই নোংরামীর এই জঘন্য কীর্তিকলাপের স্বাক্ষীদের অন্যতম আমি। বাংলা কম্যুনিটি ব্লগের যাত্রাশুরুর সঙ্গে সঙ্গেই যেমন ইচ্ছে যা খুশী বলার মঞ্চটা দখলের জন্য মরিয়া হয়ে নামে জামাতিরা। কাব্য চর্চার জন্য বেছে নিয়েছিলাম ব্লগকে, প্রথম পোস্টের পরই ঘাট মানতে হলো। মুক্তিযোদ্ধারা খারাপ, আমাদের জাতীয় সঙ্গীত কেনো রবীন্দ্রনাথ লিখবে, বদলানো দরকার, একুশে ফেব্রুয়ারী-ষোলই ডিসেম্বর শহীদ মিনার আর স্মৃতিসৌধে ফুল দেওয়া বেদাতি কাজ- হিন্দুয়ানি। মাথাটা স্রেফ খারাপ হয়ে গেলো। কবিতা শিকেয় রেখে মুক্তিযুদ্ধ ভিত্তিক পোস্ট নামাতে শুরু করলাম। কিন্তু সবকিছুর জন্যই এদের হাস্যকর জবাব তৈরি থাকে। মতিউর রহমান রেন্টু, মেজর ডালিম, মেজর জলিলের বই থেকে উদ্ধৃতি। মওদুদীর পর এসবই যেনো সহীহ মুক্তিযুদ্ধনামা। মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলো স্বাধীনতা না, তাই আত্মসমর্পণ করেছে; স্বাধীনতার আসল স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী, তাকে ভারতে বন্দী করে রেখেছিলো আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী নেতাদের ফুর্তির ফুটেজ দিয়ে জহির রায়হান স্টপ জেনোসাইড বানিয়েছিলেন, তাই তাকে মেরে ফেলে র, হুমায়ুন আহমদের উপন্যাসের উদ্ধৃতি দিয়ে শেখ মুজিব ৭ মার্চ জিয়ে পাকিস্তান বলেছেন- এলাহী সব আবিষ্কার। পাকিস্তানীরা কেনো ওসমানীর কাছে সারেন্ডার করলো না- প্রশ্নের শেষ নেই। শুধু মুক্তিযুদ্ধ? এরপর স্বাধীন দেশে শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছেন, ডালিমের বউকে রেপ করেছেন, সুলতানা কামালকে তুলে নিয়ে বিয়ে করেছেন, দেশে দুর্ভিক্ষ আর মুজিবের ছেলেরা সোনার মুকুট পরে বিয়ে করে, সিরাজ শিকদারকে মারার পর সংসদে দাড়িয়ে মুজিব দম্ভোক্তি করে- কোথায় আজ সিরাজ শিকদার? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

গ.

প্রত্যেকটি অপপ্রচারের জবাব দেওয়া হয়েছে। প্রতিটির। তাতে কি ভবি ভোলে! আরে ফিরোজ কামাল যে ইতিহাস লিখে গেছেন তার কাছে অমি রহমান পিয়ালের পোস্ট তো নস্যি। রেন্টু জানেন আওয়ামী লীগের হেসেলের খবর, সেটা আমরা কিভাবে জানবো! কিন্তু জামাতিরা থামে না। তবে গতি কমে, থমকায়। প্রতিরোধে যোদ্ধা বাড়ে। জন্ম নেয় এ-টিমের মতো কালজয়ী যোদ্ধাদল। ব্লগে ব্লগে নীতিমালা আসে, স্বাধীনতা বিরোধী পোস্ট করা যাবে না। সরাসরি হাবিজাবি লেখা তাই বন্ধ। তবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। অন্যভাবে, সূক্ষ কৌশলে। এবং ইতিহাস হাতড়াতে গিয়ে আবিষ্কার করি- এই সব ইংরেজিতে আরো আগে থেকেই চালাচ্ছিলো তারা। ইসা খা, তাজ হাশমী এবং মুফাখ্খারুল ইসলাম ইত্যাদি পোষা বুদ্ধিজীবিদের ব্যবহার করে। ফিরোজ কামালরা অনুবাদক মাত্র। আর সেগুলোই চলে কপি পেস্ট। দায়িত্ব নিয়েই বললাম কপি পেস্ট। না হলেও ১০টি পোস্ট দেখেছি আমি শেখ কামালের ব্যাংক ডাকাতি নিয়ে। ১৯৭৬ সালের টাইপোটা আর সংশোধন হয় না। সেইসব লেখনীরও প্রতিবাদ হয়েছে, কিন্তু প্রচারে আসেনি। বাংলায় হিসেবেটা পুরোপুরি উল্টো, উল্টে গেছে পাশার দান। জামাতি প্রচারণা হালে পানি পায় না তুমুল প্রতিরোধে। শুরুতে ধীর গতিতে হলেও এখন সরাসরি-উদ্দাম-গদাম। প্রমাণ তারা হাড়ে হাড়ে পেয়েছে গত নির্বাচনে। তারুণ্য তাদের বিচার দাবি করেছে ব্যালটে। এই মনোভাবে আন্তর্জলে জামাতি নেতাদের মুখোশ খোলা কার্যক্রমের অবদান মোটেও কম নয়, হেলাফেলার নয়।

ঘ.

এর প্রেক্ষিতটা যাচাই করতে গিয়ে উপলব্ধি করলাম আসলে প্রোপোগান্ডাটুকু একদম শুরু থেকেই চালিয়ে যাচ্ছে জামাতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনগুলো। শুরুতে নিজেদের পিঠ বাচাতে, সেনা শাসকদের পৃষ্ঠপোষকতায় পায়ের নীচে জমিন পেতে ও তা শক্ত করতে এবং এরপর ক্ষমতায় যাওয়ার মোক্ষ নিয়ে। জবান বদলায়নি- এতই শক্ত ঈমান এসব বেঈমানের। এখন সেই একই সর্বরোগহরা মহৌষধীর প্রয়োগ যুদ্ধাপরাধীর বিচার ঠেকাতে। আওয়ামী লীগ জামাতকে নির্মূল করতেই নাকি যুদ্ধাপরাধীদের বিচারের আওয়াজ তুলেছে- এটা একটা রাজনৈতিক চাল মাত্র। সব দলেই যুদ্ধাপরাধী আছে, শেখ হাসিনার বেয়াইও রাজাকার- বোলের শেষ নেই। কমনসেন্স বলে স্বাধীনতার বিরোধীতাকারী দল মুক্তিযুদ্ধে মাত্র চারটি। মুসলিম লিগ, জামাতে ইসলামী, নেজামী ইসলামী ও পিডিপি। এর মধ্যে বাকিগুলোর অস্তিত্বমাত্র নাই জামাত ছাড়া। অন্যগুলো বিলীন এখানে ওখানে, শুধু মাত্র জামাত মুক্তিযুদ্ধ সময়কার বুদ্ধিজীবি হত্যাকারী আলবদর হাইকমান্ডের পুরোটার নেতৃত্বে এবং বিশ্বাসঘাতক শিরোমনি গোলাম আযমের পিরানীতে এককভাবে সক্রিয়। তো এদের লাইন ধরে বিচার করা হলে যদি জামাতের বারোটা বাজে, সেটার দায় কার? তাদের প্রতিটি মিথ্যার স্বরূপ উম্মোচিত হচ্ছে, মানুষ জানছে সত্যিটা। বিভ্রান্তি কেটে যাচ্ছে নতুন প্রজন্মে। এজন্য অন্তর থেকে সশ্রদ্ধ অভিবাদন সেইসব লড়াকু যোদ্ধাদের- যারা ভার্চুয়াল জগতে জামাত ঠেকানোকেই ধর্ম মেনেছেন। সমুন্নত রেখেছেন মুক্তিযুদ্ধের মর্যাদা, লাল- সবুজের মান।


ঙ.

ব্লগার দেশীপোলার কাছে ঋণী ছিলাম। খুব ছোট্ট কিন্তু বাস্তবসম্মত একটা জিজ্ঞাসা ছিলো তার। ইন্টারনেটে জামাতি প্রচারণা ও পরিকল্পনার বিষদ তুলে ধরে জানতে চেয়েছিলেন, চিহ্নিত স্বাধীনতাবিরোধীদের উত্তর প্রজন্ম যারা এই রাজনীতিতে আছে তাদের সংশোধনের উপায় কি? শেকড় শক্ত করতে জামাতের দীর্ঘ যে বিনিয়োগ নানা খাতে সেগুলোরই বা গ্রহণযোগ্য মোকাবেলা কি? তাৎক্ষণিক উত্তর দেওয়া হয়নি, ভেবে পরে বলবো বলে চলে এসেছিলাম। আজ এই পোস্টটা লিখতে গিয়ে তার কথা স্মরণে এলো। উত্তরটাও। শাদ্দাদের বেহেশত নিয়ে একটি গল্প আছে ইসলামী গ্রন্থে যা অনেকটা এরকম : ধনের বলে ক্ষমতাবান এই বাদশাহ বিশাল এক সূরম্য প্রাসাদ বানিয়ে তাতে ভোগ বিলাসের সব হালনাগাদ উপকরণ জুগিয়ে তা বেহেশত বলে দাবি করেছিলো। সুবাদেই নিজেকে ঈশ্বর বলে দাবি তার। ক্ষমতাবানদের অনুসারী জোটে, কিছু বিভ্রান্তও অনুগামী হয়। এক সময় ঐশীবলে ভেঙ্গে যায় সে প্রাসাদ, অনুসারীরাও বুঝে যায় এ আদতে এক ইউটোপিয়া ছিলো মাত্র। মোহ ভাঙ্গে তাদের। একইভাবে ধর্মের গন্ধম খাইয়ে জামাত যে বিশাল কর্মী সমর্থক গোষ্ঠীর অনুগামীতা পেয়েছে, তা একটা বড় ধাক্কা খাবে যদি এর মূল নেতৃত্ব এই দেশের স্বাধীনতার বিরোধিতাকারী প্রকারান্তরে যুদ্ধাপরাধী বলে প্রমাণিত হয়। শাস্তি পায়। ইতিহাসের এই ফাকা জায়গাটা চটজলদি পূরণ হয়ে গেলে আগামী প্রজন্মে এর সদস্যভুক্তি প্রজননভিত্তিকই হবে, অন্যভাবে নয়। আন্তর্জালে প্রতিরোধের সাফল্য তাই এবার যুদ্ধাপরাধীদের বিচারে অনুদিত হোক।

(লেখাটি আমার ব্লগেও প্রকাশিত)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কয়দিন আগে আমি টিভি দেখে ভয় পেয়েছি। আসল দোষিরা কিন্তু তালিকায় নেই :(
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: তালিকাটা কি রকম?

২. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩১
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: খুবই পরিষ্কার কথা বলেছেন..............................প্লাস।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ, প্লাস মাইনাসটা জরুরী না এই কারণে যে এই পোস্ট কমে ৫০টা মাইনাস খাবে- সামুতে জামাত-শিবির এতটাই বেড়েছে

৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৩
হাসান শহীদ ফেরদৌস বলেছেন: যাদের কানে এই কথা পৌছলে কিছু হতে পারে, তাদের দিকে তাকিয়ে আছি। এখন পর্যন্ত বিশ্বাস নিয়ে ধৈর্য্য ধরে তাকিয়ে আছি।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: বিশ্বাসই সম্বল কমরেড, তবে চেতনার আগুন যেন না নেভে, ষড়যন্ত্র মোকাবেলায় ভীষণ জরুরী তা

২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪০
কিবর বলেছেন: আসলে যুদ্ধাপারাধী কে বা কারা। কোন বিশেষ দল এ অপরাদের সাথে জড়িত নাকি কিছু সংখ্যক মানুষরুপী শয়তান।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: কিছু মানুষরূপী শয়তান একটা বিশেষ দলে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এই অপরাধে যুক্ত

৬. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪১
লড়াকু বলেছেন: লেখাটা আমার ব্লগে পড়েছিলাম ...

১০০+
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ, পোস্টে সেটা উল্লেখ করেছি অবশ্য

৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪২
পড়ুয়া_পড়ুয়া বলেছেন: সিরাজ শিকদারকে মারার পর সংসদে দাড়িয়ে মুজিব দম্ভোক্তি করে- কোথায় আজ সিরাজ শিকদার? করে নাই ? এটা অপপ্রচার ?
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন: অপপ্রচারটা এরকম, সিরাজ শিকদার নিহত হবার পরদিন মুজিব সংসদে দম্ভোক্তি করেছিলেন...
সত্যিটা হচ্ছে সে বছর ২৫ জানুয়ারি সংসদ অধিবেশন বসে, বাকশাল ঘোষনার বক্তৃতার মাঝামাঝি সংলাপটা ছিলো। আল কোরআনের একটা আয়াত নিয়া ফালাফালি করা গুনাহ, তার আগে পরের গুলাও জানতে হয়। জামাত শিবির এই বাক্যটা বলে কিন্তু তার আগে পরের লাইনগুলা না। ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী পাস করানোর পর তার দ্বিতীয় বিপ্লবের (বাকশাল) বিশ্লেষণ করার এক পর্যায়ে (বক্তৃতার মাঝামাঝি) মুজিব বলেন : স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার পর যারা এর বিরোধীতা করেছে, যারা শত্রুর দালালী করেছে, কোনো দেশেই তাদের ক্ষমা করা হয় নাই। কিন্তু আমরা করেছি। আমরা তাদের ক্ষমা করে দিয়ে বলেছি দেশকে ভালোবাসো। দেশের স্বাধীনতা মেনে নাও। দেশের কাজ করো। কিন্তু তারপরও এদের অনেকে শোধরায়নি। এরা এমনকি বাংলার স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করতে বিদেশ থেকে টাকা নিচ্ছে। ওরা ভেবেছে আমি ওদের কথা জানি না! একজন রাতের আঁধারে মানুষ মেরে যাচ্ছে আর ভাবছে তাকে কেউ ধরতে পারবে না। কোথায় আজ সিরাজ শিকদার? তাকে যখন ধরা গেছে, তখন তার সহযোগীরাও ধরা পড়বে। আপনারা কি ভেবেছেন ঘুষখোর কর্মকর্তাদের আমরা ধরবো না? যারা বিদেশীদের থেকে টাকা নেয় তাদের আমরা ধরবো না? মজুতদার, কালোবাজারী আর চোরাকারবারীদের ধরবো না? অবশ্যই ধরবো। এটা শুধু সময়ের ব্যাপার। তারা কিছুই হজম করতে পারবে না। ইনশাল্লাহ, অপরাধী একদিন ধরা পড়বেই…’।

কি বুঝলেন?

৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৩
লড়াকু বলেছেন: ২টা ছাগু অলরেডি মাইনাস দিসে। সবগুলা নিক থেইকা একটা কইরা মাইনাস দিয়ে যাবে।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: সেটাই :)

৯. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৫
আ িম অমার বলেছেন: হে হে অমি ভাই আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। =p~ =p~ =p~ =p~ । জামায়াত-শিবির কোন গাছের পাতা না যে আপনি ফু দিবেন আর উড়ে যাবে।আর যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছেন!!!!!!!! :P :P :P
ওই আশা ছেড়ে দিন।নিশ্চিত থাকতে পারেন,আওয়ামীলীগ যুদ্ধাপরাধীদের বিচার জীবনেও করবেনা আর করতে পারবেওনা।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: আমার খুব ভালো লাগতাছে আপনারে হাসাইতে পাইরা, হাসলে হার্ট ভালো থাকে। লন এইটাও পড়েন :

টুইস্টিং দ্য ফ্যাক্টস : জামাতি স্টাইল

১০. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৭
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: ভিজিটর লিস্ট মাঝে মাঝে প্রকাশ করুন। দেখি তাদের কয়টা নিক...

২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: আরে নাহ, তাদের সবাই চিনে

১১. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৮
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: রাজাকাররা আবার এক্টিভ হচ্ছে। একটা অলরেডি সামনে চলে এসেছে...
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: :) আমারে আর কি দেখাইবেন, আপনারা দেখেন, সামলান, আমি আছি সঙ্গে

১২. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫০
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ধর্মের গন্ধম খাইয়ে জামাত যে বিশাল কর্মী সমর্থক গোষ্ঠীর অনুগামীতা পেয়েছে, তা একটা বড় ধাক্কা খাবে যদি এর মূল নেতৃত্ব এই দেশের স্বাধীনতার বিরোধিতাকারী প্রকারান্তরে যুদ্ধাপরাধী বলে প্রমাণিত হয়। শাস্তি পায়।

বারবার প্রতিধ্বনি করতে চাই কথাগুলোর। +++++
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

১৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫১
লড়াকু বলেছেন: আ িম অমার বলেছেন: হে হে অমি ভাই আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। =p~ =p~ =p~ =p~ । জামায়াত-শিবির কোন গাছের পাতা না যে আপনি ফু দিবেন আর উড়ে যাবে।

হ, ঠিকই কইছোস ছাগুর বাচ্চা, জামাত শিবির গাছের পাতা না, তাই লাত্থির উপ্রে রাখতে হয়।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৫

লেখক বলেছেন: হাহাহা

১৪. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তালিকা আমি দেখিনি, ওরা জোর গলায় বলেছে এবং ওরা দেশদ্রোহী ছিলনা তারা নাকি দেশের হয়ে যুদ্ধ করেছে।

একুশে টিভে থেকে ফোন করে তত্ব দেওয়ার পরও তারা বলেছে সব ভুয়া প্রমাণ দেখান।

প্রমাণ নাকি নেই :(
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন: রসিক লোক

১৫. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৩
আ িম অমার বলেছেন: হে হে পিয়েল ভাই ভয় পেলেন নাকি??? B-) B-) B-)
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: ক্যান আপনে কি ভয় দেখাইতেছেন?

১৬. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৭
আ িম অমার বলেছেন: @লড়াকু , কি দিন আইলো ভাই লেংড়া কয় লাথি দিমু!!!!!!!!!!!১ :D :D :D :D :D :D :D :D :D :D B-) B-) :) :) :) :)
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: আ িম অমার , আমরা অন্য কাজে বিজি আছি, তুমি পরে আসো। এর মধ্যে শান্তি কমিটির চেয়ারম্যানসহ ৫ জন রাজাকারের নাম মুখস্ত করতে থাকো, পুলাপাইন জিগাইতে পারে

১৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০২
আ শী ষ বলেছেন: জামাত ঠেকানোই হোক আমাদের ধর্ম।।।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: স্বাধীনতা বিরোধী চেতনার শিকড় উৎপাটন

১৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০২
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: সকলের দৃষ্টি আকর্ষণ।

একজনকে ব্লগারকে একা পেয়ে অনেকগুলি ছাগু গুতাঁনি শুরু করেছে। অনুগ্রহ করে এর পাশে দাঁড়ান...

Click This Link

@ আ িম অমার, কয়েকটা যুদ্ধাপরাধীর নাম বলতো দেখি.... না পেঁচাইয়া স্ট্রেট আনসার দিবা...
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: :)

১৯. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৩
নাজমুল আহমেদ বলেছেন: এ লড়াই থামবে না পিয়াল ভাই
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: লড়াই থামবে না, তবে শেষ করতে হবে

২০. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৪
যোগী বলেছেন: ঠিক ঠিক ঠিক ++++
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: :)

২১. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৫
আ শী ষ বলেছেন: ভাবতেছি এই লেখাতেই আজ রাত পার করমু। দেখি কে কি কমেন্ট করে।

জামাত ঠেকানোই হোক আমাদের ধর্ম। পুনরাবৃত্তি।
২২. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১০
আ িম অমার বলেছেন: @নিউক্লিয়াস.এই নতুন ধর্ম কবে থেইকা চালু করলেন ভাইজান????

আপনার মাথাটা ঠিক আছেতো???
২৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৪
জানজাবিদ বলেছেন: "আগামী প্রজন্মে এর সদস্যভুক্তি প্রজননভিত্তিকই হবে"....................চমৎকার অবজার্ভেশন!
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: থ্যাংকু :)

২৪. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৫
মোঃ রফিকুল ইসলাম বলেছেন: জামায়াত নেতারা যুদ্ধাপোরাধী এটাই প্রমান করতে চেয়েছেন?আপনি নিশ্চই ডিজি-টাল।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: আপনি যদি অ্যানাল-গো হন, তাইলে আমি ডিজি-টাল।

প্রোফাইলে এই ছবি লাগাইছেন ক্যান ? জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)

২৫. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৫
আ শী ষ বলেছেন: @আ িম অমার: "ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না"
২৬. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৮
আঁতেল বলেছেন: ব্লগ খুললেই জামাত আর জামাত। আচ্ছা জামাত ছাড়া কি আর অন্য কিছু নাই। দেশ আজ মহা বিপদগ্রস্থ। একদিকে জলবায়ু পরিবর্তনে দেশের অনেকখানি তলিয়ে যাচ্ছে অপর দিকে আমার মত বেকারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এসব নিয়ে কোনো ব্লগ নাই। শুধু জামাত আর জামাত শিবির X( X( X(
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)

২৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৯
লড়াকু বলেছেন: @আ িম অমার: ছাগুর বাচ্চা তুই তো আগেই খাসি হইয়া আছোস নাইলে *চিতে লাত্থি দিয়া বুঝাইতাম আমি ল্যাংড়া কিনা।
২৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২২
আ শী ষ বলেছেন: আঁতেল বলেছেন: ব্লগ খুললেই জামাত আর জামাত। আচ্ছা জামাত ছাড়া কি আর অন্য কিছু নাই। দেশ আজ মহা বিপদগ্রস্থ। একদিকে জলবায়ু পরিবর্তনে দেশের অনেকখানি তলিয়ে যাচ্ছে অপর দিকে আমার মত বেকারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এসব নিয়ে কোনো ব্লগ নাই। শুধু জামাত আর জামাত শিবির X( X( X(
২৯. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৩
আ িম অমার বলেছেন: @নিউক্লিয়া
হে হে কলা পাইলে তারপরই তো খাইবেন।গুগল এ যেয়ে কলা খুজেন তারপর পাইলে খেয়ে নিয়েন। ;) ;) ;) ;)
৩০. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৫
আ শী ষ বলেছেন: ব্লগে একটা নির্বোধ এর সন্ধান পাওয়া গেছে।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৩

লেখক বলেছেন: মাত্র একটা?

৩১. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩১
আলিম আল রাজি বলেছেন: যথারীতি অসাধারণ পিয়াল ভাই। যদিও প্লাস মাইনাস কোন ব্যাপার না, তারপরেও এক হাজারটা প্লাস দেওয়া গেলে এক হাজারটাই দিতাম।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৩২. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪১
অচেনাসময় বলেছেন: ধন্যবাদ পিয়াল ভাই

যুদ্ধপরাধের বিচারের কার্যক্রম যতই এগিয়ে যাবে ততই বেড়ে যাবে জামাত-শিবিরের গাত্রদাহ। ইতোমধ্যে শুরু হয়ে গেছে জামাত-শিবিরের গাত্রদাহ।

ওদের ভন্ডামী রুখতে হবে।

২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ওদের ভন্ডামী রুখতে হবে।

৩৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪২
ত্রিশোনকু বলেছেন: তবে দূ:খের ব্যাপার হ'ল বর্তমান সরকারের যুদ্ধাপরাধীদের বিচার করার না আছে সদিচ্ছা আর না আছে সৎ সাহস।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: এতটা কনফিডেন্টলি এই কনক্লুসন দেওয়ার সময় হয় নাই ভাই

২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: পাগলা কুত্তা হয়া গেছে শালারা

৩৫. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৪
শয়তান বলেছেন: নিজামির মুখে মুতলেও ইদানিং অনেকের বুকে পেইন উঠে :)
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: কমেন্ট অব দ্য ডে =p~

৩৬. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০০
আ শী ষ বলেছেন: পিয়াল ভাই কমেন্টের উত্তর দেয়া শুরু করেছেন।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: দিই তো!

৩৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৭
আমি ভালো ছেলে বলেছেন: হেহে :P অমি ভাই ঐ খানেও + এইখানেও :)
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: :)

৩৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২০
অগ্নি পুরুষ বলেছেন: সামুতে আজকাল ঢুকলেই মেজাজ খারাপ হয়ে যায়; জামাতী ছাগুতে পুরা সামু এখন ছাগলের খোয়াঁড়। এ-টিমের আবার এক্টিভ হওয়া দরকার
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: এ-টিম এখন মিথ, তাদের দরকারও নাই। সাধারণ ব্লগাররাই যথেষ্ট তাদের প্রতিরোধে, তারা যথেষ্টই সচেতন

২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: চলবে, শেষ করেই থামবো

৪০. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২
আমি ভালো ছেলে বলেছেন: এ টিমের মেম্বার হইতাম চাই :)
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: এ টিম বইলা কিছু নাই :)

৪১. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
হাসান শহীদ ফেরদৌস বলেছেন: জনতার সংগ্রাম চলবেই।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: ফিডব্যাকের নীলনকশা গানটা মনে করাইয়া দিলেন।

৪২. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০
অগ্নি পুরুষ বলেছেন: লেখক বলেছেন: এ-টিম এখন মিথ, তাদের দরকারও নাই। সাধারণ ব্লগাররাই যথেষ্ট তাদের প্রতিরোধে, তারা যথেষ্টই সচেতন

সাধারণ ব্লগার বলতে কিছি নাই এখন,সবাই জামাতী মিথ্যা প্রচারণায় তাল মিলায়...আপনি পোস্টগুলো ও তার কমেন্টগুলো ভাল করে খেয়াল করলেই তা দেখবেন...
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন: জনগনই এখন এ-টিম, অন্যভাবে বললে এ-টিম তাদের মাঝেই আছে

৪৩. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০
হোদল রাজা বলেছেন: পিয়াল ভাই, অনেক সময়ই ইতিহাসে দেখছি শয়তান সাংঘাতিক ক্ষমতাবান।

ষড়যন্ত্র করছে অবিরাম। ৫২,৬৯,৭১,৭৫ বা সবসময়! কখনও বুদ্বিজীবি হত্যা, কখনও খুন/রগকাটা রাজনীতি, বোমের রাজনীতি আমদানি, কখনও বাংলা ভাই, জেএমবি/হরকাতুল জিহাদ নিয়োগ, কখনও বিরোধীদলের টপ রাজনীতিবিদদের হত্যা, কখনও বা প্রসাদ ষড়যন্ত্র করে ক্ষমতায় গিয়ে চরম ক্ষমতা বাড়ানো বা জাল সব জায়গায় ছড়ায়ে দেয়া!

তারপরও সময়ে প্রমানিত হইছে শয়তান শয়তানই।



*এই কমেন্টটা আরেকটা ব্লগে করছি!
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: হ পড়ছি, তবে ব্লগার শয়তানরে বাদ দিলে, বাকি সব শয়তান আসলেই শয়তান

৪৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫
রাহা বলেছেন: বি.দৃ.আ. ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন চলছে. আপনার কোন নিজস্ব ব্লগ থাকলে নিচের লিংক গিয়ে আপনার ব্লগের লিংকটি দিন - ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: লিঙ্ক বিপননে আমার আপত্তি নাই, তবে আপনার কাছ থেকে এই পোস্ট অপ্রাসঙ্গিক মন্তব্য একদমই আশা করি নাই

৪৫. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৫
অচেনা সৈকত বলেছেন: + জনতার সংগ্রাম চলবেই।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: চলবেই

৪৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৬
দ্রীঘাংচু বলেছেন: আ িম অমা@- গোআ কি বেশি কুর্কুরাইতেছে? উদ্লা কৈরা খাড়াইতেছো যে?
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: হাহাহাহা

৪৭. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০৭
বুড়া শাহরীয়ার বলেছেন: জয় হিন্দ.........থুক্কু জয় বাংলা।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: আগেরটায় কি সমস্যা বুড়া মিয়া, আপনার নবী আবুল আলা মওদুদী তো একসময় গলা ফাটাইয়া জয় হিন্দ বলতেন, আর তার উম্মতরা জয় বাংলা কখন বলতো জানেন? মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত করতে, অস্ত্র নামাইলেই পাকিস্তান জিন্দাবাদ কইয়া লাফাইয়া পড়তো

৪৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৬
রোহান বলেছেন: হ্যাটস অফ বস...

৭ নাম্বারের রিপ্লাইয়ে জাঝা :)
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১০

লেখক বলেছেন: :)

৪৯. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৫
ভালো বলেছেন: "ধর্মের গন্ধম খাইয়ে জামাত যে বিশাল কর্মী সমর্থক গোষ্ঠীর অনুগামীতা পেয়েছে, তা একটা বড় ধাক্কা খাবে যদি এর মূল নেতৃত্ব এই দেশের স্বাধীনতার বিরোধিতাকারী প্রকারান্তরে যুদ্ধাপরাধী বলে প্রমাণিত হয়। শাস্তি পায়...."


আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রচুর গবেষণা করেছেন এবং আপনার আচরনে এটাও মনে হয় যে জামাত-শিবির সম্পর্কেও আপনার ভালো পড়াশুনা আছে । এই ধারনার ওপর ভিত্তি করে আমি কিছুটা হতাশ হলাম আপনার উচ্চাশা দেখে ।

শিবিরের সিলেবাসে খুব গুরুত্বপূর্ন কিছু পড়ার বিষয় হলো, মিশরে প্রতিষ্ঠিত ইখওয়ানুল মুসলিমুন বা মুসলিম ব্রাদারহুডের ইতিহাস । কারাগারে রাতদিন বইটা একেবারে কচি বয়সের কর্মীদেরকে পড়িয়ে "মাথা খারাপ" করে দেয়া হয় । "উমর তিলমিসানী ও ইখওয়ান" বইটা সদস্য সিলেবাসের । হাসানুল বান্নার ডায়েরী ছেলেপেলে শখ করে কাড়াকাড়ি করে পড়ে । বারবার পড়ে । সাইয়েদ কুতুব শহীদ সহ ইখওয়ানুল মুসলিমুনের কেন্দ্রীয় ছয়-ছয়জন শীর্ষনেতৃত্বকে একসাথে ফাঁসি দিয়েছিলো ধর্মনিরপেক্ষ নাসেরের সরকার । (ব্যাপরটা বুঝতে চাইলে এভাবে ভাবেন, জয়-হাসিনা-রেহানা-আশরাফ-নানক-মতিয়া অথবা তারেক-আরাফাত-খালেদা-দেলোয়ার-সাকারা যদি একসাথে নাই হয়ে যায়, আওয়ামীলীগ-বিএনপির অস্তিত্ব কোথায় গিয়ে দাড়াবে ? )

........ এবং আশংকার কথা হচ্ছে, জামায়াতের বিরুদ্ধে একাত্তরের অভিযোগগুলি থাকবার পরেও প্রতিটা শিবিরকর্মী বা জামাতকর্মী এমনভাবেই ব্রেনওয়াশড হয়ে আছে যে, তারা ইখওয়ানুল মুসলেমিন ও জামায়াতে ইসলামীকে শতভাগ একই আদর্শের ইসলামী আন্দোলন বলে মনে করে । মাওলানা মওদুদী আর হাসান আল বান্নার যোগাযোগের চিঠিপত্রের সংকলন ও রয়েছে ।

জামায়াত-শিবির ক্যাডারভিত্তিক বা স্তরভিত্তিক সংগঠন । খুব নিয়মিতভাবে এখানে নেতৃত্বের পরিবর্তন ঘটে । ব্যক্তির ওপর সংগঠন নির্ভরশীল না একেবারেই । বর্তমান শীর্ষ নেতাদের অনুপস্থিতি জামাত-শিবিরে হয়তো কিছুটা শোকের সৃষ্টি করতে পারে, ব্রাদারহুডের শীর্ষনেতাদের জন্য যেমনটা আজও মনে হয়.... সংগঠনকে বিলীন করে দেওয়া বা কর্মীদেরকে বিমুখ করে দেয়াটা কি আসলেই সম্ভব হবে ?

২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: তা-ই!! একটা স্বাধীনতাবিরোধী দলের আইনসিদ্ধ অভিভুক্তি এর নতুন রিক্রুটমেন্টে বাদ সাধবে, এটা আমি বিশ্বাস করি, খুব কনফিডেন্টলি বিশ্বাস করি। এই দেশের সিংহভাগ মুসলমানের ইসলাম চর্চার জন্য জামাতে ইসলামী খুব জরুরী কিছু না।

২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: থ্যাঙ্কু

৫২. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৫
আশরাফ মাহমুদ বলেছেন: সবসময় নিরব সমর্থন ছিল, থাকবে; ছাগু দৌড়ানি চলবেই।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: নিশ্চয়ই চলবে

৫৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৪
পড়ুয়া_পড়ুয়া বলেছেন: দূঃখিত , ব্যস্ত ছিলাম। আপনি কি সিরাজ শিকদারের ব্যপারে মুজিবের বক্তব্য পুরোটা দিয়েছেন ? না দিলে টেম্পারিং দোষে নিজেও কি দুষ্ট হলেন না ? লাল ঘোড়া দাবড়ে দেবেন না মুজিব ? সে লাইনটা কই ? হাওয়া ? নাকি দম্ভোক্তি প্রকাশের ভয় ? নাকি এটাও প্রোপাগান্ডা ? আপনি মন্তব্য করলে পোস্টের ব্যাপারে আমার মত জানাবো ।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১২

লেখক বলেছেন: লাল ঘোড়া দাবড়ে দেব- এটা মুজিব পল্টন ময়দানে ভাসনে বলছেন, এটা যতটা না মাওবাদীদের উদ্দেশ্যে তারও বেশী জাসদকে

২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: আর আপনার রাজনৈতিক জ্ঞান সম্পর্কে আমি খুব একটা ইমপ্রেসড না, এত ভাসা ভাসা জ্ঞান নিয়া তর্ক করবেন কি? আপনার মত তাই খুব একটা গুরুত্বপূর্ণ না আমার কাছে

৫৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩১
মেঘ বলেছেন: যে কোন জামাতীরে .....মারছি একাই......সবসময়......জামাতীরা আমাদের ত্যাগকৃত তরলে ডুবে গেল কত না বার......
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০০

লেখক বলেছেন: =p~ =p~ =p~

৫৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৯
কায়েস মাহমুদ বলেছেন:


@ব্লগার ভালো

সাইয়েদ কুতুব,মুহাম্মদ কুতুব, হুদাইবী আর বান্নাকে নিয়া ডিবেট করবা? পাকিতে জামাতিদের অবস্হান জানো?

জামাতিদের উপর হতে যখনই সরকার নিরাপত্তা উঠিয়ে নিবে, তখনই ২৮ শে অক্টোবর হবে, মনে রাইখো।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৫

লেখক বলেছেন: ওগোরে ডিবেটে ডাকবেন? জীবনেও আইবো না

৫৬. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৫৭
অচেনা সৈকত বলেছেন: পড়ুয়া_পড়ুয়া@ আপনি দেখছি বাজার চলতি গুজবকেই বেশী বিশ্বাস করেন!!!
২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: তাতো বটেই, জামাতি প্রচারণার আদর্শ খদ্দের

৫৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:১২
রোবোট বলেছেন: পড়ুয়া সাহেব কি পড়েন কে জানে?

কথাবার্তা নামে একটা ফোরাম ছিলো ২০০১এ। সেখানে একজন লিখসিলো ৭৪এ নাকি তার মামাকে আওয়ামী লীগ খুন করে কারণ তিনি পরের বছরের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন।
ছোটবেলায় (৭০ দশকে) শুনসিলাম শেখ মুজিব টেলিফোনে ইনদিরার কাছে দেশ বিক্রি করার সময় মুজিবকে গুলি করেন ডালিম।
জামাতের ইতিহাস সবসময়ই বিনোদন। :)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১১

লেখক বলেছেন: =p~ =p~ =p~

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ

৫৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
অনন্ত দিগন্ত বলেছেন: যেখানে স্বাধীনতা বিরোধী সেখানেই প্রতিরোধ .... হোক সে ব্লগে অথবা অন্য যে কোথাও ... এই হোক আমাদের নতুন বছরের অঙ্গীকার ....
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: দারুণ শপথ, চলুক

৬০. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১০
ইমতিয়াজ ১৩ বলেছেন: অনন্ত দিগন্ত বলেছেন: যেখানে স্বাধীনতা বিরোধী সেখানেই প্রতিরোধ .... হোক সে ব্লগে অথবা অন্য যে কোথাও ... এই হোক আমাদের নতুন বছরের অঙ্গীকার ....

সে যে দলেরই হোক।


যদি রক্ত প্রয়োজন হয়


আরো একটি গ্রুপ
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৬১. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২০
এ.জে. মিন্টু বলেছেন: অন্তর্জালে জামাতি শুয়োরদের ইতিহাসবিকৃতি রুখতে হবে। ছাগু দেখামাত্র কোন কথা নাই, গদাম।
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৩

লেখক বলেছেন: সেটাই

৬২. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫১
সত্যান্বেষী বলেছেন: অফ টপিক: যতদূর জানি আ.লীগের মেনিফেস্টোতে 'সমাজতন্ত্র' শব্দটি ছিল। সত্যিই কি তিনি সমাজতন্ত্র সম্পর্কে কিছু জানতেন?
৬৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৪
বিপরীত স্রোত বলেছেন: জামাত মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতা পরবর্তী সময়কাল নিয়ে যে সব মিথ্যাচার করে তার জবাব নিয়ে একটা বই বের করলে নবীন প্রজন্ম এদের অপপ্রচার হতে রক্ষা পাবে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৭

লেখক বলেছেন: ইচ্ছে আছে একটা বের করার

৬৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কিন্তু ইদানিং দেখতেছি ছাগুরা পুরা সাইবার সন্ত্রাস শুরু করছে।

 

মোট সময় লেগেছে ২.৯০১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ