আমার প্রিয় পোস্ট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন স্কোয়াড - টেকনলজী
- মুক্তিযুদ্ধে সেক্টর ও ফোর্স অধিনায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে গৃহীত সরকার/ সিইনসি ওসমানীর তিনটি পদক্ষেপ ও আমার জিজ্ঞাসা - নুরুজ্জামান মানিক
- যে কারনে পিলখানা হত্যাকান্ড এবং সাম্প্রতিক ছাত্রলীগ কর্মী হত্যাকান্ড ভয়ঙ্করভাবে একই রকম - রাজিয়েল
- "তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয় - মতিউর রহমান সাগর
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৩ - ত্রিশোনকু
- বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন যারা!!! - তাহের
- আবারো স্বদেশপ্রেমের পরিচয় দিল শিবির। - সানুনয়
- পল গোয়েবল বিগ লাই থিওরী,৩৫ বছর ধরে লালন করা কয়েকটি মিথ্যা । ইতিহাসের কাঠগড়ায় যখন সত্য । - আশমএরশাদ
- একজন হিন্দুর হিন্দু হয়ে ওঠা-১ - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি বিজয় দিবসের গল্প। (প্রথম পর্ব) - হাসান শহীদ ফেরদৌস
- বাংলাদেশে দূতাবাসে ভারতীয় কম্যান্ডো? - দিগন্ত
- জামাত দিচ্ছে মুক্তিযোদ্ধার সংবর্ধনা : আসুন আলোচনা হোক - শিপন আবদুর রাজ্জাক
- দরদী হইও মাগো দরদী হইও, সময়ে সময়ে মাগো পাষানী হইও। - অধ্যায়
- কাঁকন বিবিঃ খাসিয়া মুক্তি বেটি - ইফতেখার.আমিন
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- দৈনিক রাজাকার - সবাক
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল! (আওয়ামী লীগ বনাম বিএনপি)
- নাফিস ইফতেখার
- অত:পর কোথায় পালাবে তুমি? - তাজা কলম
- লুকালরে আমি ভালা পাই যে কারণে - স্ট্যানলি কুবরিক
- কিভাবে সেপ থাকবেন , তাঁর লেটেস্ট গাইড - স্ট্যানলি কুবরিক
- সেঞ্চুরির স্বপ্ন দেখি - স্ট্যানলি কুবরিক
- চাঁদ, পাহাড় ও ফরাসী স্বপ্ন - লাল দরজা
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- তেল গ্যাস নিয়ে ব্লগার মেঘনাদ এর অপমানজনক উত্তরের জবাবে আমার মত - সায়েমুজজ্জামান
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !! - নোটিশবোর্ড
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- কবিতারা…….. - শওকত হোসেন মাসুম
- মহামান্য ঈশ্বরের ডিম সংকট [একটি নিরাপদ পোস্ট] - খেজুর কাঁটা
- অগভীর ভাবনা - বামান্দোলনের ব্যর্থতা - রাসেল ( ........)
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- আমিই স্বাধীনতার ঘোষক
**একটি ঐতিহাসিক পোস্ট** - নাফিস ইফতেখার
- ভার্চুয়াল রা(ড়া)জাকার নিধন , বাস্তব প্রেক্ষিত ও আমার ব্যাক্তিগত মিশন - |জনারন্যে নিসংঙগ পথিক|
- আমার প্রেমিকারা - হুমায়রা পর্ব
- ~স্বপ্নজয়~
- ব্লগ বাসী আপনারা কেমন আছেন?- মাতলামি দেখতেছি, হাসতেছি - জমির মাতব্বর
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সে দিন অপরাজেয় বাংলার দিকেও তাক করে রাখা ছিল একটা ট্যাংন্ক... - লাল দরজা
- আমায় ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু। - রন্টি চৌধুরী
- আমার স্মৃতিতে হুমায়ুন আজাদ: যেভাবে তাকে হাসপাতলে নিয়েছিলাম এবং পরবর্তী ঘটনাগুলো... - হাসান শরিফ
- বাংলার তাজ- তাজউদ্দীন আহমদ - ইফতেখার.আমিন
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- বিভিন্ন প্রকারের ব্লগার (একটি জেরী-আউলা-তানজু প্রযোজনা) - আউলা
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- ঘূর্ণাবর্তনের রাজনীতি। - সালাহ্ উদ্দিন শুভ্র
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- কার কার মনে আছে নাজিয়া হাসানকে? - ইমন জুবায়ের
- বানান ও লেখ্যরীতি : প্রথম আলোর একটি আদি স্টাইল শিট - ফিউশন ফাইভ
- জামাতে ইসলামকে ভুটাইলে যে ফায়দাগুলা পাইতাম - মাতাল মাহবুব
- দুঃখিত, আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না - হাসিব
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- টিপাইমুখ, টেকনিক্যাল দিকটা চিন্তা করুন, কার ক্ষতি কে করছে? - হমপগ্র
- রাজকন্যার কাছে বাবার কৈফিয়ত... - অমি রহমান পিয়াল
- একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস!!....? - মাহবুবুল ইসলাম (সুমন)
- এখনই সময় পা ধরে মাফ চাওয়ার। - মাথামোটা
- নীতিতে অটল এবং প্রতিজ্ঞাবদ্ধ, তাই হার মানব না। - মাথামোটা
- ত্রিভুজের কিছু প্রশ্নের উত্তর আমি যেমন জানি - জমির মাতব্বর
- অতপর ভুল স্বীকার করিলে তাহাকে হত্যা করা হইলো - ঝরা পাতা
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- বিয়া ব্লগীং, থুক্কু বিবাহের ছবি - অন্যমনস্ক শরৎ
- সাপ্তাহিক ব্লগ সমাচার এই যে # ৯ই মে, ২০০৯
- নাফিস ইফতেখার
- একটা গোপন অথচ দরকারী পরামর্শ - লেখাজোকা শামীম
- কবি - শিমুল সালাহ্উদ্দিন
- ছাত্রশিবির কি রাজাকার? - নুসরাত জাহান যুথি
- Anatomy of জামাতে ইসলামী ও কিছু সোজা-সাপটা কথা - পাললিক মন
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার সময় যেই যুদ্ধাপরাধীরা জেলে ছিলেন তাদের বিচার করা হোক আগে - লেখাজোকা শামীম
- ইতিমধ্যে দন্ডিত যুদ্ধাপরাধীদের এখনও বিচারের আওতায় আনা সম্ভব - রেজওয়ান
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- ৩০ খান ছুপার হিট হা হা পো গে ফটুক: ১১-২০ - ফয়সাল আকরাম
- আত্মবিশ্লেষণ, বনাম-সাধারণ/অসাধারণ এবং একটি ঘৃণাস্তম্ভের প্রস্তাবনা - মেঘ
- টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী (ওপেনসোর্স পোস্ট) + ২০০তম
- নাফিস ইফতেখার
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার - হাসিব
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ডক্টর জাফর ইকবালের লেখা, মিরাজভাই, এ-টীম এবং নরাধমের কিছু কথা। - নরাধম
- জামাতে ইছলাম গ্রুপে যৌন হয়রানির ফাঁদ!!! - লোকালটক
- টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
- নাফিস ইফতেখার
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- স্মারক: রাষ্ট্রপতির সচিবালয়, গণভবন, ঢাকা, পত্র সংখ্যা-৩০/১২/৭৫-সাধারণ-৭২৯/৯(৪০০) তারিখ ১২ মার্চ ১৯৭৫। - মোহাম্মদ আরজু
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- সাবাশ কম্বোডিয়া!! বাংলাদেশেও শুরু হোক যুদ্ধাপরাধীদের বিচার - জ্বিনের বাদশা
- বাবার ডায়েরীতে ১৯৭১ (৫ম পর্ব) - লীনা দিলরূবা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- একজন নতুন ভোটারের মনের কিছু কথা........ - নাফিস ইফতেখার
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- চেতনার সম্ভ্রম বনাম স্ববিরোধীতার আয়নায় মুখোশের আড়ালে মুখ ! - আবদুর রাজ্জাক শিপন
- আসেন আমরা সবাই মিল্যা নামাজ পইড়া যুদ্ধাপোরাধীগো বিচার চাই - সামী মিয়াদাদ
- সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীরা জামায়াতে ইসলামীর নেতা থাকতে পারে কি?? - একরামুল হক শামীম
- আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার - লাল দরজা
- পাগলের রাজণৈতিক প্রলাপ : ( বিশেষ পর্ব) [স্বঘোষিত রাজাকারদের অপপ্রচারের প্রতিবাদ] - এ. এস. এম. রাহাত খান
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে? আসুন বাঁচানোর একটা চেষ্টা করি। - যীশূ
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দৈনিক সংগ্রামে জাতীয় সংগীত সংক্রান্ত ফতোয়া - এস্কিমো
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( ২য় পর্ব ) ( যেকোন রাজাকার এবং রাজাকার সমর্থনকারীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, পারলে যুক্তিগুলো খন্ডন করুন) - একরামুল হক শামীম
- আদর্শের জন্য নয়, জামাত পাকিস্তানপন্থী হয়েছিল টাকার জন্য। পশ্চিম পাকিস্তান থেকে নিয়মিত অর্থ পেতো জামায়াত। - শওকত হোসেন মাসুম
- বাবা কেন যুদ্ধে গেল? - কালপুরুষ
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখা পড়ুন (১) - আমি সাগর
- পাকিস্তানের জন্য গোলাম আযমের আক্ষেপ ফুরাবে না! - শওকত হোসেন মাসুম
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- ও আমার দেশের মাটি : একটা অসাধারণ ভিডিও । এটাই মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা - মিরাজ
- ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি
- ইকরাম
- অনেক অজানা অতীত : নতুন প্রজন্মের জন্য। স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ২ (ইংরেজী টেক্সট সহ) - মিরাজ
- ছহি রাজাকারনামা - জেনারেল
- স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত-শিবির কেন সন্ত্রাসী সংগঠন - অমি রহমান পিয়াল
- ওয়ার্ডপ্রেস ডেটাবেজ ব্যাকআপ রাখুন - গুগুল
- লিংক: রাজাকারের তালিকা, যুদ্ধাপরাধীদের বিচার- সময়ের দাবি - অঃরঃপিঃ
- গোলামের আরো কথা - অঃরঃপিঃ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
- আমাদের গান / সুমন : কোনও এক চিন্ময়ীকে - অঃরঃপিঃ
- স্বীকারোক্তি : আমি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছি... - অঃরঃপিঃ
- বইয়ের বিজ্ঞাপন : বইমেলায় আমাদেরও বই... - অঃরঃপিঃ
- নতুন সংকলণ : তেকোণালজি - অঃরঃপিঃ
- তেকোণালজি এখন হার্ডকাভারেও - অঃরঃপিঃ
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৭
ব্রাজিল নিয়ে যতই গলা ফাটাই না কেন, আমার কাছে এখনও ফুটবলের শেষ কথা ডিয়েগো ম্যারাডোনা। ওই একজন বাদে আর্জেন্টিনার প্রতি আমার পক্ষপাতের দ্বিতীয় কোনো ওজর নেই। লিওনেল মেসির খেলা মুগ্ধ হয়ে উপভোগ করি বটে, ব্রাজিলের বিপক্ষে ম্যাচে আবার বদলে যায় হিসাব। ফুটবল আমার কাছে বরাবরই প্রিয় বিনোদন। ৯০ মিনিটের ওই উত্তেজনা উইলো ব্যাটের ঠোকাঠুকিতে কখনোই মেলেনি। সেই ছোটবেলা থেকেই শুরু। স্কুলের বাটা কেডসটা মাসও টিকতো না, কদিন পরই ফুটো হয়ে বেরিয়ে যেতো বুড়ো আঙুল। এবং ম্যারাডোনাই প্রথম আর্জেন্টাইন নন যিনি আমাকে ফুটবল শৈলী দিয়ে ইমপ্রেস করেছেন। ’৭৮ বিশ্বকাপ আমার প্রথম। বাবার চাকুরী সুবাদে তখন ইরানে, আর আলী পারভীনের নেতৃত্বে সেবার খেলছে তারাও। লম্বা চুলের মারিও ক্যাম্পোসের আর্জেন্টিনাই ঘরের মাঠে কাপ রাখলো। কিন্তু আমার নজর কাড়লেন ওসভালদো আর্দিলেস। দারুণ এক্রোব্যাটিক ব্যাক ফ্লিপে ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বল নিয়ে যাওয়ার জাদুকরী দেখে আমি স্তব্ধ। কত যে প্র্যাকটিস করেছি এরপর। কিন্তু পারিনি।
এতো বড় ভূমিকা দিয়ে শুরু এই লেখায় আর্দিলেসের আগমন আসলে অন্য একটি কারণে। ক’দিন আগেই একজন ব্লগারের একটি ম্যুভি রিভিউ পড়েছিলাম। বাংলা একটা সিনেমা এসেছে ‘জাগো’ নামে, যার পুরোটাই ফুটবলকেন্দ্রিক। অনেকটা ‘চাক দে’ ধাঁচের (ট্রেলার দেখে আমার তাই মনে হয়েছে)। সেখানেই সম্ভবত পড়েছিলাম এ ছবি নির্মাণে স্বাধীন বাংলা ফুটবল দলকে প্রেরণা মেনেছেন পরিচালক। মুক্তিযুদ্ধের সময় ফুটবল খেলে আমাদের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ের লড়াইয়ে নামা এই যোদ্ধাদের নিয়ে অনেক আগে লিখেছিলাম একবার । মিত্রদেশ ভারতে শরণার্থী স্বাধীন বাংলা ফুটবল একাদশ শতভাগ সফল হয়েছিলেন তাদের মিশনে। কিন্তু প্রদর্শনী ম্যাচও কিন্তু ম্যাচই। আর তা সত্যি জীবন মরণ যুদ্ধের রূপ নেয় যখন প্রতিপক্ষ থাকে সত্যিকার শত্রুরাই। পেলে, আর্দিলেস, ববিমুরের মতো কিংবদন্তী ফুটবলাররা তারই সেলুলয়েড রূপ দিয়েছিলেন ভিক্টরি (আরেকটি নাম এস্কেপ টু ভিক্টরি) নামের ছবিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের বিপক্ষে মিত্রবাহিনীর সদস্যদের একট ফুটবল ম্যাচকে ঘিরে আবর্তিত যার কাহিনী।
![]()
জন হিউস্টন পরিচালিত এই ছবিতে আরো আছেন সিলভেস্টার স্ট্যালোন, মাইকেল কেইন, ম্যাক্স ফন সিডো। গল্পটা সংক্ষেপে এমন যে, নিজেদের ভাবমূর্তি বাড়াতে জার্মান প্রশাসন সিদ্ধান্ত নেয় বিভিন্ন বন্দী শিবিরের ফুটবলারদের নিয়ে গড়া একটি দলের সঙ্গে নিজেদের জাতীয় দলের একটি ম্যাচ খেলাবে। ভেন্যু প্যারিস। এদিকে ফরাসি স্বাধীনতা যোদ্ধাদের যোগসাজশে পালানোর পরিকল্পনা আটে দলটি। পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের সেই ম্যাচের বিরতিতে পালানোর কথা তাদের। ম্যাচে তারা পিছিয়ে ১-২ গোলে। কিন্তু হঠাৎই কয়েকজন সিদ্ধান্ত পাল্টিয়ে জোর দেয় এই বলে যে ম্যাচটা তারা জিতবে। আর্দিলেসের সেই জাদুকরী ব্যাক ফ্লিপ, ইনজুরি থেকে জোর করে ফের খেলতে নামা পেলের দুর্দান্ত এক ব্যাকভলির গোল দিয়ে ম্যাচে ফেরে মাইকেল কেইনের দল। একটি গোল অফসাইডে বাতিল হওয়ায় ম্যাচ ড্র থাকে ৪-৪ গোলে। শেষ মিনিটে রেফারি পেনাল্টি দেয় জার্মানদের। কিপার স্ট্যালোন সেভ করে ফলাফল অক্ষুন্ন রাখেন। এরপরই হয় পিচ ইনভেসন। দর্শকরা মাঠে নেমে পড়ে, আর তাদের আড়ালে পালায় ফুটবলাররা। ইপসউইচ টা্উনের ফুটবলারদের ব্যবহার করে সত্যিকার ফুটবলের আবহ আনা শটগুলোর রূপকার পেলে। স্ট্যালনকে ট্রেনিং দিয়েছেন গর্ডন ব্যাঙ্কস (’৬৬ বিশ্বকাপে পেলের নিশ্চিত এক গোল বাঁচিয়ে হিরো হয়ে গিয়েছিলেন এই ইংলিশ কিপার)।
![]()
এই ছবিটির প্রেরণা কিন্তু একটি সত্যি ঘটনা। মৃত্যুর হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে যার রূপকার ছিলেন একদল রুশ ফুটবলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবরুদ্ধ ইউক্রেনের কিয়েভে জীবনবাজি রেখে ফুটবল ম্যাচ জিতে ছিলেন তারা। ‘ডেথ ম্যাচ’ নামে খ্যাত এই কিংবদন্তীতে ম্যাচ শেষে সবাইকে গুলি করে মেরে ফেলে জার্মানরা। যদিও সত্যিটা অন্যরকম। ১৯৪১ সালের ২২ জুন সোভিয়েত রাশিয়া আক্রমণ করে জার্মানরা। কিয়েভের বেশীরভাগ ফুটবলারই যোগ দেন যুদ্ধে। কিয়েভ পতনের পর অবরুদ্ধ ফুটবলাররা একটি ফুটবল দল গড়েন এফসি স্টার্ট নামে। এতে ডায়নামো কিয়েভের খেলোয়াড় ৮ জন আর বাকিরা তাদের শহুরে প্রতিদ্বন্দ্বী লোকোমটিভ কিয়েভের। ১৯৪২ সালের ৭ জুন স্থানীয় লিগে অপ্রতিরোধ্য এক যাত্রা শুরু হয় স্টার্টের। ৭-২ গোলের জয় দিয়ে অভিষেক হয় কিংবদন্তীর সেই অভিযাত্রার। মূলত বিভিন্ন গ্যারিসনের জার্মান সৈন্যদের বিনোদনের সেই লিগে স্টার্টই ছিলো একমাত্র স্থানীয় দল। আর তারা জিততেই থাকে। ২১ জুন হাঙ্গেরিয়ান গ্যারিসনকে তারা হারায় ৬-২ গোলে। পরের ম্যাচে রুমানিয়ান গ্যারিসনকে দেয় গুনে গুনে ১১ গোল। একে একে ধরাশায়ী হয় মিলিটারি রেলরোড ওয়ার্কার্স টিম (৯-১), পিজিএস (৬-০), এমএসজি ওয়াল (৫-১, ৩-২), ফ্লাকেল্ফ (৫-১)। মূলত শেষ ম্যাচের পরই টনক নড়ে জার্মান হাই কমান্ডের। ঠিকমতো খেতে না পারা, অনুশীলন করতে না পারা একটা দলের কাছে এমন গো-হারা হারাটা শুধু তাদের আভিজাত্যে আঘাতই নয়, একইসঙ্গে সম্ভাব্য জাতীয়তাবাদী উন্মেষের শংকাও। ব্যাপারটা যতি টানার সিদ্ধান্ত নেয় তারা।
ফ্লাকেল্ফ মূলত জার্মান বিমানবাহিনীর দল। আগের ম্যাচের হারের বদলা নিতে তারা পাল্টা ম্যাচ খেলার আমন্ত্রণ দেয় স্টার্টকে। ৯ আগস্ট জেনিট স্টেডিয়ামে ঠিক হয় ম্যাচ অনুষ্ঠানের। একজন গেস্টাপো অফিসার রেফারি হিসাবে দায়িত্ব নেয়। আর স্টার্ট খেলোয়াড়দের বার্তা পাঠিয়ে দেওয়া হয় এই ম্যাচ না হারলে পরিণামে মৃত্যু অপেক্ষা করবে তাদের। নিয়তি বরণ করেই মাঠে নামে অকুতোভয় ফুটবলাররা। শুরুতেই তারা নাজি স্টাইলে স্যালুট দিতে অস্বীকৃতি জানায় ম্যাচে দর্শক হয়ে আসা সেনা কমান্ডারদের। যথারীতি বাজে রেফারিং এবং তুমুল ফাউলের মধ্য দিয়ে শুরু করে ফাকেল্ফ। এগিয়েও যায়। ইভান কুজমেঙ্কোর দারুণ এক ফ্রি কিকে গোল শোধায় স্টার্ট। এরপর ম্যারাডোনা স্টাইলে প্রতিপক্ষের প্রায় সব খেলোয়াড়কে কাটিয়ে দলকে এগিয়ে নেন গঞ্চারেঙ্কো। বিরতিতে ২-১, এরপর দুদলই দুটো করে গোল করে। একদম শেষ মিনিটে ওলক্সি ক্লিমেঙ্কো ঠিক গঞ্চারেঙ্কোর স্টাইলে বল নিয়ে ড্রিবল শুরু করেন। গোলকিপারকেও কাটিয়ে বল জালে পাঠানোর বদলে, ঘুরে দাড়িয়ে ফের মাঠে ফিরিয়ে দেন। জার্মানদের অপমানের ষোলকলায় জ্বালিয়ে স্টার্ট ম্যাচ জেতে ৪-৩ গোলে।
![]()
এক সপ্তাহ পর রুখের বিপক্ষে ৮-০ গোলে জেতে স্টার্ট। নরক ভেঙ্গে পড়ে তারপর। ম্যাচ শেষে খেলোয়াড়দের গ্রেফতার করে গেস্টাপো। অভিযোগ স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যোগসাজশ। অমানুষিক নির্যাতনের শিকার হয়ে মারা যান মিকোলা করোতকিখ। বাকিদের পাঠানো হয় সিরেতস বন্দি শিবিরে। সেখানে মৃত্যুদন্ড দেওয়া হয় ডেথ ম্যাচের দুই গোলদাতা কুজমেঙ্কো ও ক্লিমেঙ্কো এবং গোলকিপার মিকোলা ট্রুসেভিচকে। পরের বছর ১৬ নভেম্বর স্থানীয় এক পত্রিকায় ফুটবলারদের হত্যাকান্ডের খবর ছাপায়। পুরো ঘটনা প্রকাশ্যে আসে অনেক অনেক পরে। ১৯৫৮ সালে জীবিত খেলোয়াড়দের একজন পেত্রো সেভেরভ ইভনিং কিয়েভ পত্রিকায় একটি প্রতিবেদন লেখেন- ‘দ্য লাস্ট ডুয়েল’। পরের বছর একই নামে একটি বই বেরোয় তার নামে। পরে ঘটনাটি নিয়ে দুটো ছবি তৈরি হয়, 'থার্ড টাইম' এবং 'দ্য ম্যাচ অব ডেথ'। 'এস্কেপ টু ভিক্টরি' এই কাহিনীর প্রেরণায় চতুর্থ ছবি। অন্যটি হাঙ্গেরিতে নির্মিত। ১৯৮১ সালে এই বীর যোদ্ধাদের সম্মানে জেনিথের নাম বদলে রাখা হয় স্টার্ট স্টেডিয়াম।
শেষ কথা : ঠিক কাছাকাছি একটা ঘটনা আমাদের এই উপমহাদেশেও ঘটেছিলো, অবিভক্ত ভারতে। বুট পড়া ইংরেজ ফুটবল দলগুলোর বিপক্ষে খালি পায়ে খেলে আইএফএ শিল্ড জিতে নিয়েছিলো বাঙালীদের নিয়ে গড়া মোহনবাগান। সে গল্প না হয় আরেকদিন হবে।
ছবি: জাগো'র স্ক্রিনশটের পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল একাদশের দুটো ছবি ব্যবহার করা হয়েছে।
ভিডিও : ভিক্টরি ছবির ট্রেলার এবং শেষ ম্যাচটির দৃশ্য
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাজিব খান০০৭ বলেছেন:
ব্রাজিললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললল
লেখক বলেছেন: আবার কয় ![]()
পল্লী বাউল বলেছেন:
দারুন লাগালো লেখাটা। এই ক্রিকেটের যুগেও আমার কাছে খেলা মানে ফুটবল।
দল বলতে ব্রাজিল।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, আসলে ওই লেখাটা পড়ার পর থেকেই মাথায় ঘুরছিলো লেখাটা, পোকাটা নামাতেই লিখে ফেললাম
ধূসর মানচিত্র বলেছেন:
অসাধারন পোস্ট অমি ভাই,এককথায় অসাধারণ তথ্য সম্পন লেখা। আমি এমনিতেই ফুটবল ফ্যান মাঝে মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে মনে ক্ষুধাতে পরি এবং আপনার পোস্টে এই দুইটার চমৎকার মিশ্রণ।+++অফটপিকঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটি পোস্ট দিয়েছি,ঘুরে আসতে পারেন সময় হলে। (Click This Link )
লেখক বলেছেন: নিশ্চয়ই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার ভীষন প্রিয় একটি বিষয়। যে কোনো কাহিনী পড়ি।
পোস্টে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ফুটবল ফ্রিক নামে একটা গ্রুপের সদস্য হয়েছিলাম বেশ আগে, সেখানে আজ একাউন্ট খুললাম এই পোস্ট দিয়ে
লেখক বলেছেন: আইএমডিবি মানে আমি জানি না ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও
অন্ধকার বলেছেন:
সবই করলেন... শুধু স্ক্রিপ্টটা রেডি করে দিতে পারলেন না... ভালো...
লেখক বলেছেন: একটু ঝামেলা হইছে, গ্যাপ ফিলাপ করতেছি। আর দুইদিন দেন
িফাত হায়দার বলেছেন:
অসাধারণ লাগলো অমি ভাই। মোহনবাগানের গল্প শোনার অপেক্ষায় রইলাম। আচ্ছা ১৯৫০ বিশ্বকাপে ভারত সুযোগ পেয়েও খেলেনি খালি পায়ে খেলার নিয়ম না থাকায়- ভারতীয় উপমহাদেশের ফুটবল নিয়ে যদি কিছু শোনান খুব ভালো হয়। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: শোনাবো একদিন
ফিউশন ফাইভ বলেছেন:
অসাধারণ!
লেখক বলেছেন: কন কি!
অদ্রোহ বলেছেন:
প্রথম কথা ,ফুটবল ফ্যানাটিকদের জন্য এইন পোস্টের চেয়ে উপাদেয় আর কিছু হতেই পারেনা ।এমনিতেই ইতিহাসের প্রতি আমার ব্যাপক দুর্বলতা আছে আর সে ইতিহাস যদি হয় খেলা নিয়ে তাহলে তো আর কথাই নেই ।ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে স্বাভাবিকভাবেই খুবই চাপে থাকি ,তারপর ক্লাস টেস্ট ,সেশনাল ,অ্যাসাইনমেন্টের গ্যাড়াকল পেরিয়ে ওই কাল সাদার চর্মগোলকটাকে নিয়ম করে লাথি কষানো আমাদের চাইই চাই । আমাদের এখনকার মটোই হল ,নো ইঞ্জিনিয়ারিং ,অনলি ফুটবল
লেখক বলেছেন: তাইলে ঢুইকা যামু
সিউল রায়হান বলেছেন:
এই লিখাটিকে প্রিয়তে না নিলে পাপ হবে..... এমন চমৎকার লিখা(ঐতিহাসিক দলিল নিয়ে) আমি খুব কম পড়েছি..... থ্যাংকস ভাইয়া পোস্টের জন্যেফুটবল ফ্রিকস গ্রুপটা আমার খোলা...... ভাল লাগলো এমন চমৎকার একটা লিখা দিয়ে গ্রুপে লিখা শুরু করলেন
ফুটবল সমর্থকদের জন্যে গ্রুপটার লিংক: ফুটবল ফ্রিকস'
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। স্পোর্টস রিপোর্টিং করার সময় ফুটবল নিয়া প্রচুর পড়ছিলাম। অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে আপনার গ্রুপে
ব্রাজিলের কথা না হয় নতুন করে নাই বলি ।
বরং অন্য কথা বলি , এই পোস্টটা আমার ১৮ বছরের অপেক্ষার অবসানও ঘটালো বটে । ৯২ কি ৯৩ এর দিকে যখন আমি অনেক ছোট , ইরান টেলিভিশনে এস্কেপ টু ভিক্টরি দেখেছিলাম । সেই সিনেমাটা এত গভীরভাবে দাগ কেটে ছিল মনে , গত ১৮ বছর সিনেমাটার অনেক দৃশ্যই চোখে ভাসিয়ে তুলেছি । এর মাঝে সবচেয়ে বেশি মনে পড়ে খেলার বিরতিতে গোছল খানার মেঝের দেয়াল ধ্বসিয়ে খেলোয়াড়দের মেরে ফেলার চেষ্টা । অনেক ছোটবেলায় দেখেছিলাম বলে সিনেমাটার নাম মনে করতে পারতাম না কিছুতেই ।
আজ হঠাৎ করেই .....
অনেক ধন্যবাদ
প্রিয়তে
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক দিন পর পাঠক হিসেবে পেয়ে। হালে শুমা চিতুরে? ![]()
লেখক বলেছেন: ![]()
মনির হাসান বলেছেন:
পড়তে পড়তে পুরা হারায় গেলাম ... ফুটবল রকস্ ।
লেখক বলেছেন: ইয়ো!
লেখক বলেছেন: ধন্যবাদ, আপনিও ভালো থাইকেন
লালসালু বলেছেন:
প্লাস দিতে লগ ইন করলাম যদিও বেশিরভাগ সময়ে মাইনাসের জন্য করি। আপনার সাথে আমার মতের খুব অমিল। কিন্তু ম্যেরাডোনার জন্য প্লাস দিলাম। ভালো থাকবেন।
লেখক বলেছেন: মতের খুব মিল এমন মানুষরাও ইদানিং পিঠে ছুরি মারতেছে, আপনে তো আনন্দই দিলেন। ভালো থাইকেন আপনিও
রাজর্ষী বলেছেন:
সুন্দর পোস্ট
লেখক বলেছেন: ধন্যবাদ
স্বপ্নকথক বলেছেন:
অসাধারণের উপর অসাধারণ!! খোমাখাতায় একটা রিকোয়েস্ট দেখেন...
লেখক বলেছেন: দেখলাম, ধন্যবাদ
ধূসর মানচিত্র বলেছেন:
অমি ভাই ফেসবুকে শেয়ার দিলাম আপনার পোস্ট খান, অণুমতি না নিয়েই।
লেখক বলেছেন: নো প্রবস
নীড় ~ বলেছেন:
অসাধারণ
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
সুবিদ্ বলেছেন:
মনে হলো যেন টানটান উত্তেজনার একটা ফুটবল ম্যাচই দেখছি.......দারুন!!আমি আবার জন্ম থেকে জ্বলছি আর্জেন্টিনার জন্য
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পেলের ব্রাজিল, ম্যারাডোনার আর্জেন্টিনা ![]()
শওকত হোসেন মাসুম বলেছেন:
অসাধারণ। এস্কেপ টু ভিক্টরি দেখা থাকার কারণে আরও বেশি ভাল লাগছে। প্রিয়ত নিলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই, মাসখানেক আগে আবার দেখছিলাম
লেখক বলেছেন: তা পারে না। ধন্যবাদ মন্তব্যের জন্য
অ নু বলেছেন:
লেখাটি খুব ভাল লেগেছে।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
কামার বলেছেন:
লালসালু বলেছেন: প্লাস দিতে লগ ইন করলাম যদিও বেশিরভাগ সময়ে মাইনাসের জন্য করি। আপনার সাথে আমার মতের খুব অমিল। কিন্তু ম্যেরাডোনার জন্য প্লাস দিলাম। ভালো থাকবেন।মাশআল্লাহ সত্যিবাদী ব্লগার।
লেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভাল পোস্ট বেশি চাই।
লেখক বলেছেন: মোহনবাগানের ঘটনাটা এখন লেখতেছি, আজকেই দিবো
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: ধন্যবাদ, কিন্তু এইগুলা আসলে কি?
লেখক বলেছেন: বাসায় জানে?
হিমু ব্রাউন বলেছেন:
স্বপ্নকথক বলেছেন: অসাধারণের উপর অসাধারণ!!
লেখক বলেছেন: ধন্যবাদ
স্বপ্নরাজ বলেছেন:
প্লাসাইলাম। ফুটবলই সেরা খেলা আর দল অবশ্যই ব্রাজিল লেখক বলেছেন: ডুংগার ব্রাজিল বোগাস
রোবোট বলেছেন:
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক দিন পর পাঠক হিসেবে পেয়ে। হালে শুমা চিতুরে? ১২. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪০ মেহরাব শাহরিয়ার বলেছেন: খুব হাস্তাম আক্বা , শুমা খুব হাস্তি ?
খেইলি খোশাল শোদাম
হেহে
আহারে আপনারা ইরানী ভাষায় কথা বলছেন, আমাদের নুরে আলম সান গ্লাস দেখলে বড়ই খুশী হৈতেন। আফসুস।
লেখক বলেছেন: আফসুস ![]()
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
পিয়াল ভাইয়ের পোস্ট নিয়া আর কথা বৈলা লাভ নাই... সে বরাবরই এত্ত ভালো লিখে যে একটা আরেকটারে ছাড়াইয়া যায়... প্রিয়তে রাখলাম ..
আর ব্রাজিললললললললললললললললললললললললললললললললল
লেখক বলেছেন: শরম পাইলাম। তারপরও এত বড় সার্টিফিকেটের জন্য ধন্যবাদ। ব্রাজিল রকস..
মতিউর রহমান সাগর বলেছেন:
ব্রাজিলললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললএই এক ব্যাপারে আমি বোধহয় খুবই মৌলবাদী।। কি করব বলেন?
কিছুই করার নাই।
পিয়াল ভাই লেখা বরাবরের মতো ভালো লেগেছে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
দণ্ডিত পুরুষ বলেছেন:
অনেকদিন পর ক্রীড়া সাংবাদিক পিয়াল ভাইকে দেখলাম। অসাধারণ উপস্থাপনা। আমি ফুটবলের ভয়ানক ফ্যান। ইটালি আমার প্রিয় দল। সেটা ১৯৯৪ সাল থেকে। অবশ্য ওটাই আমার প্রথম বিশ্বকাপ। তখন আমি ক্লাস নাইনে। তার আগে অবশ্য বাবার কোলে বসে নব্বইয়ের ফাইনালটা দেখেছিলাম।কেন জানি আপনাকে এই বিষয়ে আমার সবচেয়ে সাবলীল মনে হয়। সেটা মনে হয় বুধবারের ফিচারে আপনার এবিষয়ে প্রচুর প্রবন্ধ পড়ার কারণে। যদিও মুক্তিযুদ্ধ বিষয়ে আপনি জ্ঞানগর্ভ এবং সত্যানুসন্ধানী লেখা লিখে আমাদেরকে প্রতিনিয়ত ঋণী করেই চলেছেন। আপনার অধিকাংশ লেখা পড়ে আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই। নিজেকে ধরে রাখতে কষ্ট হয়। বিশেষ করে মুক্তিযুদ্ধ সংক্রান্ত পোস্টগুলো। আমার নন-ব্লগার বন্ধুদেরকেও আমি আপনার প্রতিটি পোস্টের লিঙ্ক মেইল করে পাঠাই। সত্য ও ন্যায়ের পথে আপনার কলম চলুক অবিরল।
ভালো থাকুন পিয়াল ভাই।
লেখক বলেছেন: কিছু প্রশংসা আছে যতটা না বিব্রত করে তারও বেশী অক্সিজেন যোগায় একজন লেখককে। অনেক ধন্যবাদ উৎসাহের জন্য। ভালো থাকবেন
ম্যান্ডেলার রোবেন আইল্যান্ডের ফুটবল দল নিয়ে কিছু লিখবেন নাকি?
লেখক বলেছেন: ইচ্ছা আছে তো, কিন্ত সময়তো পাই না
জিকসেস বলেছেন:
খুবি ভাল লাগল।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















.jpg)
