somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো

১১ ই মে, ২০১০ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন জানি একটা বিষন্নতা আজকাল মনটাকে ঘিরে রাখে। কেন জানি বুঝতে পারিনা কিসের জন্য এই বিষন্নতা। আমার এমনিতে কোন বড় রকমের সমস্যা নেই। চাকুরীর এই অকাল বাজারে আমার মাঝারি ধরনের একটা চাকুরী আছে। টাকাপয়সার কোন অভাব নেই। সুন্দরী একটা মেয়ে বন্ধু আছে। তবে ভাল বাসা বাসি এসব কিছুই নয়। আমরা শুধু বন্ধু, শুধুই বন্ধু। মানুষের জীবনে এই একটা জায়গা সবাইকে দেয়া যায়না। আবার অনেককেই দেয়া সত্বে ও মর্যাদা বুঝে না। আমি বন্ধুত্বের মর্যাদা বুঝি। সে ও বুঝে। তাই আজকাল আমার মনমরা ভাব দেখে সেই বলে “তোমার একটা সারপ্রাইজ দরকার”! অনেক ভেবে চিন্তে দেখলাম আসলেই আমার একটা সারপ্রাইজ দরকার। গতানুগতি লাইফ লিড করতে করতে হয়ত একটা হতাশ ভাব ঘিরে ধরেছে। কিন্তু আমার মনে হয় আমার একটা পরিবর্তন দরকার। একটা পরিবর্তন যা আমার ভিতকে নাড়িয়ে দিয়ে যাবে।একটা পরিবর্তন! কিন্তু কি ধরনের? ভাবনাগুলো জট পাকিয়ে যায়। না আমি আর ভাবতে পারি না। কিন্তু সত্যি হচ্ছে আমি আর ভাবতে চাইনা।

এই ত সেদিনের কথা! বাবা তখন ও জীবিত। পাশা পাশি বসে রিকশায় বাজারে যাচ্চিলাম। কথায় কথায় বাবা বলে বসলেন “এবার একটু ব্যাঙ্কে আসা যাওযা কর! সব কাজ কর্ম গুলো বুঝে নে! আমার শরীরটা বেশী ভাল লাগে না” শুনেই কেমন জানি লাগল। অবাকে চোখে তাকালাম বাবার মুখের দিকে। শক্ত মুখে কেমন জানি একটা বিষন্নতার ছোয়া। এর কিছুদিন আগেই আমার পিয় বন্ধু উপলের বাবা মারা গেলেন। আমার বাবা থাকবেন না এটা চিন্তা করতেই বুকের মাঝে হাহাকার করে উঠল। বাবাকে ছাড়া আমি বাচব কিভাবে? কিন্তু আমাকে অবাক করে দিয়ে ওই ঘটনার ২০ দিনের মাথায় বাবা আমাকে ছেড়ে চিরদিনের মত চলে গেলেন। শোকে মৃহ্যমান আমি কিন্তু মরে গেলাম না। বেচে রইলাম শুধু বেচে থাকার তাগিদে।আজ প্রায় ৪ বছর হয়ে গেল। আমি ঠিকই বেচে আছি। একটা শিক্ষা গ্রহন করলাম জীবন থেমে থাকেনা। জীবন চলে জীবনের নিয়মে। মানুষ বেচে থাকে মানুষের স্মৃতিতে আর লেখাতে।স্মৃতি ও মলিন হয়ে আসে বয়সের সাথে কিন্তু লেখা থাকে তাই মাঝে মাঝে লেখার চেষ্টা করি। যদি আমার লিখাতে আমার স্মৃতি গুলো বেচে থাকে!! না এলোমেলো ভাবনার শেষ নেই। জীবনটা বড়ই অদ্ভুত। মন খারাপের কারনটা এখনো খুজে পাচ্ছি না।


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×