৮/৯ বছর আগে, ইন্টার ১ম বর্ষে পড়ার সময় লিখেছিলাম। পুরনো ডায়েরি ঘাঁটতে যেয়ে আবার দেখলাম........ কাঁচা হাতে অপরিণত লেখা.....মনে হয় শিশুতোষ....... তারপরও পোস্ট করলাম কি মনে করে..... (ক্লোজআপহাসি)
আমার দেশে, জাহাজ বেশে, ফেরীওয়ালা চলে,
ফুট-পাথ, রাস্তা-ঘাট, সবই তার দখলে।
কাঁধে মাথায় পিঠের উপর ঝুড়ি বহন করে,
সেই ঝুড়িতে সবার কাছে মাল বিক্রি করে।
সবই আছে তার কাছে কি নাই বল ভাই?
ডেকচি হাঁড়ি, কাপড় শাড়ি, বুট-পালিশ চালায়।
মিষ্টি মিঠা, লেইস ফিতা, কটকটি আর তরকারি,
কাঁধে মাথায় বহন করে নিয়ে আসে বাড়ি।
মাটির পুতুল, খেলনা পাতি, বেচে গ্যাস বেলুন,
শেভ করে, চুল কাটে, ভবঘুরে সেলুন।
ভোর বেলা দেখা যায় পত্রিকার হকার,
চটপটি আর ফুচকা বেচে গাড়ি'য়ালা কুকার।
ফলফুল মুড়ি বেচে, বেচে বিড়ি সিগারেট,
তাদের নামেই আছে এক বড় হকার মার্কেট।
মাছওয়ালা মাছ বেচে, ইলিশ রুই আর কাতলা,
ঘি'য়ালা ঘি বেচে, ঘি যে বড়ই পাতলা।
মাপে কম দিয়ে কখনও খায় গণ পিটুনি,
পুলিশ মাস্তান চাঁদা না পেয়ে দেয় তারে প্যাঁদানি।
আগুন ঝরা রবির তলায় তারে দেখা যায়,
গরম পীচে খালি পায়ে সে হাটে দুপুর বেলায়।
মাথার ঘাম পায়ে ফেলে রুজি রোজগার করে,
কষ্ট করে ঘুরে ঘুরে দিনটি যাপন করে।
এত কষ্ট করার পরও খেতে পায় না ভাত,
একটু খানি ওসুখ হলেই শরীর তাহার কাত।
তারপরও তার কেটে যায় দিনের পর দিন,
ভবিষ্যত আঁধার তার, আশার আলো ক্ষীণ।
এসো ভাই, আমরা সবাই তারে ভালবাসি,
সোনার বাংলা গড়বো মোরা আমরা বাংলাদেশী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

