সকাল ৮টা ২৫! দাঁড়ায়া আছি কাকরাইল মোড়ে, বাসের জন্য, যথারীতি যা করতে হয় আর কি! আশেপাশে তাকাচ্ছি, রিকশায় দেখছি.... মানুষ জন, হঠাৎ একটা রিকশায় একজনকে দেখে চোখ আটকায় গেল, দৃষ্টি ফেরাতে পারছি না, মুখ হাঁ হয়ে আছে, রীতিমত বাকরুদ্ধ অবস্থা! অনেক কষ্ট করেও গলা দিয়ে আওয়াজ বের করতে পারছিলাম না! যাঁকে দেখেছি কিংবা যাঁর মত মনে হয়েছে তাঁকে কখনও এভাবে দেখব বলে চিন্তাও করিনি! নিশ্চয় বুঝতেই পারছেন তিনি কে? হ্যাঁ; হালকা নীল শার্ট, নেভী ব্লু জিনস,সেই চেহারা, শ্যাম বর্ণ, সেরকম মুখের শেপ, অবিকল সেরকম.... যেরকম দেখেছি এখানে..... এবং সবচেয়ে বড় পরিচয় সেই ........... বিখ্যাত, ঐ রংয়ের, ঈড়াণী সানগ্লাস!!!
দেখে আমি তবদ্ধা খেয়ে গেলাম
! একবারও ডাকার কথা মনে হল না! (আম্মাআআ) পরে হঠাৎ সম্বিত ফিরল। তখন ইচ্ছা করল নিজের পশ্চাত... নিজেই লাথি মারি (খাইয়ালামু) !!
এরকম একজন ব্যক্তিত্বকে সামনে পেয়েও একবার কথা বলতে পারলাম না..... একটা অটোগ্রাফও নিতে পারলাম না.....
আলম ভাই, আপনি কি দেশেই আছেন? আজকে কি আমি আপনাকেই দেখেছি? সকালে, ৮টা ২৫ মিনিটে, কাকরাইল মোড়ে?
-----------------------------------------------
সত্য ঘটনা অবলম্বনে...! (সত্যিই আজকে দেখেছি.....!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

