আমার প্রিয় পোস্ট

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

মৃত কান্নার প্রতিধ্বনি!

২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:১৩

শেয়ারঃ
0 0 0




রাফায়েলর তৈরী অস্ত্রের গুলিতে যখন ঝাঁঝড়া হয়ে যাবে আমার বুক, দাফন করতে এস না।
আব্রামস ট্যাংকের চাকায় পিস্ট হব আমি, খুঁজতে এস না।

আমার পঁচে যাওয়া লাশের গন্ধে বাতাস ভারী হয়ে যাবে,
এ গন্ধ তাদের ধাওয়া করবে, নিয়ে যাবে দূরে, যেখান থেকে তারা আর হত্যালীলা চালাতে পারবে না।
আমার গলিত লাশের রক্ত-পুঁজ উৎক্ষিপ্ত হবে তাদের মুখমন্ডল-শরীরে, এসিড হয়ে।

পা কাটা শিশুটির শরীর দেখে তুমি নির্বিকার থাক।
টুকরো হয়ে ছড়িয়ে পরা মহিলার লাশ, তার স্বামী কুড়িয়ে জোড়া লাগায়,
বিলাপ করে; তা দেখে তুমি নিঃসংশয়, নির্বোধের মত তাকিয়ে থাক।

ধ্বংসস্তুপের মাঝে আকন্ঠ নিমজ্জিত শিশুটিকে দেখা যায়; কোমল ফুটফুটে, কিন্তু মৃত।
তাকে দেখেছিলাম সীমান্তে, ট্যাংকের সামনে বাঁধা হয়ে দাঁড়াতে,
হাতে পাথর নিয়ে।
হাহ! ঘৃণা মিশ্রিত একটুকরো পাথরের আঘাতআ তারা সহ্য করতে পারল না। ভয়ে নির্ঘুম, দিন শেষে গুড়িয়ে দিয়েছে তাদের আতংক(!) সেই শিশুটিকে।
তারপরও তোমার বিবেক জেগে উঠে না।

চিকিৎসক বাবা তার ছেলে হারানো শোক না সামলাতেই ছুটে চলছে
আরেক বাবার আহত ছেলেকে বাঁচাতে।
অথচ বাড়িতে বিছানায় রেখে এসেছে তার 'সদ্যমৃত' সন্তানকে।

এসব দেখেও তোমার ঘুম ভাঙ্গে ন্যাসক্যাফের চাঙ্গা স্বাদে,
ক্লোজআপ ঘষে সাদা দাঁত নিয়ে তুমি লাক্সের ছোঁয়ায় পরিষ্কার হও।
কে.এফ.সিতে লাঞ্চ, সাথে পেপসি কিংবা কোকাকোলা
আর বিকেলে ম্যাগী নুডুলসে পেট ভরাও। রাতে চলে যাও ম্যাকডোনাল্ডসে, প্রিয়জনকে সাথে নিয়ে,
তাকে আপরূপ রূপে সাজিয়ে তুল শারা-লী বা ও'লরেল এ।

হাহ! কি আজব তোমার মানসিকতা। কত রুগ্ন তোমার সাহসিকতা,
কাপুরুষও ধিক্কার জানায়।
রাস্তার ন্যাড়ি কুত্তাসম সংকীর্ণতা নিয়া তোমার বসবাস ও সঙ্গম।

দিনে দিনে আটকা পড়ছ তুমি মাকড়শার জালে, ক্ষুদ্র কীটের মত অসহায়, নির্বিকারভাবে।
আটকা পড়ছ ঋণের কঠিন জালে, শ্রমিকের ক্ষোভ, কৃষকের চাপা অভিমানে।
বেকারের পুঞ্জীভুত হতাশা আর পতিতার হাহাকার, হকারের চিৎকার,
নেশাখোর উন্মাতাল, শাসকের অত্যাচার ... ... ... তুমি ডুবে যাচ্ছ... ডুবে যাও।
... ... ... ... .... .... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ..... .. ... ... ... ... .. ... ... ... .. ... ... ... ... .. ... .. ... ..... ... ... .. ... .. ... ... নীরব কান্নার প্রতিধ্বনী ... ... হারিয়ে যায় মিলিয়ে যায়,
ফিরে আসে নীরবে, ......... .......... ............... ............... ..............
............... ........... .......... .......... .......... বিপ্লব হয়ে।


অন্যরকম, ঢাকা
১৯/০১/২০০৯ এবং ২৪/০৪/২০০৯

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:১৬
অন্যরকম বলেছেন: আমি কবি না। কবিতা লিখতে পারি না। কোন এক ক্ষুব্ধ সময়ের লেখা এইটা। ভাল না লাগলে মাইনাস দিয়া যান!
২. ২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৫
সততার আলো বলেছেন: নিরব কান্নার ব্যপকতা একদিন শত্রুবাহিনীকে ভাসিয়ে নিয়ে যাবে।

২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ সততার আলো! একদিন সত্যিই শত্রু বাহিনীকে ভাসিয নিয়ে যাবে হয়ত!

২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৯

লেখক বলেছেন: হে হে.... কচ্ছপ দেখি টাইম মত হাজির!!!! :)

৪. ২৫ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪২
mehedi বলেছেন: প্রথম অংশের ভাষা সেইরকম জোরালো
যদিও আমি কবিতা পড়িনা , চমৎকার লাগলো
;)
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ! :)
আপনার ভাল লেগেছে জেনে প্রীত হলাম!

৫. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১১
হাসান মাহবুব বলেছেন: এরকম একটা থিম নিয়ে আমিও কয়েকদিন ধরে লেখবো বলে ভাবছিলাম। যদিও খুব কমন থিম।
আপনার লেখাটা ভালো লেগেছে। শক্তিশালী শব্দচয়ন।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই! আসলে কোন থীম চিন্তা করে কবিতাটা লিখি নাই! বিভিন্ন সময়ে যখন খুব বিক্ষুব্ধ ছিলাম তখন এটার বিভিন্ন পোর্শান লেখা। তিনটি ভিন্ন ভিন্ন সময়ে এটা লিখেছি।
শেষ ৩/৪ লাইন লিখেছিলাম ৪/৫ বছর আগে। আর বাকি ২ টো সময় পোস্টেই দেয়া আছে!

৬. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৬
চিকনমিয়া বলেছেন: জনাব, আপনের কি বিবাহ হইচে নিকি? :)
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: কেডায় কইছে?

৭. ২৭ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৬
জেমী বলেছেন: ফা.... ভাবী কেমন আছে?? অনেক সুইট আমাদের ভাবীটাB-)
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: X(

একটি সিরিয়াস পোস্টে এগুলা কি?

৮. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৭
আগামি বলেছেন: এসব দেখেও তোমার ঘুম ভাঙ্গে ন্যাসক্যাফের চাঙ্গা স্বাদে,
ক্লোজআপ ঘষে সাদা দাঁত নিয়ে তুমি লাক্সের ছোঁয়ায় পরিষ্কার হও।
কে.এফ.সিতে লাঞ্চ, সাথে পেপসি কিংবা কোকাকোলা
আর বিকেলে ম্যাগী নুডুলসে পেট ভরাও। রাতে চলে যাও ম্যাকডোনাল্ডসে, প্রিয়জনকে সাথে নিয়ে,
তাকে আপরূপ রূপে সাজিয়ে তুল শারা-লী বা ও'লরেল এ।

-এ অংশটা পড়ে মনে হয়েছিল ইস্রাইল বিরোধী লেখা ।

ধ্বংসস্তুপের মাঝে আকন্ঠ নিমজ্জিত শিশুটিকে দেখা যায়; কোমল ফুটফুটে, কিন্তু মৃত।
তাকে দেখেছিলাম সীমান্তে, ট্যাংকের সামনে বাঁধা হয়ে দাঁড়াতে,
হাতে পাথর নিয়ে।
হাহ! ঘৃণা মিশ্রিত একটুকরো পাথরের আঘাতআ তারা সহ্য করতে পারল না। ভয়ে নির্ঘুম, দিন শেষে গুড়িয়ে দিয়েছে তাদের আতংক(!) সেই শিশুটিকে।
তারপরও তোমার বিবেক জেগে উঠে না।

চিকিৎসক বাবা তার ছেলে হারানো শোক না সামলাতেই ছুটে চলছে
আরেক বাবার আহত ছেলেকে বাঁচাতে।
অথচ বাড়িতে বিছানায় রেখে এসেছে তার 'সদ্যমৃত' সন্তানকে।

- এ অংশটিরও সেইম রিএকশন ।


তবে পুরো লেখাটি পড়ে আপনার সাবলীল গদ্যের সাথে যেমন পরিচিত হলাম, তেমনি জানলাম আপনার বিপ্লবী মনকে ।

ভাল থাকুন ইতিহাসের অংশ হয়ে ।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫১

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ!

প্রথম শব্দটাইতো ঈস্রাইল বিরোধী! 'রাফায়াল'! এটা ইস্রায়লের একটা বিখ্যাত এবং ভয়ংকর অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান!


আর শেষের অংশ, "হাহ! কি আজব তোমার মানসিকতা। কত ....." এটা ইনফ্যাক্ট আমাদের বর্তমান হীনমন্যতাকে নিয়ে লিখেছি মনে হয়।

৯. ১৪ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
তনুজা বলেছেন: শক্তিশালী শব্দচয়ন ভাইয়া-------অনেক অভিনন্দন -----চলতে থাকুক
অপেক্ষা করব পড়ার
১৪ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ! একজন কবির কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার! ;)

২৭ শে মে, ২০০৯ সকাল ৯:০০

লেখক বলেছেন: হুমম... অসংখ্য ধণ্যবাদ পড়ার জন্য! :)

১১. ০২ রা জুন, ২০০৯ রাত ২:৩৫
আকাশ অম্বর বলেছেন:

এই রকম ক্ষুব্ধ সময় আরো আসুক আপনার জীবনে ;)

চমৎকার !
০২ রা জুন, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: আকাশ অম্বর, অসংখ্য ধন্যবাদ এত পুরোনো একটা কবিতা পড়ার জন্য।

পৃথিবীতে যেন ক্ষুব্ধ হওয়ার মত আর কোন ঘটনা না ঘটে সেটাই প্রত্যাশা। কিন্তু আমি জানি, এর চেয়েও আরও কঠিন সময় আসবে.... !

১২. ১১ ই জুন, ২০০৯ সকাল ১০:১৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: বাহ!! চমৎকার। অন্যরকম কে কবি হিসাবে জেনে রাখলাম।
শুভকামনা থাকলো।
১১ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: :``>>
আমিও কবি!!!!

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ! :)

১৩. ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৪
হাসান মাহবুব বলেছেন: খরগোশ তুমি কবি হও আবার। শুভ জন্মদিন।

 

মোট সময় লেগেছে ০.৯৮০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মতৈক্য ও মতানৈক্যের মাঝেই আমাদের বসবাস.....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ