সাত সকালে যখন বাসে করে যাওয়া করতে হয়, তখন আমি জানালার পাশের সিটটাতেই বসি। রাস্তায় জ্যাম থাকে না, নির্মল বাতাস, বেশ ভালই লাগে। এরকম এক সকালে পাশের একটি গাড়িতে তাকিয়ে দেখি এক পিচ্চি স্কুলে যাচ্ছে, মায়ের কোলে মাথা দিয়ে। বেশ একটা আলুথালু ভাব নিয়ে সে শুয়ে আছে, ঘুম ঘুম চোখে বিহের তাকিয়ে আছে, মা তার মাথায় পরম মমতায় হাত বুলীয়ে দিচ্ছে। ছেলেটা হয়ত ক্লাস ৫/৬ এ পড়ে, অন্তত আমার সেরকমই মনে হল। তার এই আরাম করে স্কুল যাওয়া দেখে আমার নিজেরই স্কুলে যাবার কথা মনে পরে গেল। কি একটা এডভ্যান্চারই না ছিল সেই দিন গুলা।
আমি ভর্তি হয়েছিলাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রামে। বাসা থেকে স্কুল বেশ দূরেই ছিল। এত রাস্তা-ঘাট চিনতাম না। স্কুলে যেতাম কাজিনের Click This Link সাথে
অবশ্য রিক্সা করেও স্কুলে যেতাম। ৩ জন মিলে যেতাম ৬ টাকা দিয়ে। এখন অবশ্য ভাড়া অনেক বেড়ে গেছে, রিক্সায় ২৫ টাকার বেশী লাগে!
আর স্কুলে যে কি করতাম সেইটা মনে পড়লে এখনও আফসোস হয়। আহ, সেই দিনগুলা যদি ফিরে আসত!!! কালকে এক স্কুল দোস্তের সাথে চ্যাট করছিলাম, সে আংরেজ এ থাকে এখন। চেলসির সমর্থক, আমি বার্সার। লেগে গেছে ক্যাচাল, পরে সে আফসোস করে বলতেছে, "দোস্ত, এই ম্যাচটা যদি স্কুল মাঠে ওয়াইড স্ক্রিনে সবাই মিলে দেখতে পারতাম!!!" শুনেই বুকটা কেমন ধুক ধুক করে উঠল। আহ! আসলেই যদি সেই দিনগুলাতে ফিরে যেতে পারতাম!!!
সময় থেমে থাকে না। কিভাবে যেন পার হয়ে যায়। সেদিন এক পিচ্চি খালাত বোনের সাথে চ্যাট করছিলাম, খালা-খালু ইউএস থাকে। সে বলল আমি কি করি। বললাম অফিসে। সে পুরা তাজ্জব! "তুমি জব কর"? বললাম, কেন? তোর সমস্যা কি? আমি ত ২ বছর ধরেই জব করি। পিচ্চি সাথে সাথে আমার বয়স জিগায়, বললাম বয়স। এবার সে মহা তাজ্জব! "তুমি তো বুড়া হয়ে গেছ"! আমি বলি, "কেন আমার বয়স কত মনে করছিলি"? সে বলে ১৯!!! হাসতে হাসতে আমার পেট তখন ব্যাথা শুরু হয়ে গেছে। জিগাইলাম তোর বয়স কত? সে বলল ১২। তোর ভাইয়ের, বলল ১৫। এবার বললাম, "আরে আমারে তোরা কম মুত খাওয়ায়ছস? আমার বয়স ১৯ হয়লে ত তোদের গু-মুত খাইতে হয়ত না"!!! ওরা দেশে আসছিল ৫ বছর আগে। তখন অনেক পিচ্চি ছিল এইগুলা। এখন বড় হয়ে গেছে। আমার বাসায়ও দুই পিচ্চি বোন আছে। অবশ্য আমার কাছে এখনও পিচ্চি বলেই মনে হয়। একজন সিক্সে আরেকজন টেনে পড়ে। এগুলাকে কোলে পিঠে চড় থাপ্পড় দিয়া এত বড় করছি, অথচ এখন মনেই হয় না যে এত বড় হয়ে গেছে। কিছুদিন আগে বড়টাকে একটা চড় দিছিলাম। সে তো ক্ষেপে ফায়ার আমার উপ্রে। বলে, "ভাইয়া, আমি এখন বড় হয়ে গেছি না। তুমি এখনও আমাদেরকে মারলে চলবে নাকি"? আমি একটু তাজ্জব! আসলেই ত তোরা অনেক বড় হয়ে গেছিস, কত্ত বড়, কিন্তু আমার কাছে ত মনে হয় না। এখনও বাড়ি গেলে ছোটটাকে আগে কোল নিয়ে বিছানায় একটা আছাড় দি। না হলে পেটের ভাত হজম হয় না। আর তাকে সঙ্গে নিয়ে বড়টাকে ওর বড়টাকে ক্ষেপাতে থাকি। ঐটা একটুতেই ক্ষেপে যায়, আমরা ২জন আরও বেশী করে ক্ষেপাই! শেষ পর্যন্ত চিল্লা-চিল্লি, কান্না-কাটি, একেবারে বড়টা বাসায় আসলে তারে বিচার দেয়.... সেইরকম অবস্থা........ ।
সময় যদি আর না গড়াতো্। তোরা যদি আর বড় না হতিস। তোদেরকে আরও কিছু দিন এভাবে আদর শাসন করা যেত, কত কিছুইনা ভাবি..... ভাবতে থাকি..!!!!
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৯ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



