আমার প্রিয় পোস্ট
- আধুনিক সামু'ভাষারীতি ও চর্চা - এসো ভাষা শিখি - লিপিকার
- তারা আসলে লুল !! (ট্রাকভর্তি নারীবাদী ডায়লগে ভর্তি)


- আকাশ_পাগলা
- লুলদা আর আমি দুজনেই কিন্তু কবি - জইন
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- লুঙ্গি কাহনিী - অরূপ রাহী
- কামার্ত (লুলায়িত) চোখে, উৎসর্গ- লুলদের'কে - ব্যতিক্রমী
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রসঙ্গে।। - মাশা
- সীড ব্যারেটঃ শাইন অন! - ছন্নছাড়ার পেন্সিল
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- বিশ্ববিদ্যালয় প্রেম--- যবনিকা - কৃষক
- ১৪ তারিখ খরগোশটার জন্মদিন
- আউলা
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- সমকামীতা বিষয়ক : পাপ বনাম লব্ধজ্ঞান - শূন্য আরণ্যক
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- বেঁচে থাকো সর্দিকাশি - সৈয়দ মুজতবা আলী - ছন্নছাড়ার পেন্সিল
- আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত চিঠিটি - মনির হাসান
- বাবা নিয়ে সেরা ১০টি মুভি - সাইফ সামির
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- ক্ষুদ্রঋণের বৃহৎ বাণিজ্য: আনু মুহাম্মদের লেখায় মহাজনের গুমর ফাঁস - ফারুক ওয়াসিফ
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- চাটগাঁইয়া বুলি - আরেকটি স্বতন্ত্র ভাষা - আকাশ অম্বর
- নবীনদের জন্য - নাদান
- গ্যাব্রিয়েল'স আরজে থেরাম। - গাব্রিয়েল সুমন
- ইসলামের আধুনিকীকরণ - দুরের পাখি
- মুসলিম কি করিয়া ধর্মনিরপেক্ষ হয়? এমনকি অন্যরা? - পাললিক মন
- মায়ের জন্য গান ।। - শ।মসীর
- ডাডাবাদ থেকে সুররিয়ালিজম: অবিস্মরণীয় সেই শৈল্পিক উত্তোরণ - ইমন জুবায়ের
- আর তো পারি না - তনুজা
- আবোল-তাবোল-৪ (পোশাক হিসেবে লুঙ্গীর ব্যবচ্ছেদঃ নারী ব্লগারদের প্রবেশাধিকার সংরক্ষিত!) - তায়েফ আহমাদ
- (ফান পুসট) নতুন ভাষা -- যুক্তাংলা - ডিমওয়ালা
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- ভি-স্যাট এর অপর প্রান্ত.. আর্থ ষ্টেশন (যারা সবসময় যন্ত্রপাতি খুলে দেখতে পছন্দ করেন তাদের জন্য..) - রাব্বি !
- দেশটার পশ্চাৎদেশে বেশ কটি বাঁশ দিয়ে মা মরা, বাপ হারা ছিন্নমূল বিলুপ্তপ্রায় বাম - পাললিক মন
- ফটোগ্রাফির চমচম থুক্কু পঞ্চম পাঠ - ফয়সাল আকরাম
- ফটোগ্রাফির তিরতীয় পাঠ - ফয়সাল আকরাম
- ফটোগ্রাফির দ্বিতীয় পাঠ - ফয়সাল আকরাম
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- জনের নির্মম প্রতিশোধ!
- হাসান মাহবুব
- জনের বায়োগ্রাফি ১৮+
- হাসান মাহবুব
- টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় লুল
- নাফিস ইফতেখার
- সুন্দরীদের জীবনচক্র- পর্ব ১ (সম্পূর্ণ আজাইড়া পোস্ট)

- জানজাবিদ
- কে কেন কিভাবে বেনজির ভুট্টোকে খুন করলো? - মাহবুব মোর্শেদ
- শিয়া মাযহাবের উত্পত্তি - মীর আশরাফ-উল-আলাম আশরাফী
- ইসলাম নিয়ে যত তর্ক - বিজন ব্যাথা
- কুরআনের অত্যাশ্চর্য প্রভাব ও প্রাথমিক কুরআনিক প্রজন্ম - শেষ পর্ব - আবূসামীহা
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- ফতোয়া ১৯ - প্রসঙ্গ - তালাক সংক্রান্ত হাদীস - বইপাগল
- কথা দিলাম .... (উত্সর্গ রাহেলাদের) - মনের কথা
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- সফট্ওয়্যার ইঞ্জিনীয়ার - রোহণ কুদ্দুস
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্বসম্মানবোধ!!! - কিংকর্তব্যবিমূঢ়
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ: একটি ব্যক্তিগত ক্ষমাপ্রার্থনা! - দেবদারু
- আযানঃ অকল্পনীয় কিন্তু সত্য - আশফাকুর রহমান
- ইসলাম এবং গনতন্ত্র - মাহমুদ রহমান
বাংলাদেশে ইন্টারনেট পর্নোগ্রাফী রোধ করার লক্ষ্যে এগিয়ে আসুন।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭
কাল রাত সাড়ে ১১টায় আহসান ফোন দিয়ে খবরটা দিল। নিউজ চ্যানেলগুলো সম্প্রচার করেছে।
বেশ কিছুদিন ধরেই আমরা এ বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছিলাম। অনেকদিন বলতে রোজার মাসেই এক্টিভিটিস শুরু হয়, আর আমরা বলতে আমার অবদান এটাতে খুবই কম বা নগন্য ছিল অথবা ছিল না বললেই হয়। এর আগে প্রতিটি এরকম কাজ যেমন আমরা সবাই মিলে শুরু করেছিলাম (সিডর আক্রান্তদের সাহায্য , গাজায় সহযোগিতা প্রেরণ ), এবার সেরকম হয় নি; মূলত কামরুলই এর উদ্যোক্তা!
আমাদের এবারের প্রচারণাটা ছিল অশ্লীলতার বিরুদ্ধে। বিশেষ করে ইন্টারনেট পর্নোগ্রাফিকে নিরুৎসাহিত করা এবং এধরনের কার্যক্রম নিষিদ্ধ করার লক্ষ্যে একই সাথে জনসচেতনতা এবং জনমত তৈরীর প্রচেষ্টা, পত্র-পত্রিকা, নিউজ, মিডিয়া, রাজনৈতিক দল, ছাত্র সংগঠনসহ সরকারের উচ্চমহলে অবহিত করা। মসজিদের ঈমাম এবং খতিবদেরকে এসম্বন্ধে বলা তারা যেন খুৎবায় বা যে কোন আলোচনায় মুসল্লিদের এ সম্পর্কে ধারণা দেন, সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা এবং সর্বশেষ আইনি প্রক্রিয়ায় যাওয়া। আইনি প্রক্রিয়ায় যাওয়া লক্ষ্যে বেশ ক'জন ল'য়ারের সাথে কথাও বলা হয়েছিল এবং তাঁরাও এব্যপারে যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন আদালতে সঠিক ভাবে ব্যপারটা উপস্থাপন করার জন্য।
ইন্টারনেট পর্নোগ্রাফী বা এ জাতীয় ওয়েবসাইটগুলো ব্যন করা উচিৎ, নাকি উচিৎ না, এ নিয়ে ব্লগে বা বিভিন্ন ফোরামে অনেক অনেক তর্ক বিতর্ক হয়েছে। এর বিপক্ষে যেমন অনেককেই পাওয়া যাবে আবার পক্ষের লোকেরও অভাব নেই। প্রতিটি পক্ষেরই ক্ষুরধার যুক্তি আছে। আমি এসমস্ত তর্ক-বিতর্কে যাব না। আমাদের কৃষ্টি-সংস্কৃকি, পারিবারিক ও ধর্মী মূল্যোবোধ এবং সামাজিক আচার ব্যাবস্থা আমাদেরকে সবসময়ই একটা অশ্লীলতা বিরোধী অবস্থানে দাঁড় করায়। আমাদের প্রেক্ষাপটে, একজন বাঙ্গালী এবং বাংলাদেশী মুসলিম কিংবা হিন্দু বা বৌদ্ধ-খ্রিস্টান অথবা নাস্তিক হিসেবে আমাদের উচিৎ হবে এ মূল্যোবোধকে লালন করা এবং এটা ধ্বংসের প্রচেষ্টায় বাধা দান করা। মুসলিম হিসেবে অশ্লীলতার বিরুদ্ধে কাজ করা তো রীতিমত ঈমানী দায়িত্ব আর এ দায়িত্ব পালন করা যে জিহাদের সমতুল্য এতে কোন সন্দেহ নেই। বিশেষ করে রমজান মাসে এ গুরুদায়িত্ব পালন করার গুরুত্ব অপরিসীম!
এসব বিষয় লক্ষ্য রেখেই প্রচারণার কাজটি শুরু হয় একেবারে রমজানের প্রথম দিন থেকেই এবং এ উদ্দেশ্যে উপরোল্লিখিত বিভিন্ন মহলে পত্র প্রেরনসহ ব্যক্তিগত যোগাযোগ অব্যহত ছিল। তাছাড়া সহজেই মতামত গ্রহণের উদ্দেশ্যে অনলাইন ভোটিংয়েরও ব্যবস্থা করা হয়। লিংকটি দেওয়া হল!
এ পর্যন্ত ঢাকা চট্গ্রামের প্রায় ২০টিরও বেশী মসজিদে, ফরিদপুর, ফেনী এবং আরও কয়েকটি জেলার প্রায় ৬-৭ টি মসজিদে বিভিন্ন জুম'আই খুৎবা প্রদান করার ব্যবস্থা করা হয়। পত্র-পত্রিকায়ও বিভিন্ন নিউজ আসতে থাকে।
অবশেষে সুখবরটি এল......
আমরা দাবি করব না যে এ কাজ আমাদের প্রচারণার ফলেই হয়েছে, তবে সরকারের উচ্চ মহলে যেহেতু এ বিষয়ে চিন্তা ভাবনা বা কার্যক্রম শুরু হয়েছে, তাতে করে আমাদের প্রচারণা শক্তিশালী হলে এ আন্দোলন আরও জোরদার হবে এবং বেশ তাড়াতাড়িই সুরহা হবে।
জানি, এটাই সবকিছু নয়। মাত্র কাজের শুরু। কেবলমাত্র একটি চিঠি চালাচালি হয়েছে পুলিশ সদরদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে। এতেই সব কিছু হয়ে যাবে না। পারি দিতে হবে অনেক পথ। একজনের পক্ষে বা শুধুমাত্র একদল মানুষের পক্ষে এ কাজকে কোনমতেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এরজন্য দরকার আমাদের সকলেরই ঐক্যবদ্ধ প্রয়াস। বিন্দু থেকে যেমন সিন্ধু, ঠিক তেমনি প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এর বিরুদ্ধে কথা, লেখনি বা সরকারের উচ্চ পর্যায়ে মোটিভেশন শুরু করি, তাহলে নিশ্চিত একদিন সফলতা আসবেই। আর এভাবেই আমরা, আমাদের প্রজন্ম এবং আগামী প্রজন্ম মুক্ত পাবে অশ্লীলতার কালো গ্রাস থেকে। শিশু-কিশোর ও তরুনদের জন্য নির্মল আনন্দ এবং অনাবিল সুখ ও সৌন্দর্য্যময় ভবিষ্যত গড়ার লক্ষে আমাদেরই এগিয়ে আসতে হবে। সেটা করতে না পারলে মূল্যবোধের দেওয়ালে যে ফাটল দেখা দিয়েছে, সেটা ধ্বসে পরবে অচিরেই এবং নতুন একটি দেয়াল তৈরী করা তখন হবে প্রায় অসাধ্য একটি ব্যাপার।
আসুন, আমার ছোট বোনটি যেন শ্লীলতাহানীর শিকার না হয়, আমার ভাইটি যেন ধর্ষক হিসেবে দন্ডিত না হয়, আমাদের শিশুরা যেন একটা অশ্লীলতামুক্ত অন্তর্জাল পেয়ে তথ্য ও জ্ঞান সাম্রায্যে সাঁতড়ে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করি।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জনসচেতনতা, অশ্লীলতা বিরোধী পোস্ট। ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
স্বপ্নশিকারী বলেছেন:
সবার আগে ফেইসবুকে ফেক একাউন্ট রোধ করতে হবে।
কাঙাল বলেছেন:
আরে ভাই, সিংগাপুরে, চীনে ইন্টারনেটের উপর নজরদারী আছে। আমাদের তো নাই। আমরা ইউরোপ আম্রিকার থেকেও আগাইয়া আছি।আমাদের যেইসব সুধীজন আছে তারাতো ইন্টারনেট নিয়ন্ত্রনের কথা কইলেই রাস্তায় নামবো
জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মুখে কুলুপ দিব
লেখক বলেছেন: নজরদারীর বিপক্ষে আমি। তবে পর্ণ সাইটগুলো ব্যন করা যেতে পারে।
কাঙাল বলেছেন:
আমরা সকলে সচেতন হইলে এইটা কোন সমস্যাই না। (মন্ত্রীর মত কইলাম)
লেখক বলেছেন: ধন্যবাদ।
অবশ্যই.... এ ব্যাপারে আমরা যদি ইতিবাচক ভূমিকা রাখতে না পারি তাহলে আমাদেরই কেউ না কেউ আক্রান্ত হতে পারে..!
ঘোর বলেছেন:
একি! এ দেখি বিরাট গ্যাং!
লেখক বলেছেন: কোন জায়গায়??? ![]()
আফসার নিজাম বলেছেন:
আসসালাম।আমাদের আগে লক্ষ করতে হবে কোন কোন সাইটগুলো পর্ণো। সেইগুলোকে বন্ধ করার জন্য প্রশাসনকে অবহিত করা। প্রশাসন অবহিত হলো বন্ধ করার একটি উপায় বের করবেন। তারাতো আর দেশের শত্রু নন। আর এটা যদি না হয় যারা যারা পর্ণোসাইটে বেশি বেশি হিট করে তাদেরকে জনগণের সামনে নিয়ে আশা।
মা'আসসালাম।
লেখক বলেছেন: "আমাদের আগে লক্ষ করতে হবে কোন কোন সাইটগুলো পর্ণো। সেইগুলোকে বন্ধ করার জন্য প্রশাসনকে অবহিত করা। " -- একমত! পুলিশের পক্ষ থেকে ৮৪ টি সাইটের লিস্ট করা হয়েছে। আমরাও কয়েকটি সাইটের লিস্ট করে পাঠিয়েছিলাম! বিশেষ করে যেগুলো বাংলাদেশ থেকে কন্ট্রোল হয়। আশা করি সেগুলোও আছে ঐলিস্টে!
ধন্যবাদ!
আনাড়ী বলেছেন:
লাভ কি? প্রক্সি দিয়ে ঢুকবে। সাইট তো কেও বন্ধ করতে পারবে না, আইপি ব্লক করা যাবে। আর এসব এখনকার যুগে হাস্যকর। আজকে বলছেন ওয়েব সাইটের কথা, দুইদিন পর বলবেন কো এডুকেশন বন্ধ করুন। ইউটিউব, ফেইসবুকে তথাকথিত বাংলাদেশী পর্ণ সাইটগুলো থেকে বেশী পর্ণ পাওয়া যায়।
লেখক বলেছেন: প্রক্সি দিয়ে যারা ঢুকবে তাদের নিয়ে আপাতত মাথা কম। কারণ ইন-জেনারেল সবাই প্রক্সি ব্যবহার করতে পারে না। আমাদের উদ্দেশ্য ই-জেনারেল সবার কাছ থেকে পর্ণোকে দূরে রাখা.... আপাতত এখানে সফল হলে প্রক্সি নিয়ে তখন টেকিরাই চিন্তা ভাবনা করে সমাধান বের করতে পারবে!
ধন্যবাদ!
ঘোর বলেছেন:
বেচারা ইমামগো ডিজিটাল পর্নোগ্রাফির সঙ্গে পরিচয় না করানোটাই মনে হয় ভালো হবে।
বিবর্তনবাদী বলেছেন:
কোন লাভ নাই। পোলাপানের পিসিতে যে গিগা গিগা কালেকশন থাকে সেইগুলা সরাইবেন কেমনে। তার চাইতে পোলাপানরে বুঝার বয়স হবার সাথে সাথেই বিয়া দেওয়া যাইতে পারে। যা করবে লিগাল করবেলেখক বলেছেন: আপাতত সেইগুলানতো সরানোর ব্যবস্থা নাই, তবে সেইগুলার উৎস বন্ধ করার জন্যই আমাদের এই প্রয়াস। ![]()
"তার চাইতে পোলাপানরে বুঝার বয়স হবার সাথে সাথেই বিয়া দেওয়া যাইতে পারে। যা করবে লিগাল করবে
"
-- কঠিনভাবে একমত.... দর্কার পর্লে পোলাপানের বিয়ার মিনিমাম বয়স ২১ থেকে কমায়া ১৮ করা হউক! ![]()
লেখক বলেছেন: জ্বী!
শুরু হইছে!
লেখক বলেছেন: বদ্দা.... খালি হুমাইলে চলবো??? ![]()
লেখক বলেছেন: মন থেকে + দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ... আশা করি পরিবর্তি কোন কার্যক্রম ঘোষণা করলে সাথে থাকবেন! ![]()
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার পোস্টের গুরুত্ব কোন মন্তব্যের অপেক্ষা রাখেনা। তবে ব্যাপারটা আসলেই অসম্ভব। পর্ণগ্রাফীতে হয়তো কিছু যেতো আসতো না যদি না যারা এর অভিনয় বা ছবির বিষয়বস্তু তারা নানা রকম অত্যাচার, exploitation, ইত্যাদির শিকার হতো।পতিতাবৃত্তিও তো অমানবিক। কিংবা যারা মডেলিং করতে এসে প্রভাবশালী "ভাই" সাহেবের শিকার হন।
যাহোক। যেটা বলতে চাচ্ছি, যে প্রযুক্তির যুগে এটা প্রায় অসম্ভর একটা কাজ।
লেখক বলেছেন: আমারতো মনে হয় কিছুটা কঠিন হলেও একেবারেই অসম্ভব না! অনন্তপক্ষে মহামারীর মত ছড়িয়ে পরা রোধ করা সম্ভব!
- ধন্যবাদ!
ল্যাটিচুড বলেছেন:
আমাদের মন্ত্রীদের সাম্ভব্য উত্তর - এসব সাইট সত্যিই পোলাপানের সর্বনাশ করছে কিনা দেখা যাক পরে ব্যাবস্থা নেওয়া যাবে।
জয়িতা বলেছেন:
সবাই সচেতন হই।অশ্লীলতা বর্জিত হোক।
লেখক বলেছেন: অশ্লীলতা বর্জিত হোক!
বোহেমিয়ান কথকতা বলেছেন:
নিজেরা যতটুকু পারি দায়িত্ব পালন করতে পারি । লাভ কি ।প্রক্সি বলে দায়িত্ব এড়ানো টা উচিত নয় । সাইবার কাফে গুলোয় কঠোর নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া উচিত ধন্যবাদ
লেখক বলেছেন: সাইবার ক্যাফেগুলোও নিয়ন্ত্রণের মধ্যে আনা উচিৎ! আমাদের প্রচরণায় সেই টপিকটিও ছিল! ধন্যবাদ!
ইব্রাহীমলিজা বলেছেন:
খবরটা শুনে খারাপ লাগলো... তবে পর্নোগ্রাফী রোধ করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে... +++
লেখক বলেছেন: কোন খবর শুনে খারাপ লাগল?
মাহবুব সুমন বলেছেন:
একমত
লেখক বলেছেন: ধন্যবাদ!
নির্বাসন বলেছেন:
যেযে মডুর কি হইবেক?
শয়তান বলেছেন:
একটা মজার তথ্য দিচ্ছি লেখক বলেছেন: হুমম...... আইজিডব্লুর কথা বলতেছেন?
আমাদের দেশে তো অনেক টেকি মানুষ আছে, তাদেরকে নিশ্চয় সরকার তখন কাজে লাগাবে। ![]()
পুলিশ টেলিকমের কিছু কাজ করছিলাম, মূলত ডেডিকেটেড মাইক্রোওয়েভ লিংক স্থাপনের জন্য ফিজিবিলিটি সার্ভে করেছিলাম..... টেকনিক্যালি আপগ্রেড হওয়ার জন্য তারা প্রাণান্তকর চেষ্ট চালাচ্ছে..... আমার তো মনে হয় আস্তে আস্তে আরও আপগ্রেড হবে সরকারের সংস্থাসমূহ!
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
পর্ণ সাইটগুলোকে ব্লক করার জন্য আমাদের ভিতর থেকেই একটা সেচ্ছাসেবক দল তৈরী করা যেতে পারে। যারা কোন পর্ণ ওয়েবসাইটের খোজ পেলে সাথে সাথে একটা নির্দিষ্ট স্থানে জানাবে। এবং পরে সরকার সেটাকে ব্লক করে দেবে।।।।।।।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিতর থেকে বিশেষজ্ঞ সরকার নিবে কিনা সেইটা তাদের ব্যাপার। সেচ্ছাসেবক দল তৈরির বিশয়টিও সেরকম। চিন্তা করা যেতে পারে..... আরও পরামর্শ আশা করছী! ![]()
ঈশান৭২৮৫ বলেছেন:
একটা কথা জিজ্ঞেস করছিঃ অনেক ফোরাম মুভি, সফটওয়ার, গান ইত্যাদি ডাউনলোডের পাশাপাশি পর্ণোও শেয়ার দেয়। সবাই হয়তবা পর্ণো দেখে না। সেইসব ফোরাম সাইটগুলো বন্ধ করে দিলে তো সাধারণ যারা আছে যারা মুভি, সফটওয়ার এর জন্য ওই ফোরাম ব্যবহার করত তারা তো ক্ষতিগ্রস্ত হবে। এখন এইসব ফোরামেগুলোর কি হবে? আর যারা পর্নো নিয়ে ঘাটঘাটি করে তাদের জন্য একটা সাইট বন্ধ করলে তাদের আরো দশটা সাইট বের হবে। সেটার জন্য কি করবেন? টরেন্ট ব্যবহার করেও পর্ণো নামানো যায় । তাহলে কি টরেন্টও বন্ধ করে দিবেন?
লেখক বলেছেন: "অনেক ফোরাম মুভি, সফটওয়ার, গান ইত্যাদি ডাউনলোডের পাশাপাশি পর্ণোও শেয়ার দেয়।"
-- ফিল্টার করা সম্ভব!
"আর যারা পর্নো নিয়ে ঘাটঘাটি করে তাদের জন্য একটা সাইট বন্ধ করলে তাদের আরো দশটা সাইট বের হবে। "
-- হুমম..... ওয়েব টেকিরা ভাল কইতে পারবো.... আমি এই ক্ষেত্রে অফ গেলাম!
"টরেন্ট ব্যবহার করেও পর্ণো নামানো যায় । তাহলে কি টরেন্টও বন্ধ করে দিবেন?"
-- হে হে, আমরা তো বন্ধ করতে পারুম না... তবে দাবি করতে পারুম!
ফিল্টার করা যাইতে পারে!
রাজীব বলেছেন:
ভালো প্রস্তাব। পোলাপানের কাছ থেকে হার্ড ডিস্কের ছবি ও মুভিগুলা সংগ্রহ করতে হবে। কারন সাইটগুলো বন্ধ হলেই চিনির মতো ছবি ও মুভির দাম বেড়ে যাবে। অতএব আসুন আমরা এগুলো মজুত করি।
লেখক বলেছেন: হুমম.... আপানরে বিজনেস আইডিয়া দেওনের কারণে সি.আই,পি ঘোষণা করা হউক! ![]()
ঈশান৭২৮৫ বলেছেন:
বিবর্তনবাদীর কমেন্টে ঝাঝা।তার চাইতে পোলাপানরে বুঝার বয়স হবার সাথে সাথেই বিয়া দেওয়া যাইতে পারে। যা করবে লিগাল করবে
লেখক বলেছেন: আবার জিগস... ![]()
কিউরিয়াস বলেছেন:
২ টা কথা বলে যাই।১ম, এবং কম গুরুত্বপূর্ণ কথাটা হল, ইন্টারনেটে পর্নোগ্রাফি বন্ধ করাটা এক অসম্ভব ব্যাপার। দেশের গুলো বন্ধ করলেও এইগুলা বিদেশের ডোমেইনে হোস্ট করাটা কোন ব্যাপারই না।
২য় এবং বেশী গুরুত্বপূর্ণ কথাটা হল, তাহলে কি এইসব আন্দোলন করে কোনই লাভ নাই? লাভটা যে যায়গায় হইতে পারে, সেটা হল, "সচেতনতা"।
পর্নোগ্রাফি ব্যানের আন্দোলনের চেয়ে, যদি সব বাবা-মাদের এই বিষয়ে "সচেতন" করা যায় যে বাচ্চাদের কম্পিউটারটা তাদের ঘরে না রেখে বাসার কমন যায়গায় রাখা উচিত, তাতে কাজ দেবে অনেক বেশী। ১৮-২০ বছর বয়সী ছেলেমেয়েদেরও সচেতন হওয়ার মত আছে অনেক কিছু।
লেখক বলেছেন: ২য় পয়ন্টের গুরুত্বই বেশী দিচ্ছি.... সচেতনতাই বেশী জরুরী এবং এজন্য আমরা মসজিদের ইমাম এবং খতিবদের সাথেও কথা বলেছি, তাঁরাও যথেষ্ট আগ্রহ ও উৎসাহের সাথে ব্যপারটা বর্ণনা করেছেন।
আর সাইট ব্যন করার ব্যপারে আলোচনা করা যেতে পারে। আমার মনে হয় টেকি বিশেষজ্ঞরাই ভাল বলতে পারবেন!
ধন্যবাদ!
দাউদ রনি বলেছেন:
মনে হয় না সফল হবে এ উদ্যোগ।
শষ্যের মধ্যেই যদি ভুত থাকে, তাইলে ভুত তাড়াবে কীভাবে?
পর্নোগ্রাফি আমরা সবাই দেখি কমবেশি।
..........................
যে আমি চাই না আমার ছোট ভাই এটা দেখুক, সেই আমিই গোপনে দেখি।
সত্যি বলছি রে ভাই!
লেখক বলেছেন: সর্ষের মধ্য থেকেও ভূত তাড়াতে হবে। আজ থেকে সিদ্ধান্ত নিন যে আর পর্ণোগ্রাফি দেখবেন না। তাহলেই হয়ে গেল।
সাইফুর বলেছেন:
এভাবে কি প্রাচীর তৈরী করা যাবে?আমার ধারনা যাবেনা..জোর করে কিছুই হয় না
এটা যার যার দৃষ্টিভঙ্গী
লেখক বলেছেন: আমরা কোন প্রাচীর তৈরী করছি না সাইফুর। প্রাচীর ধ্বসে যাওয়া থেকে রক্ষার চেষ্টা চালাচ্ছি!
দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে সাথে কেউ যেন 'অনৈতিক' কোন পথে যাওয়ার সুযোগ না পায় সে প্রচেষ্টা চালানো উচিৎ!
লড়াকু বলেছেন:
আপনার কথা সত্যি, বেশিরভাগ পোলাপান এখনো প্রক্সি ইউজ করতে জানে না। কিন্তু যখন জনপ্রিয় সাইট ব্লক হয়ে যাবে তখন তারা ঠিকই গুগলে সার্চ দিয়ে প্রক্সির ইউজ শিখে ফেলবে। আমি নিশ্চিত যে ইউ টিউব, ইস্নিপস যদি এখনো ব্লক করা থাকত তাহলে এত দিনে সবাই প্রক্সির ব্যবহার শিখে যেত।আরেকটা কথা হল, ইন্টারনেটে কোটি কোটি পর্ন সাইট আছে, কয়টা ব্লক করবেন?
আমার মতে আমাদের সমাজে যৌনতা নিয়ে যে অতি রক্ষণশীল মনোভাব সেইটাই সমস্যার মূল। অজানা জিনিসের প্রতিই আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। যৌনতা মানব জীবনের একটা স্বাভাবিক অংশ কিন্তু তরুণ প্রজন্মের যৌনতা বিষয়ক প্রাথমিক শিক্ষাটা আসছে ঐ পর্ন সাইটগুলো থেকে। তাই তারা একটা বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে উঠছে।
কঠিন বাস্তবতা হল ইন্টারনেট পর্নোগ্রাফী কোনভাবেই কমানো সম্ভব নয়, বরং এর প্রতি অদম্য আকর্ষণ কমানোর চেষ্টা করা যেতে পারে।
হাসান মাহবুব বলেছেন:
হ......আম্রা তো যা করার কর্সি, ছুড ভাই বইন গুলার চৌখ হেফাজতে থাউক।
লেখক বলেছেন: দ্যাটস দ্য স্পিরিট.... হ্যাটস অফ টু ইউ ম্যান!!!!! ![]()
পাপী বলেছেন:
হুমম
অ্যামাটার বলেছেন:
লাভ নাই। আমি তেমন আশাবাদী না। কিছু সাইট বন্ধ করলেই নিশ্চিন্ত হবার উনাই নাই। চিহ্নিত পর্ণ সাইট বন্ধ করে দিলেন, তাই বলে কি আন্তর্জালে পর্ণগ্রাফি বন্ধ রাখতে পারবেন? তখন ইউটিউব বব্যাহার হবে। অবাধ তথ্যপ্রযুক্তির যুগে যদি এইরকম ভিডিও শেয়ারিং সাইট বা ফ্লিকারের মত উন্মুক্ত এক্সেসেবল স্টিল ছবির সাইট বন্ধ করেদেন, তখন এসব ছবি-ভিডিও ফেসবুকের মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড হতে থাকবে। হয়ত কাসটমাইজড্ গ্রুপে নিজেদের মধ্যে ভোক্তা-বিক্রেতা'র মত ডিল হবে, বাইরে থেকে আপনি-আমি; কেউই জানতে পারব না।ধরেন, আপনি সফল হলেনও। আন্তর্জাল থেকে এসব পুরোপুরি দূর করলেন। কিন্তু চুড়ান্ত লক্ষ্য হল এসবের বীজ সমাজ থেকে উপড়ানো। তখন দেখবেন ফুটপাতে পর্ণ সিডি'র বেচা-বিক্রি বেড়ে গেছে, চটি-রসময়ের কদর আবার বেড়ে যাবে।
আসলে ঠিক আশাবাদী হতে পারছি না।
তয় একখান উপাই আছে, চশমিশ ফ্যানক্লাব গঠণ করে দেশব্যাপী ণূঢ়াণী চেতনা ছড়িয়ে দেওয়া যাইতে পারে
শয়তান বলেছেন:
সিদ্ধান্তটির আরও একটা মজার ব্যপার হল সরকার চাইছে আমরা বাংলাদেশী পর্ন না দেখি । কিন্তু বিদেশী দেখতে চাইলে ক্ষতি নেই । এটা একটু কেমন কেমন হয়ে গেল না
অলস ছেলে বলেছেন:
+++
আরিফ থেকে আনা বলেছেন:
বিডিনিউজের খবর পড়ে বুঝলাম সরকারের মনে হচ্ছে দেশী সাইটগুলোর মাধ্যমে সবাই দেশীয় পর্ণ দেখে সেজন্য দেশীয় সাইটগুলো বন্ধ করে দিতে চাচ্ছে। কিন্তু বিদেশী সাইট গুলো কি বন্ধ করা সম্ভব, বা বন্ধ করা গেলেও আন্ডারগ্রাউন্ড কত হাজার হাজার পর্ণ সাইট আছে বলা মুশকিল। আর ফিল্টার করার কথা বলছেন তা কিভাবে ? পাইরেট বে থেকে সবাই মুভি গান ডাওনলোড করে, কিন্তু ওদের একটা এডাল্ট সেকশানও আছে যেটা শুধু মাত্র রেজিস্টার্ড ইউজাররাই দেখতে পায়। এখানে ফিল্টার কিভাবে করা হবে? বন্ধ করতে হলে পুরো পাইরেট বে'কেই বন্ধ করতে হবে।
অন্য ভাবনা বলেছেন:
আমি মনে করি আমাদের জোর দিতে হবে শিশুরা যাতে পর্ণোগ্রাফী সাইটগুলো ব্যবহার বা ভিসিট না করে। শিশুদের মনে এইসব সাইটগুলো কুরুচী সৃষ্টি করে, মানসিক অসুস্থতা বা বিকৃতি সুষ্টি করে। এর প্রধান কারণ আমি মনে করি পারিবারিক যৌন শিক্ষার অভাব।... বিশেষ করে এই বিষয়ে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। বাবা তার ছেলেকে এবং মা তার মেয়েকে যাতে যৌন বিষয়গুলো সম্পর্কে সচেতন করে তুলেন সেই বিষয়ে আমাদের সচতেনতা গড়ে তোলা জরুরী। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রচলিত হীনমন্যতা (যেমন: মা কিভাবে মেয়েকে যৌনশিক্ষা দিবে?) ভাঙতে হবে। মেয়েকে যৌনশিক্ষা দেয়ার দায়িত্ব মায়ের ... মা কেই তা সুন্দরভাষায় বুঝিয়ে দিতে হবে। ... সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনে টিভি বিজ্ঞাপন করা যেতে পারে।
.
..
...
শারফুদ্দীন হোছাইন বলেছেন:
দ্যাশে যে হারে পোলাপান কম্পুটার বিগ্যানী হৈতেছে ।
নিষিদ্ধ জিনিসের প্রতি আদি ও অদম্য আকাংখা মানবের মাঝে ছিল আছে থাকবে।
কার্ল মার্কস বলেছেন:
সহমত...
আর এইখানকার যৌবনজ্বালা ফোরামের বিগ বস যিনি কিনা পর্নো সাইটের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ছড়াইবার চাইসিলেন তিনি মনে লয় বিষয়টা পছন্দ করবেন না।
লেখক বলেছেন: হুমম.... সেইটা তো পারিবারিক সচেতনতা। সেইটা অবশ্যই দরকার! কিন্তু রাষ্ট্রিয় সচেতনতা বা রাষ্ট্রিয় ব্যন আরোপেরও দরকার আছে কিছু কিছু ক্ষেত্রে। পৃথিবীরঅনেক উন্নত রাষ্ট্রই তাদের সংস্কৃতি বিরোধী কোন ওয়েব পেইজের এক্সেস দেই সেই রাষ্ট্রের ভূখন্ডে। সেইরক কোন কিছু করতে আমাদের সমস্যা কি?
বিগবসের পছন্দ না হইলে কি আর করা! ![]()
জনৈক আরাফাত বলেছেন:
ইন্টারনেট সিকিউরিটি যেমন ক্যাসপারে কিন্তু এইগুলো রোধে প্যারেন্টিং আছে। নিজে না ঢুকলে অন্যকেউ আটকানো যায় এটা দিয়ে, অনেকাংশে!
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ পরামর্শের জন্য। তাহলে এইটা দিয়ে যাদের বেশী দরকার তাদেরকে সাপোর্ট দেওয়অ যাবে! ![]()
গোয়েবলস বলেছেন:
আমার এক ছোট বোন এর শিকার। আসলে নিজের বিবেক-বোধ না থাকলে এটি বন্ধ করা কঠিন।_______________+++++++++
সরকার সেলিম বলেছেন:
সরকারের অ্যাডাল্ট সাইটগুলো নিয়ন্ত্রন করা উচিত।একজন সচেতন নাগরিক হিসাবে, ভবিশ্যত প্রজন্মকে রক্ষার জন্য, সরকারের কাছে সে দাবিই আমাদের তোলা উচিত বলে মনে করি।
সরকার সেলিম বলেছেন:
@ফারহান দাউদ: জাতেমাতালের লিখা সেইদিন একটা পোষ্ট পড়লাম তাহার উপর যিনি যৌবনজ্বালা ফোরামের বিগ বস ও পর্নো সাইটের মাধ্যমে যিনি নাকি মুক্তিযুদ্ধের চেতনা ছড়াতে চান!!"যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার"
Click This Link
আহমেদ রাকিব বলেছেন:
ভালো উদ্দ্যোগ। শুরুকে স্বাগত জানাই। সাথে আছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















