আমার প্রিয় পোস্ট
- আধুনিক সামু'ভাষারীতি ও চর্চা - এসো ভাষা শিখি - লিপিকার
- তারা আসলে লুল !! (ট্রাকভর্তি নারীবাদী ডায়লগে ভর্তি)


- আকাশ_পাগলা
- লুলদা আর আমি দুজনেই কিন্তু কবি - জইন
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- লুঙ্গি কাহনিী - অরূপ রাহী
- কামার্ত (লুলায়িত) চোখে, উৎসর্গ- লুলদের'কে - ব্যতিক্রমী
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রসঙ্গে।। - মাশা
- সীড ব্যারেটঃ শাইন অন! - ছন্নছাড়ার পেন্সিল
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- বিশ্ববিদ্যালয় প্রেম--- যবনিকা - কৃষক
- ১৪ তারিখ খরগোশটার জন্মদিন
- আউলা
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- সমকামীতা বিষয়ক : পাপ বনাম লব্ধজ্ঞান - শূন্য আরণ্যক
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- বেঁচে থাকো সর্দিকাশি - সৈয়দ মুজতবা আলী - ছন্নছাড়ার পেন্সিল
- আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত চিঠিটি - মনির হাসান
- বাবা নিয়ে সেরা ১০টি মুভি - সাইফ সামির
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- ক্ষুদ্রঋণের বৃহৎ বাণিজ্য: আনু মুহাম্মদের লেখায় মহাজনের গুমর ফাঁস - ফারুক ওয়াসিফ
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- চাটগাঁইয়া বুলি - আরেকটি স্বতন্ত্র ভাষা - আকাশ অম্বর
- নবীনদের জন্য - নাদান
- গ্যাব্রিয়েল'স আরজে থেরাম। - গাব্রিয়েল সুমন
- ইসলামের আধুনিকীকরণ - দুরের পাখি
- মুসলিম কি করিয়া ধর্মনিরপেক্ষ হয়? এমনকি অন্যরা? - পাললিক মন
- মায়ের জন্য গান ।। - শ।মসীর
- ডাডাবাদ থেকে সুররিয়ালিজম: অবিস্মরণীয় সেই শৈল্পিক উত্তোরণ - ইমন জুবায়ের
- আর তো পারি না - তনুজা
- আবোল-তাবোল-৪ (পোশাক হিসেবে লুঙ্গীর ব্যবচ্ছেদঃ নারী ব্লগারদের প্রবেশাধিকার সংরক্ষিত!) - তায়েফ আহমাদ
- (ফান পুসট) নতুন ভাষা -- যুক্তাংলা - ডিমওয়ালা
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- ভি-স্যাট এর অপর প্রান্ত.. আর্থ ষ্টেশন (যারা সবসময় যন্ত্রপাতি খুলে দেখতে পছন্দ করেন তাদের জন্য..) - রাব্বি !
- দেশটার পশ্চাৎদেশে বেশ কটি বাঁশ দিয়ে মা মরা, বাপ হারা ছিন্নমূল বিলুপ্তপ্রায় বাম - পাললিক মন
- ফটোগ্রাফির চমচম থুক্কু পঞ্চম পাঠ - ফয়সাল আকরাম
- ফটোগ্রাফির তিরতীয় পাঠ - ফয়সাল আকরাম
- ফটোগ্রাফির দ্বিতীয় পাঠ - ফয়সাল আকরাম
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- জনের নির্মম প্রতিশোধ!
- হাসান মাহবুব
- জনের বায়োগ্রাফি ১৮+
- হাসান মাহবুব
- টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় লুল
- নাফিস ইফতেখার
- সুন্দরীদের জীবনচক্র- পর্ব ১ (সম্পূর্ণ আজাইড়া পোস্ট)

- জানজাবিদ
- কে কেন কিভাবে বেনজির ভুট্টোকে খুন করলো? - মাহবুব মোর্শেদ
- শিয়া মাযহাবের উত্পত্তি - মীর আশরাফ-উল-আলাম আশরাফী
- ইসলাম নিয়ে যত তর্ক - বিজন ব্যাথা
- কুরআনের অত্যাশ্চর্য প্রভাব ও প্রাথমিক কুরআনিক প্রজন্ম - শেষ পর্ব - আবূসামীহা
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- ফতোয়া ১৯ - প্রসঙ্গ - তালাক সংক্রান্ত হাদীস - বইপাগল
- কথা দিলাম .... (উত্সর্গ রাহেলাদের) - মনের কথা
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- সফট্ওয়্যার ইঞ্জিনীয়ার - রোহণ কুদ্দুস
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্বসম্মানবোধ!!! - কিংকর্তব্যবিমূঢ়
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ: একটি ব্যক্তিগত ক্ষমাপ্রার্থনা! - দেবদারু
- আযানঃ অকল্পনীয় কিন্তু সত্য - আশফাকুর রহমান
- ইসলাম এবং গনতন্ত্র - মাহমুদ রহমান
এক হাসি খুশি সুখি রিক্সাওয়ালার সাক্ষাৎকার।
০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৭
বাসা থেকে বের হয়েই গেইটের সামনে এসে দেখি অনেক খালি রিক্সাওয়ালা তীর্থের কাকের মত দাঁড়িয়ে আছে, সবার দৃষ্টি আমার উপর, চোখগুলো চক চক করছে। তাদের এ দৃষ্টির ভাষা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। বিশেষ করে নগর জীবনে যারা প্রায়ই চলাফেরার জন্য এই রিক্সার উপর নির্ভরশীল। জোয়ান আর তাগড়া দেখে (যেন দ্রুত টানতে পারে) এক রিক্সা'য়ালাকে বললাম,
- মালিবাগ রেলগেট যাবা?
- যামু, ২০ টাকা!
মেজাজ খারাপ হয়ে গেল। মূল ভাড়া দশ টাকা। বললাম, - তোমারটায় যামু না!
- মামা ১৫ টাকা দিয়েন, আসেন। আমি হাঁটা শুরু করলাম আরও যারা আছে ওদের দিকে। এবার সে বলে, ঠিকাছে মামা ১২ টাকা দেন। আমি বলি ১০ টাকা দিমু। সে রাজি হয়ে যায়। বলল, উঠেন!
রিক্সা চলা শুরুর পর বলে,
- তারপরও ক্ষ্যাপ ছাড়ুম না।
- ১০ টাকার ভাড়া ২০ টাকা কইলে ক্ষ্যাপ মারবা কেমনে? (আমি বলি।)
মুখে বিশাল একটা হাসি দিয়া সে টানা শুরু করে।
কিছুক্ষণ পর সে বলে, মামা আজকে কি বার?
- বৃহস্পতিবার।
-হুমম, তারমানে কালকা শুক্র, পরশু শনিবার, এরপরদিন রবি?
-হ!
-আজকে কত তারিখ?
- ২৯ তারিখ।
- তারমানে রবিবার ১ তারিখ? (এটা বলেই সে হাসা শুরু করে।)
- হ্যাঁ। রবিবার ১ তারিখ, এইটা নিয়া এত খুশি কেন? কিছু হইবো নাকি? (আমার কাছে কেন জানি তাকে ইন্টারেস্টিং মনে হয়, এজন্য গেজানো শুরু করি।)
- ১ তারিখ বাসা ভাড়া দিতে হইবো মামা! (এই বলে সে আবারো হাসা শুরু করে, মনে হয় যেন বাসা ভাড়া দেওয়া খুব মজার কাজ!!!)
- বাসা ভাড়া দেওয়া কি খুব মজার কাজ? ভাড়ার কথা বইলাই তুমি যেইভাবে হাসতাছো...! (সে প্রাণ খুলে হেসে যায়!)
- বাসা কই তোমার?
-রামপুরা।
-ভাড়া কত দাও?
- ৩০০০ টাকা!
ভাড়া শুনে আমি একটু অবাক হই! ![]()
- কি বল, কয়জন থাকো তোমরা, ভাড়া এত বেশি কেন?
- ২ জন মামা!
- তুমি আর মামী থাকো, নাকি??? (লজ্জা মাখানো হাসিতে সে সম্মতি জানায়)!
- বাসায় কি গ্যাস, কারেন্ট, পানি সব আছে?
- হ মামা, সবই আছে, এজন্যইতো ভাড়া বেশী।
- হুমম... তাহলে ঠিক আছে।
এবার সে তার নিজের কিছু কাহিনী বলে যায়,
- আগে তো মামা নিজের গাড়ি (রিক্সা) ছিল, সব ভাড়া দিতাম, আমি চালাইতাম না। সবগুলা চুরি হয়ে গেছে। এজন্যই নিজে চালাই এখন। (তার মুখে হাসি লেগেই আছে, এত বড় শোক সংবাদ জানানোর পরও তার মুখে কোন বিষাদের চিন্হ পেলাম না।)
- এখন চালাইতেছ এইটা কার গাড়ি?
- গ্যারেজের, অন্য লোকের।
- জমা কত দাও সারাদিন চালাইলে?
- ৮০ টাকা।
- হুমম, ডেইলি ক্ষ্যাপ মারো কত?
- এই মনে করেন ২০০ বা ৩০০ টাকা। কখনও এর চেয়ে সামান্য বেশীও হয়।
- তাহলে তো ২ জনের চইলা যায়!
- হ, চইলা যায়। তয় এখন মাসের শেষতো, লোকজন বেড়ায় কম, রিক্সায় উঠতে চায় না। সবাই বাসে উঠার চেষ্টা করে। মতিঝিলে সব রিক্সা খালি পইরা আছে। এইজন্যই এইদিকে চইলা আইলাম।
- হুমম। গ্রাম থেকেও তো অনেক লোক এখন শহরে আসতাছে, কাজের জন্য। সবাই তো রিক্সাই চালায়।
- হ!
- তোমার বাড়ি কই?
- শেরপুর।
- হুমম... আমি অবশ্য ময়মনসিংহের ফুলপুর পর্যন্ত বেশ কয়েকবার গেছিলাম। এরপরই তো শেরপুর। (সে সম্মতি জানায়)। শেরপুরে তো সব আবাদী জমি, মাইলের পর মাইল ফসলের ক্ষ্যাত। ঐখানে কাজ করতে পারো না? ঢাকায় থাকো কেন?
- ঐ কাম করতে ভাল লাগে না। রিক্সা চালায় মজা। তবে শেরপুর শহরে চালাইলেও ভাল ইনকাম করা যায়। ডেইলি ২০০ টাকা আসে।
- বাহ, তাহলে ঢাকায় পইড়া আছ কেন? ঐখানে তো খরচ আরও কম। চইলা যাও সেখানে!
- বউয়ে যাইতে চায় না। কয়, বাড়িতে থাকমু বুড়া বয়সে, এখন গিয়া কি করমু?
- বাহ! তোমার বউয়ের তো দেখি অনেক শখ! চাকরি বাকরি কিছু করে, নাকি বাসাই পইড়া থাকে সারাদিন?
- না মামা, বাসায়ই থাকে, কিছূ করে না।
- তাহলে কাজে লাগায় দাও, গার্মেন্টসএ অথবা রান্না বান্না কিছু পারলে কারও ঘরেও কাজ করতে পারে, ঝামেলা কম।
- হ, সেইটা তো বলছি, কিন্তু হের এক কথা, "বিয়া করছি আরামে বইসা বইসা খাওনের জন্য, চাকরি করুম কেন??"
- খাইছে! মামীরে তো দেখি বেশ আরামেই রাখছো।
- হ! বিয়ার আগে এইসব কইলে তো এত তাড়াতাড়ি করতাম না। আরও পরে করতাম।
- হুমম.... নিজেই পছন্দ করছো, না? পিরিতের বিয়া?
সে লাজুক হাসি দিয়া বলে - হ!
পৌঁছার পর ভাড়া দেওয়ার সময় শেষ কথা বলি,
- তো, পছন্দ করলা কেন মামীরে, বেশী সুন্দর নাকি?
- মাশাল্লাহ, ভালই!
ঝকঝকে দাঁতে বিশার একটা হাসি দেয় সে। একেবারে আকর্ণ বিস্তৃত হাসি যাকে বলে। ঠোটের দুই প্রান্ত তার দু'কানের লতি স্পর্শ করেছে যেন...!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রিক্সা, রিক্সাওয়ালা, সুখি মানুষ ;
প্রকাশ করা হয়েছে: যাপিত জীবন ও আমর ভাবনা বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কেন মামা? মামী এখনও কিছু কয় নাই? ![]()
লেখক বলেছেন:
লেখক বলেছেন: ধইন্যা! ![]()
মামীর খবর কি মামা? ![]()
লেখক বলেছেন: হুমম..... ঐ রিক্সাওয়ালা আসলেই ইন্টারেস্টিং একটা ক্যারেকটার! ![]()
তাজা কলম বলেছেন:
হ, সেইটা তো বলছি, কিন্তু হের এক কথা, "বিয়া করছি আরামে বইসা বইসা খাওনের জন্য, চাকরি করুম কেন??" হায়, আমার বউটা যদি অমুন কতা কইতো!
লেখাটি পড়ে অন্যরকম মজা পাইলাম। +
লেখক বলেছেন: ![]()
তার মানে মামী, থুক্কু ভাবী চাকরীজীবি???
হুমম!!!!!
পড়ার জন্য ধইন্যা!
লেখক বলেছেন: কেন ভাই? এরম মনে হওনের কারণ কি???
লালসালু বলেছেন:
"বিয়া করছি আরামে বইসা বইসা খাওনের জন্য, চাকরি করুম কেন??" এই কথা মাইয়ারা কইতে পারে কিন্তু পোলারা এই কথা কইলে ঘর ভাংব।
লেখক বলেছেন: আমি কি কইছি যে কোন পোলা এই কথা বলছে??? ![]()
আর ঢ়র ভাংবো কেন? সিসটেম করতে জানলে ঘড় ভাঙ্গার কোন কারণ দেখি না! ![]()
লেখক বলেছেন:
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
সুভাহানাল্লাহ!
লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ!
ভেবে ভেবে বলি বলেছেন:
প্রথমদিকে পড়তে একটু কষ্ট হচ্ছিলো, শেষের দিকে এসে মেজাজটাই বিলা হয়ে গেলো।
লেখক বলেছেন: কেন? পড়তে কষ্ট হচ্ছিল কেন?
লেখক বলেছেন:
লেখক বলেছেন: খিকজ..... ![]()
লেখক বলেছেন: কষ্টের জীবন কই দেখলেন? ![]()
সে তো সুখেই আছে!
উদাসী স্বপ্ন বলেছেন:
প্রিয়তে!
লেখক বলেছেন:
লেখক বলেছেন: হুমম... উপার্জনের তিনভাগের এক ভাগই দিয়ে দেয়!
লেখক বলেছেন:
ইষ্টিকুটুম বলেছেন:
প্রাণবন্ত লেখা। প্লাস!
লেখক বলেছেন: অনেক পুরোনো একটা লেখাকে ঠেলা দেয়ার জন্য আপনাকেও ধইন্যা! ![]()
শাহেদ৬৯ বলেছেন:
মজা পাইলাম ......... ++++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















- খাইছে! মামীরে তো দেখি বেশ আরামেই রাখছো।
- হ! বিয়ার আগে এইসব কইলে তো এত তাড়াতাড়ি করতাম না। আরও পরে করতাম।------------------
চিন্তায় ফালাইয়া দিলা ভাইজান