somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অন্যসকাল
যে পাঁচিল ভেঙ্গে তুমি আমায় মুক্ত করতে চেয়েছিলে, সে আমার নিজের হাতেই গড়া। তিল তিল করে উঁচু করেছি সে পাঁচিল... হয়েছি নিজের কাছে বন্দী

আরামসে অনলাইনে টাকা কামাতে চান? B-) মারা জান X( X(

১৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক ইচ্ছে অনলাইনে টাকা পাবার? প্লিজ, সহজ পদ্ধতিতে টাকা আয় করার চিন্তা বাদ দিন মাথা থেকে। যেভাবেই আয় করতে চাননা কেন আপনাকে শ্রম দিতেই হবে। সময় অমূল্য। আমার ভাই তার জীবণের ছয়টা মাস নষ্ট করেছে সহজ উপায়ে অনলাইনে টাকা আয় করার জন্য। একেবারে যে পায়নি, তা না। কিন্তু মাস শেষে যখন দেখেছে, ওর ঘন্টাপ্রতি আয় মাত্র কুড়ি টাকা তখন বুঝতে পেরেছে এভাবে অমূল্য সময় নষ্ট করার কোন মানে হয়না। আপনাদেরও বলি, ভুল পথে নাইবা হাঁটলেন। আমার ভাইয়া প্রথমে ঘেটেছে পিটিসি সাইটগুলো। কোনরকম চিন্তা না করেই সবগুলোতে একাউন্ট করার পর জানতে পারলো এর বেশিরভাগই ভুয়া। তারপর শুরু হলো বেছে বেছে একাউন্ট খোলা। এইসব পিটিসি সাইটগুলোর এতোসব এডভারটাইজিংমুলক পোষ্ট সামু ব্লগে দেখে মনটাই খারাপ হয়ে গেলো। এইসব সাইট এ ব্রাউজ করে আপনি কখন যে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেবেন বুঝতেও পারবেন না। আর এটা কিছুটা নেশার মতো। মাথায় ঢুকে গেলে আরো সাইট খোঁজার নেশা চাপে। সত্যি বলতে, সেন্ট, ডলারে হিসাব করা হয় বলে বোঝাই যায় না যে আসলে আপনি একঘন্টা কতো টাকার জন্য ব্যায় করলেন। যখন দেখবেন মাত্র দুটাকার জন্য পনেরো মিনিট ব্যায় হলো তখন কিন্তু মেজাজ খারাপ ছাড়া আর কোন লাভ হবে না। আর একটা কথা জানিয়ে রাখি, ব্লগে আমাদের সাহায্যকারী বন্ধুরা যারা আপনাকে এসব বিশ্বাসযোগ্য পিটিসি সাইটের সন্ধান দিয়ে সাহায্য করে তারা মুলত তাদের ব্যাবসায়িক খাতিরেই এই কাজটা করে। যেসব লিংকের কথা বলা হয় সেসব লিংক ধরে যেয়ে আপনি যদি রেজিষ্ট্রার করেন তাহলে আপনার ভাগের একটা পার্সেন্টিজ ওরা পাবে। আমি কিন্তু একবারও বলিনি যে পিটিসি সাইট থেকে টাকা পাওয়া যায় না। বলছি, আপনি ওই সময়টায় কাউকে পড়ালেও এর চেয়ে বেশি টাকা পাবেন এবং আপনার জ্ঞানও বাড়বে। বৃথা ফাঁদে পা দিয়ে সময় নষ্ট করবেন না। এর চেয়ে ওডেস্ক বা ফ্রিল্যান্সারে লেগে থাকুন। তাতে যদি আপনি কাজ নাও পান আপনার কাজ পাবার প্রিপারেশন থেকেও কিছু শিখতে তো পারবেন। বাংলাদেশী গ্র“প এ জয়েন করলেও হয়তো কখনো বেশি ম্যান পাওয়ারের কাজ আসলে ওরাই আপনাকে শিখিয়ে পড়িয়েই নেবে। আসলে ভাইয়ার এই ধরা খাওয়া দেখে এতো রাগ উঠলো কিন্তু কিছুই তো করার নেই, তাই এখানে শেয়ার করলাম, আর কিছু না। এখনো প্রথম পাতায় যখন এইসব লোভনীয় পোষ্ট দেখি রাগে জ্বলে পুড়ে যাই, কিন্তু করবো কি? ভাইয়ার শেষ ধরার কাহিনী বলে শেষ করছি। সব পিটিসি সাইটের ভুত নামার পর ভাইয়া তবু আটকে গেলো একটা বাংলাদেশী সাইটে। ওটা হলো বিডি রাজ। ওদের কাজ হলো ক্যাপচা লেখা। ১০০০টা শব্দ লেখার পর আপনার কপালে জুটবে বড়োজোড় ৫৫ টাকা। দেখে দেখে ১০০০টা শব্দ পরপর আপনি লিখতে পারবেন না। আপনাকে লোড হবার জন্য সময় দিতে হবে। আমি মানা করলাম ভাইকে। ও সামু থেকেই এই সাইটের ঠিকানা পেয়েছিলো। আমার ভাই সারাদিন ধরে কানে হেডফোন লাগিয়ে বসে থাকলো, একটু পর পর বিপ দিচ্ছে, আর ভাইয়া একটা করে শব্দ লিখছে। এভাবে আড়াইদিন লেখার পর ওর ১০০০টা শব্দ লেখা হলো। এর মাঝে ও ফেইসবুকিং ছাড়া আর কিছুই করেনি। কারন ওই সাইটে পুরো মন পড়ে থাকতো। তারমানে মাত্র ৫৫ টাকার জন্য এতোটা সময় ব্যায়! শেষ পর্যন্ত পাওনা টাকা চাইতে গেলে বিডি রাজ থেকে জানানো হলো ভাইয়া টাকাটা পাবে না, কারন, ও অনেকগুলো ভুল শব্দ লিখেছে। এর কি ব্যাখ্যা আপনাদের দিবো? জানিনা। তবে এটা জানি, তবুও কিছু মানুষ জেনেশুনেই এনসব সাইটগুলোতে যেয়ে সময় নষ্ট করবে। এমনই হয়।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৩
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×